Nothing Phone 3 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 25 Jul 2025 15:47:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 10000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Nothing Phone 3 স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/10000-discount-on-nothing-phone-3-on-flipkart-with-icici-bank-credit-card-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10000-discount-on-nothing-phone-3-on-flipkart-with-icici-bank-credit-card-know-offers-details-in-bengali/#respond Fri, 25 Jul 2025 15:47:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66335 Nothing Phone (3) ফোনের দামে আকর্ষণীয় ছাড়

The post 10000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Nothing Phone 3 স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসেই ভারতের বাজারে Nothing Phone 3 লঞ্চ হয়েছিল। এটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে দামী এবং শক্তিশালী স্মার্টফোন এবং ফোনটি 79,999 টাকা দামে পেশ করা হয়েছিল। লঞ্চের মাত্র এক মাসের মধ্যে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 10,000 ডিসকাউন্ট জারি করেছে। ব্যাঙ্ক অফার সহ এই নতুন ফোনটি এখন মাত্র 69,999 টাকার বিনিময়ে কেনা যাবে। ফোনটির এই অফার ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Nothing Phone 3 ফোনের অফার

Nothing Phone (3) লঞ্চ প্রাইস ব্যাঙ্ক ডিসকাউন্ট সেলিং প্রাইস
12GB RAM + 256GB Storage ₹79,999 ₹10,000 ₹69,999
16GB RAM + 512GB Storage ₹89,999 ₹10,000 ₹79,999

 

Nothing Phone (3) ফোনের দামে 10 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ICICI Bank Credit Card ইউজাররা এই ছাড় উপভোগ করতে পারবেন। শপিং সাইট ফ্লিপকার্টে এই অফার জারি করা হয়েছে। সীমিত সময়ের এই অফার গতকাল অর্থাৎ 24 জুলাই শুরু হয়েছে এবং চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। ফোনটির সবকটি ভেরিয়েন্টেই এই 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

Nothing Phone (3) ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এখন 10,000 ছাড় সহ ফোনটি 69,999 টাকার বিনিময়ে কেনা যাবে। একইভাবে ফোনটির 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। 10 হাজার টাকা ছাড় সহ ফোনটি 79,999 টাকা দামে সেল করা হচ্ছে।

Nothing Phone (3) ফোনের ডিজাইন

কোম্পানি তাদের Nothing Phone (3) ফোনেও ইউনিক ডিজাইন ট্রেন্ড বজায় রেখেছে। এই ফোনটিতে ট্রান্সপ্যারেন্ট ব্যাক ডিজাইন রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে কোম্পানি three-column grid যোগ করেছে, যা জিওমেট্রিক স্টাইল লুক দেয়। নিচে দেওয়া ছবিতে ফোনটির লুক এবং ডিজাইন দেখা যাচ্ছে।

কোম্পানি এবার তাদের স্টাইল আরও অ্যাডভান্স করে ফোনটিতে Glyph Matrix ব্যাবহার করেছে। এর সঙ্গে ‘রেড রেকর্ডিং লাইট’ দেওয়া হয়েছে, যা গ্লো করার পাশাপাশি বিভিন্ন অ্যানিমেশনও দেখায় এবং ছোট একটি স্ক্রিনের মতো লুক দেয়। কোম্পানি জানিয়েছে এই গ্লিম্ফ ইন্টারফেসে 489 মাইক্রো এলইডি রয়েছে।

এই গ্লিম্ফ ইন্টারফেস Glyph Toys, টর্চ, ক্যামেরা কাউন্টডাউন, বেডটাইম শিডিউল, ভলিউম ইনডিকেটর ও নোটিফিকেশন সহ Flip to Glyph ফিচার সাপোর্ট করে। ফোনটিকে আঘাত থেকে সুরক্ষিত রাখার জন্য স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 7i এবং ব্যাক প্যানেলে গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে। এই ফোনটির ডায়মেনশন 160.60 x 75.59 x 8.99mm এবং ওজন 218 গ্রাম।

Nothing Phone (3) ফোনের ফিচার

  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Nothing Phone (3) ফোনে IP68 রেটিং রয়েছে।
  • এই ফোনের ক্যামেরা 3x অপটিক্যাল এবং 60x আলট্রা জুম সাপোর্ট করে।
  • এই ফোনে 60fps ফ্রেম রেটে 4K Ultra XDR ভিডিও রেকর্ড করা যায়।
  • এই ফোনটিতে 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • এই ফোনটি 7.5W রিভার্স ওয়্যার্ড এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
  • স্টেবল কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 19 5G Bands দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC রয়েছে।
  • বিনোদনের জন্ত এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।

Nothing Phone (3) ফোনের স্পেসিফিকেশন

  • 6.67” flexible AMOLED Display
  • Qualcomm Snapdragon 8S Gen 4
  • 16GB RAM + 512GB Storage
  • 50MP+50MP+50MP Camera
  • 50MP Selfie Camera
  • 5,500mAh Battery
  • 65W Fast charging

ডিসপ্লে

Nothing Phone (3) ফোনে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 1000Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ফ্রিকোয়েন্সি ও 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 92.89%।

পারফরমেন্স

Nothing Phone (3) ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 3.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 পারফরমেন্স কোর ও 3.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 প্রাইম কোরের সঙ্গে 3.21GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Kryo রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19,30,244 AnTuTu Score পেয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Nothing Phone (3) ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.68 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.68 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 114˚ FOV সাপোর্টেড 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Nothing Phone (3) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 13 ঘণ্টা 5 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 65W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর মাধ্যমে ফোনটির ব্যাটারি 1% থেকে 100% চার্জ হতে 50 মিনিট সময় লাগে। এছাড়াও এই ফোনের ব্যাটারি ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম

