Nokia 9 Pureview - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 25 Feb 2020 10:52:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/nokia-9-pureview-price-slashed-officially-sale-india-5-rear-camera-phone-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-9-pureview-price-slashed-officially-sale-india-5-rear-camera-phone-in-bengali/#respond Tue, 25 Feb 2020 10:46:29 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10524 দাম কমল Nokia 9 PureView এর

The post 5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Nokia গত বছর ভারতে পাঁচটি রেয়ার ক‍্যামেরাওয়ালা Nokia 9 PureView স্মার্টফোন লঞ্চ করেছিল, যার দাম ছিল 49,999 টাকা। এবার এই ফোনটির দাম 15,000 টাকা কমানো হয়েছে। এই ফোনটি অফিসিয়াল ওয়েবসাইটে 34,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। ফোনটির এই প্রাইস কাট সাময়িকভাবে করা হয়েছে না কি পাকাপাকি ভাবে সেবিষয়ে কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। 

আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro, জেনে নিন এই দুর্দান্ত ফোনটির দাম ও স্পেসিফিকেশন

34,999 টাকা দামে Nokia 9 PureView অনলাইন স্টোর ছাড়া নিকটবর্তী রিটেইল স্টোর ও মোবাইল শপ থেকেও কেনা যাবে। তবে অফলাইন স্টোরে এর দাম কমানো হয়েছে কি না এবিষয়ে আপাতত কোনো তথ্য জানা যায়নি।

অসাধারণ ক‍্যামেরা

Nokia 9 PureView এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যা একে অন‍্যান‍্য ফোনের থেকে আলাদা জায়গা করে দিয়েছে। এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের সেলফি ক‍্যামেরা ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত এবং সুন্দর ফোটোর জন্য এতে অসাধারণ বিউটি মোড ও ফিল্টার দেওয়া হয়েছে। Nokia 9 PureView এর ব‍্যাক প‍্যানেলে পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যার মধ্যে পাঁচটি ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের পাঁচটি ক‍্যামেরা সেন্সর‌ই কার্ল জেসিসের যা ফোটোগ্ৰাফকে অত্যন্ত সুন্দর করে তোলে। এই ফোনের বিশেষত্ব হল একটি ফোটো ক্লিক করার সময় পাঁচটি ক‍্যামেরা সেন্সর একসঙ্গে কাজ করে এবং প্রত‍্যেকটি ফোটো এইচডিআর মোডে ক‍্যাপচার হয়।

আরও পড়ুন: Jio নিয়ে এল অসাধারণ প্ল‍্যান, 336 দিন ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে 504 জিবি হাই স্পীড ডেটা

Nokia 9 PureView এর ক‍্যামেরার কাজ করার পদ্ধতিও যথেষ্ট অনবদ্য। এই ফোনের পাঁচটি রেয়ার ক‍্যামেরা সেন্সর‌ই 12 মেগাপিক্সেলের। এর মধ্যে দুটি সেন্সর আরজিবি এবং বাকি তিনটি মনোক্রোম সেন্সর। এই পাঁচটি ক‍্যামেরা সেন্সর এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। কোনো ফোটো ক‍্যাপচার করার সময় এই পাঁচটি ক‍্যামেরা সেন্সর একসঙ্গে সক্রিয় হয়। এই পাঁচটি সেন্সর পাঁচটি আলাদা আলাদা ফোটো ক‍্যাপচার করে এবং প্রসেসিং করে পাঁচটি ফোটো মিলিয়ে একটি ফোটো আউটপুট দেয়। এই ফোটোর হাই রেজলিউশনযুক্ত এবং এটি ফোনেই এডিট করা যায়।

স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনটি কোম্পানির পক্ষ থেকে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 5.99 ইঞ্চির কিউএইচডি+ 2কে পিওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে যা অত্যন্ত দ্রুত ফোন আনলক করতে পারে। এই ফোনটিকে আইপি67 রেটিং দেওয়া হয়েছে যা একে জল ও ধূলোর হাত থেকে বাঁচায়।

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে অন্য দেশে লঞ্চ হল Realme C3, দেখুন ভারতীয় মডেলের চেয়ে কতটা আলাদা

