OnePlus Nord 4 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 13 Feb 2025 05:45:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব প্রোডাক্টে, ব্র্যান্ড জারি করল ‘Red Rush Days’ সেল https://www.91mobiles.com/bengali/oneplus-13-13r-watch-2-buds-pro-3-discount-in-red-rush-days-sale-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-13-13r-watch-2-buds-pro-3-discount-in-red-rush-days-sale-know-offers-details-in-bengali/#respond Thu, 13 Feb 2025 05:45:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61313 এইসব প্রোডাক্টে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

The post 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব প্রোডাক্টে, ব্র্যান্ড জারি করল ‘Red Rush Days’ সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
ওয়ানপ্লাস তাদের ভারতীয় ইউজারদের জন্য একটি নতুন প্রকল্প হিসেবে ‘রেড রাশ ডেজ’ সেল জারি করেছে। 11 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই সেল লাইভ হবে। ওয়ানপ্লাসের বক্তব্য অনুযায়ী এই সেল চলাকালীন ইউজাররা ফ্ল্যাগশিপ ফোন, IoT ডিভাইস এবং অন্যান্য প্রোডাক্টে এক্সক্লুসিভ ছাড়, ব্যাঙ্ক অফার এবং EMI অপশন উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেল চলাকালীন অফার ডিটেইলস সম্পর্কে।

ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল ডিটেইলস

মডেল লঞ্চ প্রাইস ডিল
OnePus 13 69,999 টাকা 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 24 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 7,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস
OnePus 13R 42,999 টাকা 3,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট, 24 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 7,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস
OnePlus 12OnePlus 12R 64,999 টাকা
39,999 টাকা

3,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 12 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Nord 4 29,999 টাকা

1,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 4,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 9 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Nord CE 4 Lite 19,999 টাকা

2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Nord CE 4 24,999 টাকা

1,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 9 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Pad 2 39,999 টাকা

2,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 3,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং 9 মাস পর্যন্ত নো কস্ট EMI

OnePlus Pad Go 19,999 টাকা

3,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Watch 2 24,999 টাকা

2,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 12 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Watch 2R 17,999 টাকা

3,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 6 মাস পর্যন্ত নো কস্ট EMI এবং 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট

OnePlus Buds Pro 3 11,999 টাকা

1,000 টাকা সেল এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, 12 মাস পর্যন্ত নো কস্ট EMI

এছাড়াও ইউজাররা OnePlus Bullets Wireless Z2, Nord Buds 3 Pro, OnePlus Nord Buds 2r, OnePlus Bullets Wireless Z2 ANC, OnePlus Nord Buds 3 এবং OnePlus Buds 3 প্রোডাক্টগুলিতে অফার ও ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল ওয়ানপ্লাস ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর, আমাজন এবং মেইনলাইন পার্টনার মতো বাজাজ ইলেক্ট্রনিক, বিজয় সেল, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য সাইটের মাধ্যমে লাইভ রয়েছে। এছাড়াও বাজাজ ফিনসার্ব এবং অন্যান্য ক্রেডিট কার্ড সহ নো-কোস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করা যাবে।

The post 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 13, OnePlus 13R এবং এইসব প্রোডাক্টে, ব্র্যান্ড জারি করল ‘Red Rush Days’ সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-13-13r-watch-2-buds-pro-3-discount-in-red-rush-days-sale-know-offers-details-in-bengali/feed/ 0
OnePlus Nord 4 স্মার্টফোনে OxygenOS 15 আপডেট করার আগে জানুন এই ঘটনা, ভুক্তভুগি বহু ইউজার https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-camera-problem-after-oxygenos-15-update-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-camera-problem-after-oxygenos-15-update-know-details-in-bengali/#respond Tue, 24 Dec 2024 05:06:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59561 OnePlus Nord 4 স্মার্টফোনের ক্যামেরায় নতুন বাগ

The post OnePlus Nord 4 স্মার্টফোনে OxygenOS 15 আপডেট করার আগে জানুন এই ঘটনা, ভুক্তভুগি বহু ইউজার first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের প্রথমদিকে OnePlus তাদের জনপ্রিয় Nord 4 স্মার্টফোনে OxygenOS 15 আপডেট জারি করেছিল। এই নতুন আপডেট নিশ্চিতভাবে ইউজারদের কাজ আরও সহজ করে তুলতে সাহায্য করবে। তবে বেশ কিছু ইউজারদের বক্তব্য অনুযায়ী নতুন OxygenOS 15 আপডেট করার পর, ফোনের ক্যামেরার সমস্যা দেখা দিচ্ছে। স্মার্টফোন ইউজাররা ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামে এই সমস্যা সম্পর্কে শেয়ার করেছেন, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

একটি ইউজারের বক্তব্য অনুযায়ী OnePlus Nord 4 ফোন দিয়ে কম আলোতে ছবি তোলার সময় সমস্যা হচ্ছে। ইউজারদের শেয়ার করা ছবিতে স্পষ্ট নয়েস এবং কম ডিটেইলস দেখা গেছে।

