Nokia C30 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 12 Jul 2021 10:59:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Nokia আনছে লো বাজেটে নতুন হাতিয়ার, 6000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হবে Nokia C30 https://www.91mobiles.com/bengali/nokia-c30-launching-soon-images-and-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/nokia-c30-launching-soon-images-and-specifications-leaked/#respond Mon, 12 Jul 2021 04:57:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17006 লিক হল Nokia C30

The post Nokia আনছে লো বাজেটে নতুন হাতিয়ার, 6000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হবে Nokia C30 first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই নোকিয়া তাদের ‘সি’ সিরিজে Nokia C20 Plus স্মার্টফোন লঞ্চ করেছে। এরপর থেকেই টেক জগতে কানাঘুষো চলছে যে কোম্পানি এই সিরিজেই Nokia C30 নামের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। যদিওবা এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এবিষয়ে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু বারবার এই ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক দেখে মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করতে চলেছে। আরও একবার Nokia C30 ফোনটি লঞ্চের আগেই ফোনটির স্পেসিফিকেশন ও রেন্ডার সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

Nokia C30

গত মাসে ফেডারাল কমিউনিকেশন কমিশন অর্থাৎ FCC তে Nokia C30 ফোনটি লিস্টেড করা হয়। এবার ফোনটির লিক হ‌ওয়া ছবি থেকে ফোনটির ফ্রন্ট ও রেয়ার ডিজাইন সম্পর্কে জানা গেছে। মনে করা হচ্ছে কোম্পানির আগামী Nokia C30 ফোনটি হোয়াইট এবং গ্ৰীন কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

Nokia C30 এর ডিজাইন

লিক হ‌ওয়া ছবি থেকে জানা গেছে Nokia C30 এর ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। এছাড়া ফোনটির ফ্রন্ট প‍্যানেলে একটি গোল শেপের ক‍্যামেরা মডিউল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। রাশিয়ার একটি অনলাইন শপিং সাইটে Nokia C30 এর স্পেসিফিকেশন স্পট করা হয়েছে।

Nokia C30 এর স্পেসিফিকেশন

লিস্টিং থেকে জানা গেছে Nokia C30 তে 6.82 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের রেজলিউশন হবে 1080 × 2400 পিক্সেল এবং আসপেক্ট রেশিও 20.5:9 রাখা হবে। এই ফোনে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোনো হেক্সাকোর চিপসেট দেওয়া হবে।

Nokia C30 তে 3 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনের মেমরি বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 6000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে। সিকিউরিটি ফিচার হিসেবে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচার থাকবে বলে জানা গেছে।

ফোটোগ্রাফির জন্য Nokia C30 এর ব‍্যাক প‍্যানেলে একটি 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর এবং ফ্রন্ট প‍্যানেলে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা যোগ করা হবে। কানেক্টভিটির জন্য এতে ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ 4.2, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাক থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Nokia আনছে লো বাজেটে নতুন হাতিয়ার, 6000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হবে Nokia C30 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-c30-launching-soon-images-and-specifications-leaked/feed/ 0