Nokia 9 PureView ফোনটি কোম্পানির পক্ষ থেকে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ‌সহ পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,320 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোন ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-9-pureview-price-slashed-officially-sale-india-5-rear-camera-phone-in-bengali/feed/ 0
একটি বা দুটি নয়, পুরো 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে LG এর নতুন স্মার্টফোন, লিক হল পেটেন্ট https://www.91mobiles.com/bengali/lg-file-new-patent-shows-a-smartphone-come-with-penta-rear-camera-setup-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lg-file-new-patent-shows-a-smartphone-come-with-penta-rear-camera-setup-in-bengali/#respond Sun, 10 Nov 2019 17:29:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9039 লিক হল LG এর পাঁচটি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের পেটেন্ট

The post একটি বা দুটি নয়, পুরো 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে LG এর নতুন স্মার্টফোন, লিক হল পেটেন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছর Nokia তাদের প্রথম পাঁচটি রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Nokia 9 পিওরভিউ লঞ্চ করেছিল। এই ফোনটি লঞ্চের পর থেকে বেশ কিছু কোম্পানি এই ধরনের পাঁচটি ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে এবং কিছু কোম্পানি তাদের পাঁচটি ক‍্যামেরাওয়ালা ফোন লঞ্চের পরিকল্পনা করছে। টেক কোম্পানি LG এবার এই লিস্টে নাম লিখিয়েছে। 

আরও পড়ুন : এই বছরই লঞ্চ হতে পারে Xiaomi Redmi K30, জানা গেল Redmi K30 Pro

আসলে LG ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন (WIPO) তে 2018 সালের মার্চ মাসে একটি স্মার্টফোন ডিজাইন পেটেন্ট করানোর জন্য আবেদন করেছিল এবং এই বছর অর্থাৎ 2019 সালের 11 মে এটি রেজিস্টার করা হয়েছে। এই নতুন ডিজাইনের ব‍্যাক প‍্যানেলে পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে তিনটি সেন্সর ভার্টিক‍্যাল শেপে এবং দুটি সেন্সর হরাইজন্টাল শেপে অবস্থিত।

পেটেন্ট থেকে জানা গেছে এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে অত‍্যন্ত স্লিম বেজল থাকবে। ফোনটির ইয়ারপিসে ডুয়েল সেলফি ক‍্যামেরা থাকবে। এছাড়া এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে, যা আজকের দিনে দাঁড়িয়ে ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের ট্রেন্ড থেকে উঠে গেছে বললেই চলে। 

আরও পড়ুন : 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Moto G8, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

পেটেন্ট অনুযায়ী এই ফোনের নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। পেটেন্ট ইমেজ থেকে আর বেশি তথ্য জানা যায়নি। জানিয়ে রাখি কয়েক দিন আগে LG G Pad 5 10.1 কোরিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ট‍্যাবলেট ডিভাইসটিতে 1920 × 1200 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 10.1 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। LG G Pad 5 10.1 এর ডায়মেনশন 247.2 × 150.7 × 8 এম‌এম এবং ওজন 498 গ্ৰাম। কোম্পানির পক্ষ থেকে এই ট‍্যাবলেটটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.34 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 821 চিপসেটে রান করে। 

কোম্পানি এই ডিভাইসে 4 জিবি র‍্যাম দিয়েছে এবং এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য LG G Pad 5 10.1 এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ট‍্যাবলেটে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post একটি বা দুটি নয়, পুরো 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে LG এর নতুন স্মার্টফোন, লিক হল পেটেন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lg-file-new-patent-shows-a-smartphone-come-with-penta-rear-camera-setup-in-bengali/feed/ 0
এমডব্লিউসি 2019 : বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ, এটি সবার থেকে এগিয়ে https://www.91mobiles.com/bengali/nokia-9-pureview-launch-with-penta-rear-camera-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-9-pureview-launch-with-penta-rear-camera-feature-specifications-price-in-bengali/#respond Mon, 25 Feb 2019 15:53:00 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5349 নোকিয়া লঞ্চ করল নোকিয়া 9 পিওরভিউ

