OnePlus Ace 6 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 04 Jun 2025 10:50:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রকাশ্যে এল সবচেয়ে শক্তিশালী OnePlus ফোনের ডিটেইলস, পাওয়া যাবে 7800mAh ব্যাটারি, 165Hz স্ক্রিন এবং Snapdragon 8 প্রসেসর https://www.91mobiles.com/bengali/oneplus-ace-6-and-ace-6-pro-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-ace-6-and-ace-6-pro-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 04 Jun 2025 12:36:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64604 লিক হল OnePlus Ace 6 এবং Ace 6 Pro ফোনের ডিটেইলস

The post প্রকাশ্যে এল সবচেয়ে শক্তিশালী OnePlus ফোনের ডিটেইলস, পাওয়া যাবে 7800mAh ব্যাটারি, 165Hz স্ক্রিন এবং Snapdragon 8 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর ডিসেম্বর মাসে ওয়ানপ্লাস তাদের ‘এস 5’ সিরিজ চীনে লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে OnePlus Ace 5 এবং Ace 5 Pro ফোনটি পেশ করা হয়েছিল। এইবছর এই সিরিজের নেক্সট জেনারেশন OnePlus Ace 6 ফোনটি লঞ্চ করা হবে। চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ফোনের সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেটে শেয়ার করেছে। লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে OnePlus Ace 6 এবং Ace 6 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 6 এবং Ace 6 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

OnePlus Ace 6 এবং Ace 6 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে পোস্টের মাধ্যমে ডিসিএস আপকামিং OnePlus Ace 6 সিরিজের সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
  • লিক অনুযায়ী ফোনটি Snapdragon 8-series প্রসেসর সহ লঞ্চ করা হবে।
  • তবে প্রকাশ্যে আসা তথ্যের মাধ্যমে ফোনের চিপসেট সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 অক্টাকোর প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 6 series এ বড় ব্যাটারি দেওয়া হবে। তবে পোস্টের মাধ্যমে এমএএইচ সম্পর্কে জানা যায়নি, কিন্তু আগের লিকে 7,800mAh battery সম্পর্কে জানা গিয়েছিল।
  • সম্প্রতি লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 6 এবং Ace 6 Pro ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই ফোনটি ফ্ল্যাট প্যানেল দিয়ে তৈরি 165Hz রিফ্রেশ রেটযুক্ত OLED স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে।
  • লিক অনুযায়ী আপকামিং ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ফোনটিতে অ্যাডভান্স 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
  • OnePlus Ace 6 এবং Ace 6 Pro ফোনটি মেটাল মিডল ফ্রেম এবং IP68 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

OnePlus Ace 5 এবং Ace 5 Pro এর স্পেসিফিকেশন

  • 6.78″ 8T LTPO AMOLED Screen
  • Qualcomm Snapdragon 8 Gen 3 (এস 5)
  • Qualcomm Snapdragon 8 Elite (এস 5 প্রো)
  • 50MP Rear Camera
  • 16MP Selfie Camera
  • 80W + 6,415mAh battery (এস 5 )
  • 100W + 6,100mAh battery (এস 5 প্রো)

প্রসেসর

প্রসেসিঙের জন্য OnePlus Ace 5 ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.3GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Ace 5 Pro ফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.32GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 8 এলিট অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

ডিসপ্লে

ওয়ানপ্লাস এস 5 এবং এস 5 প্রো স্মার্টফোনে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8T LTPO এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.78-ইঞ্চির FHD+ পাঞ্চ-হোল স্টাইল সহ ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং 450PPI ভিজুয়াল আউটপুট সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং OPPO Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 5 এবং Ace 5 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50MP Sony IMX906 সেন্সর, এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8MP Sony IMX355 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.0 অ্যাপারচারযুক্ত 2MP macro সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.4 অ্যাপারচারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 80 ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,415এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস Ace 5 Pro ফোনে 100 ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,100এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

The post প্রকাশ্যে এল সবচেয়ে শক্তিশালী OnePlus ফোনের ডিটেইলস, পাওয়া যাবে 7800mAh ব্যাটারি, 165Hz স্ক্রিন এবং Snapdragon 8 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-ace-6-and-ace-6-pro-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0