Nothing Phone (3) ফোনটি Android 15 বেসড Nothing OS 3.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 5 বছর ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

The post 10000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Nothing Phone 3 স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10000-discount-on-nothing-phone-3-on-flipkart-with-icici-bank-credit-card-know-offers-details-in-bengali/feed/ 0
ভারতের বাজারে শুরু হল Nothing Phone (3) স্মার্টফোনের সেল, জেনে নিন দাম, অফার ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-sale-india-price-offers-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-sale-india-price-offers-specifications-details-in-bengali/#respond Wed, 16 Jul 2025 08:44:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65999 শুরু হল Nothing Phone (3) স্মার্টফোনের সেল

The post ভারতের বাজারে শুরু হল Nothing Phone (3) স্মার্টফোনের সেল, জেনে নিন দাম, অফার ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের শুরুতেই বাজারে Nothing Phone (3) স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির প্রথম ‘আসল ফ্ল্যাগশিপ’ ফোন হিসাবে Nothing তাদের Glyph Interface সরিয়ে একটি নতুন ডট ম্যাট্রিক্স ডিজাইন লঞ্চ করেছে। একইসঙ্গে 79,999 দামের স্মার্টফোনটি লঞ্চ করে ইউজারদের মধ্যে সমালোচনায় রয়েছে। Phone (3) স্মার্টফোনটির দামের জন্য এটি সরাসরি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেলের লিস্টে জায়গা করে নিয়েছে। অর্থাৎ এবার এই স্মার্টফোনটি iPhone 16 এবং Samsung Galaxy S25 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিত হতে চলেছে। তবে এই স্মার্টফোনটি বেশ কিছু সমালোচনার মুখোমুখি হয়েছে। কারণ এই দামের স্মার্টফোনটিতে মিড-রেঞ্জের চিপসেট দেওয়া হয়েছে।

এবার ভারতের বাজারে অফিসিয়ালি Nothing Phone (3) স্মার্টফোনের সেল শুরু হয়েছে। গতকাল দুপুর 12টা থেকে Flipkart, Flipkart Minutes, Vijay Sales, Croma এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা এবং 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ হাই-এন্ড ভেরিয়েন্টের দাম 89,999 টাকা রাখা হয়েছে। সিলেক্টেড ক্রেডিট কার্ডে 5,000 টাকা পর্যন্ত ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে, এর ফলে স্মার্টফোনটির দাম প্রায় 62,000 টাকা হবে।

Nothing Phone (3) এর বিশেষত্ব

বিশেষত্ব হল Phone (3) স্মার্টফোনটিতে ট্রান্সপ্যারেন্ট ব্যাক ডিজাইন রয়েছে। এতে নতুন Glyph Matrix সেকেন্ডারি ডিসপ্লে এবং অ্যাসেম্যাট্রিক্যাল ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এই Glyph Matrix ডিসপ্লে LED লাইটের একটি ক্লাস্টার রয়েছে, এর ফলে নোটিফিকেশন অর্থাৎ ম্যাজেজ এবং গেম চলাকালীন Glyph Toys হিসাবে ভিজুয়াল পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগের মডেলের তুলনায় Glyph LED লাইটের জন্য একটি ন্যাচারাল এভোলিউশন দেখা যায়। এই নতুন ডিসপ্লে ফিচার ইউজারদের জন্য কতটা উপযোগী হবে, নাকি এটা শুধুমাত্রই একটি গিমিক সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

স্মার্টফোনটিতে শক্তিশালী মিড-রেঞ্জ Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। আগের Phone (2) স্মার্টফোনে ব‍্যাবহৃত Snapdragon 8+ Gen 1 SoC চিপসেটের তুলনায় এটি 36% ফাস্ট CPU পারফরমেন্সে, 88% ফাস্ট GPU স্পীড এবং 60% বেশি AI প্রসেসিং দিতে সক্ষম। এটি একটি বড় আপগ্রেড, তবে এখনও পর্যন্ত এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট না। 35,000 টাকা চেয়ে কম দামে POCO F7 এবং iQOO Neo 10 স্মার্টফোনেও একই প্রসেসর রয়েছে।

Nothing এর Phone (3) স্মার্টফোনে আপগ্রেডেড ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে তিনটি 50MP সেন্সের এবং ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, OIS ফিচার সহ 50MP পেরিস্কোপ ক্যামেরা, 3x অপটিক্যাল জুম, 6x লসলেস জুম ও 60x পর্যন্ত AI সুপার রেজোলিউশন জুম এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Phone (3) স্মার্টফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আগের Phone (2) মডেলের 32MP সেন্সরের থেকে একটি বড় আপগ্রেড।

Nothing এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 65W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একদিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এই স্মার্টফোনটির বিশেষত্ব এর ওয়্যারলেস চার্জিং।

স্মার্টফোনটির ফ্রন্টে 6.67 ইঞ্চির ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে। এই স্মার্টফোনটি Android 15 এবং Nothing OS 3.5 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Phone (3) স্মার্টফোনটিতে 5 বছরের মেজার OS আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Q3 2025 এ Phone (3) স্মার্টফোনের Android 16 এবং Nothing OS 4.0 আপডেট রোলআউট করা হবে।