The post এমডব্লিউসি 2019 : বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ, এটি সবার থেকে এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এমন এক মঞ্চ যেখানে গোটা বিশ্বের টেক কোম্পানি ও স্মার্টফোন ব্র‍্যান্ড তাদের টেকনোলজি পেশ করে। এই মহা সমারোহের মঞ্চে স‍্যামসাং, হুয়াই ও স‍্যামসাঙের মতো স্বনামধন্য কোম্পানি তাদের অত‍্যাধুনিক ডিভাইস পেশ করে দিয়েছে এবং এবার দশকেরও বেশি সময় ধরে টেক জগতে রাজত্ব করে চলা নোকিয়ার পালা। ইউজারদের বিশ্বাস ও ভরসার মান রেখে আজ নোকিয়া নতুন ইতিহাস গড়ল। নোকিয়া আজ বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ করেছে। এর ডিজাইন সম্পর্কে কিছু বলার প্রয়োজন পড়ে না এবং এর স্পেসিফিকেশনের সঙ্গে তুলনা করার মতো ফোন‌ও পাওয়া যাবে কি না সন্দেহ।

এমডব্লিউসি 2019 : 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ30 ও নিল এন্ট্রি

5 রেয়ার ক‍্যামেরা
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর 5 ক‍্যামেরাওয়ালা রেয়ার ক‍্যামেরা সেট‌আপ। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে পাঁচটি ক‍্যামেরা সেন্সরযুক্ত পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। নোকিয়া 9 পিওরভিউয়ের এই পাঁচটি ক‍্যামেরা কার্ল জেসিসের যা ফোটোগ্ৰাফিকে অসাধারণ করে তোলে। সবচেয়ে বড় কথা কোনো ফোটো তোলার সময় এই পাঁচটি ক‍্যামেরা একসাথে কাজ করে এবং প্রতিটি ফোটো এইচডিআর মোডে ক‍্যাপচার করা হয়।

নোকিয়া 9 পিওরভিউয়ের ক‍্যামেরার কাজ করার টেকনিক‌ও যথেষ্ট আলাদা ধরনের। এই ফোনের পাঁচটি ক‍্যামেরাই 12 মেগাপিক্সেলের। এর মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর আরজিবি এবং বাকি তিনটি মনোক্রোম সেন্সর। এই পাঁচটি ক‍্যামেরা সেন্সর এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। পাঁচটি ক‍্যামেরা পাঁচটি আলাদা ফোটো ক‍্যাপচার করে এবং তৎক্ষণাৎ প্রসেসিং করে একটি ফোটো আউটপুট দেয়। এই ফোটোগুলি হাই রেজলিউশনযুক্ত হবে, যা ফোনেই এডিট করা যাবে।

নোকিয়া 9 পিওরভিউতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত এবং দুর্দান্ত ফোটোগ্ৰাফের জন্য এতে সুন্দর বিউটি মোড ও ফিল্টার দেওয়া হয়েছে।

এমডব্লিউসি 2019 : জেডটিই লঞ্চ করল তাদের প্রথম 5জি স্মার্টফোন, কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে পুরো ফিল্ম

স্পেসিফিকেশন
নোকিয়া 9 পিওরভিউ 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 5.99 ইঞ্চির কিউএইচডি+ 2কে পিওএল‌ইডি ডিসপ্লে আছে। কোম্পানি ফোনটি আনলকের জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত করেছে। এই ফোনটি আইপি67 রেটেড যা একে জল ও ধূলো প্রতিরোধক বানায়।

কোম্পানি নোকিয়া 9 পিওরভিউতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। নোকিয়া 9 পিওরভিউতে ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে 3,320 এম‌এএইচ ব‍্যাটারী আছে যা ওয়ারলেস টেকনিকেও কাজ করে। এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 9 পিওরভিউ ফোনটি 699 ইউএস ডলার দামে লঞ্চ করেছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 49,600 টাকার সমান।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এমডব্লিউসি 2019 : বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ, এটি সবার থেকে এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-9-pureview-launch-with-penta-rear-camera-feature-specifications-price-in-bengali/feed/ 0