আরও দুইজন OnePlus Nord 4 স্মার্টফোন ইউজার তাদের ফোনে লেটেস্ট OxygenOS 15 ভিত্তিক Android 15 আপডেট করার পর একটি আলাদা সেটের ছবি পোস্ট করেছেন।

শেয়ার করা ছবি অনুযায়ী ভিউফাইন্ডারে ইমেজটি স্বাভাবিক দেখাচ্ছে।

তবে ছবিটি ওভারএক্সপোজড এবং কন্ট্রাস্ট অনেকটাই কম রয়েছে। অর্থাৎ ছবিগুলি দেখতে যথেষ্ট ঝাপসা এবং সেইগুলির নয়েসও রয়েছে।

শেয়ার করা ফটো দেখে মনে করা হচ্ছে, এটি ফোনের এক্সপোজার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিয়েছে।

আরও একজন Nord 4 স্মার্টফোন ইউজার কমেন্ট বক্সে একইরকমের সমস্যা কথা জানিয়েছেন।

OnePlus তাদের ফিডব্যাক অ্যাপের মাধ্যমে জানিয়েছে নতুন আপডেট করার পর এই সমস্যা দেখা দিচ্ছে। এই অ্যাপ বাগ রিপোর্ট এবং পরামর্শ দেওয়ার জন্য ব্যাবহার করা হয়। কয়েক দিনের মধ্যেই OxygenOS 15 এর নতুন ভার্সন জারি করা হবে বলে শোনা যাচ্ছে। এই আপডেটটি ওভার-দ্যা-এয়ার (OTA) জারি করা হবে এবং এটি OnePlus Nord 4 ফোনে আপডেট করার পর ক্যামেরা সংক্রান্ত সমস্যা ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Nord 4 ফোনের স্পেসিফিকেশন

  • 6.7-ইঞ্চির 1.5K 120Hz AMOLED ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর
  • 12GB RAM + 256GB
  • 50MP + 8MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 100W ফাস্ট চার্জিং
  • 5,500mAh ব্যাটারি

দাম: OnePlus Nord 4 ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে 29,999 টাকা। একইভাবে 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছে।

ডিজাইন: OnePlus Nord 4 ফোনটি কোম্পানির প্রথম all-metal unibody 5G phone। এই ফোনের মজবুত বডি এবং প্রিমিয়াম লুক এটিকে অনবদ্য করে তোলে। কোম্পানি এতে AquaTouch টেকনোলজি যোগ করেছে, যার ফলে স্ক্রিনে জল পড়লেও এটি আঙ্গুলের টাচ চিনতে পারে। ফোনটিকে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ করার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 20.1:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন Super Fluid AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং Ultra HDR, 2150nits পীক ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটিতে 4 বছরের সফটওয়্যার আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে OnePlus RAM-Vitalization ফিচার যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS এবং EIS সাপোর্টেড 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 112° FoV সহ 8MP Ultra-Wide Sony ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য OnePlus Nord 4 5G ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরে এই ফোনটি 1600 বারের বেশি চার্জ করার পরেও এই ব্যাটারির হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে। OnePlus Nord 4 5G ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

The post OnePlus Nord 4 স্মার্টফোনে OxygenOS 15 আপডেট করার আগে জানুন এই ঘটনা, ভুক্তভুগি বহু ইউজার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-camera-problem-after-oxygenos-15-update-know-details-in-bengali/feed/ 0
Vivo V40e vs OnePlus Nord 4 : পারফরমেন্সের তুলনা, জেনে নিন কোন ফোনটি এগিয়ে https://www.91mobiles.com/bengali/vivo-v40e-vs-oneplus-nord-4-performance-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v40e-vs-oneplus-nord-4-performance-comparison-in-bengali/#respond Sat, 23 Nov 2024 10:39:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58404 Vivo V40e এবং OnePlus Nord 4 ফোনের তুলনা

The post Vivo V40e vs OnePlus Nord 4 : পারফরমেন্সের তুলনা, জেনে নিন কোন ফোনটি এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
1,000 টাকা সস্তা হওয়া সত্ত্বেও Vivo V40e ফোনটি OnePlus Nord 4 স্মার্টফোনটিকে কড়া টক্কর দেয়। এই ফোনদুটি এই সেগমেন্টের সবচেয়ে ভালো পারফরমেন্স সহ ফোনগুলির লিস্টে নিজেদের স্থান করে নিয়েছে। তবে ভিভো ফোনটি কতটা শক্তিশালী? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা দুটি ফোনের তুলনা করে দেখেছি। জানিয়ে রাখি Vivo V40e ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট এবং OnePlus Nord 4 ফোনটিতে Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর রয়েছে। আমরা দুটি ফোনের তুলনা করার জন্য গেমিং টেস্টের পাশাপাশি গ্লোবাল বেঞ্চমার্কিং অ্যাপের মাধ্যমে টেস্ট করেছি। চলুন দেখে নেওয়া যাক সমস্ত টেস্ট রেজাল্ট ও পরিণতি সম্পর্কে।

