OnePlus 12R - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 13 Feb 2025 05:45:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব প্রোডাক্টে, ব্র্যান্ড জারি করল ‘Red Rush Days’ সেল https://www.91mobiles.com/bengali/oneplus-13-13r-watch-2-buds-pro-3-discount-in-red-rush-days-sale-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-13-13r-watch-2-buds-pro-3-discount-in-red-rush-days-sale-know-offers-details-in-bengali/#respond Thu, 13 Feb 2025 05:45:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61313 এইসব প্রোডাক্টে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

The post 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব প্রোডাক্টে, ব্র্যান্ড জারি করল ‘Red Rush Days’ সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
ওয়ানপ্লাস তাদের ভারতীয় ইউজারদের জন্য একটি নতুন প্রকল্প হিসেবে ‘রেড রাশ ডেজ’ সেল জারি করেছে। 11 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই সেল লাইভ হবে। ওয়ানপ্লাসের বক্তব্য অনুযায়ী এই সেল চলাকালীন ইউজাররা ফ্ল্যাগশিপ ফোন, IoT ডিভাইস এবং অন্যান্য প্রোডাক্টে এক্সক্লুসিভ ছাড়, ব্যাঙ্ক অফার এবং EMI অপশন উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেল চলাকালীন অফার ডিটেইলস সম্পর্কে।

ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল ডিটেইলস

মডেল লঞ্চ প্রাইস ডিল
OnePus 13 69,999 টাকা 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 24 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 7,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস
OnePus 13R 42,999 টাকা 3,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট, 24 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 7,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস
OnePlus 12OnePlus 12R 64,999 টাকা
39,999 টাকা

3,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 12 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Nord 4 29,999 টাকা

1,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 4,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 9 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Nord CE 4 Lite 19,999 টাকা

2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Nord CE 4 24,999 টাকা

1,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 9 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Pad 2 39,999 টাকা

2,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 3,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং 9 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Pad Go 19,999 টাকা

3,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Watch 2 24,999 টাকা

2,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 12 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Watch 2R 17,999 টাকা

3,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 6 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Buds Pro 3 11,999 টাকা

1,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 12 মাস পর্যন্ত নো কস্ট EMI

এছাড়াও ইউজাররা OnePlus Bullets Wireless Z2, Nord Buds 3 Pro, OnePlus Nord Buds 2r, OnePlus Bullets Wireless Z2 ANC, OnePlus Nord Buds 3 এবং OnePlus Buds 3 প্রোডাক্টগুলিতে অফার ও ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল ওয়ানপ্লাস ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর, আমাজন এবং মেইনলাইন পার্টনার মতো বাজাজ ইলেক্ট্রনিক, বিজয় সেল, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য সাইটের মাধ্যমে লাইভ রয়েছে। এছাড়াও বাজাজ ফিনসার্ব এবং অন্যান্য ক্রেডিট কার্ড সহ নো-কোস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করা যাবে।

The post 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব প্রোডাক্টে, ব্র্যান্ড জারি করল ‘Red Rush Days’ সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-13-13r-watch-2-buds-pro-3-discount-in-red-rush-days-sale-know-offers-details-in-bengali/feed/ 0
আর কিনবেন না OnePlus 12R, জেনে নিন ফোনটি না কেনার 5টি উল্লেখযোগ্য কারণ https://www.91mobiles.com/bengali/5-reasons-why-you-should-not-buy-oneplus-12r-now-read-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5-reasons-why-you-should-not-buy-oneplus-12r-now-read-more-in-bengali/#respond Tue, 14 Jan 2025 03:23:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60258 OnePlus 12R ফোনটি না কেনার কারণ

The post আর কিনবেন না OnePlus 12R, জেনে নিন ফোনটি না কেনার 5টি উল্লেখযোগ্য কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus 12R ফোনটি 2024 সালের বেস্ট মিড বাজেট স্মার্টফোনের লিস্টে নিজের স্থান করে নিয়েছিল। কম দামে ফ্ল্যাগশিপ ফিচার সহ এই ফোনটি অনেকে কিনেছেন, এমনকি আজকের দিনে দাঁড়িয়েও অনেকেই এই ফোনটি কেনার পরামর্শ দিয়ে থাকেন। কিন্ত আমরা OnePlus 12R ফোনটি না কেনার পরামর্শ দেব। এই ফোনটি কিনলে লোকসান হতে পারে। এই মন্তব্য করার পেছনে পাঁচটি প্রধান কারণ রয়েছে এবং সেগুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

আরও পড়ুন: 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oneplus 13R, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OnePlus 12R ফোনটি না কেনার 5টি কারণ

OnePlus 12R ফোনটি না কেনার সবচেয়ে বড় কারণ হল কোম্পানির নতুন লঞ্চ হওয়া OnePlus 13R স্মার্টফোন। নতুন OnePlus 13R ফোনটি 12R ফোনকে পিছনে ফেলে এগিয়ে গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

বেশি দাম

OnePlus 12R ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 13R ফোনের থেকে বেশি দামি। নতুন ওয়ানপ্লাস 13আর ফোনটি ভারতে 42,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। বর্তমানে ওয়ানপ্লাস 12আর ফোনটির দামও 42,999 টাকা রয়েছে। সবচেয়ে বড় পার্থক্য হল 13R ফোনটির 12GB RAM মডেল 42,999 টাকা দামে 12R ফোনটির 8GB RAM অপশন পাওয়া যাবে। অর্থাৎ ওয়ানপ্লাস 12আর ফোনের দামেই বর্তমানে ওয়ানপ্লাস 13আর ফোনটি কেনা যাবে। তাই একই দামে পুরনো ফোন কেনার কোনো মানে হয় না।

স্লো প্রসেসিং

OnePlus 12R ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। অন্যদিকে নতুন OnePlus 13R ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একই দামে OnePlus 12R ফোনটি কিনলে নতুন ফোনের তুলনায় স্লো প্রসেসর পাওয়া যাবে। আমাদের করা টেস্টিঙে OnePlus 12R ফোনটির AnTuTu Score 12,40,474 এবং OnePlus 13R ফোনটি AnTuTu 17,09,077 স্কোর পেয়ে এগিয়ে রয়েছে।