Nothing বাজারে তাদের ইউনিক ডিজাইন এবং ক্লিন, কাস্টমাইজেবল UI সহ স্মার্টফোনের জন্য একটি অন্যতম ব্র্যান্ড হয়ে উঠেছে। তবে Phone (3) ফোনটির বেশি দামের কারণে প্রাইস-সেন্সিটিভ মার্কেটে চাপে পড়তে পারে। যারা অসাধারণ এবং ইউনিক লুক সহ ক্লিন অ্যান্ড্রয়েড পারফরমেন্স পছন্দ করেন, 79,999 টাকা দামে Phone (3) স্মার্টফোনটি তাদের জন্য পেশ করা হয়েছে।

এই প্রাইস সেগমেন্টে বাজারে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকলেও, Nothing এখনও দারুণ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। বিশেষভাবে সফটওয়্যারের দিক থেকে কোম্পানির আগের ফোনগুলি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।

The post ভারতের বাজারে শুরু হল Nothing Phone (3) স্মার্টফোনের সেল, জেনে নিন দাম, অফার ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-sale-india-price-offers-specifications-details-in-bengali/feed/ 0
Nothing Phone (3) স্মার্টফোনে পাওয়া যাবে Glyph Matrix ডিজাইন, টিজারদের মাধ্যমে জানা গেল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-glyph-matrix-design-teased-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-glyph-matrix-design-teased-know-details-in-bengali/#respond Mon, 23 Jun 2025 08:12:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65155 প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের ডিজাইন

The post Nothing Phone (3) স্মার্টফোনে পাওয়া যাবে Glyph Matrix ডিজাইন, টিজারদের মাধ্যমে জানা গেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে টেক ব্র্যান্ড Nothing ঘোষণা করে জানিয়ে দিয়েছিল কোম্পানি তাদের ফোনের সিগনেচার এলিমেন্ট, অর্থাৎ Glyph Interface বন্ধ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির নতুন অপশন সম্পর্ক জানিয়েছে। আপকামিং Nothing Phone (3) ফোনে “Glyph Matrix” নতুন ডিজাইন দেওয়া হতে পারে, যা ডট-ম্যাট্রিক্স-স্টাইল ডিসপ্লের মতো দেখতে। এছাড়া এই ডিজাইনের টপ-রাইট কর্নারের সম্ভাব্য প্লেসমেন্ট দেখে আগের লিংকে প্রশ্ন উঠছে। নিচে এই আপকামিং ফোনটি সংক্রান্ত এখনও পর্যন্ত সামনে আসা ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Nothing Phone (3) Glyph Matrix ডিজাইনের ডিটেইলস

  • 1 জূলাই আয়োজিত লঞ্চ ইভেন্টের আগেই Nothing একটি শর্ট টিজার জারি করেছে এবং এতে Glyph Matrix ডিজাইনের ঝলক দেখা গেছে। এতে সম্ভবত ডট ম্যাট্রিক্স ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে, যা এক ধরনের সস্তা ইলেকট্রনিক টেকনোলজি এবং এটি মূলত ঘড়ি, ক্যালকুলেটর প্রভৃতি ডিভাইসে দেখা যায়।
  • এতে LCD বা OLED প্যানেল থাকতে পারে এবং এটির রেজোলিউশন যথেষ্ট কম হবে। নাম দেখেই বোঝা যাচ্ছে, এই প্যানেল ছোট ছোট লাইট ডটের ম্যাট্রিক্স দিয়ে তৈরি এবং এর মধ্যে কিছু ডট অন-অফ করে বিভিন্ন ডিজাইন তৈরি করা যায়।

  • পোস্টের ক্যাপশনে “যখন আলো ভাষা হয়ে ওঠে” “when light becomes the language” লেখা রয়েছে। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে এটি একটি নতুন ধরনের ইন্টারফেস হবে এবং এতে সম্ভবত ফোনের বিভিন্ন ডিটেইলস দেখা যাবে।

ASUS এর AniMe Vision ডিসপ্লের মতোই এই ডিভাইসটির ইউজারাও কাস্টম অ্যানিমেশনের মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Glyph Matrix ডিজাইন আগের Glyph Interface এর তুলনায় আরও বেশি কাস্টোমাইজেবল হতে পারে। মনে করিয়ে দিই, Glyph Interface ডিজাইনে বিভিন্ন আকার ও ডিজাইনের LED লাইট দেওয়া হয়েছিল। টিজার দেখে আভাস পাওয়া যাচ্ছে এই আপকামিং ফোনের অ্যানিমেশনের সঙ্গে সিঙ্ক্রোনাইজড সাউন্ড এবং ভাইব্রেশন এফেক্ট থাকতে পারে।

Image source: Max Jambor

Nothing Phone (3) ফোনের সম্ভাব্য ডিটেইলস

টিজারে ফোনের ব্যাংক প্যানেলে টপ-রাইট কর্নারে Glyph Matrix দেখা গেছে। এর ফলে বোঝা যাচ্ছে, ফোনটির ক্যামেরা আইল্যান্ড ডানদিকে অবস্থিত হবে। উল্লেখ্য এর আগে লিংক রেন্ডারে ব্যাংক প্যানেলের মাঝখানে ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছিল। এবার এই লিংকের সত্যতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

যতদিন না এই ফোনের স্পষ্ট ছবি সামনে আসছে, ততদিন পর্যন্ত ডিজাইন সম্পর্কে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

ইতিমধ্যে জানা গেছে এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি ও 3.21GHz ক্লক স্পীডযুক্ত হাই-এন্ড Snapdragon 8s Gen 4 চিপসেট যোগ করা হবে। এই ফোনটিতে 5 অ্যান্ড্রয়েড এবং 7 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে একটি পেরিস্কোপ লেন্স, ট্রান্সপারেন্ট ব্যাংক প্যানেল এবং একটি “Essential Key” দেওয়া হবে।

Nothing Phone (3) ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?