Vivo V40e OnePlus Nord 4
28,999 টাকা (8GB + 128GB) 29,999 টাকা (8GB + 128GB)
30,999 টাকা (8GB + 256GB) 32,999 টাকা (8GB + 256GB)
35,999 টাকা (12GB + 256GB)

 

AnTuTu

OnePlus Nord 4 ফোনটি গ্লোবাল বেঞ্চমার্কিং অ্যাপ AnTuTu-তে Vivo V40e ফোনটির চেয়ে এগিয়ে রয়েছে। এই অ্যাপ কিছু রিয়েল টাইম ইউজের ভিত্তিতে ফোনের CPU, GPU, UX এবং স্টোরেজ টেস্ট করে। এই টেস্টে Vivo ফোনটি OnePlus ফোনটির তুলনায় অনেকটাই পিছিয়ে। Vivo V40e ফোনটির AnTuTu স্কোর OnePlus Nord 4 ফোনটির চেয়ে কম হলেও বাস্তব ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনটি ভালোই পারফর্ম করে।

 

Vivo V40e OnePlus Nord 4
6,70,195 11,69,622

 

বিজয়ী: OnePlus Nord 4

গীকবেঞ্চ

Vivo V40e ফোনটি গীকবেঞ্চে ভালো পারফরমেন্স দিয়েছে, যার থেকে বোঝা যায় ফোনটি কতটা দ্রুত কোনো কাজ সামলাতে সক্ষম। এই ফোনটি সিঙ্গেল কোরে 962 এবং মাল্টি কোরে 2,892 স্কোর পেয়েছে। অপরদিকে OnePlus Nord 4 ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্ট এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1,744 এবং 4,365 পয়েন্ট পেয়েছে। এর থেকে বোঝা যায় এই ফোনটি আরও বেশি শক্তিশালী।

Vivo V40e OnePlus Nord 4
962 single-core, 2,892 multi-core 1,744 single-core, 4,365 multi-core

 

বিজয়ী: OnePlus Nord 4

সিপিইউ থ্রটল

বার্নআউট অ্যাপ ব্যাবহার করে সিপিইউ থ্রটল টেস্ট করে আমরা চাপের পরিস্থিতিতে দুটি ফোনের পারফ্রমেস্নের তুলনা করেছি। এই টেস্টে Vivo V40e ফোনটি OnePlus Nord 4 স্মার্টফোনের তুলনায় ভালো পারফর্ম করেছে। এক্ষেত্রে ভিভো ফোনটি একটানা একটি বা একাধিক কাজের ক্ষেত্রে প্রায় 19 শতাংশ ভালো পারফরমেন্স দিয়েছে।

Vivo V40e OnePlus Nord 4
66.6 48.8

 

বিজয়ী: Vivo V40e

গেমিং

গেমিং টেস্টের রেজাল্ট জানার জন্য আমরা দুটি ফোনেই 30 মিনিট করে BGMI, Call of Duty এবং Real Racing 3 গেমগুলি খেলে দেখেছি। এক্ষেত্রে গীকবেঞ্চ ও আনটুটু স্কোর ভালো থাকা সত্ত্বেও OnePlus Nord 4 ফোনটি বেশ কিছুটা নিরাশ করেছে।

Smartphones Avg FPS After 30 minutes
BGMI Call of Duty Real Racing 3
Vivo V40e 37.23 55.77 57.34
OnePlus Nord 4 35.64 53.54 58.84

 

ভিভো ফোনটি ওয়ানপ্লাস ফোনটির তুলনায় এফপিএসের পাশাপাশি থার্মাল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। এই ফোনের তাপমাত্রা গড়ে 4.1 ডিগ্রী বেড়েছে। অন্যদিকে OnePlus ফোনের তাপমাত্রা বেড়েছে গড়ে 7.8 ডিগ্রী। তবে এই বেশি তাপমাত্রার জন্য এই ফোনের অল মেটাল বডি দায়ী হতে পারে। এই ধরনের ব্দিতে প্লাস্টিকের তুলনায় বেশি থার্মাল কন্ডাক্টিভিটি থাকে।

Smartphones Temperature increase (Celsius)
BGMI Call of Duty Real Racing 3
Vivo V40e 5.1 degrees 3.2 degrees 4 degrees
OnePlus Nord 4 8.8 degrees 10.2 degrees 4.4 degrees

 