Snapdragon 8 Gen 2 প্রসেসরে 2GHz Cortex-A510 কোর, 2.8GHz Cortex-A710 কোর, 2.8GHz Cortex-A715 কোর এবং 3.2GHz Cortex-X3 কোর রয়েছে। অন্যদিকে OnePlus 13R ফোনটির চিপসেটে 2.27GHz Cortex-A520 কোর, 2.96GHz Cortex-A720 কোর, 3.15GHz Cortex-A720 কোর এবং 3.3GHz Cortex-X4 কোর রয়েছে। অর্থাৎ OnePlus 13R ফোনটি ফাস্ট এবং শক্তিশালী প্রসেসর সহ কাজ করে।

ছোট ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12R ফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডুয়েল সেল ব্যাটারি ঠিকঠাক কাজ করলেও, তবে এই সময়ে দাঁড়িয়ে এই ফোনটি কিনলে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে।

নতুন OnePlus 13R ফোনটি 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। তাই নতুন ফোনে আগের OnePlus 12R ফোনটির তুলনায় বেশি শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে OnePlus 12R ফোনটি কেনা বোকামি হতে পারে।

ক্যামেরায় খামতি

যদি ইউজারদের প্রশ্ন করা হয় একই দামে তাঁরা 50 মেগাপিক্সেল Telephoto লেন্স নেবে না কি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, তবে তাদের উত্তর কি হবে? চোখ বুঝে ইউজাররা টেলিফটো লেন্স বেঁছে নেবেন। বর্তমানে দাঁড়িয়ে OnePlus 12R ফোনটি কিনলে আফসোস হবেই। এই ফোনটি 42 হাজার টাকা দামে 8MP Ultrawide অ্যাঙ্গেল লেন্স সহ 2MP Macro সেন্সর পাওয়া যায়। অন্যদিকে নতুন OnePlus 13R ফোনটিতে 8MP Ultrawide অ্যাঙ্গেল লেন্স সহ 50MP Telephoto সেন্সর রয়েছে।

জানিয়ে রাখি নতুন OnePlus 12R ফোনটিতে 50 মেগাপিক্সেল IMX890 প্রাইমারি সেন্সর রয়েছে। অন্যদিকে OnePlus 13R ফোনটিতে অ্যাডভান্স 50 মেগাপিক্সেল LYT700 সেন্সর দেওয়া হয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

যেসব ইউজাররা স্মার্টফোনে AI ফিচার ব্যাবহার করতে চাইছেন, তাঁরা OnePlus 12R ফোনটি কেনার পরিবর্তে OnePlus 13R ফোনটির সেল শুরু হওয়ার অপেক্ষা করুন। কোম্পানির পক্ষ থেকে OnePlus 13R ফোনটি AI ফিচার সহ পেশ করা হয়েছে।

OnePlus 13R ফোনটিতে Google Gemini, Circle to Search, PassScan এবং Magic Compose ও Oxygen OS 15 সহ AI Reflection Eraser, AI Unblur এবং AI Detail Boost মতো ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস 12আর ফোনটিতে অ্যাডভান্স এআই ফিচার নেই।

13 জানুয়ারী থেকে ভারতে OnePlus 13R ফোনের সেল শুরু হবে। ফোনের 12GB RAM ভেরিয়েন্ট 42,999 টাকা এবং 16GB RAM ভেরিয়েন্ট 49,999 টাকা দামে সেল করা হবে। বর্তমানে দাঁড়িয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা চিন্তা করলে, OnePlus 12R ফোনটির পরিবর্তে কিছু দিন অপেক্ষা করে অ্যাডভান্স এবং শক্তিশালী OnePlus 13R ফোনটি কিনতে পারেন।

The post আর কিনবেন না OnePlus 12R, জেনে নিন ফোনটি না কেনার 5টি উল্লেখযোগ্য কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-reasons-why-you-should-not-buy-oneplus-12r-now-read-more-in-bengali/feed/ 0
দেখে নিন 50000 টাকা রেঞ্জের অসাধারণ ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোনের লিস্ট https://www.91mobiles.com/bengali/best-battery-backup-mobile-phones-under-rs-50000-knoe-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-battery-backup-mobile-phones-under-rs-50000-knoe-details-in-bengali/#respond Wed, 04 Dec 2024 11:03:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58948 50000 টাকার চেয়ে কম দামে বেস্ট ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোনের লিস্ট

The post দেখে নিন 50000 টাকা রেঞ্জের অসাধারণ ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব ইউজাররা ভালো ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য 50000 টাকা বাজেট রেঞ্জে অসাধারণ কিছু অপশন রয়েছে। এই লিস্টে Vivo V30, Vivo V30 Pro, OnePlus 12R, Realme GT 6, Vivo V40 Pro মতো স্মার্টফোনগুলি রয়েছে। এই ফোনগুলি শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ ছাড়াও তাদের দুর্দান্ত ক্যামেরা এবং পারফরমেন্সের জন্যও জনপ্রিয়। আমরা PCMark ব্যাটারি টেস্টের মাধ্যমে 50000 টাকার চেয়েও কমে বেস্ট ব্যাটারি লাইফ সহ স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টের স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

50000 টাকা রেঞ্জে বেস্ট ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন

ফোনের নাম ব্যাটারি ও চার্জিং দাম
Vivo V30 5,000mAh, 80W 33,999 টাকা
Vivo V30 Pro 5,500mAh, 80W 41,999 টাকা
OnePlus 12R 5,500mAh, 100W 39,999 টাকা
Realme GT 6 5,500mAh, 120W 40,999 টাকা
Vivo V40 Pro 5,500mAh, 80W 49,999 টাকা

 

Vivo V30

Vivo V30 ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে। ব্যাটারি পারফরমেন্স টেস্ট অর্থাৎ পিসি মার্ক টেস্টে এই ফোনটি 17 ঘন্টা 30 মিনিট পর্যন্ত পারফরমেন্স দিয়েছে। এছাড়াও ফোনের YouTube এ 30 মিনিট পর্যন্ত ভিডিও স্ট্রিমিঙের সময় ব্যাটারি শুধুমাত্র 4% পর্যন্ত ড্রপ করেছে। তাই ফোনটি রেগুলার ব্যাবহারের জন্য দারুণ অপশন হবে।

