Nokia C31 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 16 Dec 2022 09:43:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল Nokia C31 স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে 5,050mAh Battery এবং 13MP Camera https://www.91mobiles.com/bengali/4gb-ram-phone-nokia-c31-launched-in-india-check-price-specifications-sale-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4gb-ram-phone-nokia-c31-launched-in-india-check-price-specifications-sale-offer-details-in-bengali/#respond Fri, 16 Dec 2022 07:11:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34791 ভারতে লঞ্চ হল Nokia C31

The post মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল Nokia C31 স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে 5,050mAh Battery এবং 13MP Camera first appeared on 91Mobiles Bengali.

]]>
বাজারে অনেক স্মার্টফোন ব্র্যান্ড থাকলেও ভরসার প্রশ্ন উঠলে সবাই এক কথায় নোকিয়ার নাম নিতে বাধ্য। HMD Global গতকাল ভারতের বাজারে নতুন নোকিয়া স্মার্টফোন হিসাবে Nokia C31 লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 9,999 টাকা দামে 6.75” Display, 4GB RAM, 13MP Camera এবং 5,050mAh Battery এর মতো সুন্দর স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই পোস্টে Nokia C31 ফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 15,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 10T 5G স্মার্টফোনে, জেনে নিন ডিটেইলস

Nokia C31 এর দাম

ভারতের বাজারে Nokia C31 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3GB RAM এর সঙ্গে 32GB স্টোরেজ রয়েছে। একইভাবে এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 9,999 টাকা এবং 10,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Charcoal, Cyan এবং Mint কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সঙ্গে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

Nokia C31 এর স্পেসিফিকেশন

  • 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে
  • Android 12
  • Unisoc 9863A1 চিপসেট
  • 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
  • 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • 5,050mAh ব্যাটারি

কোম্পানির এই নতুন স্মার্টফোনে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ডিসপ্লের ওপরের দিকে মাঝখানে ছোট ‘ইউ’ শেপের নচ রয়েছে। ফোনটির ডায়মেনশন 169.2 x 78 x 8.6 এমএম এবং ওজন 200 গ্রাম। আরও পড়ুন: এই দিনে লঞ্চ হতে পারে OnePlus 11 স্মার্টফোন! কোম্পানি সেলিব্রেট করবে তাদের নবম বার্ষিকী, লঞ্চ হবে বেশ কিছু ধামাকাদার স্মার্টফোন 

Nokia C31 ফোনটি Android 12 এর স্টক ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে অ্যাড ফ্রি ওএস এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এতে 1.6 গিগা হার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ Unisoc 9863A1 চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Nokia C31 ফোনটিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: 12GB RAM এবং 120W চার্জিং সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO Neo 7 5G স্মার্টফোন, পাবেন মিড-বাজেটের সেরা অপশন 

Nokia C31 ফোনটি 4G LTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে IP52 রেটিং দেওয়া হয়েছে যা একে ওয়াটার ও ডাস্ট প্রুফ করে তোলে। বেসিক কানেক্টিভিটি ফিচার এবং । 3.5 এমএম অডিও জ্যাকের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য Nokia C31 এ 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,050mAh ব্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল Nokia C31 স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে 5,050mAh Battery এবং 13MP Camera first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4gb-ram-phone-nokia-c31-launched-in-india-check-price-specifications-sale-offer-details-in-bengali/feed/ 0
Realme এবং Redmi কে চ্যালেঞ্জ জানিয়ে লো বাজেট ক্যাটাগরিতে এন্ট্রি নিল Nokia C31, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-nokia-c31-launched-with-nokia-x30-5g-and-nokia-g60-5g-check-price-specification/ https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-nokia-c31-launched-with-nokia-x30-5g-and-nokia-g60-5g-check-price-specification/#respond Fri, 02 Sep 2022 13:21:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31059 মাত্র 19,000 টাকা দামে লঞ্চ হল Nokia C31 স্মার্টফোন

The post Realme এবং Redmi কে চ্যালেঞ্জ জানিয়ে লো বাজেট ক্যাটাগরিতে এন্ট্রি নিল Nokia C31, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Nokia এর নতুন তিনটি স্মার্টফোন Nokia C31, Nokia X30 5G এবং Nokia G60 5G এছাড়াও একটি ট্যাবলেট Nokia T21 IFA 2022-এর প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়েছে। এই সমস্ত ডিভাইসগুলি বর্তমানে শুধুমাত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পেশ করা হয়েছে, যা আগামী দিনে ভারতীয় মার্কেটে সেল এর জন্য পাওয়া যাবে। এই পোস্টে আমি আপনাদের Nokia C31 স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ফোনে 6.75” ডিসপ্লে, 4GB RAM, 13P ক্যামেরা এবং 5,050mAh ব্যাটারি রয়েছে।

Nokia C31 এর স্পেসিফিকেশন

Nokia C31 স্মার্টফোনটি একটি বড় 6.75-ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা LCD প্যানেলে নির্মিত এবং HD+ রেজলিউশন সাপোর্ট করে। এই ফোনের ডায়মেনশন হল 169.2 x 78 x 8.6 mm এবং ওজন 200 গ্রাম। এই নোকিয়া মোবাইলটি IP52 রেটযুক্ত, যার ফলে এই ফোনটি ওয়াটার এবং ডাস্ট প্রুফ।

Nokia C31 ফোনটি Android 12-এ লঞ্চ করা হয়েছে, এই ফোনে 2 বছরের সিকিউরিটি প্যাচও পাওয়া যায়। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটিতে 1.6 GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর এবং Unisoc 9863A1 চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা সেটআপে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, এছাড়াও একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এই নোকিয়া মোবাইল সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Nokia C31 ফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। এই ফোনে 3.5 mm জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইল ফোনটি 5,050 mAh ব্যাটারি সাপোর্ট করে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

Nokia C31 এর দাম

Nokia C31 ফোনটি তিনটি ভেরিয়েন্টে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 3GB RAM + 32GB স্টোরেজ, 4GB RAM + 64GB স্টোরেজ এবং 4GB RAM + 128GB স্টোরেজ। ভারতীয় মূল্যে Nokia C31-এর দাম প্রায় 19,000 টাকা থেকে শুরু হয়। Nokia C31 ফোনটি Charcoal, Cyan এবং Mint এই তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme এবং Redmi কে চ্যালেঞ্জ জানিয়ে লো বাজেট ক্যাটাগরিতে এন্ট্রি নিল Nokia C31, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-nokia-c31-launched-with-nokia-x30-5g-and-nokia-g60-5g-check-price-specification/feed/ 0