বিজয়ী: Vivo V40e

সিদ্ধান্ত

আমাদের টেস্টের পর দেখা যায় OnePlus ফোনটি AnTuTu ও গীকবেঞ্চের ভালো স্কোর পাওয়ার পাশাপাশি ফাস্ট প্রসেসিং ও সুন্দর গ্রাফিক্স দিতে সক্ষম। অপরদিকে Vivo V40e ফোনটি গেমিং ও হেভি লোডের মধ্যেও দারুণ পারফর্ম করে দেখিয়েছে। এই ফোনে স্মুথ ফ্রেম রেট, ভালো থার্মাল ম্যানেজমেন্ট এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরেও ভালো পারফরমেন্স পাওয়া যায়। যেসব গ্রাহকরা দীর্ঘ সময় ধরে গেমিং করে এবং কুলার অপারেশ্ন চান তাদের জন্য এই ফোনটি সেরা। অন্যদিকে যাদের হেভি প্রসেসিঙের ক্ষেত্রে ভালো পারফরমেন্স প্রয়োজন তাদের জন্য OnePlus Nord 4 ফোনটি বেস্ট।

The post Vivo V40e vs OnePlus Nord 4 : পারফরমেন্সের তুলনা, জেনে নিন কোন ফোনটি এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v40e-vs-oneplus-nord-4-performance-comparison-in-bengali/feed/ 0
Vivo V40e vs OnePlus Nord 4 : দেখে নিন ব্যাটারির তুলনায় কোন ফোনটি এগিয়ে https://www.91mobiles.com/bengali/vivo-v40e-vs-oneplus-nord-4-battery-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v40e-vs-oneplus-nord-4-battery-comparison-in-bengali/#respond Wed, 13 Nov 2024 07:41:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57932 Vivo V40e এবং OnePlus Nord 4 ফোনের ব্যাটারির তুলনা

The post Vivo V40e vs OnePlus Nord 4 : দেখে নিন ব্যাটারির তুলনায় কোন ফোনটি এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা একটি নতুন স্মার্টফোন কিনতে চাইছেন এবং Vivo V40e ও OnePlus Nord 4 ফোনদুটির একই ক্যাপাসিটির ব্যাটারি থাকার কারণে কনফিউজ হচ্ছেন তাদের জন্য এই পোস্টটি বিশেষভাবে উপযোগী হতে চলেছে। এই পোস্টে দুটি ফোনের বেঞ্চমার্কিং এবং রিয়েল লাইফ টেস্ট লাইফ রেজাল্ট শেয়ার করা হল। এই ফোনদুটির দাম 30,000 টাকার মধ্যে এবং দুটি ফোনেই 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Vivo V40e ফোনটির দাম শুরু হয় 28,999 টাকা থেকে এবং Nord 4 ফোনের বেস মডেলের দাম 29,999 টাকা। আমরা এই ফোনদুটির চার্জিং টেস্টও করেছি। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে কোন ফোনটির ব্যাটারি সেগমেন্ট বেশি শক্তিশালী।

পিসিমার্ক ব্যাটারি টেস্ট

পিসিমার্ক ব্যাটারি টেস্টে OnePlus Nord 4 ফোনটি Vivo V40e ফোনের চেয়ে এক ঘন্টা বেশি চলেছে। এই টেস্টে একটি ফোন ততক্ষণ কাজ করে যতক্ষণ না ব্যাটারি 100% থেকে কমে 20% হয়ে যায়। টেস্টের সময় দুটি ফোনের ব্রাইটনেস 80 শতাংশ এবং ভলিউম 50 শতাংশে সেট করা হয়েছিল। টেস্টে OnePlus ফোনটি বেশি স্ক্রিন টাইম দিতে সক্ষম হয়েছে, যা রিয়েল লাইফে বেশি প্রয়োজন।

দুটি ফোনই দারুণ ব্যাটারি অপ্টিমাইজ করা হয়েছে। যার ফলে হাইয়েস্ট সেটিংসেও ফোনদুটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।

বিজয়ী: OnePlus Nord 4

ভিডিও স্ট্রিমিং

Vivo V40e OnePlus Nord 4
3 percent 5 percent

 

FHD রেজোলিউশনে 30 মিনিট YouTube স্ট্রিমিং টেস্টে Vivo V40e ফোনের ব্যাটারি OnePlus Nord 4 ফোনটির চেয়ে ভালো পারফর্ম করেছে। দুটি ফোনই 50% ভলিউম এবং ব্রাইটনেস লেভেলে সেট করা হয়। একনাগাড়ে ভিডিও চালালে Vivo ফোনটি প্রায় 16 ঘন্টা চলতে পারবে, অন্যদিকে OnePlus ফোনটি চলবে প্রায় 10 ঘন্টা।

বাস্তবিক প্রয়োগ: যারা ফোনে কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এই দুটি ফোনের মধ্যে Vivo V40e ফোনটি বেশি ভালো হবে। কারণ টেস্টিঙে এই ফোনটির ব্যাটারি কম খরচ হয়েছে।

বিজয়ী: Vivo V40e

গেমিং টেস্ট

Vivo V40e OnePlus Nord 4
17 percent 19 percent

 