Vivo V30 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির 1.2K AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • প্রসেসর: Qualcomm Snapdragon 7 Gen 3
  • ক্যামেরা: 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা

Vivo V30 ফোনের দাম: Vivo V30 ফোনের 8GB/128GB ভেরিয়েন্টের দাম 33,999 টাকা, 8GB/256GB ভেরিয়েন্টের দাম 35,999 টাকা এবং 12GB/256GB ভেরিয়েন্টের দাম 37,999 টাকা রয়েছে। এই ফোনের সম্পূর্ণ রিভিউ জানার জন্য এখানে ক্লিক করুন

Vivo V30 Pro

50,000 টাকা বাজেট রেঞ্জে একটি ভালো এবং দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে Vivo V30 Pro ফোনটি অসাধারণ অপশন হবে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি সাপোর্ট করে। PCMark ব্যাটারি টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 12 মিনিট পর্যন্ত পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে ফোনটির YouTube এ 30 মিনিট পর্যন্ত ভিডিও স্ট্রিমিঙের সময় ব্যাটারি শুধুমাত্র 5% পর্যন্ত ড্রপ করেছে।

Vivo V30 Pro ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির 1.2K AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • প্রসেসর: MediaTek Dimensity 8200
  • ক্যামেরা: 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা

Vivo V30 Pro ফোনের দাম: Vivo V30 Pro ফোনের 8GB/256GB ভেরিয়েন্টের দাম 41,999 টাকা, 12GB/512GB ভেরিয়েন্টের দাম 46,999 টাকা রয়েছে। ফোনের সম্পূর্ণ রিভিউ জানার জন্য এখানে ক্লিক করুন

OnePlus 12R

এই বাজেট রেঞ্জে দুর্দান্ত ব্যাটারি এবং ফাস্ট চার্জিঙের দিক দিয়ে OnePlus 12R ফোনটি একটি ভালো অপশন হবে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি সাপোর্ট করে। PCMark ব্যাটারি টেস্টে এই ফোনটি 20 ঘন্টা পর্যন্ত পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে ফোনটিতে YouTube 30 মিনিট পর্যন্ত ভিডিও দেখার সময় ব্যাটারি শুধুমাত্র 7% পর্যন্ত ড্রপ করেছে।

OnePlus 12R ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির 1.2K AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • প্রসেসর: Qualcomm Snapdragon 8 Gen 2
  • ক্যামেরা: 50MP প্রাইমারি ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা

OnePlus 12R ফোনের দাম: OnePlus 12R ফোনের 8GB/128GB ভেরিয়েন্টের দাম 39,999 টাকা, 8GB/256GB ভেরিয়েন্টের দাম 42,999 টাকা এবং 16GB/256GB ভেরিয়েন্টের দাম 45,999 টাকায় কেনা যাবে। ফোনের সম্পূর্ণ রিভিউ জানার জন্য এখানে ক্লিক করুন

Realme GT 6

Realme GT 6 ফোনটি সবচেয়ে দ্রুত চার্জিঙের ক্ষেত্রে একটি অন্যতম স্মার্টফোন। এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি সাপোর্ট করে। PCMark ব্যাটারি টেস্টে এই ফোনটি 14 ঘন্টা 45 মিনিট পর্যন্ত পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে ফোনটিতে YouTube 30 মিনিট পর্যন্ত ভিডিও দেখার সময় ব্যাটারি শুধুমাত্র 4% পর্যন্ত ড্রপ করেছে।

Realme GT 6 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির 1.2K AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • প্রসেসর: Qualcomm Snapdragon 8s Gen 3
  • ক্যামেরা: 50MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা

Realme GT 6 ফোনের দাম: Realme GT 6 ফোনের 8GB/256GB ভেরিয়েন্টের দাম 40,999 টাকা, 12GB/256GB ভেরিয়েন্টের দাম 42,999 টাকা এবং 16GB/512GB ভেরিয়েন্টের দাম 44,999 টাকা রয়েছে। ফোনের সম্পূর্ণ রিভিউ জানার জন্য এখানে ক্লিক করুন

Vivo V40 Pro

Vivo V40 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি সাপোর্ট করে। PCMark ব্যাটারি টেস্টে এই ফোনটি 14 ঘন্টা 36 মিনিট পর্যন্ত পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে ফোনটিতে YouTube 30 মিনিট পর্যন্ত ভিডিও দেখার সময় ব্যাটারি শুধুমাত্র 3% পর্যন্ত ড্রপ করেছে।

Vivo V40 Pro ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির 1.2K AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • প্রসেসর: MediaTek Dimensity 9200+
  • ক্যামেরা: 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা

Vivo V40 Pro ফোনের দাম: Vivo V40 Pro ফোনের 8GB/256GB ভেরিয়েন্টের দাম 49,999 টাকা, 12GB/512GB ভেরিয়েন্টের দাম 55,999 টাকা রয়েছে। ফোনের সম্পূর্ণ রিভিউ জানার জন্য এখানে ক্লিক করুন

যেসব ইউজাররা 50,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে অসাধারণ ব্যাটারি লাইফের দিক দিয়ে শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনগুলি সবচেয়ে ভালো অপশন। এই ফোনগুলির মধ্যে OnePlus 12R ফোনটি সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দেয়, তবে Realme GT 6 ফোনটি চার্জিং স্পীডের ক্ষেত্রে বেস্ট অপশন। Vivo V30 এবং Vivo V30 Pro ফোনদুটিতে মোটামুটি ভালো ব্যাটারি এবং পারফরমেন্স পাওয়া যায়। ইউজাররা নিজেদের বাজেটের হিসেবে এই লিস্টের যেকোনো স্মার্টফোন বেছে নিতে পারেন।

The post দেখে নিন 50000 টাকা রেঞ্জের অসাধারণ ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-battery-backup-mobile-phones-under-rs-50000-knoe-details-in-bengali/feed/ 0
OnePlus 12R ফোনে বাম্পার অফার, আমাজনে পাওয়া যাচ্ছে 5 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট https://www.91mobiles.com/bengali/heavy-discount-on-oneplus-12r-smartphone-amazon-price-below-five-thousand-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/heavy-discount-on-oneplus-12r-smartphone-amazon-price-below-five-thousand-know-details-in-bengali/#respond Mon, 02 Dec 2024 07:10:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58807 OnePlus 12R ফোনের দামে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়

