Nokia C12 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 14 Mar 2023 19:32:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 5999 টাকায় লঞ্চ হল Nokia C12 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/nokia-c12-launched-in-india-price-rs-5999-know-full-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-c12-launched-in-india-price-rs-5999-know-full-specifications-in-bengali/#respond Tue, 14 Mar 2023 16:25:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37757 17 মার্চ থেকে Amazon India তে সেলের জন্য পাওয়া যাবে লো বাজেট Nokia C12 স্মার্ট ফোন

The post মাত্র 5999 টাকায় লঞ্চ হল Nokia C12 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Nokia C12 লো বাজেট স্মার্টফোন সেগমেন্টে লঞ্চ করা হয়েছে।
  • এই নতুন ফোনটির দাম 5,999 টাকা।
  • এই ফোনটিতে একটি Octacore Unisoc 9863A1 প্রসেসর রয়েছে।

Nokia কোম্পানি লো-বাজেট স্মার্টফোন সেগমেন্টে তাদের একটি নতুন মোবাইল ফোন Nokia C12 লঞ্চ করেছে। কোম্পানির C সিরিজের অধীনে লঞ্চ হওয়া এই ফোনটি কিছু দিন আগে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এই হ্যান্ডসেটটিতে 6.3 ইঞ্চি HD Plus ডিসপ্লে, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 3D প্যাটার্ন ডিজাইন রয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনটির ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: আরও 3টি সার্কেলে বেড়ে গেল Airtel-এর লো বাজেট প্ল্যানের দাম, জেনে নিন বিস্তারিত

Nokia C12 এর দাম ও সেল ডিটেইলস

কোম্পানি 64GB স্টোরেজে 2GB RAM মেমরি সহ Nokia C12 স্মার্টফোনটি লঞ্চ করেছে।এই ফোনটির দাম 5,999 টাকা, যা 17 মার্চ থেকে Amazon India তে সেলের জন্য পাওয়া যাবে। যেখানে গ্রাহকরা এই লো বাজেট ফোনটি Dark Cyan, Charcoal এবং Light Mint এই তিনটি কালার অপশনে কিনতে পারবেন।

Nokia C12 স্মার্টফোনের টপ স্পেসিফিকেশন

  • 6.3-ইঞ্চি HD+ ডিসপ্লে
  • 2GB RAM (2GB ভার্চুয়াল RAM) + 64GB স্টোরেজ
  • Unisoc 9863A1 প্রসেসর
  • 8MP রেয়ার + 5MP সেলফি ক্যামেরা
  • 3,000mAhব্যাটারি

Nokia C12 স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার

এই Nokia ফোনটিতে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 1600×720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.3-ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে, যা ওয়াটারড্রপ নচ সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 1.6GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর Unisoc 9863A1 প্রসেসর দেওয়া হয়েছে। এই ডিভাইসটি 2GB RAM এবং 2GB ভার্চুয়াল RAM ছাড়াও 64GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256GB পর্যন্ত বাড়ানো যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল POCO X5 5G স্মার্টফোন, Jio এবং Airtel উভয় নেটওয়ার্কেই চলবে ফাস্ট 5G ইন্টারনেট

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে একটি 8-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই Nokia ফোনটিতে 3,000mAh ব্যাটারি রয়েছে।

Nokia C12 Android Go ভার্সনে কাজ করে। Google Go অ্যাপগুলিও এই ফোনে ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে, যা অনেক কম স্টোরেজ নেয়। Nokia C12 ফোনটি IP52 রেটিং পেয়েছে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের মধ্যে ব্লুটুথ,Wi-Fi এবং 3.5 mm জ্যাকের মতো ফিচার রয়েছে এবং ফোনটির ওজন 177.4 গ্রাম। আরও পড়ুন: মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে বাজেট ক্যাটাগরির মোবাইল ফোন Infinix Hot 30i, সঙ্গে আসছে Infinix Y1 Plus Neo ল্যাপটপ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 5999 টাকায় লঞ্চ হল Nokia C12 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-c12-launched-in-india-price-rs-5999-know-full-specifications-in-bengali/feed/ 0
Nokia লঞ্চ করল নতুন Nokia C12 স্মার্টফোন, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/ow-budget-phone-nokia-c12-launched-with-android-go-edition-check-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ow-budget-phone-nokia-c12-launched-with-android-go-edition-check-price-and-specifications-in-bengali/#respond Thu, 19 Jan 2023 03:00:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36052 আন্তর্জাতিক বাজারে লঞ্চ হল Nokia C12

