OnePlus Ace - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 30 Apr 2022 07:04:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB RAM এবং 150W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল OnePlus Ace, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/150w-fast-charging-phone-oneplus-ace-launched-know-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/150w-fast-charging-phone-oneplus-ace-launched-know-price-specs-sale-offer/#respond Thu, 21 Apr 2022 10:04:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25022 চীনের পরে এবার ভারতেও শীঘ্রই লঞ্চ হবে OnePlus Ace স্মার্টফোন

The post 12GB RAM এবং 150W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল OnePlus Ace, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus 21 এপ্রিল তাদের হোম মার্কেট চীনে একটি নতুন স্মার্টফোন OnePlus Ace লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি 150W ফাস্ট চার্জিং, 12GB RAM, MediaTek Dimensity 8100 Chipset, 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির মত স্পেসিফিকেশন গুলি সাপোর্ট করে। ভারতে আগামী 28 এপ্রিল OnePlus Ace স্মার্টফোনটি OnePlus 10R নামে লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের কথা জানাবো।

OnePlus Ace এর স্পেসিফিকেশন

OnePlus Ace স্মার্টফোনটি একটি 6.7-ইঞ্চি বড় Full HD + পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে যা HDR 10 + সাপোর্ট করে। ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি করা হয়েছে এবং এই ফোনের রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 720Hz । এটি কোম্পানির প্রথম এমন স্মার্টফোন, যা একটি সেন্টার পাঞ্চ-হোল সহ লঞ্চ করা হয়েছে। এর আগে, ওয়ানপ্লাস মোবাইল ফোনে বাম দিকে পাঞ্চ-হোল দেওয়া হত।

OnePlus Ace স্মার্টফোনটি Android 12-এ লঞ্চ করা হয়েছে যা Oxygen OS-এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই ফোনটিতে 2.85 GHz ক্লক স্পিড এবং 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8100 চিপসেট সহ একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali-G610 GPU সাপোর্ট করে। এই ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে এবং হেভি মোবাইল গেমিংয়ের জন্য হাইপারবুস্ট গেমিং ইঞ্জিন ফিচার সাপোর্ট করে।

OnePlus Ace স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ 50-মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX766 সেন্সর দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই নতুন OnePlus স্মার্টফোনটিতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। OnePlus Ace স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি আছে, যা 150W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Ace এর দাম

এই নতুন OnePlus স্মার্টফোনটি মোট চারটি ভেরিয়েন্টে চীনে লঞ্চ করা হয়েছে। যার বেস ভেরিয়েন্টটি 8GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 2499 Yuan অর্থাৎ প্রায় 29,500 টাকা। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2699 Yuan অর্থাৎ প্রায় 30,500 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2999 Yuan অর্থাৎ প্রায় 35,400 টাকা এবং সবচেয়ে বড় 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3499 Yuan অর্থাৎ প্রায় 41,300 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12GB RAM এবং 150W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল OnePlus Ace, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/150w-fast-charging-phone-oneplus-ace-launched-know-price-specs-sale-offer/feed/ 0
21 এপ্রিল লঞ্চ হবে OnePlus Ace স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার https://www.91mobiles.com/bengali/oneplus-ace-will-launch-on-april-21-check-specifications-and-features/ https://www.91mobiles.com/bengali/oneplus-ace-will-launch-on-april-21-check-specifications-and-features/#respond Thu, 14 Apr 2022 11:55:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25103 Geekbench এ তালিকাভুক্ত OnePlus Ace স্মার্টফোনটি

The post 21 এপ্রিল লঞ্চ হবে OnePlus Ace স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus তাদের হোম মার্কেট চীনে তাদের নতুন স্মার্টফোন সিরিজ OnePlus Ace লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোনটি টিজ করেছে। OnePlus Ace স্মার্টফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসর সহ লঞ্চ করা হবে। OnePlus এর তরফে জানানো হয়েছে যে OnePlus Ace স্মার্টফোনটি চলতি মাসের শেষে চীনে লঞ্চ করা হবে। OnePlus Ace স্মার্টফোনটি 21 এপ্রিল চীনে প্রথম লঞ্চ হবে। লঞ্চের আগেই, এই স্মার্টফোনের ডিজাইন লিক হয়েছে।

OnePlus Ace এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

OnePlus Ace স্মার্টফোন লঞ্চ করার সময়, OnePlus চীনা সোশ্যাল মিডিয়া সাইট Weibo-তে ঘোষণা করেছে যে এই স্মার্টফোনটি 21 এপ্রিল লঞ্চ হবে। OnePlus Ace স্মার্টফোনটি সিলভার এবং ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। OnePlus-এর এই স্মার্টফোনটিতে ডুয়াল টোন টেক্সচার এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।

OnePlus Ace স্মার্টফোনের সামনে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। OnePlus Ace স্মার্টফোনের ডিজাইন দেখে মনে হচ্ছে এই ফোনটি ভারতে OnePlus 10R নামে পেশ করা হতে পারে। OnePlus-এর এই স্মার্টফোনে 3.5mm অডিও জ্যাক এবং অ্যালার্ট স্লাইডারও থাকবে না। এই OnePlus স্মার্টফোনটি লঞ্চের আগে Geekbench এর ডাটাবেসেও দেখা গেছে।