The post OnePlus 12R ফোনে বাম্পার অফার, আমাজনে পাওয়া যাচ্ছে 5 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছর ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে OnePlus 12R ফোনটি লঞ্চ করা হয়েছিল। এটি ব্র্যান্ডের একটি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং বর্তমানে আমাজনে Black Friday Sale উপলক্ষে ফোনটি সস্তায় পাওয়া যাচ্ছে। শপিং সাইট আমাজনে ফোনটি কোনো ব্যাঙ্ক কার্ড ছাড়াই লঞ্চ প্রাইসের চেয়ে 5,000 টাকা কম দামে সেল করা হচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ব্যাঙ্ক অফার প্রয়োগ করে ফোনটির দাম আরও কমে যাবে।

OnePlus 12R Amazon Black Friday অফার ডিটেইলস

  • OnePlus 12R ফোনের 8GB+128GB বেস মডেল কোম্পানি 39,999 টাকা দামে লঞ্চ করেছিল, বর্তমানে এই মডেলটি 4,000 টাকা সস্তায় অর্থাৎ 35,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
  • একইভাবে ফোনটির 8GB+256GB ও 16GB+256GB মডেলের দাম যথাক্রমে 42,999 টাকা এবং 45,999 টাকা। বর্তমান সেলে ফোনটির 8GB+256GB মডেল 4,000 টাকা ডিসকাউন্ট সহ 38,999 টাকা এবং 16GB+256GB মডেল 5,000 টাকা ডিসকাউন্ট সহ 40,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।
  • এছাড়াও আমাজনে ওয়ান কার্ড, ফেডারাল ব্যাঙ্ক ও RBL ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফেডারাল ব্যাঙ্কের ডেবিট কার্ড হোল্ডাররাও নন-ইএমআই পেমেন্টের ক্ষেত্রে একই অফার পাবেন।
  • ব্যাঙ্ক অফার সহ OnePlus 12R ফোনটির বেস মডেল 31,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। একইভাবে 8GB+256GB এবং 16GB+256GB মডেলদুটি পাওয়া যাবে যথাক্রমে 34,999 টাকা এবং 35,999 টাকার বিনিময়ে।
  • কোনো গ্রাহক তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সেই ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে, ফলে ফোনটির দাম আরও কমে যাবে।
  • এই ফোনটি কুল ব্লু, আয়রন গ্রে এবং সানসেট ডিউন কালার অপশনে সেল করা হয়।
মডেল লঞ্চ প্রাইস সেল প্রাইস ব্যাঙ্ক অফার
8GB + 128GB Rs 39,999 Rs 35,999 Rs 4,000
8GB + 256GB Rs 42,999 Rs 38,999 Rs 4,000
16GB + 256GB Rs 45,999 Rs 40,999 Rs 5,000

 

OnePlus 12R ফোনের স্পেসিফিকেশন

  • স্ক্রিন: OnePlus 12R মোবাইলটি 19.8:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত এবং এই স্মার্টফোনটিতে 2780 x 1264 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.78-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এটি একটি LTPO4.0 স্ক্রিন যা একটি AMOLED প্যানেলে নির্মিত এবং 120Hz রিফ্রেশরেট ও 1000Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করে। স্ক্রিন প্রোটেকশনের জন্য এই ফোনে Gorilla Glass Victus 2 এর সাপোর্ট রয়েছে।
  • পারফরম্যান্স: OnePlus 12 লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করা হয়েছে যা অক্সিজেন OS 14 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে একটি Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত যা 3.3 গিগাহার্টজ ক্লক স্পিডে কাজ করে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 740 GPU রয়েছে।
  • মেমোরি: OnePlus 12R স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার মধ্যে 8 GB RAM এবং 16 GB RAM রয়েছে। এটি LPDDR5X RAM। কোম্পানি ভারতে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে যার মধ্যে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে, যা 128GB UFS3.1 এবং 256GB UFS 4.0 স্টোরেজ টেকনিকে কাজ করে।
  • ক্যামেরা: OnePlus 12R ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা EIS এবং OIS সাপোর্ট করে। এর সাথে মোবাইলটিতে F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং রিল তৈরি করার জন্য OnePlus 12R ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা F/2.4 অ্যাপারচারে কাজ করে।
  • ব্যাটারি: OnePlus 12R স্মার্টফোনটিতে একটি বড় 5,500 mAh ব্যাটারি রয়েছে যা 100W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনটি মাত্র 26 মিনিটে 1 শতাংশ থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হয়ে যাবে।

The post OnePlus 12R ফোনে বাম্পার অফার, আমাজনে পাওয়া যাচ্ছে 5 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/heavy-discount-on-oneplus-12r-smartphone-amazon-price-below-five-thousand-know-details-in-bengali/feed/ 0
40,000 টাকার রেঞ্জে 5টি সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট, দেখে নিন কারা রয়েছে লিস্টে https://www.91mobiles.com/bengali/5-smartphone-under-40000-with-highest-antutu-score-in-september-2024-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5-smartphone-under-40000-with-highest-antutu-score-in-september-2024-check-list-in-bengali/#respond Wed, 25 Sep 2024 10:25:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56416 40,000 টাকার রেঞ্জে 5টি সেরা আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট

The post 40,000 টাকার রেঞ্জে 5টি সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট, দেখে নিন কারা রয়েছে লিস্টে first appeared on 91Mobiles Bengali.

