OnePlus 9E - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 01 Mar 2021 14:00:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ওয়ানপ্লাসের প্রস্তুতি: 8 মার্চ জানা যাবে OnePlus 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oneplus-9-series-launch-date-revealed-on-march-8th-india-launch-tipped/ https://www.91mobiles.com/bengali/oneplus-9-series-launch-date-revealed-on-march-8th-india-launch-tipped/#respond Mon, 01 Mar 2021 09:00:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14494 লঞ্চ হবে OnePlus 9 সিরিজ

The post ওয়ানপ্লাসের প্রস্তুতি: 8 মার্চ জানা যাবে OnePlus 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ওয়ানপ্লাস তাদের আগামী OnePlus 9 সিরিজ লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কোম্পানি আগামী 8 মার্চ জানাবে। কোম্পানি তাদের ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি অফিসিয়াল টীজার জারি করে এই কথা জানিয়েছেন। আমরা কিছু দিন আগেই জানিয়েছিলাম এই সিরিজে কোম্পানি OnePlus 9, OnePlus 9 Pro এবং OnePlus 9R লঞ্চ করবে। এছাড়া টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন OnePlus 9 সিরিজ আগামী 23 মার্চ পেশ করা হবে।

আরও পড়ুন: হিরোর মতো আসছে OPPO F19 Pro এবং OPPO F19 Pro+ 5G স্মার্টফোন, ফোটো শেয়ার করলেন বরুণ ধাওয়ান

ফোনের সঙ্গে লঞ্চ হবে স্মার্ট ওয়াচ

কয়েক দিন আগেই টিপস্টার ইভান ব্লস OnePlus 9R ফোনটি সম্পর্কে জানিয়েছিলেন। আগেই এই ফোনটিকেই OnePlus 9E/9 Lite নামে উল্লেখ করা হচ্ছিল। অন‍্যদিকে কোম্পানির সিইও পীট লাউ স্মার্ট ওয়াচ লঞ্চের কথা জানিয়েছিলেন। আশা করা হচ্ছে এর নাম রাখা হবে OnePlus Watch। আমরা এর আগে এক্সক্লুসিভ জানিয়েছিলাম মার্চ মাসে OnePlus Watch, OnePlus 9R ছাড়া আরও দুটি প্রোডাক্ট পেশ করা হবে।

OnePlus 9 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 9 Pro ফোনটি হার্ডওয়্যার ও ফিচারের দিক থেকে সম্পূর্ণভাবে একটি ফ্ল‍্যাগশিপ ফোন হতে চলেছে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট ও অ্যাডেপ্টিভ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির QHD+ ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া লিকে বলা হয়েছে ফোনে Hasselblad ব্র‍্যান্ডের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 64 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3.3x জুম ক‍্যামেরা থাকবে। আরও জানা গেছে এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ডিভাইসে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল Redmi Note 10, জানা গেছে স্পেসিফিকেশন‌ও

OnePlus 9E এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এই ফোনটি কোম্পানির আপকামিং সিরিজের সবচেয়ে অ্যাফোর্ডেবল ভেরিয়েন্ট হতে চলেছে। শোনা যাচ্ছে এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেট দেওয়া হবে। লেটেস্ট লিকেও এই কথা প্রাধান্য পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে OnePlus 9E তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য OnePlus 9E তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। বর্তমানে টেক জগতে কানাঘুষো চলছে যে এই মাসেই অর্থাৎ মার্চে ভারতসহ গোটা বিশ্বে OnePlus 9 সিরিজ লঞ্চ করে দেওয়া হবে।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme X9 Pro, সঙ্গে থাকবে গেমিং প্রসেসর

OnePlus 9 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া আমাদের তথ্য অনুযায়ী OnePlus 9 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন, 120 হার্টস রিফ্রেশরেট ও পাঞ্চ হোল কাট‌আউটসহ 6.55 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া মনে করা হচ্ছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করবে। এছাড়া এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ যোগ করা হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ওয়ানপ্লাসের প্রস্তুতি: 8 মার্চ জানা যাবে OnePlus 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-9-series-launch-date-revealed-on-march-8th-india-launch-tipped/feed/ 0
লঞ্চের আগেই জানা গেছে OnePlus 9 Pro এবং OnePlus 9E এর সমস্ত স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে https://www.91mobiles.com/bengali/oneplus-9-pro-and-oneplus-9e-specifications-leaked-online-64mp-camera-5000mah-battery/ https://www.91mobiles.com/bengali/oneplus-9-pro-and-oneplus-9e-specifications-leaked-online-64mp-camera-5000mah-battery/#respond Tue, 23 Feb 2021 06:00:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14311 লিক হল OnePlus 9 সিরিজ

The post লঞ্চের আগেই জানা গেছে OnePlus 9 Pro এবং OnePlus 9E এর সমস্ত স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
ওয়ানপ্লাসের আগামী ‘ওয়ানপ্লাস 9’ সিরিজ দীর্ঘদিন ধরে শিরোনামে উঠে রয়েছে এবং কোম্পানির ফ‍্যানরাও অধীর আগ্রহে এই সিরিজের ফোনগুলির জন্য অপেক্ষা করে রয়েছে। গতকালই আমরা OnePlus 9 এর লিক স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছিলাম। এবার এই সিরিজের অন‍্য দুটি স্মার্টফোন OnePlus 9 Pro এবং OnePlus 9E এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। উল্লেখ্য ফোনগুলির স্পেসিফিকেশন এর আগেও অনেক বার লিক হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানা যায়নি। চলুন জেনে নেওয়া যাক OnePlus 9 Pro এবং OnePlus 9E সম্পর্কে নতুন কি জানা গেছে।

আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola G100, এতে থাকবে দুর্দান্ত ফিচার