যেসব ইউজাররা একটি নতুন লুক, ব্যাক প্যানেলে ইউনিক ডট-ম্যাট্রিক্স ডিসপ্লে, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট এবং শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ লেটেস্ট স্মার্টফোন কিনতে চান তাঁরা 1 জুলাই আসন্ন Nothing Phone (3) ফোনের জন্য অপেক্ষা করতেই পারেন। এই প্রাইস সেগমেন্টে ফোনটি বেশ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। এবার বাস্তবে জনগণের রিঅ্যাকশন দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।

 

The post Nothing Phone (3) স্মার্টফোনে পাওয়া যাবে Glyph Matrix ডিজাইন, টিজারদের মাধ্যমে জানা গেল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-glyph-matrix-design-teased-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লুক, দেখে নিন প্রথম লিক রেন্ডার ইমেজ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-first-render-leked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-first-render-leked-know-details-in-bengali/#respond Fri, 13 Jun 2025 04:33:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64896 লিক হল Nothing Phone (3) ফোনের ছবি

The post প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লুক, দেখে নিন প্রথম লিক রেন্ডার ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক ব্র্যান্ড Nothing আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে তাদের বহু প্রতীক্ষিত Nothing Phone (3) স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের কিছু টিজার জারি করা হয়েছে। এবার টিপস্টার Max Jambor এবার এই ফোনের একটি ইমেজ শেয়ার করেছেন। ফলে এই প্রথম ফোনটির সম্পূর্ণ ব্যাক প্যানেল প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Nothing Phone (3) ফোনের ডিজাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Nothing Phone (3) ফোনের ডিজাইন (লিক)

  • লিকে Nothing Phone (3) ফোনের শুধুমাত্র ব্যাক প্যানেল দেখানো হয়েছে।
  • নিচে দেওয়া ইমেজে দেখা যাচ্ছে এই ফোনে আগের মডেলের মতো Glyph ইন্টারফেস নেই।
  • এই ফোনের ব্যাক প্যানেলে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে থাকার আশা করা হচ্ছে।
  • আপকামিং ফোনটিতে আগের মডেলের চেয়ে আলাদা ধরনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
  • Phone (3) ফোনে ট্রান্সপারেন্ট লুক দেখা গেছে, এর সঙ্গে এতে স্কোয়ার এজ এবং ব্ল্যাক বাটন দেওয়া হয়েছে।
  • ট্রান্সপারেন্ট স্ক্রু এবং হোয়াইট ভেরিয়েন্টে ব্ল্যাক এক্সটেন্টেড বাটন থাকবে।

Nothing Phone (3) ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Nothing Phone (3) ফোনে 6.77-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। LTPO টেকনোলজির সঙ্গে এই ডিসপ্লে স্মুথ এক্সপেরিয়েন্স দেওয়ার পাশাপাশি ব্যাটারি এফিসিয়েন্ট হবে।
  • প্রসেসর: Nothing Phone (3) ফোনে শক্তিশালী Snapdragon 8s Gen 3 বা Snapdragon 8 Gen 3 (Elite Edition) প্রসেসর যোগ করা হতে পারে। এই প্রসেসরগুলি ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্সের জন্য বেশ জনপ্রিয় এবং এগুলি গেমিং থেকে AI টাস্ক সবকিছুই সহজে সামলাতে সক্ষম।
  • ক্যামেরা: Nothing Phone (3) ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত অন্যান্য সেন্সরগুলি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই ফোনে নতুন ধরনের লেআউট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ওএস: Phone (3) ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে। এর ফলে এই ফোনে নতুন ইন্টারফেস, অ্যাডভান্স প্রাইভেসি কন্ট্রোল এবং লেটেস্ট AI ইন্টিগ্রেশন যোগ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: Glyph ইন্টারফেসের বদলে এবার ফোনের ব্যাক প্যানেলে Dot Matrix ডিসপ্লে থাকতে পারে। লিক থেকে জানা না গেলেও, রিপোর্ট অনুযায়ী এই ইন্টারফেস স্মার্ট নোটিফিকেশন এবং ইন্টার-অ্যাক্টিভ এলিমেন্টের জন্য ব্যাবহার করা হতে পারে।

জানিয়ে রাখি Nothing Phone (3) ফোনটি আগামী 1 জুলাই লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ইভেন্টে কোম্পানির প্রথম ওভার-দা-ইয়ার হেডফোন Nothing Ear (over-the-ear) পেশ করা হতে পারে।

The post প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লুক, দেখে নিন প্রথম লিক রেন্ডার ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-first-render-leked-know-details-in-bengali/feed/ 0
আগামী 1 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone (3) স্মার্টফোন, ইউনিক ডিজাইন সহ পাওয়া যাবে শক্তিশালী প্রসেসর https://www.91mobiles.com/bengali/1-july-nothing-phone-3-launch-date-in-india-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/1-july-nothing-phone-3-launch-date-in-india-confirmed-know-details-in-bengali/#respond Fri, 06 Jun 2025 02:35:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64671 1 জুলাই ভারতে লঞ্চ হবে Nothing Phone (3)

