OnePlus 10 Ultra - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 13 May 2022 08:48:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হবে OnePlus 10 Ultra, লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oneplus-10-ultra-will-enter-with-the-most-powerful-processor-and-powerful-camera/ https://www.91mobiles.com/bengali/oneplus-10-ultra-will-enter-with-the-most-powerful-processor-and-powerful-camera/#respond Thu, 05 May 2022 07:42:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25607 সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে OnePlus 10 Ultra স্মার্টফোন

The post শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হবে OnePlus 10 Ultra, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus ভারতে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের দুটি স্মার্টফোন OnePlus 10 Pro এবং OnePlus 10R লঞ্চ করেছে। এবার কোম্পানি OnePlus 10 সিরিজের আরেকটি স্মার্টফোন নিয়ে কাজ করছে। GSMAreana এর রিপোর্টে দাবি করা হয়েছে যে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের সবচেয়ে উন্নত আল্ট্রা মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মনে করা হচ্ছে যে OnePlus-এর এই আসন্ন স্মার্টফোনটি OnePlus 10 Pro স্মার্টফোনের থেকেও আরও শক্তিশালী চিপসেট এবং ভাল ক্যামেরা হার্ডওয়্যার সহ লঞ্চ করা হতে পারে।

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, OnePlus 10 Ultra স্মার্টফোনটি নিয়ে বর্তমানে টেস্টিং চলছে। এই OnePlus ফোনে কোম্পানি ক্যামেরার দিকে ফোকাস রাখছে। OnePlus-এর আসন্ন স্মার্টফোনে আরও ভাল জুমিং এবং আল্ট্রা ওয়াইড পারফরম্যান্স দেওয়া হবে। রিপোর্টে দাবি করা হয়েছে যে OnePlus 10 Ultra স্মার্টফোনে আরও ভাল ইমেজ প্রসেসিংয়ের জন্য Oppo-এর MariSilicon চিপসেট দেওয়া হবে।

Snapdragon 8 Gen 1 Plus প্রসেসরের সাথে এন্ট্রি নেবে

OnePlus-এর আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনে Snapdragon 8 Gen 1 Plus প্রসেসর দেওয়া হবে। Qualcomm-এর এই মোবাইল প্রসেসরটি 4nm প্রসেস এ তৈরি। Qualcomm-এর এই চিপসেটে Snapdragon 8 Gen-এর থেকে পারফরম্যান্স আরও ভাল হবে।

সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে এই স্মার্টফোনটি

আসন্ন OnePlus 10 Ultra স্মার্টফোনের ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং অন্যান্য স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি। OnePlus এখনও অফিসিয়ালি এই আসন্ন স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করেনি। মনে করা হচ্ছে যে OnePlus-এর এই ফোনটি 2022 সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে।

রিপোর্ট অনুযায়ী, কোম্পানি OnePlus 10 স্মার্টফোনের ভ্যানিলা ভেরিয়েন্টে কাজ করছে। OnePlus-এর এই স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 বা MediaTek Dimensity 9000 প্রসেসর দেওয়া যেতে পারে। আসন্ন OnePlus 10 স্মার্টফোনে একটি 6.7-ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। OnePlus-এর এই আসন্ন ফোনে 4800mAh ব্যাটারি থাকতে পারে, যা 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করা করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হবে OnePlus 10 Ultra, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-10-ultra-will-enter-with-the-most-powerful-processor-and-powerful-camera/feed/ 0
এবার প্রকাশ্যে OnePlus 10 Ultra স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/oneplus-10-ultra-smartphone-design-leaked/ https://www.91mobiles.com/bengali/oneplus-10-ultra-smartphone-design-leaked/#respond Mon, 31 Jan 2022 08:36:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21743 প্রকাশ্যে OnePlus 10 Ultra স্মার্টফোনের ডিজাইন

The post এবার প্রকাশ্যে OnePlus 10 Ultra স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus গত মাসে চিনে তাদের ফ্ল্যাগশিপ OnePlus 10 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। OnePlus-এর এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া OnePlus 9 Pro-কে রিপ্লেস করবে। OnePlus-এর এই ফোনটি নতুন ডিজাইন, 80W ফাস্ট চার্জিং এবং Qualcomm Snapdragon 8 Gen1 সহ পেশ করা হয়েছে। এখন লিক হওয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানি OnePlus 10 Ultra স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টিপস্টার @TechInsiderBlog OnePlus-এর আসন্ন OnePlus 10 Ultra স্মার্টফোনের পেটেন্ট ডিজাইন শেয়ার করেছে। OnePlus-এর এই ছবিটি থেকে ব্যাক ক্যামেরা সেটআপ সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

OnePlus 10 Ultra এর ডিজাইন

যদিও OnePlus এই ডিজাইনে স্মার্টফোন লঞ্চ করবে এমন কোন নিশ্চয়তা নেই। লিক হওয়া খবর অনুযায়ী OnePlus 10 Ultra স্মার্টফোনটি Snapdragon 8 Gen1 চিপসেটের সাথে দেওয়া হতে পারে। OnePlus 10 Ultra স্মার্টফোন লঞ্চের বিষয়ে কথা বললে, এটি এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে। এবং এই ফোনে উচ্চমানের ক্যামেরা হার্ডওয়্যার থাকতে পারে।

OnePlus আনবে সাশ্রয়ী মূল্যের গেমিং ফোন

OnePlus শুরু থেকেই সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার জন্য পরিচিত। যদিও গত কয়েক বছরে কোম্পানি তাদের উদ্দেশ্য থেকে কিছুটা সরে গেছে। টিপস্টার Digital Chat Station দাবি করেছে, OnePlus শীঘ্রই সাশ্রয়ী মূল্যে হাই পারফরম্যান্স যুক্ত গেমিং স্মার্টফোন লঞ্চ করতে পারে। যদি খবর সত্যি হয়, তাহলে OnePlus-এর এই স্মার্টফোনগুলি 315 থেকে 475 ডলার (23 হাজার টাকা থেকে 35 হাজার টাকা) দামে বাজারে আসতে পারে। তবে ভারতের বাজারে এই দাম কিছুটা বেশি হতে পারে।

Digital Chat station দাবি করেছে যে এই স্মার্টফোনগুলি ফ্ল্যাগশিপ চিপসেট এবং ফ্ল্যাট ডিসপ্লে সহ দেওয়া যেতে পারে। তবে চিপসেট সম্পর্কে এই মুহূর্তে কোনো তথ্য সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে যে OnePlus এই ফোনে ওয়্যারলেস চার্জিং, IP রেটিং এর মত বেশ কিছু ফিচার থাকবে না,যার ফলে কোম্পানি এর দাম কিছুটা কমাতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার প্রকাশ্যে OnePlus 10 Ultra স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-10-ultra-smartphone-design-leaked/feed/ 0