OnePlus Clover - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 21 Sep 2020 12:10:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OnePlus আনতে চলেছে 6000mAh ব‍্যাটারী ও 6.52 ইঞ্চি ডিসপ্লেযুক্ত সবচেয়ে সস্তা স্মার্টফোন, দাম হবে 15,000 টাকার কাছাকাছি https://www.91mobiles.com/bengali/oneplus-clover-low-budget-phone-with-6000mah-battery-specs-price-leaked/ https://www.91mobiles.com/bengali/oneplus-clover-low-budget-phone-with-6000mah-battery-specs-price-leaked/#respond Fri, 28 Aug 2020 06:10:23 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12097 OnePlus লঞ্চ করবে তাদের প্রথম লো বাজেট স্মার্টফোন

The post OnePlus আনতে চলেছে 6000mAh ব‍্যাটারী ও 6.52 ইঞ্চি ডিসপ্লেযুক্ত সবচেয়ে সস্তা স্মার্টফোন, দাম হবে 15,000 টাকার কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি OnePlus ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত। এর সবচেয়ে বড় কারণ হল এই কোম্পানি দামী ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন তাদের গ্ৰাহকদের জন্য কম দামের ফোনের মাধ্যমে পেশ করে। মাত্র হাতে গোনা কিছু মডেল লঞ্চ করেই এই কোম্পানি ভারতে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। এরপর মার্কেটে নিজেদের প্রসার ঘটানোর জন্য কোম্পানি কিছু দিন আগে প্রথমবার মিড বাজেট সেগমেন্টে OnePlus Nord লঞ্চ করে। এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের লো বাজেট স্মার্টফোনে কাজ করছে যা OnePlus Clover নামে লঞ্চ করা হবে। আমাদের পাওয়া তথ‍্য অনুযায়ী এই ফোনের দাম মাত্র 15,000 টাকার কাছাকাছি হবে।

টেক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রালের মাধ্যমে OnePlus Clover ফোনটির খবর পাওয়া গেছে। এই ওয়েবসাইট তাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে ওয়ানপ্লাস তাদের নতুন স্মার্টফোন ক্লোভার নিয়ে কাজ করছে এবং এটি এখনও পর্যন্ত ব্র‍্যান্ডের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে পারে। শোনা যাচ্ছে এই ফোনটি 200 ইউএস ডলার দামে লঞ্চ করা হবে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 15,000 টাকার কাছাকাছি। রিপোর্ট থেকে ফোনের নামের সঙ্গে সঙ্গে এর স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। সবচেয়ে বড় কথা OnePlus Clover ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন‌ও হবে।

OnePlus Clover

আমাদের পাওয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনে 1560 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্সিজেন ওএস 10 এ কাজ করবে। প্রসেসিঙের জন্য এই ফোনে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ দেখা যেতে পারে।

OnePlus Clover এ ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের হবে। এছাড়া এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং এক‌ই অ্যাপার্চারের আরও একটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। তবে কোন সেন্সরের কাজ কি হবে এবং সেলফি ক‍্যামেরার ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি।

এখনও পর্যন্ত রিপোর্টে OnePlus Clover এর একটি ভেরিয়েন্টের‌ই উল্লেখ করা হয়েছে যা 4 জিবি র‍্যামযুক্ত। এই ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাকসহ অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচার থাকবে। OnePlus Clover একটি 4জি ফোন হবে এবং আশা করা হচ্ছে এতে ডুয়েল সিম সাপোর্ট করবে।

শোনা যাচ্ছে কোম্পানির এই আগামী ফোনটি 6,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। এর সঙ্গে এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের OnePlus Clover এর মধ্য দিয়ে মূলত ইন্ডিয়ান মার্কেটকে টার্গেট করবে এবং আগেই জানিয়েছি এই ফোনটি 200 ইউএস ডলার অর্থাৎ প্রায় 15,000 টাকা দামে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post OnePlus আনতে চলেছে 6000mAh ব‍্যাটারী ও 6.52 ইঞ্চি ডিসপ্লেযুক্ত সবচেয়ে সস্তা স্মার্টফোন, দাম হবে 15,000 টাকার কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-clover-low-budget-phone-with-6000mah-battery-specs-price-leaked/feed/ 0