]]>
কোনো স্মার্টফোন কতটা ফাস্ট সেটি জানার সবচেয়ে বেস্ট পদ্ধতি হল সেই ফোনের আনটুটু স্কোর চেক করা। এই বেঞ্চমার্ক অ্যাপ ফোনে এক সঙ্গে কয়েকটি প্রসেসিং করে ফোনের সিপিইউ, জিপিইউ, মেমরি এবং ইউআই এর ক্ষমতা চেক করে থাকে। এটিকেই আনটুটু বলে। যে ফোনের এই স্কোর যত বেশি হয় সেই ফোন ততই শক্তিশালী। এই পোস্টে 40,000 টাকা রেঞ্জের 5টি সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ স্মার্টফোনের ডিটেইলস শেয়ার করা হল।

40,000 টাকার রেঞ্জে 5টি টপ আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট (সেপ্টেম্বর, 2024)

স্মার্টফোন আনটুটু স্কোর প্রসেসর RAM
iQOO Neo9 Pro 16,11,015 Qualcomm Snapdragon 8 Gen 2 12GB RAM
Realme GT 6T 14,50,949 Qualcomm Snapdragon 7+ Gen 3 12GB RAM
Vivo T3 Ultra 14,45,926 MediaTek Dimensity 9200+ 12GB RAM
OnePlus 12R 12,40,474 Qualcomm Snapdragon 8 Gen 2 16GB RAM
Honor 200 8,25,206 Qualcomm Snapdragon 7 Gen 3 12GB RAM

 

iQOO Neo9 Pro

পারফরমেন্স

iQOO Neo9 Pro ফোনে 3.2Ghz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB Physical RAM এবং 12GB Virtual RAM রয়েছে, যার ফলে এতে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score iQOO Neo9 Pro
আনটুটু সিপিইউ স্কোর 387339
আনটুটু জিপিইউ স্কোর 613431
আনটুটু মেমরি স্কোর 306362
আনটুটু ইউএক্স স্কোর 303883
আনটুটু ফুল স্কোর 1611015

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 8GB RAM + 128GB Storage – ₹34,999
  • 8GB RAM + 256GB Storage – ₹36,999
  • 12GB RAM + 256GB Storage – ₹38,999

iQOO Neo9 Pro ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP IMX920 প্রাইমারি সেন্সর 8MP ultra wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

realme GT 6T

পারফরমেন্স

realme GT 6T ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB Physical RAM রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 732 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু টেস্ট রেজাল্ট নিচে শেয়ার করা হল।

AnTuTu Score realme GT 6T
আনটুটু সিপিইউ স্কোর 376759
আনটুটু জিপিইউ স্কোর 489792
আনটুটু মেমরি স্কোর 335562
আনটুটু ইউএক্স স্কোর 248836
আনটুটু ফুল স্কোর 1450949

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 8GB RAM + 128GB Storage – ₹30,999
  • 8GB RAM + 256GB Storage – ₹32,999
  • 12GB RAM + 256GB Storage – ₹35,999
  • 12GB RAM + 512GB Storage – ₹39,999

Realme GT 6T ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 6000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP LYT600 প্রাইমারি এবং 8MP IMX355 wide-angle লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে 32MP Selfie ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo T3 Ultra

পারফরমেন্স

Vivo T3 Ultra ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9200+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB Physical RAM এবং 12GB Virtual RAM রয়েছে, যার ফলে এতে মোট 24GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। গ্রাফিক্সের জন্য এতে ARM Immortalis G715 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score Vivo T3 Ultra
আনটুটু সিপিইউ স্কোর 356514
আনটুটু জিপিইউ স্কোর 548630
আনটুটু মেমরি স্কোর 252201
আনটুটু ইউএক্স স্কোর 288581
আনটুটু ফুল স্কোর 1445926

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 8GB RAM + 128GB Storage – ₹31,999
  • 8GB RAM + 256GB Storage – ₹33,999
  • 12GB RAM + 256GB Storage – ₹35,999

Vivo T3 Ultra ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চির 3D curved 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX921 প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 50MP Selfie ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

OnePlus 12R

পারফরমেন্স

OnePlus 12R ফোনে 3.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 16GB Physical RAM দারুণ পারফরমেন্স দিতে সক্ষম। গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score OnePlus 12R
আনটুটু সিপিইউ স্কোর 232053
আনটুটু জিপিইউ স্কোর 606671
আনটুটু মেমরি স্কোর 201361
আনটুটু ইউএক্স স্কোর 200389
আনটুটু ফুল স্কোর 1240474

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 8GB RAM + 128GB Storage – ₹39,999
  • 8GB RAM + 256GB Storage – ₹41,999
  • 16GB RAM + 256GB Storage – ₹44,999

OnePlus 12R ফোনে 6.78-ইঞ্চির FHD+ LTPO4.0 ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX890 প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড ও 2MP ম্যাক্রো লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে।

Honor 200

পারফরমেন্স

Honor 200 ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB RAM রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 720 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score Honor 200
আনটুটু সিপিইউ স্কোর 248965
আনটুটু জিপিইউ স্কোর 268126
আনটুটু মেমরি স্কোর 152384
আনটুটু ইউএক্স স্কোর 155731
আনটুটু ফুল স্কোর 825206

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 8GB RAM + 256GB Storage – ₹34,999
  • 12GB RAM + 512GB Storage – ₹39,999

Honor 200 ফোনে 6.7-ইঞ্চির 1.5K OLED Curved প্যানেল রয়েছে এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 4000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্যেই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX906 প্রাইমারি, 50MP 2.5x টেলিফটো ও 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এবং ফ্রন্ট প্যানেলে 50MP Selfie Camera যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post 40,000 টাকার রেঞ্জে 5টি সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট, দেখে নিন কারা রয়েছে লিস্টে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-smartphone-under-40000-with-highest-antutu-score-in-september-2024-check-list-in-bengali/feed/ 0
10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন OnePlus 12R স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oneplus-12r-discount-offers-in-oneplus-community-sale-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-12r-discount-offers-in-oneplus-community-sale-details-in-bengali/#respond Fri, 07 Jun 2024 07:36:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51036 6 জুন থেকে শুরু হয়ে 11 জুন পর্যন্ত চলবে OnePlus এর One Community Sale

The post 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন OnePlus 12R স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনারা যারা OnePlus মোবাইল কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। লো বাজেটে OnePlus প্রোডাক্ট সেল করার জন্য কোম্পানি OnePlus Community Sale এর আয়োজন করেছে যেখানে OnePlus 12R ফোনটি 10,000 টাকা কম দামে কেনা যাবে। এই ফোনে 2000 টাকা ডিসকাউন্ট, 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 6000 টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

OnePlus 12R ফোনের দাম এবং অফার

  • 8GB RAM + 128GB স্টোরেজ – 39,999 টাকা
  • 8GB RAM + 256GB স্টোরেজ – 42,999 টাকা
  • 16GB RAM + 256GB স্টোরেজ – 45,999 টাকা