The post আগামী 1 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone (3) স্মার্টফোন, ইউনিক ডিজাইন সহ পাওয়া যাবে শক্তিশালী প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
লন্ডনের টেক কোম্পানি নাথিঙের পক্ষ থেকে ভারতে তাদের আপকামিং Nothing Phone (3) স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণার পর থেকেই টেক প্রেমীরা এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি নতুন নাথিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে 1 জুলাই ভারতে Nothing Phone (3) স্মার্টফোনটি লঞ্চ করা হবে।

Nothing Phone (3) এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

আগামী 1 জুলাই ভারতে Nothing Phone (3) স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে এবং বিশ্বের সমস্ত স্থান থেকে লাইভ স্ট্রিম করা যাবে। এই ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং Nothing Phone (3) ফোনটি ভারতীয় বাজারে পেশ করা হবে। 1 জুলাই রাত 10 টা 30 মিনিটে নতুন Nothing Phone (3) ফোনের ভারতীয় দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Nothing Phone (3) ফোনটি সেল করা হবে।

Nothing Phone (3) এর ডিজাইন (লিক)

  • সম্প্রতি একটি টিজার ইমেজের মাধ্যমে ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন দেখা গিয়েছিল।
  • ফোনটিতে একটি ডুয়েল টেক্সচার ডিজাইন রয়েছে, ফলে প্রিমিয়াম লুক পাওয়া যাবে। একইসঙ্গে রেয়ার সাইডে একটি বাটন দেখা গেছে।
  • কোম্পানির আগের ডিজাইন ফিলজফির মতোই এবারও Nothing Glyph LED ইন্টারফেস বজায় রাখা হবে বলে আশা করা হচ্ছে।
  • জানিয়ে রাখি প্রকাশ্যে আসা একটি লিক অনুযায়ী ফোনটিতে Glyph ইন্টারফেসের পরিবর্তে কাস্টমাইজেবল ডট-ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হতে পারে।

Nothing Phone (3) এর দাম (লিক)

  • লিক অনুযায়ী Nothing Phone (3) ফোনটির দাম $799 শুরু হবে।
  • অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 68,000 টাকা হবে।
  • এটি ফোনের 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম হবে বলে জানানো হয়েছে।
  • একইভাবে ফোনের 16GB RAM + 512GB Storage ভেরিয়েন্টের দাম $899 হবে বলে জানা গেছে।
  • অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 76,000 টাকার কাছাকাছি।
  • গ্লোবাল বাজারের তুলনায় ভারতীয় বাজারে ফোনটির দাম অনেকটাই কম রাখা হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

Nothing Phone (3) এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Nothing Phone (3) ফোনটিতে 6.77 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন এবং 387PPI পিক্সেল ডেনসিটি সহ ফোনের ব্যাক প্যানেলে 2.5D গ্লাস ব্যাক কভার থাকতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 7 এস জেন 3 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এই তথ্যও ভুলও হতে পারে, কারণ আগের Phone (2) মডেলে স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর দেওয়া হয়েছিল। তাই আপকামিং ফোনটিতে শক্তিশালী প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে 7.5 রিভার্স চার্জিং ফিচার থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

The post আগামী 1 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone (3) স্মার্টফোন, ইউনিক ডিজাইন সহ পাওয়া যাবে শক্তিশালী প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/1-july-nothing-phone-3-launch-date-in-india-confirmed-know-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের দাম ও স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-price-specs-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-price-specs-leaked-know-details-in-bengali/#respond Thu, 05 Jun 2025 07:27:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64626 শীঘ্রই লঞ্চ হবে Nothing Phone (3)

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের দাম ও স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ইউনিক স্মার্টফোন প্রস্তুতকারী ব্র্যান্ড নাথিং বেশ কিছু দিন আগেই জানিয়েছিল আগামী মাসে ফ্ল্যাগশিপ Nothing Phone (3) ফোনটি লঞ্চ করা হবে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জানানো হয়নি। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের গ্লোবাল প্রাইস এবং ফিচার ডিটেইলস প্রকাশ্যে এসেছে। টিপস্টার সুধাংশু অম্ভোরের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি $799 দামে এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone 3 ফোনের ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3) এর দাম (লিক)

  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী Nothing Phone (3) ফোনটির দাম $799 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 68,000 টাকা হবে। এটি 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম হতে পারে।
  • অন্যদিকে ফোনটির টপ ভেরিয়েন্ট 16GB RAM এবং 512GB স্টোরেজ $899 অর্থাৎ প্রায় 76,000 টাকা দামে পেশ করা হতে পারে।
  • প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Nothing Phone (3) ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হবে।
  • জানিয়ে রাখি এই দামে আগে Nothing এর CEO Carl Pei এর বলা তথ্যের সঙ্গে অনেকটাই মিলে গেছে। এর থেকে £800 দাম হবে বলে আভাস পাওয়া গিয়েছিল।
  • তবে আমেরিকার ডলারের দাম দেখে বোঝা যাচ্ছে এবার ফোনটি US এ লঞ্চ করা হতে পারে।
  • জানিয়ে রাখি Nothing Phone (3) ফোনটি ব্র্যান্ডের আইকোনিক Glyph ইন্টারফেসের পরিবর্তে কাস্টমাইজেবল ডট-ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Nothing Phone (3) এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Nothing Phone (3) ফোনটিতে 6.77 ইঞ্চির এমোলেড ডিসপ্লে থাকতে পারে। ফোনটিতে 1080 * 2392 পিক্সেল রেজোলিউশন ও 387PPI পিক্সেল ডেনসিটি সহ ব্যাক প্যানেলে 2.5D গ্লাস ব্যাক কভার দেওয়া হতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 7 এস জেন 3 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এই চিপসেটের তথ্য ভুলও হতে পারে। কারণ আগের Phone (2) ফোনে স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর যোগ করা হয়েছিল। তাই আপকামিং ফোনটিতে শক্তিশালী প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 50 ওয়াট ওয়্যারলেস পাওয়ার চার্জিং ও 7.5 রিভার্স চার্জিং থাকবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আপকামিং ফোনের ডিটেইলস শেয়ার করবে বলে আশা করা হচ্ছে।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের দাম ও স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-price-specs-leaked-know-details-in-bengali/feed/ 0
নতুন টিজারের মাধ্যমে প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের ডিজাইন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-design-teased-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-design-teased-know-details-in-bengali/#respond Fri, 30 May 2025 13:19:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64475 জারি হল Nothing Phone (3) ফোনের টিজার

