OnePlus 7T - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 26 Nov 2019 15:54:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ফোন কেনার সুবর্ণ সুযোগ : OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকা পর্যন্ত ছাড় https://www.91mobiles.com/bengali/oneplus-7-pro-7t-available-for-purchase-with-discount-upto-10000-on-amazon-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-7-pro-7t-available-for-purchase-with-discount-upto-10000-on-amazon-india-in-bengali/#respond Tue, 26 Nov 2019 15:52:20 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9443 OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকার ছাড়

The post ফোন কেনার সুবর্ণ সুযোগ : OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকা পর্যন্ত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে টেক কোম্পানি OnePlus ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত। OnePlus এর নাম সেইসব কোম্পানির লিস্টে আসে যারা হাতে গোনা কয়েকটি স্মার্টফোনের দৌলতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং বিপুল সংখ্যক ফ‍্যান ফলোয়িং বানিয়ে নিয়েছে। কোম্পানি ইতিমধ্যে ভারতে পাঁচ বছর সময় পার করে ফেলেছে। ফ‍্যানদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার জন্য এবং তাদের বর্ষপূর্তি পালন করার জন্য কোম্পানি নতুন পরিকল্পনা করেছে। তাদের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে OnePlus তাদের লেটেস্ট স্মার্টফোন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সঙ্গে সেল করছে। 

আরও পড়ুন : খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত Xiaomi Mi Note 10, পিছিয়ে যাবে অন‍্যান‍্য কোম্পানি

OnePlus তাদের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করার জন্য শপিং সাইট আমাজন ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে এবং “ফাইভ ইয়ার সেল” এর সূচনা করেছে। OnePlus এর এই সেল গতকাল অর্থাৎ 25 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত। কোম্পানির এই সেলে তাদের দুটি লেটেস্ট স্মার্টফোন OnePlus 7 Pro এবং OnePlus 7T তে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া ব‍্যাঙ্ক কার্ড অফারে গ্ৰাহকরা অতিরিক্ত ক‍্যাশব‍্যাক‌ও পাচ্ছেন।

OnePlus 7 Pro ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 48,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, কিন্তু স্কীম উপলক্ষে ফোনটি মাত্র 39,999 টাকা দামে সেল করা হচ্ছে। এক‌ইভাবে OnePlus 7 Pro এর 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এই সেলে OnePlus 7 Pro এর এই ভেরিয়েন্ট মাত্র 42,999 টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন : লঞ্চ হল Vivo V17, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

অন‍্যদিকে OnePlus 7T এর প্রাথমিক ভেরিয়েন্টটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু সেলে OnePlus 7T এর এই ভেরিয়েন্টটি মাত্র 34,999 টাকা খরচ করেই কেনা যাবে। এক‍‌ইভাবে 39,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া OnePlus 7T এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আমাজন ইন্ডিয়াতে আয়োজিত সেলে 37,999 টাকা দামে বেচা হচ্ছে।

এই ডিসকাউন্ট ছাড়াও এইচডিএফসি ব‍্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করে OnePlus 7 Pro এবং OnePlus 7T কিনলে আমাজন অতিরিক্ত 2,000 টাকা অতিরিক্ত ছাড় দিচ্ছে। আবার এই অসাধারণ ফোনদুটি 6 মাসের নো কস্ট ইএম‌আইতেও শপিং সাইট থেকে কেনা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ফোন কেনার সুবর্ণ সুযোগ : OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকা পর্যন্ত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-7-pro-7t-available-for-purchase-with-discount-upto-10000-on-amazon-india-in-bengali/feed/ 0
চলে এল OnePlus 8 এর রিয়েল ফোটো, দেখে নিন কেন এই ফোনটি হতে চলেছে ব্র‍্যান্ডের সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oneplus-8-real-photo-image-leaked-front-back-panel-dual-punch-hole-rear-camera-3-5mm-audio-jack-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-8-real-photo-image-leaked-front-back-panel-dual-punch-hole-rear-camera-3-5mm-audio-jack-in-bengali/#respond Mon, 11 Nov 2019 17:24:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9093 চলে এল OnePlus 8 এর রিয়েল ইমেজ

