OnePlus 9 Lite - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 16 Jan 2021 12:56:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দুর্দান্ত ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হবে OnePlus 9 Lite স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/oneplus-9-lite-to-launch-in-india-specifications/ https://www.91mobiles.com/bengali/oneplus-9-lite-to-launch-in-india-specifications/#respond Fri, 15 Jan 2021 07:46:57 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13913 লিক হল OnePlus 9 Lite 

The post দুর্দান্ত ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হবে OnePlus 9 Lite স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
ওয়ানপ্লাসের পরিকল্পনা অনুযায়ী এই বছর তাদের আগামী ফ্ল‍্যাগশিপ সিরিজ ওয়ানপ্লাস 9 সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগে শোনা গিয়েছিল এই সিরিজে OnePlus 9 এর সঙ্গে OnePlus 9 Lite ফোন‌ও লঞ্চ করা হবে। এছাড়াও ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার একটি নতুন লিক থেকে জানা গেছে ভারতেও OnePlus 9 Lite ফোনটি কম দামে সেল করা হবে।

ভারতে OnePlus 9 Lite স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে যা LE2100 ও LE2101 মডেল নাম্বারসহ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। টিপস্টার TechDroider টুইটের মাধ্যমে এই কথা জানিয়েছেন। এই নতুন লিক আগের রিপোর্টের অস্তিত্বকে আরও জোরদার করে তোলে। স‍্যামসাঙের পর এবার ওয়ানপ্লাস তাদের লঞ্চ এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। মার্চ 2021 এ বহু প্রতীক্ষিত OnePlus 9 Lite পেশ করা হতে পারে। এই ফোনটির দাম প্রায় 43,800 টাকা হতে পারে যা ওয়ানপ্লাস 8টি এর  বর্তমান দাম 45,999 টাকার চেয়ে কম।

ডিসপ্লে

কিছু দিন আগের রিপোর্টে বলা হয় OnePlus 9 Lite এ ওয়ানপ্লাস 8টির মতো হার্ডওয়্যার থাকবে, অর্থাৎ ফোনটি 90 হার্টস বা 120 হার্টস এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে শোনা যাচ্ছে দাম কমানোর জন্য OnePlus 9 Lite এ গ্লাসের বদলে প্লাস্টিক বডি ব‍্যবহার করা হতে পারে।

গুজব শোনা যাচ্ছে OnePlus 9 Lite এ 65 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেখা যেতে পারে। ফোনটির ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানা যায়নি। তাই এই ফোনে কি কি ফিচার ও স্পেসিফিকেশন থাকবে তা এখনই বলা সম্ভব নয়।

The post দুর্দান্ত ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হবে OnePlus 9 Lite স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-9-lite-to-launch-in-india-specifications/feed/ 0
লঞ্চের আগেই জানা গেল OnePlus 9 Lite এর দাম, শক্তিশালী প্রসেসরের সঙ্গে।আসবে মার্কেটে https://www.91mobiles.com/bengali/oneplus-9-lite-price-revealed-before-launch/ https://www.91mobiles.com/bengali/oneplus-9-lite-price-revealed-before-launch/#respond Thu, 24 Dec 2020 11:16:24 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13644 লঞ্চ হবে OnePlus 9 Lite 

The post লঞ্চের আগেই জানা গেল OnePlus 9 Lite এর দাম, শক্তিশালী প্রসেসরের সঙ্গে।আসবে মার্কেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাসের আগামী স্মার্টফোন সিরিজ OnePlus 9 সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন খবর শোনা যাচ্ছে। কয়েক দিন আগে জানা গিয়েছিল এই সিরিজে OnePlus 9 ও OnePlus 9 Pro এর পাশাপাশি আরেকটি ফোন OnePlus 9E নামে পেশ করা হবে। এবার কোম্পানির এই আপকামিং সিরিজ সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে। রিপোর্ট থেকে জানা গেছে OnePlus 9 সিরিজে OnePlus 9 Lite ফোন‌ও পেশ করা হবে। এই ফোনটির লঞ্চের কথা জানার পাশাপাশি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আশা করা হচ্ছে 2021 এর প্রথম কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করা হবে।

প্রসেসর

টেক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রালের একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের আগামী OnePlus 9 ও OnePlus 9 Pro তে নতুন 5 এন‌এম চিপসেটযুক্ত স্ন‍্যাপড্রাগন 888 প্রসেসর যোগ করবে। তবে OnePlus 9 Lite এ স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট পাওয়া যাবে। যেহেতু কোম্পানি এই ফোনটির দাম কম রাখতে চাইছে তাই এতে এই চিপসেট যোগ করা হচ্ছে।

ডিসপ্লে

আরও জানা গেছে OnePlus 9 Lite এওয়ানপ্লাস 8টি এর মতো হার্ডওয়্যার থাকবে। অর্থাৎ এই ফোনে 65 গিগাহার্টস ডিসপ্লের সঙ্গে 90 হার্টস অথবা 120 হার্টস এমোলেড ডিসপ্লে আশা করা যায়। তবে উল্লেখ্য দাম কম রাখার জন্য OnePlus 9 Lite এ গ্লাসের বদলে প্লাস্টিক ব‍্যাক প‍্যানেল দেখা যাবে।

দাম

রিপোর্ট অনুযায়ী OnePlus 9 Lite এর দাম প্রায় $600 অর্থাৎ 44,200 টাকার আশেপাশে হতে পারে। ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে আমরা আশা করছি ভারতে রিয়েলমি ও শাওমিকে টেক্কা দিতে এই ফোনটি আরও কম দামে পেশ করা হতে পারে। OnePlus 9 ও OnePlus 9 Pro এর দাম $780 থেকে শুরু করে $800 এর মধ্যে হবে বলে জানা গেছে।

কানাঘুষো শোনা যাচ্ছে OnePlus 9 Lite এ 65 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OnePlus 9 Lite এর ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। তাই এখনই সঠিকভাবে এই আগামী ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

The post লঞ্চের আগেই জানা গেল OnePlus 9 Lite এর দাম, শক্তিশালী প্রসেসরের সঙ্গে।আসবে মার্কেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-9-lite-price-revealed-before-launch/feed/ 0