The post নতুন টিজারের মাধ্যমে প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের ডিজাইন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Nothing তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Nothing Phone (3) ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনের প্রথম টিজার জারি করেছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি আগেই কোম্পানির পক্ষ জানানো হয়েছে 2025 সালের জুলাই মাসে ফোনটি লঞ্চ করা হবে এবং Flipkart এর মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (3) ফোনের ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3) এর টিজার

  • Nothing এর পক্ষ থেকে জারি করা নতুন টিজার ইমেজের মাধ্যমে ফোনের রেয়ার প্যানেলের একটি ক্লোজআপ দেখানো হয়েছে।
  • ইমেজের মাধ্যমে ফোনটি ডুয়েল টেক্সচার ডিজাইন সহ প্রিমিয়াম লুকে দেখা গেছে। একইসঙ্গে রেয়ার প্যানেলে একটি বাটনের মতো কিছু দেখা যাচ্ছে।
  • কোম্পানির আগের ডিজাইনের মতো এবারও Nothing Glyph LED ইন্টারফেস ব্যাবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

টিজারের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। জানিয়ে রাখি এর আগেও কোম্পানির পক্ষ থেকে ফোন ফ্লিপকার্টের মাধ্যমে পেশ করা হয়েছে।

Nothing Phone (3) এর সম্ভাব্য ফিচার

  • আগেই Nothing এর সিইও Carl Pei এর মাধ্যমে কনফার্ম জানা গিয়েছিল Nothing Phone (3) ফোনটি একটি “ট্রু ফ্ল্যাগশিপ” স্মার্টফোন হবে। এই ফোনটিতে ‘প্রিমিয়াম ম্যাটেরিয়াল’ এর মতো অ্যাডভান্স গ্লাস বা টাইটেনিয়াম ফ্রেম ব্যাবহার করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে ‘মেজার পারফরমেন্স আপগ্রেড’ দেওয়া হবে।
  • এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite, MediaTek Dimensity 9400 বা Dimensity 9400+ এর মতো শক্তিশালী প্রসেসর দেওয়া হতে পারে।

Nothing Phone (3) এর সম্ভাব্য দাম

ব্র্যান্ডের হেডের বক্তব্য অনুযায়ী আপকামিং Nothing Phone (3) ফোনটি ইউকেতে দাম প্রায় 800 পাউন্ড (অর্থাৎ প্রায় 1,064 আমেরিকা ডলার / 90,510 টাকা) হতে পারে। অন্যদিকে জানিয়ে রাখি Nothing Phone (2) ফোনের 12GB + 256GB স্টোরেজ অপশন ইউকেতে 629 পাউন্ড (অর্থাৎ প্রায় 836 আমেরিকা ডলার / 71,185 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল এবং ভারতে এই ফোনের দাম 49,999 টাকা রাখা হয়েছিল। তাই Phone (3) ফোনটি AI ফিচার সহ 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

The post নতুন টিজারের মাধ্যমে প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের ডিজাইন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-design-teased-know-details-in-bengali/feed/ 0
এই প্রাইস রেঞ্জে লঞ্চ হবে Nothing Phone (3) স্মার্টফোন, জানালেন স্বয়ং Carl Pei https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-price-range-officially-revealed-by-carl-pei-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-price-range-officially-revealed-by-carl-pei-know-details-in-bengali/#respond Thu, 15 May 2025 02:39:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63940 জানা গেল Nothing Phone (3) ফোনের আনুমানিক প্রাইস রেঞ্জ

The post এই প্রাইস রেঞ্জে লঞ্চ হবে Nothing Phone (3) স্মার্টফোন, জানালেন স্বয়ং Carl Pei first appeared on 91Mobiles Bengali.