The post চলে এল OnePlus 8 এর রিয়েল ফোটো, দেখে নিন কেন এই ফোনটি হতে চলেছে ব্র‍্যান্ডের সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus সেইসব টেক কোম্পানিগুলির মধ্যে একটি যারা খুব সীমিত সংখ্যক স্মার্টফোনের দৌলতে স্মার্টফোন মার্কেটের একটি বড় অংশে রাজত্ব করে। OnePlus এর স্মার্টফোনগুলি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত হয় এবং এগুলির দামও কম হয়। এই কারণেই OnePlus কে ফ্ল‍্যাগশিপ কিলার নামে ডাকা হয়। OnePlus 7 এবং OnePlus 7T এর সফলতার পর পর এবার কোম্পানির সম্পূর্ণ মনোযোগ OnePlus 8 এর দিকে, যা এখনও পর্যন্ত লঞ্চ হওয়া ব্র‍্যান্ডের সবকটি স্মার্টফোনের চেয়ে শক্তিশালী হতে চলেছে। এখনও পর্যন্ত OnePlus 8 এর ব‍্যাপারে একাধিক লিক প্রকাশিত হয়েছে, কিন্তু গত উইকেন্ডে OnePlus 8 এর প্রথম রিয়েল ফোটোও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

এবার লিকের থেকেও বেশি, OnePlus 8 এর রিয়েল ফোটো পাওয়া গেছে। বিখ্যাত টিপস্টার স্ল‍্যাশলিকের শেয়ার করা পোস্টে ফোনটির ফোটো দেখা গেছে, যেখানে এক ব‍্যাক্তিকে এই ফোনটি ব‍্যবহার করতে দেখা গেছে। একটি ফোটোয় একজন ব‍্যাক্তিকে ফোনটি ব‍্যবহার করতে দেখা গেছে যার ফলে OnePlus 8 ফোনটির ফ্রন্ট প‍্যানেল দেখা যাচ্ছে এবং আরেকটি ফোটোয় ফোনটি টেবিলে উল্টিয়ে রাখা দেখানো হয়েছে। দ্বিতীয় ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখা গেছে যার ফলে রেয়ার ক‍্যামেরা ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়।

কেমন হবে OnePlus 8 এর লুক?

ফ্রন্ট প‍্যানেল

1. OnePlus 8 এর ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল পাঞ্চ হোল দেখা গেছে। 

2. এই পাঞ্চ হোল ডিজাইন স্ক্রিনের ওপরে ডানদিকে অবস্থিত। 

3. সবচেয়ে বড় কথা এই ডুয়েল পাঞ্চ হোল সম্পূর্ণভাবে ডানদিকে দেওয়া হয়নি বরং পাঞ্চ হোল এবং সাইড এজের মধ্যে বেশ কিছুটা স্পেস আছে। 

4. OnePlus 8 এর পাঞ্চ হোল এবং সাইড এজের মাঝখানে নোটিফিকেশন আইকন ফ্ল‍্যাশ হতে দেখা গেছে। 

5. OnePlus 8 এ কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে, ডানদিক ও বাঁদিক উভয় দিক থেকে পেছনের দিকে মোড়ানো। 

6. OnePlus 8 এ একদম চিন পার্ট দেখা যায়নি। তাই হতে পারে এই ফোনটি ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। 

রেয়ার প‍্যানেল

7. OnePlus 8 এর রেয়ার ক‍্যামেরা সেটআপ ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। 

8. ফোনের রেয়ার ক‍্যামেরা সেটআপে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। 

9. ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝখানে OnePlus এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। তবে এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। 

10. OnePlus 8 এর ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে 5জি লেখা আছে। অর্থাৎ এই ফোনে 5জি কানেক্টিভিটি অপশন পাওয়া যাবে। 

সাইড ও লোয়ার প‍্যানেল

11. OnePlus 8 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। 

12. ফোনটির নিচের প‍্যানেলে তিনটি কাট আউট দেখা গেছে। 

13. এর মধ্যে মাঝেরটি ইউএসবি টাইপ সি পোর্ট। 

14. ইউএসবি পোর্টের ডানদিকে স্পীকার এবং বাঁদিকে 3.5 এমএম জ‍্যাক আছে। 

15. ফোটোয় OnePlus 8 ফোনটি পার্পল কালার শেডে দেখানো হয়েছে। 

OnePlus 8 স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী OnePlus 8 এ 12 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে কোয়ালকম এই চিপসেটটি লঞ্চ করবে। OnePlus 8 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে। OnePlus 8 এর সঠিক স্পেসিফিকেশনের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চলে এল OnePlus 8 এর রিয়েল ফোটো, দেখে নিন কেন এই ফোনটি হতে চলেছে ব্র‍্যান্ডের সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-8-real-photo-image-leaked-front-back-panel-dual-punch-hole-rear-camera-3-5mm-audio-jack-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই চলে এলো OnePlus 7T এর ডিজাইন, ট্রিপল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/first-render-image-of-oneplus-7t-in-bengali/ https://www.91mobiles.com/bengali/first-render-image-of-oneplus-7t-in-bengali/#respond Wed, 28 Aug 2019 06:51:53 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7897 লঞ্চ হবে OnePlus 7T