গেমিং টেস্টে 30 মিনিট BGMI, Call of Duty এবং Real Racing 3 খেলা হয়েছে। এক্ষেত্রে Vivo V40e ফোনের ব্যাটারি OnePlus Nord 4 ফোনটির তুলনায় কম খরচ হয়েছে। নিরপেক্ষ রেজাল্টের জন্য দুটি ফোনের ভলিউম, ব্রাইটনেস, গ্রাফিক্স এবং ফ্রেম রেট একই লেভেলে রাখা হয়েছিল।

বাস্তবিক প্রয়োগ: Vivo V40e ফোনটি হেভি প্রসেসিঙের সময় ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য একটি দারুণ অপশন। এছাড়া টেস্টের সময় দেখা গেছে এই ফোনটির থার্মাল ম্যানেজমেন্টও OnePlus Nord 4 ফোনের তুলনায় ভালো।

বিজয়ী: Vivo V40e

চার্জিং স্পীড

Charging speed Charging time (20-100 percent)
Vivo V40e 80W 42 minutes
OnePlus Nord 4 100W 24 minutes

 

চার্জিং স্পীডের ক্ষেত্রে OnePlus Nord 4 ফোনটি Vivo V40e ফোনের চেয়ে ভালো স্কোর করেছে। 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড OnePlus ফোনটির 20% থেকে 100% চার্জ হতে সময় লেগেছে মাত্র 24 মিনিট। অন্যদিকে Vivo V40e ফোনটি Vivo V40e ফোনটির 80W চার্জার সহ 20% থেকে 100% চার্জ হতে 42 মিনিট সময় লেগেছে। জানিয়ে রাখি দুটি ফোনের বক্সেই চার্জার রয়েছে।

বাস্তবিক প্রয়োগ: OnePlus Nord 4 ফোনটির ফাস্ট চার্জিং ফিচারের দৌলতে ফোনটি কিছুক্ষণের মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। অন্যদিকে Vivo V40e ফোনটির ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।

বিজয়ী: OnePlus Nord 4

সিদ্ধান্ত

Vivo V40e এবং OnePlus Nord 4 দুটি ফোনেই 5,500mAh ব্যাটারি থাকা সত্ত্বেও বেশ কিছু পার্থক্য রয়েছে। OnePlus Nord 4 ফোনটি ফাস্ট চার্জিং এবং দীর্ঘ সময় পর্যন্ত স্মার্টফোন ইউজারদের জন্য ভালো অপশন।

অন্যদিকে Vivo V40e ফোনটি ভিডিও স্ট্রিমিং ও গেমিঙের ক্ষেত্রে ভালো পারফর্ম করেছে। তাই ইউজারদের নিজেদের প্রয়োজনের ভিত্তিতে ফোন সিলেক্ট করা উচিৎ। যাদের ফাস্ট চার্জিং ও স্ক্রিন টাইম প্রয়োজন তাদের জন্য OnePlus Nord 4 ভালো অপশন। আবার যারা মিডিয়া ও গেমিং ব্যাবহার করেন তাদের জন্য Vivo V40e ফোনটি বেস্ট।

The post Vivo V40e vs OnePlus Nord 4 : দেখে নিন ব্যাটারির তুলনায় কোন ফোনটি এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v40e-vs-oneplus-nord-4-battery-comparison-in-bengali/feed/ 0
2024 সালের আগস্ট মাসে দাঁড়িয়ে 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট Fast charging ফিচার সহ স্মার্টফোনের লিস্ট https://www.91mobiles.com/bengali/5-fastest-charging-phones-under-30000-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5-fastest-charging-phones-under-30000-check-list-in-bengali/#respond Fri, 16 Aug 2024 04:50:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54617 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট ফাস্ট চার্জিং ফিচার সহ স্মার্টফোন

The post 2024 সালের আগস্ট মাসে দাঁড়িয়ে 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট Fast charging ফিচার সহ স্মার্টফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে ফাস্ট চার্জিং ফিচার সহ স্মার্টফোন সকলেরই পছন্দ। এই ধরনের ফোনে মাত্র কয়েক মিনিটেই ফোন চার্জ হয়ে যায়। ফলে লো ব্যাটারির দুশ্চিন্তা এবং পাওয়ার ব্যাঙ্ক বয়ে বেড়ানোর ঝামেলা দুইই শেষ হয়ে গেছে। আজ আমরা এই পোস্টে 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট Fast charging ফিচার সহ স্মার্টফোন সম্পর্কে আলোচনা করছি। এই লিস্টে OnePlus, POCO, OPPO, Motorola এবং Nothing স্মার্টফোন তাদের স্থান করে নিয়েছে।

5টি সবচেয়ে Fast charging ফিচার সহ স্মার্টফোন

স্মার্টফোন চার্জিং স্পীড চার্জিং টাইম (20% থেকে 100%)
OnePlus Nord 4 100 ওয়াট 24 মিনিট
POCO F6 90 ওয়াট 32 মিনিট
Motorola Edge 50 68 ওয়াট 40 মিনিট
OPPO F27 Pro+ 67 ওয়াট 48 মিনিট
Nothing Phone (2a) Plus 50 ওয়াট 51 মিনিট

