Nubia Z18s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 25 Sep 2018 09:56:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ডুয়েল ডিসপ্লের সঙ্গে সামনে এল এই বিশেষ ফোন, ব‍্যাক প‍্যানেলেও থাকবে স্ক্রিন ও রেয়ার ক‍্যামেরা দিয়ে তোলা যাবে সেলফি https://www.91mobiles.com/bengali/nubia-z18s-listed-on-tenaa-with-dual-display-true-bezel-less-screen-specifications-feature-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nubia-z18s-listed-on-tenaa-with-dual-display-true-bezel-less-screen-specifications-feature-in-bengali/#respond Tue, 25 Sep 2018 09:56:14 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1408 লিক হল ডুয়েল ডিসপ্লেওয়ালা অত‍্যাধুনিক নুবিয়া জেড18এস

The post ডুয়েল ডিসপ্লের সঙ্গে সামনে এল এই বিশেষ ফোন, ব‍্যাক প‍্যানেলেও থাকবে স্ক্রিন ও রেয়ার ক‍্যামেরা দিয়ে তোলা যাবে সেলফি first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি নুবিয়া কিছু দিন আগে চীনা মার্কেটের সাহায্যে তাদের নতুন ফোন জেড18 পেশ করেছে। এই ফোনটি “ভি” শেপের ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে বানানো হয়েছে যা 8 জিবি পাওয়ারফুল র‍্যাম সাপোর্ট করে। গতকাল এই সিরিজের‌ই আরেকটি ফোন জেড18এস ফোনটির খবর সামনে আসায় টেক জগত নড়েচড়ে বসেছে। নুবিয়া জেড18এস চীনা সার্টিফিকেশন সাইটে দেখা গেছে যেখানে এর লুকের সঙ্গে সঙ্গে এর স্পেসিফিকেশন‌ও বলা হয়েছে। এই ফোনটি ডুয়েল ডিসপ্লে সাপোর্ট করে অর্থাৎ এর ফ্রন্ট প‍্যানেলের সঙ্গে এর ব‍্যাক প‍্যানেলেও স্ক্রিন দেওয়া হয়েছে।

নুবিয়া জেড18এস টেনাতে লিস্টেড করা হয়েছে। সার্টিফিকেশন সাইটে ফোনটি এন‌এক্স616জে মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। নুবিয়া জেড18এসের সবচেয়ে বড় বিশেষত্ব এর ডুয়েল ডিসপ্লে যা এর ফ্রন্ট প‍্যানেলের সঙ্গে এর ব‍্যাক প‍্যানেলেও অবস্থিত। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলের সঙ্গে ব‍্যাক প‍্যানেল থেকেও অ্যাপ অ্যাকসেস করা যাবে।

লিস্টিং অনুযায়ী নুবিয়া জেড18এসের ফ্রন্ট প‍্যানেলে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ব‍্যাক প‍্যানেলে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.1 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লে আছে। ফোটোয় ফোনটির ফ্রন্ট প‍্যানেল বেজল লেস দেখানো হয়েছে এবং এতে কোনো নচ নেই। ফোটোয় স্পষ্ট দেখা গেছে এই ফোনে কোনো ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে না। বরং ব‍্যাক প‍্যানেলে দেওয়া ক‍্যামেরার সাহায্যে ব‍্যাক ডিসপ্ল দিয়ে সেলফি নেওয়া যাবে।

নুবিয়া জেড18এসের ব‍্যাক প‍্যানেলে হরাইজন্টাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যার সঙ্গে দুটি ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক ডিসপ্লের দৌলতে সেলফি ক‍্যামেরার কাজ করবে। লিক অনুযায়ী এই ক‍্যামেরা সেট‌আপের একটি সেন্সর 24 মেগাপিক্সেলের ও অপরটি 24 মেগাপিক্সেলের হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ও 8 জিবি র‍্যাম/128 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে অ্যান্ড্রয়েড অরিওযুক্ত হবে ও 2.6 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,800 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও অবশ্য নুবিয়া জেড18এস সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানানো হয়নি। তাই যতক্ষণ না কোনো তথ্য জানানো হচ্ছে ততক্ষণ এই স্পেসিফিকেশন কতটা সঠিক তা বলা সম্ভব হচ্ছে না।

The post ডুয়েল ডিসপ্লের সঙ্গে সামনে এল এই বিশেষ ফোন, ব‍্যাক প‍্যানেলেও থাকবে স্ক্রিন ও রেয়ার ক‍্যামেরা দিয়ে তোলা যাবে সেলফি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nubia-z18s-listed-on-tenaa-with-dual-display-true-bezel-less-screen-specifications-feature-in-bengali/feed/ 0