]]>
2025 সালের তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে Nothing Phone (3) ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে এবং একই সঙ্গে কোম্পানি ধীরে ধীরে এই ফোনের টিজার শেয়ার করতে শুরু করেছে। গত সপ্তাহে Nothing এর অফিসিয়াল X হ্যান্ডেল থেকে ‘3’ নাম্বারটি লিখে পোস্ট করা হয়েছিল, এটি Phone (3) ফোনের সাসপেন্স বাড়িয়ে তুলেছে। এবার কোম্পানির CEO Carl Pei স্বয়ং Android এর অফিসিয়াল YouTube চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে এই ফোনের সম্ভাব্য দাম এবং কিছু গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করেছে। তিনি এই ফোনটিকে কোম্পানির ‘‘প্রথম যথার্থ ফ্ল্যাগশিপ’’ বলেছেন।

Nothing Phone (3) ফোনের গ্লোবাল প্রাইস রেঞ্জ ডিটেইলস

  • Android Show I/O Edition-এ Nothing এর ডিজাইন-সেন্ট্রিক পরিকল্পনা এবং কমিউনিটি ড্রিভেন অ্যাপ্রোচ সম্পর্কে কথা বলার সময় Carl Pei জানিয়েছেন Phone (3) ফোনটি এই সময় (গ্রীষ্মকালে) লঞ্চ হতে চলেছে।

  • সবচেয়ে বড় কথা তিনি এই ফোনটির দাম প্রায় 800 পাউন্ড (প্রায় 90,000 টাকা) হবে বলে জানিয়েছেন। মনে করিয়ে দিই আগের Nothing Phone (2) ফোনটি ভারতে 44,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ এবার ফোনটির দাম ফ্ল্যাগশিপ লেভেলে রাখা হবে।
  • Pei জানিয়েছেন, Phone (3) ফোনে “প্রিমিয়াম ম্যাটেরিয়াল” ব্যাবহার করা হবে, এতে টাইটেনিয়াম ফ্রেম এবং ফ্রন্ট ও ব্যাক প্যানেলে অ্যাডভান্স গ্লাস যোগ করা হতে পারে।
  • তিনি আরও জানিয়েছেন, এই ফোনে “বড় পারফরমেন্স আপগ্রেড” পাওয়া যাবে, সম্ভবত এই ফোনে Snapdragon 8 Elite বা MediaTek Dimensity 9400+ এর মতো হাই এন্ড চিপসেট দেওয়া হতে পারে।
  • এই ফোনের ক্ষেত্রে সফটওয়্যার একটি বড় ফোকাস এরিয়া হতে পারে। কোম্পানি এই ফোনে অ্যাডভান্স সফটওয়্যার এক্সপেরিয়েন্স দেওয়ার ওপর কাজ করছে। এতে UI পরিবর্তন, Essential Space এ নতুন ফিচার, AI-পাওয়ার্ড ফিচার এবং ক্যামেরা এক্সপেরিয়েন্সে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে।
  • আমাদের কাছে দেওয়া একটি আলাদা ইন্টারভিউতে Nothing এর কো-ফাউন্ডার Akis Evengelidis জানিয়েছেন Phone (3) ফোনটি “ব্রেকথ্রু এক্সপেরিয়েন্স” দেবে।

Nothing এর ভিশন ও ফিলজফি সম্পর্কে Carl Pei-এর বক্তব্য

  • Carl Pei জানিয়েছেন, বিগত এক দশকে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে পা রাখা একমাত্র ব্র্যান্ড হল Nothing।
  • তিনি জানিয়েছেন, ব্র্যান্ড এমন ডিজাইন নিয়ে কাজ করতে চায়, যা ইমোশন, ক্রিয়েটিভিটি ও অরিজিনালিটি ফুটিয়ে তুলবে।
  • তিনি প্রায় 2 লক্ষ মজবুত Nothing কমিউনিটিরও প্রশংসা করেছেন, যারা প্রোডাক্ট রোডম্যাপ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
  • সফটওয়্যার প্রসঙ্গে কথা ব্লার সময় তিনি জানিয়েছেন, Nothing এর লক্ষ্য হল Nothing OS-এ native হিসাবে AI ইন্টিগ্রেট করা। তবে এটি পরে যোগ করা নতুন ফিচার হিসাবে নয়। AI ইউজারদের “teammate” হয়ে উঠবে, যা ইউজারদের প্রয়োজন শিখে সেই হিসবে কাজ করবে।

The post এই প্রাইস রেঞ্জে লঞ্চ হবে Nothing Phone (3) স্মার্টফোন, জানালেন স্বয়ং Carl Pei first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-price-range-officially-revealed-by-carl-pei-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের টিজার, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-teased-q3-launch-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-teased-q3-launch-know-more-in-bengali/#respond Mon, 12 May 2025 15:39:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63832 জারি হল Nothing Phone (3) ফোনের টিজার

The post প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের টিজার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছরে এখনও পর্যন্ত Nothing তাদের Phone (3a), Phone (3a) Pro এবং CMF Phone (2) Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ Nothing Phone (3) স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি ব্র্যান্ডের CEO জানিয়েছেন 2025 সালের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ জুলাই মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে ফোনটি লঞ্চ করা হবে। এবার X এর মাধ্যমে Phone (3) ফোনটির একটি টিজার জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা Nothing Phone (3) ফোনের ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3) এর টিজার

  • Nothing এর পক্ষ থেকে X (Twitter) এর মাধ্যমে কোনো ধরনের ক্যাপশন বা টেক্সট ছাড়া শুধুমাত্র ‘3’ নাম্বার লিখে টিজ করা হচ্ছে।
  • তাই কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (3) ফোনটির টিজার জারি করা হবে বলে মনে করা হচ্ছে। যেহেতু এই ফোনটি Q3 তে লঞ্চ করা হবে, তাই ফোনের হার্ডওয়্যার ডিটেইলস জানার জন্য অপেক্ষা করতে হবে।
  • Nothing Phone (3) ফোনটি 2023 সালের জুলাই মাসে লঞ্চ হওয়া Nothing Phone (2) ফোনের সাক্সেসার হবে। তাই আপকামিং ফোনটি একই সময়ে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Nothing Phone 3 সম্পর্কে জানা গেছে