OnePlus 9 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Techmaniacs এর পেশ করা নতুন রিপোর্টে OnePlus 9 Pro এবং OnePlus 9E মডেল সম্পর্কে বলা হয়েছে। জানা গেছে হার্ডওয়্যার ও ফিচারের দিক থেকে OnePlus 9 Pro ফোনটি পুরোপুরি একটি ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হবে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট ও অ্যাডেপ্টিভ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির QHD+ ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া লিকে বলা হয়েছে ফোনে Hasselblad ব্র‍্যান্ডের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 64 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3.3x জুম ক‍্যামেরা থাকবে।

আরও জানা গেছে এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ডিভাইসে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: এলজি লঞ্চ করল তিনটি নতুন স্মার্টফোন LG W41, W41+ ও W41 Pro, এই নন চাইনিজ ফোনে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

OnePlus 9E এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এই ফোনটি কোম্পানির আপকামিং সিরিজের সবচেয়ে অ্যাফোর্ডেবল ভেরিয়েন্ট হতে চলেছে। শোনা যাচ্ছে এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেট দেওয়া হবে। লেটেস্ট লিকেও এই কথা প্রাধান্য পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে OnePlus 9E তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য OnePlus 9E তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। বর্তমানে টেক জগতে কানাঘুষো চলছে যে আগামী মাসে অর্থাৎ মার্চে ভারতসহ গোটা বিশ্বে OnePlus 9 সিরিজ লঞ্চ করে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই জানা গেছে OnePlus 9 Pro এবং OnePlus 9E এর সমস্ত স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-9-pro-and-oneplus-9e-specifications-leaked-online-64mp-camera-5000mah-battery/feed/ 0
OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম https://www.91mobiles.com/bengali/oneplus-9-oneplus-9-pro-oneplus-9e-leaked-details-specs-launch-price/ https://www.91mobiles.com/bengali/oneplus-9-oneplus-9-pro-oneplus-9e-leaked-details-specs-launch-price/#respond Tue, 01 Dec 2020 16:10:34 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13386 লিক হল OnePlus 9E

The post OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম first appeared on 91Mobiles Bengali.

]]>
যেদিন থেকে খবর পাওয়া গেছে OnePlus তাদের নেক্সট জেনারেশন স্মার্টফোন সিরিজে কাজ শুরু করেছে সেদিন থেকেই কোম্পানির ভক্তরা এই আগামী সিরিজ সম্পর্কে সমস্ত রিপোর্ট ও লিকে কড়া নজর রেখে চলেছে। কয়েক দিন আগে খবর পাওয়া যায় এই আগামী স্মার্টফোন সিরিজ OnePlus 9 নামে পেশ করা হবে এবং এই সিরিজের ফোনগুলির নাম হবে OnePlus 9 ও OnePlus 9 Pro। এখন জানা গেছে এই সিরিজে আরও একটি ফোন OnePlus 9E নামে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: লিক হল Samsung এর সস্তা 5G ফোন Galaxy A32 এর রেন্ডার, দেখে নিন লুক

টেক মার্কেটে OnePlus 9E এর নাম এই প্রথম শোনা গেল। টিপস্টার ম‍্যাক্স জে. এই তিনটি স্মার্টফোনের নাম লেখা একটি ওয়ানপ্লাসের পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টারে ফোন তিনটির নাম ছাড়া অন্য কোনো ডিটেইলস বা স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়নি, তাই OnePlus 9E এর বিষয়ে বেশি কিছু জানা যায়নি। টেক জগতে সমালোচনা চলছে যে এই ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। মনে করা হচ্ছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের কোনো 5জি চিপসেটে রান করবে।

আশা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2021 সালে টেক মঞ্চে ওয়ানপ্লাস 9 সিরিজ পেশ করা হবে। প্রসঙ্গত এর আগে বেঞ্চমার্কিং সাইটে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে OnePlus 9 ও OnePlus 9 Pro ফোনদুটি লিস্টেড হতে দেখা গেছে। গীকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটি 1.80 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে কাজ করবে। লিস্টিঙে উভয় ফোনের 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট সার্টিফাইড হয়েছিল।

আরও পড়ুন: কাল লঞ্চ হবে ভারতের অন‍্যতম সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Vivo V20 Pro, জেনে নিন ডিটেইলস ও লাইভ দেখার পদ্ধতি

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী OnePlus 9 ও OnePlus 9 Pro তে ‘Lahaina’ কোড নেমযুক্ত মাদারবোর্ড দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই কোড নেমটি কোয়ালকমের আগামী কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 চিপসেটের হতে চলেছে। বর্তমানে টেক জগত ধরেই নিয়েছে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 চিপসেটটি একটি 5জি চিপসেট হবে এবং এটি অত্যন্ত স্মুথ ও ফাস্ট প্রসেসিং দিতে সক্ষম হবে। মনে করা হচ্ছে OnePlus 9 একটি অত্যন্ত শক্তিশালী 5জি স্মার্টফোন সিরিজ হতে চলেছে।

OnePlus 9 Pro

একটি লিকের মাধ্যমে OnePlus 9 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। লিক অনুযায়ী এটি সিরিজের সবচেয়ে বড় মডেল হবে এবং এতে স্লিম বেজল লেস ডিজাইনযুক্ত 6.67 ইঞ্চির কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে কমপক্ষে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 SoC ও 8 জিবি র‍্যাম দেওয়া হবে। শোনা যাচ্ছে OnePlus 9 Pro ফোনটিতে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্সিজেন ওএস থাকবে। এই ফোনটি 128 জিবি ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এছাড়া আপাতত OnePlus 9, OnePlus 9 Pro ও OnePlus 9E ফোনগুলি সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-9-oneplus-9-pro-oneplus-9e-leaked-details-specs-launch-price/feed/ 0