 

ওপরের টেবিল আমাদের টীমের টেস্টিং ডেটার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফোনের চার্জিং স্পীড থেকে শুরু করে নিচে শেয়ার করা পিসিমার্ক ব্যাটারি রেজাল্ট পর্যন্ত সমস্ত ডেটা আমাদের ইন হাউস রেজাল্ট ডেটার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা

স্মার্টফোন ব্যাটারি ক্ষমতা পিসিমার্ক ব্যাটারি ড্রপ (30 মিনিট ইউটিউব)
OnePlus Nord 4 5,500mAh ব্যাটারি 16 ঘন্টা 58 মিনিট 5%
POCO F6 5,000mAh ব্যাটারি 11 ঘন্টা 42 মিনিট 4%
Motorola Edge 50 5,000mAh ব্যাটারি 10 ঘন্টা 59 মিনিট 5%
OPPO F27 Pro+ 5,000mAh ব্যাটারি 10 ঘন্টা 46 মিনিট 4%
Nothing Phone (2a) Plus 5,000mAh ব্যাটারি 14 ঘন্টা 34 মিনিট 4%

 

OnePlus Nord 4

OnePlus Nord 4 ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে Battery Health Engine টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরে এই ফোনের ব্যাটারি 1600 বার চার্জ করলেও এটির হেল্থ 80% এরও বেশি থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 20 থেকে 100 শতাংশ চার্জ করতে 24 মিনিট সময় লেগেছে। ফোনটির পিসিমার্ক স্কোর 16 ঘন্টা 58 মিনিট। জানিয়ে রাখি এই ফোনে 30 মিনিট ইউটিউব ব্যাবহার করার পরে মাত্র 5% ব্যাটারি কমেছে।

OnePlus Nord 4 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: OnePlus Nord 4 ফোনের 8GB+128GB মডেলের দাম 29,999 টাকা, 8GB+256GB মডেলের দাম 32,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 35,999 টাকা।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ডিসপ্লে: OnePlus Nord 4 ফোনটি মেটাল ইউনিবডি ডিজাইন রয়েছে এবং এতে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির Super Fluid AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2150nits ব্রাইটনেস সাপোর্ট করে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-600 সেন্সর এবং 8MP UltraWide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 16MP Selfie সেন্সর দেওয়া হয়েছে।

POCO F6

POCO F6 ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 90W TurboCharge ফিচার দেওয়া হয়েছে। ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 32 মিনিট সময় লাগে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 11 ঘন্টা 42 মিনিট পিসিমার্ক স্কোর পেয়েছে এবং আধ ঘন্টা ইউটিউব চালানোর পর এই ফোনের ব্যাটারি মাত্র 4% কমেছে।

POCO F6 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: POCO F6 ফোনের 8GB+256GB মডেলের দাম 27,999 টাকা, 12GB+256GB মডেলের দাম 29,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 31,999 টাকা।
  • প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ডিসপ্লে: POCO F6 ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে গোরিলা গ্লাস ভিক্টাস কোটিং রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP wide অ্যাঙ্গেল লেন্স এবং 8MP UltraWide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 20MP Selfie সেন্সর দেওয়া হয়েছে।

Motorola Edge 50

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 68W TurboPower চার্জিং যোগ করা হয়েছে। টেস্টিঙে এই ফোনটি 10 ঘন্টা 59 মিনিট পিসিমার্ক স্কোর পেয়েছে এবং ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 40 মিনিট সময় লাগে। 30 মিনিট YouTube ব্যাবহারের পর ফোনটির ব্যাটারি 5% কমেছে। এই ফোনটি 15W Wireless Charging ফিচারও সাপোর্ট করে।

Motorola Edge 50 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: এই ফোনটি 8GB RAM ও 256GB Storage সহ লঞ্চ করা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 27,999 টাকা।
  • প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 1.8GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 1 AE অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • মিলিটারি গ্রেড বডি: কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি World’s Slimmest MIL-810H Military Grade স্মার্টফোন। ফোনটির থিকনেস মাত্র 7.79mm। এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে এবং কোম্পানি জানিয়েছে ফোনটি 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার জলে সুরক্ষিত থাকবে। এছাড়া শক, ভাইব্রেশন, হাই টেম্পারেচার, লো টেম্পারেচারও সহ্য করতে পারে।
  • ডিসপ্লে: Motorola Edge 50 ফোনে 6.7-ইঞ্চির 1.5কে Endless Edge ডিসপ্লে দেওয়া হয়েছে। pOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1200nits ব্রাইটনেস ও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony LYT 700C প্রাইমারি, 13MP Ultrawide অ্যাঙ্গেল লেন্স এবং 10MP Telephoto লেন্স যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