এখনও পর্যন্ত Nothing Phone (3) ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে কোম্পানির তথ্য অনুযায়ী ফোনটি AI-পাওয়ার লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। লিক হওয়া একটি ইমেলের মাধ্যমে Carl Pei জানিয়েছিলেন Nothing Phone (3) ফোনের ইউজার ইন্টারফেসর ক্ষেত্রে যুগান্তকারী ইনভেশন হতে চলেছে।

গত বছর জুন মাসে Carl Pei এর পক্ষ থেকে ফোনের ডিজাইন/কনসেপ্ট এবং AI প্ল্যাটফর্মের উপর কাজ চলছে বলে জানা গিয়েছিল। তাই Phone (3) ফোনটিতে ‘Essential Space’ এর জন্য আলাদা ভার্সন থাকবে বলে মনে করা হচ্ছে। এই বছরের শুরুতেই Phone (3a) সিরিজের সঙ্গে পেশ করা হয়েছিল। এটি একটি AI-পাওয়ার হাব, এবার এটি আরও বেশি ফিচার এবং OS ও নেটিভ সহ ইন্ট্রিগেশন সহ লঞ্চ করা হতে পারে।

এটি একটি ফ্ল্যাগশিপ Nothing Phone (3) স্মার্টফোন হতে চলেছে, অর্থাৎ এই ফোনের দাম Phone (3a) সিরিজের থেকে অনেকটাই বেশি হবে। মনে করিয়ে দিই Nothing Phone (2) ফোনটি ভারতে 44,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

The post প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের টিজার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-teased-q3-launch-know-more-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লঞ্চ টাইমলাইন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-launch-timeline-leaked-july-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-launch-timeline-leaked-july-know-more-in-bengali/#respond Thu, 13 Mar 2025 12:06:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62250 শীঘ্রই লঞ্চ হতে পারে Nothing Phone (3)

The post প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লঞ্চ টাইমলাইন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের শুরুতে Nothing Phone (3a) সিরিজ সম্পর্কে জানিয়েছিল। এরপর থেকেই কোম্পানির ফ্ল্যাগশিপ Nothing Phone (3) ফোনের অপেক্ষা করা হচ্ছে। গত বছর জুন মাসে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল 2025 সালের যে কোনো সময়ে ফোনটি লঞ্চ করা হবে এবং CEO Carl Pei এর লিক ইমেলের মাধ্যমে এই বিষয়ে কনফার্ম হয়েছিল। এবার একটি নতুন লিকের মাধ্যমে Nothing Phone (3) ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়েছে।

Nothing Phone (3) এর লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার অভিষেক যাদবের এক্সের মাধ্যমে শেয়ার করা বক্তব্য অনুযায়ী সম্ভবত 2025 সালের জুলাই মাসে Nothing Phone (3) ফোনটি লঞ্চ করা হতে পারে।
  • 2022 এবং 2023 সালের জুলাই মাসে Nothing Phone (1) এবং Nothing Phone (2) স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল।

টিপস্টার এখনও পর্যন্ত লঞ্চ টাইমলাইন ছাড়া Nothing Phone (3) ফোন সম্পর্কে আর কোনো তথ্য জানায়নি। এই বছর জানুয়ারি মাসে প্রকাশ্যে আসা একটি রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছিল Nothing তাদের আগে ফ্ল্যাগশিপ Phone (3) সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে আগেই Phone (3a) এবং Phone (3a) Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। তৃতীয় স্মার্টফোনটি CMF Phone (2) হতে পারে। সম্প্রতি ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে।

লিক ইমেজে Carl Pei আগে জানিয়েছিলেন কোম্পানির এই ফ্ল্যাগশিপ ফোনে “ইউজার ইন্টারফেসের অ্যাডভান্স ইনোভেশন” পেশ করা হবে। এছাড়া এতে ব্র্যান্ড এর মাধ্যমে AI-পাওয়ার্ড প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হচ্ছে।

  • 2024 সালের জুন মাসে Carl Pei তাঁর একটি এক্স পোস্টের মাধ্যমে AI প্ল্যাটফর্মের টিজ করেছিল। তিনটি বেশ কিছু UI ডিজাইন এবং AI কনসেপ্ট দেখিয়ে ছিল। তখন এইগুলির ডেভেলোপমেন্ট চলছিল।
  • কোম্পানির প্রধান কর্মচারী জানিয়েছিল AI সরাসরি Nothing OS এ ইন্ট্রিগ্রেড করা হবে।
  • হোম স্ক্রিনটিকে “প্রাস্নগিক এবং প্রয়োজনীয় তথ্য” এর একটি হাব বলা হয়েছিল।
  • এছাড়া মাল্টি মডেলে AI ক্যাম্পেনিয়নও দেখা গিয়েছিল। এটি সম্ভবত মানুষের মত কথা বলতে পারবে।

জানিয়ে রাখি সম্প্রতি লঞ্চ হওয়া Nothing Phone (3a) সিরিজে একটি নতুন Essential Key রয়েছে, এটি AI-পাওয়ার্ড হাব Essential Space এর একটি অংশ। তাই Nothing Phone (3) ফোনে নতুন এবং অ্যাডভান্স ফিচার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত AI ফিচার ছাড়া Nothing Phone (3) ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

The post প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের লঞ্চ টাইমলাইন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-3-launch-timeline-leaked-july-know-more-in-bengali/feed/ 0