Geekbench এর ডাটাবেস তালিকা অনুযায়ী OnePlus-এর এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসর সহ লঞ্চ হবে। OnePlus-এর এই স্মার্টফোনটিতে 12GB RAM থাকবে। OnePlus-এর এই ফোনটি Android 12 OS-এ চলবে। এই ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 160W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 21 এপ্রিল লঞ্চ হবে OnePlus Ace স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-ace-will-launch-on-april-21-check-specifications-and-features/feed/ 0
Geekbench-সাইটে লিস্টেড হলো OnePlus Ace স্মার্টফোন, MediaTek Dimensity 8100 প্রসেসর এবং 150W ফাস্ট চার্জিং সহ হতে চলেছে লঞ্চ https://www.91mobiles.com/bengali/oneplus-ace-smartphone-listed-on-geekbench-with-mediatek-dimensity-8100-processor-and-150w-fast-charging/ https://www.91mobiles.com/bengali/oneplus-ace-smartphone-listed-on-geekbench-with-mediatek-dimensity-8100-processor-and-150w-fast-charging/#respond Mon, 11 Apr 2022 08:14:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24458 OnePlus Ace-ফোনের লিক রিপোর্ট

The post Geekbench-সাইটে লিস্টেড হলো OnePlus Ace স্মার্টফোন, MediaTek Dimensity 8100 প্রসেসর এবং 150W ফাস্ট চার্জিং সহ হতে চলেছে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus-এর সম্পর্কে খবর শোনা যাচ্ছে কোম্পানি নতুন স্মার্টফোন OnePlus Ace লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টফোন OnePlus Ace ফোনটিকে সর্বপ্রথম চিনে লঞ্চ করা যেতে পারে। চিনের পরে এই স্মার্টফোন‌টিকে গ্লোবাল সহ ভারতীয় মার্কেটে লঞ্চ করা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি আসন্ন এই স্মার্টফোনে‌র সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য শেয়ার করেনি। ওয়ানপ্লাসের এই স্মার্টফোন‌টিকে Geekbench-এর ডেটাবেসে স্পট করা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে কোম্পানির আপকামিং স্মার্টফোন‌টির স্পেসিফিকেশন এবং ফিচার লিক হয়েছে। এই আর্টিকেলে Geekbench ডেটাবেসে লিস্টেড হ‌ওয় OnePlus Ace সম্পর্কিত তথ্য জানানো হবে।

গীকবেঞ্চে লিস্টেড হলো OnePlus Ace

Geekbench ডেটাবেস লিস্টিঙে OnePlus Ace স্মার্টফোন‌টিকে মডেল নাম্বার OnePlus PGKM10 এর সাথে স্পট করা গেছে। গীকবেঞ্চে ডেটাবেসে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 962 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 3,819 পয়েন্ট স্কোর করেছে। Geekbench লিস্টিঙের মাধ্যমে জানা গেছে OnePlus Ace ফোনটিকে MediaTek Dimensity 8100 প্রসেসর সহ পেশ করা যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনটিকে 12GB RAM সহ।পেশ করা যেতে পারে। এই স্মার্টফোন‌টিক Android 12 OS অপারেটিং সিস্টেমে‌র সাথে পেশ করা যেতে পারে।

OnePlus Ace স্মার্টফোন‌টিকে 4,500mAh ব‍্যাটারি এবং 150W ফাস্ট চার্জিং সহ মার্কেটে পেশ করা যেতে পারে। OnePlus Ace স্মার্টফোন‌টিকে এর আগে চিনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে জানা গিয়েছিল এই ফোনটিকে 160W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করা যেতে পারে। আপাতত ওয়ানপ্লাসের এই ফোনটির সম্পর্কে এইটুকু‌ই তথ্য জানা গেছে।

OnePlus Ace স্মার্টফোন‌টিকে আগামী কোয়ার্টারে লঞ্চ করা যেতে পারে। আমরা আগেই জানিয়েছি ওয়ানপ্লাসের এই স্মার্টফোন‌টিকে সর্বপ্রথম চিনে লঞ্চ করা হবে। এই স্মার্টফোন‌টি চিনে লঞ্চ হ‌ওয়ার পরে গ্লোবালি অন‍্যান‍্য মার্কেটে প্রবেশ করতে চলেছে। আপাতত OnePlus-এর পক্ষ থেকে এই স্মার্টফোনে‌র লঞ্চ সম্পর্কে কোনো তথ্য শেয়ার করা হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Geekbench-সাইটে লিস্টেড হলো OnePlus Ace স্মার্টফোন, MediaTek Dimensity 8100 প্রসেসর এবং 150W ফাস্ট চার্জিং সহ হতে চলেছে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-ace-smartphone-listed-on-geekbench-with-mediatek-dimensity-8100-processor-and-150w-fast-charging/feed/ 0