OnePlus 12R ফোনে ডিসকাউন্ট

OnePlus 12R স্মার্টফোনে কোম্পানি সরাসরি 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এই ছাড় মোবাইলের সমস্ত ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ফোনটি কেনার সময় আপনি যদি ICICI, HDFC, BOB, IDFC ফার্স্ট ব্যাঙ্ক বা OneCard ব্যবহার করেন, তাহলে আপনি 2000 টাকার অতিরিক্ত ডিসকাউন্টও পাবেন। যার ফলে OnePlus 12R ফোনটি 4,000 টাকা কম দামে কেনা যাবে।

6,000 টাকার এক্সচেঞ্জ বোনাস

আপনি যদি ইতিমধ্যেই একটি OnePlus ফোন ব্যবহার করেন তাহলে আপনি একটি দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও পাবেন। কোম্পানি সমস্ত পুরানো OnePlus স্মার্টফোনে 6000 টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করছে। এই বোনাসটি ডিভাইসের দাম থেকে আলাদা হবে। তার মানে আপনি ফোনের এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে 6,000 টাকার অতিরিক্ত সুবিধা পাবেন। OnePlus ছাড়াও পুরানো Samsung, Apple এবং Xiaomi ফোনেও দুর্দান্ত এক্সচেঞ্জ বোনাস অফার রয়েছে।

পাবেন এইসব অতিরিক্ত সুবিধাও

  • স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।
  • OnePlus Community Sale-এ OnePlus Nord 12R ফোনটি 12 মাসের নো কস্ট EMI-এ কেনা যাবে।
  • এই ফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করলে, আপনি 2250 টাকার JioPlus পোস্টপেইড সুবিধা পাবেন।
  • কোম্পানির তরফ থেকে 3 মাসের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হচ্ছে।
  • ইউজাররা 100GB Google One ক্লাউড স্টোরেজ ফ্রিতে পাবেন যা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই 6 মাসের জন্য ব্যবহার করা যাবে।
  • এই ফোনের সাথে OnePlus Buds, Watch এবং ফোন কভার কিনলে 35% পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

OnePlus One Community Sale

OnePlus এর One Community Sale 6 জুন থেকে শুরু হবে যা 11 জুন পর্যন্ত চলবে। এই সেল চলাকালীন OnePlus 12R ছাড়াও, OnePlus 12, Nord CE 4 এবং OnePlus Open স্মার্টফোনের পাশাপাশি OnePlus Pad এবং OnePlus Watch-এর মতো ডিভাইসগুলিতেও বিশাল ডিসকাউন্ট পাওয়া যাবে।

OnePlus 12R ফোনের স্পেসিফিকেশন

  • স্ক্রিন: OnePlus 12R মোবাইলটি 19.8:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত এবং এই স্মার্টফোনটিতে 2780 x 1264 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.78-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এটি একটি LTPO4.0 স্ক্রিন যা একটি AMOLED প্যানেলে নির্মিত এবং 120Hz রিফ্রেশরেট ও 1000Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করে। স্ক্রিন প্রোটেকশনের জন্য এই ফোনে Gorilla Glass Victus 2 এর সাপোর্ট রয়েছে।
  • পারফরম্যান্স: OnePlus 12 লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করা হয়েছে যা অক্সিজেন OS 14 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে একটি Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত যা 3.3 গিগাহার্টজ ক্লক স্পিডে কাজ করে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 740 GPU রয়েছে।
  • মেমোরি: OnePlus 12R স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার মধ্যে 8 GB RAM এবং 16 GB RAM রয়েছে। এটি LPDDR5X RAM। কোম্পানি ভারতে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে যার মধ্যে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে, যা 128GB UFS3.1 এবং 256GB UFS 4.0 স্টোরেজ টেকনিকে কাজ করে।
  • ক্যামেরা: OnePlus 12R ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা EIS এবং OIS সাপোর্ট করে। এর সাথে মোবাইলটিতে F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং রিল তৈরি করার জন্য OnePlus 12R ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা F/2.4 অ্যাপারচারে কাজ করে।
  • ব্যাটারি: OnePlus 12R স্মার্টফোনটিতে একটি বড় 5,500 mAh ব্যাটারি রয়েছে যা 100W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনটি মাত্র 26 মিনিটে 1 শতাংশ থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হয়ে যাবে।

The post 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন OnePlus 12R স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-12r-discount-offers-in-oneplus-community-sale-details-in-bengali/feed/ 0
8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলে বাজারে এল OnePlus 12R, সঙ্গে রয়েছে অসাধারণ অফার https://www.91mobiles.com/bengali/oneplus-12r-gets-a-new-8gb-256-gb-variant-in-india-price-sale-and-attractive-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-12r-gets-a-new-8gb-256-gb-variant-in-india-price-sale-and-attractive-offers-details-in-bengali/#respond Thu, 21 Mar 2024 10:14:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47532 লঞ্চ হল OnePlus 12R ফোনের নতুন মডেল

The post 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলে বাজারে এল OnePlus 12R, সঙ্গে রয়েছে অসাধারণ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে ওয়ানপ্লাস ভারতের বাজারে OnePlus 12 সিরিজের অধীনে OnePlus 12R ফোনটি লঞ্চ করেছিল। এবার এই ফোনটির একটি নতুন ভেরিয়েন্ট বাজারে পেশ করা হয়েছে। কোম্পানি 8GB + 256GB সহ এই মডেলটি 42,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই নতুন মডেলটি ছাড়াও বাজারে এই ফোনের 8GB + 128GB এবং 16GB + 256GB ভেরিয়েন্ট সেল করা হয়, এই মডেলগুলির দাম যথাক্রমে 39,999 টাকা এবং 45,999 টাকা।