The post Nokia লঞ্চ করল নতুন Nokia C12 স্মার্টফোন, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • কম দামে এন্ট্রি লেভেল ডিভাইসঃ হিসাবে বাজারে এল Nokia C12।
  • Android Go edition থাকার ফলে কম RAM এও পাওয়া যাবে স্মুথ পারফরমেন্স।
  • ফোনটির ব্যাক প্যানেল সরিয়ে ব্যাটারি খুলে বের করা যায়।

টেক ব্র্যান্ড নোকিয়া টেক মার্কেটে তাদের প্রতিপত্তি বিস্তারের আশায় কোম্পানির ‘সি’ সিরিজে নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে বাজারে Nokia C12 লঞ্চ করা হয়েছে। এই ফোনটি এন্ট্রি লেভেল মোবাইল হিসাবে বাজেট ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। ফোনটি 10 হাজার টাকা বাজেটে লঞ্চ করা হয়েছে। নিচে Android Go Edition সহ Nokia C12 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 99 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে Avatar এবং Varisu এর টিকিট, জেনে নিন বিস্তারিত

Nokia C12 এর দাম

কোম্পানি তাদের Nokia C12 ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। ফোনটিতে 2GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। Nokia C12 এর দাম 119 Euros রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 10 হাজার টাকার কাছাকাছি। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Dark Cyan, Charcoal এবং Light Mint কালারে সেল করা হবে। ভারতে এই ফোনটির দাম 6,000 টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।

Nokia C12 এর স্পেসিফিকেশন

  • 6.3″ HD+ Display
  • 2GB RAM + 64GB Storage
  • UNISOC 9863A1 Processor
  • 8MP rear + 5MP selfie
  • 3,000mAh Battery

Nokia C12 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 × 720 পিক্সেল রেজলিউশণ সাপোর্টেড 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিন 2D গ্লাস দিয়ে কভার করা হয়েছে। এই ডিসপ্লে তিন দিক দিয়ে বেজল লেস তবে নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ফোনটির স্ক্রিনের ওপরের দিকে ‘ভি’ শেপের নচ দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 160.6 x 74.3 x 8.75 এমএম এবং ওজন 177.4 গ্রাম। আরও পড়ুন: 8,200mAh ব্যাটারি এবং 10.36-ইঞ্চি ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Nokia T21 ট্যাবলেট 

Nokia C12 ফোনটি Android Go edition এর সঙ্গে পেশ করার ফলে ফোনটি কম RAM থাকা সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনে গুগলের বিভিন্ন গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায় যা কম স্টোরেজ এবং ব্যাটারি ব্যাবহারের পাশাপাশি ইন্টারনেট খরচও কমায়। এই ফোনটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ সহ Unisoc SC9863A চিপসেটে রান করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে IMG8322 GPU যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য Nokia C12 ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ডুয়েল সিম, এফএম রেডিও এবং 3.5 জ্যাকের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,000mAh রিমুভেবল ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: জেনে নিন BGMI এর গ্লোবাল ভার্সন PUBG মোবাইলের নতুন আপডেটের ফিচার, কন্টেন্ট এবং রিলিজ ডেট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Nokia লঞ্চ করল নতুন Nokia C12 স্মার্টফোন, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ow-budget-phone-nokia-c12-launched-with-android-go-edition-check-price-and-specifications-in-bengali/feed/ 0