The post লঞ্চের আগেই চলে এলো OnePlus 7T এর ডিজাইন, ট্রিপল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus ভারতে তাদের প্রথম ফোন OnePlus 1 লঞ্চের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। সেই সময় দাঁড়িয়ে কোম্পানি বছরে একটি করেই ফোন লঞ্চ করত। কিন্তু 2017 সালে কোম্পানি OnePlus 3 লঞ্চ করে এবং এর কয়েক মাস পরেই কোম্পানি নিয়ে আসে OnePlus 3T। এরপর OnePlus 5 এবং তারপর OnePlus 5T এবং OnePlus 6 এর পর OnePlus 6T পেশ করে। এবছরের মে মাসে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন OnePlus 7 লঞ্চ করা হয় এবং এরপর থেকেই OnePlus 7T লঞ্চের ব‍্যাপারে সমালোচনা শুরু হয়ে যায়। এখন শোনা যাচ্ছে কোম্পানি আগামী সেপ্টেম্বর মাসে OnePlus 7T এবং OnePlus 7T Pro স্মার্টফোন লঞ্চ করে দেবে। এবার ফোনটির প্রথম রেন্ডার ইমেজ পাওয়া গেছে যার থেকে ফোনটির লুক এবং স্টাইল সম্পর্কে ধারণা করা যায়।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করা হলো LG K50s, সঙ্গে এলো LG K40s

OnePlus 7T এর এই রেন্ডার প্রাইসবাবা ওয়েবসাইট প্রকাশ করেছে এবং এটি পৃথিবীর অন‍্যতম টিপস্টার আনলিকের সহযোগিতায় বানানো হয়েছে। মনে করা হচ্ছে আগামী মাসেই কোম্পানি OnePlus 7T পেশ করে দিতে পারে। এই ফোনটি OnePlus TV এর সঙ্গে 26 নভেম্বর লঞ্চ করা হতে পারে। ওয়েবসাইটে ফোনটির রেন্ডার ইমেজের সঙ্গে 360 ডিগ্রি ভিডিওও আপলোড করা হয়েছে। এর সঙ্গে আনলিকস আরও বলেন যে OnePlus 6T এর মতোই OnePlus 7T এর‌ও ম‍্যাকলাইন (সেনা) এডিশন কোম্পানির পক্ষ থেকে পেশ করা হবে।

OnePlus 7T ডিজাইন
ফোটোয় স্পষ্ট দেখা যাচ্ছে এবার কোম্পানি OnePlus 7T এর ব‍্যাক প‍্যানেলে গোল রিঙের মধ্যে ট্রিপল ক‍্যামেরা দেবে। এর আগে মোটোরোলা তাদের ফোনে এধরনের গোল রিঙের মধ্যে ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। তবে OnePlus একটু আলাদাভাবে কাজ করেছে। কোম্পানি গোল সার্কেলের মধ্যে হরাইজন্টাল শেপে ক‍্যামেরা দিয়েছে। ডান ও বাঁদিকের ক‍্যামেরার জন্য দুটি অ্যারো অর্থাৎ তীর চিন্হ বানিয়ে তার মধ্যে ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। দুটি তীব্র যেখানে মুখোমুখি মিলছে সেখানে মাঝের ক‍্যামেরা অবস্থিত। এই ক‍্যামেরার নিচে এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে।

BSNL পেশ করলো নতুন প্রিপেইড প্ল‍্যান, 50 টাকারও কম দামের এই প্ল‍্যানে পাওয়া যাবে 180 দিনের ভ‍্যালিডিটি

ফোনের ব‍্যাক প‍্যানেল একটু কার্ভড এবং এটি গ্লাস দিয়ে তৈরি। এর আগে OnePlus 7 এর ক্ষেত্রেও এই ধরনের ডিজাইন লক্ষ্য করা গেছে। ব‍্যাক প‍্যানেলে ফোন বডির মাঝামাঝি কোম্পানির লোগো দেওয়া হয়েছে।

ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ফ্ল‍্যাট ডিসপ্লের সঙ্গে “ভি” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। লিকে বলা হয়েছে এই ফোনে 6.5 ইঞ্চির স্ক্রিন দেখা যাবে। আরও বলা হয়েছে যে ফোনটির ডায়মেনশন হবে 161.2 × 74.5 × 8.3 এম‌এম এবং ফোনটির ফ্রন্ট প‍্যানেলে সিঙ্গেল ক‍্যামেরা সেন্সর থাকবে।