সেল এবং অফার

  • ফোনের এই নতুন স্টোরেজ ভারিয়েন্টটি ওয়ানপ্লাসের অনলাইন প্ল্যাটফর্ম, Amazon.in এবং বিভিন্ন অফলাইন স্টোরেগুলির মাধ্যমে সেল করা হবে। গ্রাহকদের আকর্ষণ করার জন্য ওয়ানপ্লাস বেশ কিছু ডিল পেশ করেছে।
  • আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড এবং ওয়ানকার্ড ইউজারদের 1,000 টাকা ছাড় এবং যারা পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করতে চান তাদের 3,000 টাকা অতিরিক্ত বোনাস দেওয়া হবে।
  • এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ইউজারদের 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর সঙ্গেই সীমিত সময়ের জন্য গ্রাহকদের ওয়ানপ্লাস বাডস Z2 এর পেয়ার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
  • এছাড়াও ওয়ানপ্লাস 9 মাসের নো-কস্ট ইএমআই অপশন এবং জিও সুবিধা প্রদান করছে, যেখানে 15 মাসের জন্য প্রতি মাসে 150 টাকার ছাড়, অর্থাৎ মোট 2,250 টাকা সেভ হবে।

OnePlus 12R এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন, ডলবি ভিশন, এইচডিআর10+, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন সহ এলটিপিও 4.0 প্যানেল ডিয়ে তৈরি।
  • প্রসেসর: এই ফোনটিতে গত বছর লঞ্চ করা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে Sony IMX890 50MP প্রাইমারি সেন্সর, 112-ডিগ্রী 8MP আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W SUPERVOOC চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.0 সহ পেশ করা হয়েছে।
  • অন্যান্য: এছাড়া এই ফোনে IP64 রেটিং এবং ওয়াইফাই 7 দেওয়া হয়েছে।

The post 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলে বাজারে এল OnePlus 12R, সঙ্গে রয়েছে অসাধারণ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-12r-gets-a-new-8gb-256-gb-variant-in-india-price-sale-and-attractive-offers-details-in-bengali/feed/ 0
OnePlus লঞ্চ করেছে 50MP ক্যামেরা সহ অসাধারণ 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oneplus-12-price-in-and-specifications-details-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/oneplus-12-price-in-and-specifications-details-in-bengali-2/#respond Wed, 24 Jan 2024 13:50:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45963 ভারতে লঞ্চ হয়েছে OnePlus 12R

The post OnePlus লঞ্চ করেছে 50MP ক্যামেরা সহ অসাধারণ 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ স্মার্তফোন কোম্পানি ওয়ানপ্লাস গত মাসে OnePlus Ace 3 লঞ্চ করেছিল। এবার এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে OnePlus 12R পেশ করা হয়েছে। এই ফোনটি ছাড়া কোম্পানির পক্স থেকে OnePlus 12 এবং OnePlus Buds 3 পেশ করা হয়েছে। নতুন OnePlus 12R ফোনে গত বছর লঞ্চ করা ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করা হয়েছে। নিচে এই ফোনটির সমস্ত ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানান হল।

OnePlus 12R এর দাম এবং সেল

  • OnePlus 12R ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেল 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 16GB RAM এবং 256GB স্টোরেজ মডেল 45,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ভারতে OnePlus 12R ফোনটির সেল আগামী 6 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে সেল করা হবে।
  • আইসিআইসিআই ক্রেডিট কার্ড এবং ওয়ান কার্ড ইউজাররা এই ফোনটি কিনলে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে ইএমআই অপশন ও 2,250 টাকা এক্সচেঞ্জ বোনাস পর্যন্ত পাওয়া যাবে।
  • এই ফোনটির সঙ্গে ইউজাররা ছয় মাসের জন্য Google One সাবস্ক্রিপশন এবং তিন মাসের জন্য YouTube প্রিমিয়াম পাওয়া যাবে।
  • OnePlus 12R কিনলে ইউজাররা 4,999 টাকার বিনিময়ে বাড জেড2 এবং আরসিসি মেম্বারশিপ সহ ওয়ানপ্লাস প্যাডে 3,000 টাকা ছার পাওয়া যাবে।

কি নতুন আছে OnePlus 12R ফোনে?

কুল ব্লু কালারের OnePlus 12R ফোনে লাইট সহ গ্লসি ফিনিশ রয়েছে। অন্যদিকে আয়রন গ্রে কালারের মডেলে ম্যাট ফিল মজবুল ফিল দেয়। এছাড়া এবার কোম্পানি এই ফোনে ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে যা OnePlus 11R ফোনের তুলনায় 76% বেশি বড়। এর মাধ্যমে ফোনের প্রসেসরের তাপমাত্রা কমানো যাবে। এছাড়া এই ফোনে আগাগোড়া ব্যাবহৃত অ্যালার্ট স্লাইডার ডানদিকের বদলে বাঁদিকে অবস্থিত। এই ফোনে গেমিং সহজ করার জন্য এটি ব্যাবহার করা আরও সহজ হয়ে যাবে।

OnePlus 12R এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন, ডলবি ভিশন, এইচডিআর10+, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন সহ এলটিপিও 4.0 প্যানেল ডিয়ে তৈরি।
  • প্রসেসর: এই ফোনটিতে গত বছর লঞ্চ করা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে Sony IMX890 50MP প্রাইমারি সেন্সর, 112-ডিগ্রী 8MP আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W SUPERVOOC চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 26 মিনিটের মধ্যে 1-100 শতাংশ চার্জ হয়ে যায়। এটি এখন পর্যন্ত ওয়ানপ্লাস ফোনে ব্যাবহৃত সবচেয়ে বড় ব্যাটারি। জানিয়ে রাখি সিরিজের ওয়ানপ্লাস 12 ফোনে 5,400mAh ব্যাটারি রয়েছে। ফোনে SUPERVOOC S চার্জিং ম্যানেজমেন্ট চিপ এবং ব্যাটারি হেল্থ ইঞ্জিন টেকনোলজি যোগ করা হয়েছে। যা ব্যাটারি আরও ভাল করে এবং দীর্ঘ সময় পর্যন্ত চলতে সাহায্য করে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.0 সহ পেশ করা হয়েছে।
  • অন্যান্য: এছাড়া এই ফোনে IP64 রেটিং এবং ওয়াইফাই 7 দেওয়া হয়েছে।