OnePlus TV এক্সক্লুসিভ লঞ্চ হবে ভারতে, জেনে নিন সব ডিটেইলস

ফোনটিতে ডানদিকে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। এছাড়া নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এর সঙ্গে নিচের প‍্যানেলেই স্পীকার গ্ৰিন ও সিম ট্রে দেওয়া হয়েছে।

OnePlus 7T স্পেসিফিকেশন
ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি তবে আগের কিছু লিক অনুযায়ী এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে। এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি দেওয়া হতে পারে। OnePlus 7T তে কোম্পানি ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন ব‍্যবহার করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই চলে এলো OnePlus 7T এর ডিজাইন, ট্রিপল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/first-render-image-of-oneplus-7t-in-bengali/feed/ 0
OnePlus TV এক্সক্লুসিভ লঞ্চ হবে ভারতে, জেনে নিন সব ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oneplus-confirms-tv-to-be-available-on-amazon-in-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-confirms-tv-to-be-available-on-amazon-in-in-bengali/#respond Fri, 23 Aug 2019 08:01:16 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7859 OnePlus লঞ্চ করবে Smart TV

The post OnePlus TV এক্সক্লুসিভ লঞ্চ হবে ভারতে, জেনে নিন সব ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনা টেক কোম্পানি OnePlus তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের দৌলতে সবসময় সমালোচনার শীর্ষে উঠে থাকে। কিন্তু এবার কোম্পানি স্মার্টফোন ছাড়া টেলিভিশন মার্কেটে পা রাখার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের প্রথম স্মার্ট টিভি রেঞ্জ পেশ করতে চলেছে যার নাম OnePlus TV হবে।

Realme 5 vs Xiaomi Mi A3, চার কদম এগিয়ে দুই কদম পিছিয়ে

এবার OnePlus TV সেগমেন্ট সম্পর্কে স্বয়ং কোম্পানির সিইও পীট লাউ জানিয়েছেন যে ওয়ানপ্লাস স্মার্ট টিভি এক্সক্লুসিভ ভাবে ভারতে লঞ্চ করা হবে এবং এটি আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।

আমাজন ইন্ডিয়া আপাতত OnePlus TV এর জন্য একটি নতুন মাইক্রোসাইট বানিয়েছে, যেখানে “Notify Me” অপশন দেওয়া আছে। কোম্পানি আগেই জানিয়েছে যে OnePlus TV সেপ্টেম্বরে লঞ্চ করা হবে এবং এটি ইন্ডিয়ান মার্কেটে এক্সক্লুসিভ বেচা যাবে।

Oppo শেয়ার করলো Reno 2 এর স্পেসিফিকেশন, 8 জিবি র‍্যাম ও 4000 এম‌এএইচের এতে থাকবে 48 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরা

এছাড়া কিছু সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী টিভির সঙ্গে কোম্পানি OnePlus 7T এবং OnePlus 7T Pro স্মার্টফোন‌ও ভারতে 26 সেপ্টেম্বর লঞ্চ করবে। মনে করা হচ্ছে কোম্পানি এক‌ই দিনে ভারতে তাদের স্মার্টফোন ও স্মার্ট টিভি পেশ করবে।

কোম্পানির সিইও কিছু দিন আগে জানিয়েছেন টিভি ডেভেলপ করার সময় তাদের ফোকাস ছিল মূলত এই টিভির ইমেজ ও সাউন্ড কোয়ালিটির ওপর। পীট লাউ বলেন ইউজারদের জন্য সবচেয়ে ইম্পরট্যান্ট হলো ইমেজ কোয়ালিটি আর সেটা উন্নত করার জন্য কোম্পানি মার্কেটে উপলব্ধ সবচেয়ে উন্নত কোয়ালিটির টিভিগুলির থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন।

32 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা ও অসাধারণ প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Mi A3, জেনে এই দুর্দান্ত ফোনটির অবাক করা স্পেসিফিকেশন

OnePlus TV এর কিছু মডেলে TPV Display এর সঙ্গে পেশ করা হবে এবং আবার কোম্পানি OLED প‍্যানেলের সঙ্গেও কিছু স্মার্ট টিভি পেশ করবে। আশা করা হচ্ছে OnePlus TV তে 4K HDR স্ক্রিন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও AI টেকনোলজি দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post OnePlus TV এক্সক্লুসিভ লঞ্চ হবে ভারতে, জেনে নিন সব ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-confirms-tv-to-be-available-on-amazon-in-in-bengali/feed/ 0