The post OnePlus লঞ্চ করেছে 50MP ক্যামেরা সহ অসাধারণ 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-12-price-in-and-specifications-details-in-bengali-2/feed/ 0
OnePlus 12 এবং OnePlus 12R ফোনের ভারতীয় ভেরিয়েন্টের স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার লিক https://www.91mobiles.com/bengali/oneplus-12-oneplus-12r-india-storage-variants-and-colours-revealed-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-12-oneplus-12r-india-storage-variants-and-colours-revealed-exclusive-details-in-bengali/#respond Mon, 01 Jan 2024 15:44:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45671 লিক হল OnePlus 12 এবং OnePlus 12R ফোনের স্টোরেজ এবং কালার ভেরিয়েন্ট

The post OnePlus 12 এবং OnePlus 12R ফোনের ভারতীয় ভেরিয়েন্টের স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ওয়ানপ্লাস তাদের ভারতীয় ফ্যানদের জন্য উপহার হিসাবে ঘোষণা করেছে 23 জানুয়ারি 2024 ভারতে OnePlus 12 লঞ্চ করা হবে। ওই দিনই একই সঙ্গে OnePlus 12R ফোনটিও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার ইন্ডাস্ট্রির ভেতরের সোর্স ঈশান অগ্রবালের মাধ্যমে OnePlus 12 এবং OnePlus 12R ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন সম্পর্কে জানতে পেরেছি।

OnePlus 12 এবং 12R ফোনের স্টোরেজ এবং কালার ভেরিয়েন্ট

ঈশান অগ্রবালের দেওয়া তথ্য অনুযায়ী OnePlus 12 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 12GB RAM ও 256GB স্টোরেজ এবং 16GB RAM ও 512GB স্টোরেজ সহ সেল করা হবে। এই ফোনটি ফ্লোই এমারেল্ড এবং সিল্কি ব্ল্যাক কালারে পেশ করা হবে।

অন্যদিকে OnePlus 12R ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 16GB RAM + 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। এই ফোনটি আয়রন গ্রে এবং কুল ব্লু কালারে পেশ করা হবে।

OnePlus 12 এবং 12R ফোনের সম্ভাব্য ভারতীয় দাম

একটি নতুন লিক থেকে জানা গেছে OnePlus 12 ফোনের দাম প্রায় 58,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে হবে। অন্যদিকে OnePlus 12R ফোনটির দাম 40,000 টাকা থেকে 42,000 তাআর মধ্যে রাখা হতে পারে।

OnePlus 12 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 4,500 নিটস পীক ব্রাইটনেস সহ 6.82-ইঞ্চির QHD+ 2K OLED LTPO 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • চিপসেট: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 SoC তে কাজ করবে।
  • রেয়ার ক্যামেরা: এই ফোনে 50MP Sony LYT-808 OIS প্রাইমারি সেন্সর + 48MP Sony IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 3x টেলিফটো জুম সহ 64MP OV64B পেরিস্কোপ লেন্স রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OnePlus 12R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 12R ফোনে 6.78-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 4,500 নিটস পীক ব্রাইটনেস এবং 120Hz পর্যন্ত অ্যাডেপ্টিভ রিফ্রেশরেট থাকবে।
  • চিপসেট: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 SoC এ আজ করতে পারে।
  • ক্যামেরা: এতে 50MP OIS প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ওএস: এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 আউট অফ দা বক্সের সঙ্গে ColorOS পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: 100W ফাস্ট চার্জিং ফিচার সহ এই ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post OnePlus 12 এবং OnePlus 12R ফোনের ভারতীয় ভেরিয়েন্টের স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-12-oneplus-12r-india-storage-variants-and-colours-revealed-exclusive-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল OnePlus 12R ভারত ও গ্লোবাল লঞ্চ এবং কালার অপশন, জেনে নিন তারিখ https://www.91mobiles.com/bengali/oneplus-12r-india-and-global-launch-color-option-confirmed-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-12r-india-and-global-launch-color-option-confirmed-details-in-bengali/#respond Thu, 28 Dec 2023 08:45:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45638 23 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OnePlus 12R

The post কনফার্ম হল OnePlus 12R ভারত ও গ্লোবাল লঞ্চ এবং কালার অপশন, জেনে নিন তারিখ first appeared on 91Mobiles Bengali.

]]>
ডিসেম্বর মাসের শুরুতে ওয়ানপ্লাস চীনে OnePlus 12 ফোন লঞ্চ করেছিল। এই ফোনের ভারত ও গ্লোবাল লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। OnePlus 12 ফোনের সঙ্গে সঙ্গে OnePlus 12R ফোনটি লঞ্চের কথাও সামনে এসেছে। আগামী 23 জানুয়ারি এই দুটি ফোন ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। গতকাল কোম্পানি নতুন টিজার জারি করে ফোনের কালার অপশনও জানিয়ে দিয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

OnePlus 12R এর কনফার্ম লঞ্চ ডেট এবং কালার অপশন

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং কোম্পানির ওয়েবসাইটে OnePlus 12 সিরিজের 12R ফোনটির লঞ্চ ডেট এবং কালার অপশন কনফার্ম জানানো হয়েছে।
  • নিচের পোস্টে দেখা যাচ্ছে এই ফোনটি ব্ল্যাক ও ব্লু কালারে গ্লোবাল মার্কেটে পেশ করা হবে।
  • লঞ্চের কিছু দিন পর ভারতে ফোনটির Mingsha Gold কালার অপশন পেশ করা হবে বলেও জানানো হয়েছে।
  • এছাড়া ভারতে 23 জানুয়ারি 2024 সন্ধ্যা 7:30টার সময় OnePlus 12 এবং OnePlus 12R ফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে।

OnePlus 12R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 12R ফোনে 6.78 ইঞ্চির XDR LTPO 4.0 এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5কে পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকতে পারে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট এবং অ্যাড্রিনো জিপিইউ যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: OnePlus 12R ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হবে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ব্লুটুথ, এইফি, অ্যালার্ট স্লাইডারের মতো বেশ কিছু প্রয়োজনীয় স্পেসিফিকেশন থাকবে।
  • ওএস: OnePlus 12R ফোনে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কনফার্ম হল OnePlus 12R ভারত ও গ্লোবাল লঞ্চ এবং কালার অপশন, জেনে নিন তারিখ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-12r-india-and-global-launch-color-option-confirmed-details-in-bengali/feed/ 0