OPPO F27 Pro Plus

OPPO F27 Pro Plusফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটি 20 থেকে 100 শতাংশ চার্জ করতে 48 মিনিট সময় লাগে। ফোনটির পিসিমার্ক স্কোর স্কোর 10 ঘন্টা 46 মিনিট এবং এতে আধ ঘন্টা ব্যাবহার করার পর মাত্র 4% ব্যাটারি ড্রপ হয়েছে।

OPPO F27 Pro Plusফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: OPPO F27 Pro Plus 5G ফোনের 8GB+128GB মডেলের দাম 27,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 29,999 টাকা রাখা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.6Ghz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ডিসপ্লে: OPPO F27 Pro Plus 5G ফোনে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিন 3D কার্ভ এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 394PPI পিক্সেল ডেনসিটি ও 120Hz রিফ্রেশ রেট রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 64MP OV64B প্রাইমারি ও 2MP Depth সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে এতে সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Nothing Phone (2a) Plus

Nothing Phone (2a) Plus ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 50 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, যার ফলে ফোনটি 20 থেকে 100 শতাংশ চার্জ করতে 51 মিনিট সময় লাগে। এই ফোনটি পিসিমার্ক টেস্টে 14 ঘন্টা 34 মিনিট স্কোর পেয়েছে। এতে 30 মিনিট ইউটিউব চালানর পর ব্যাটারি মাত্র 4% কমেছে।

Nothing Phone (2a) Plus ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: এই ফোনের 8GB+256GB মডেলের দাম 27,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 29,999 টাকা।
  • প্রসেসর: Nothing Phone (2a) Plus ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0GHz থেকে 3.0GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7350 Pro অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির FHD+ flexible AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং ও 1300nits ব্রাইটনেসের সঙ্গে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Nothing Phone (2a) Plus ফোনে 50MP Selfie Camera দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Samsung GN9 প্রাইমারি ও 50MP Samsung JN1 UltraWide অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

The post 2024 সালের আগস্ট মাসে দাঁড়িয়ে 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট Fast charging ফিচার সহ স্মার্টফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-fastest-charging-phones-under-30000-check-list-in-bengali/feed/ 0
দেখে নিন 30 হাজার টাকা বাজেটের বেস্ট পারফরমেন্স সহ স্মার্টফোনের লিস্ট https://www.91mobiles.com/bengali/5-best-smartphone-under-30000-with-highest-antutu-score-in-india-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5-best-smartphone-under-30000-with-highest-antutu-score-in-india-check-list-in-bengali/#respond Thu, 08 Aug 2024 14:50:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54370 30,000 টাকার কমে টপ 5 বেস্ট পারফরমেন্স সহ স্মার্টফোন

The post দেখে নিন 30 হাজার টাকা বাজেটের বেস্ট পারফরমেন্স সহ স্মার্টফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে মিড রেঞ্জে এমন অনেক স্মার্টফোন লঞ্চ হচ্ছে যেগুলি পারফরমেন্সের দিক থেকে যথেষ্ট শক্তিশালী। মার্কেটে উপস্থিত এই ধরনের 5টি ফোনের লিস্ট এই পোস্টে শেয়ার করা হল যেগুলির আনটুটু স্কোর অনেকটাই বেশি। জানিয়ে রাখি আনটুটু স্কোরের মাধ্যমে প্রসেসরের পাশাপাশি CPU, GPU, UX ও memory ক্ষমতাও মাপা হয়।

30,000 টাকার বাজেটে সবচেয়ে বেশি AnTuTu score ফোন

স্মার্টফোন আনটুটু স্কোর
ওভারঅল সিপিইউ জিপিইউ স্টোরেজ ইউএক্স
POCO F6 15,09,605 3,92,887 5,18,614 3,26,631 2,71,473
OnePlus Nord 4 11,69,622 2,67,640 4,96,873 2,21,431 1,83,678
Nothing Phone (2a) Plus 7,71,491 2,27,609 2,09,167 1,57,166 1,77,549
Motorola Edge 50 7,14,295 2,57,215 1,63,705 1,31,652 1,61,723
Realme 13 Pro 6,64,130 2,11,534 1,19,815 1,77,834 1,54,947

 

নোট: আমাদের করা টেস্টের ডেটা রিপোর্টের ভিত্তিতে এই লিস্ট তৈরি করা হয়েছে। লিস্টে শুধুমাত্র ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ করা ফোনগুলিকে স্থান দেওয়া হয়েছে।

POCO F6

আনটুটু স্কোর: 15,09,605
দাম: ₹27,999

POCO F6 ফোনটি এই লিস্টে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে। এই ফোনটি 15 লক্ষেরও বেশি AnTuTu score পেয়েছে। ফলে ফোনটি 39,999 টাকা দামের OnePlus 12R (1240474 AnTuTu score) ফোনটির চেয়েও এগিয়ে রয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে।

POCO F6 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: POCO F6 ফোনের 8GB+256GB মডেলের দাম 27,999 টাকা, 12GB+256GB মডেলের দাম 29,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 31,999 টাকা।

ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট, 2400nits ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টাস রয়েছে।

ক্যামেরা: POCO F6 ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP wide এবং 8MP ultrawide লেন্স যোগ করা হয়েছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 20MP Selfie ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

OnePlus Nord 4

আনটুটু স্কোর: 11,69,622
দাম: ₹29,999

ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত OnePlus ব্র্যান্ডের Nord সিরিজ বর্তমানে যথেষ্ট জনপ্রিয়। এই সিরিজের লেটেস্ট OnePlus Nord 4 ফোনটি 11,69,622 AnTuTu score পেয়ে ব্র্যান্ডের সুনাম ধরে রেখেছে এবং এই লিস্টে দ্বিতীয় স্থান পেয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

OnePlus Nord 4 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: OnePlus Nord 4 ফোনের 8GB+128GB মডেলের দাম 29,999 টাকা, 8GB+256GB মডেলের দাম 32,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 35,999 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি এবং এতে 6.74 ইঞ্চির Super Fluid AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট ও 2150nits ব্রাইটনেস সাপোর্ট করে।

ক্যামেরা: OnePlus Nord 4 ফোনে ফটোগ্রাফির জন্য 50MP Sony LYT-600 প্রাইমারি এবং 8MP UltraWide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি সেন্সর রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Nothing Phone (2a) Plus

আনটুটু স্কোর: 7,71,491
দাম: ₹27,999

ভারতে গত 7 আগস্ট থেকে Nothing Phone (2a) Plus ফোনের সেল শুরু হয়েছে। এই ফোনটি 7,71,491 AnTuTu score পেয়েছে। এই ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7350 Pro প্রসেসরে কাজ করে। এই অক্টাকোর প্রসেসরে 3.0GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A715 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A510 কোর রয়েছে।

Nothing Phone (2a) Plus ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: Nothing Phone (2a) Plus ফোনের 8GB+256GB মডেলের দাম 27,999 টাকা এবং 128GB+256GB মডেলের দাম 29,999 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির FullHD+ flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 1300nits ব্রাইটনেস সহ গোরিলা গ্লাস 5 কোটিং রয়েছে।

ক্যামেরা: Nothing Phone (2a) Plus ফোনে 50MP Selfie Camera যোগ করা হয়েছে। একইভাবে রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Samsung GN9 প্রাইমারি সেন্সর এবং 50MP Samsung JN1 UltraWide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 50 ওয়াট ফাস্ট চার্জিং এবং 5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

Motorola Edge 50

আনটুটু স্কোর: 7,14,295
দাম: ₹27,999

Motorola Edge 50 ফোনে Snapdragon 7 Gen 1 AE প্রসেসর যোগ করা হয়েছে। 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এই চিপসেটে একটি 2.5GHz Cortex-A710 কোর, তিনটি 2.36GHz Cortex-A710 কোর এবং চারটি 1.8GHz Cortex-A510 কোর রয়েছে। আমাদের টীমের টেস্টে এই ফোনটি 7,14,295 AnTuTu score পেয়েছে।

Motorola Edge 50 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: Motorola Edge 50 ফোনটি 8GB RAM এবং 256GB Storage সহ পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 27,999 টাকা।

মিলিটারি গ্রেড বডি: কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি World’s Slimmest MIL-810H Military Grade স্মার্টফোন। এই ফোনটির থিকনেস মাত্র 7.79mm। এতে IP68 রেটিং রয়েছে, যার ফলে ফোনটি 1.5 গভীর জলে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে। এছাড়াও ফোনটি শক, প্রেসার, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার সহ্য করতে সক্ষম।

ডিসপ্লে: Motorola Edge 50 ফোনে 6.7-ইঞ্চির 1.5কে Endless Edge ডিসপ্লে দেওয়া হয়েছে। pOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1200nits ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস 5 কোটিং রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT 700C প্রাইমারি, 13MP Ultrawide অ্যাঙ্গেল লেন্স এবং 10MP Telephoto লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 68W TurboPower এবং 15W Wireless চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Realme 13 Pro

আনটুটু স্কোর: 6,64,130
দাম: ₹26,999

Realme 13 Pro ফোনটি 30 হাজার টাকার বাজেটে সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ স্মার্টফোনের লিস্টে স্থান করে নিয়েছে। এই ফোন 6,64,130 আনটুটু স্কোর পেয়েছে। Realme 13 Pro ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে।

Realme 13 Pro ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: Realme 13 Pro ফোনের 8GB+128GB মডেলের দাম 26,999 টাকা, 8GB+256GB মডেলের দাম 28,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে: Realme 13 Pro ফোনে 6.7-ইঞ্চির FullHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং, 2000nits ব্রাইটনেস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস 7আই রয়েছে।

ক্যামেরা: এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-600 OIS প্রাইমারি এবং 8MP Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এতে সেলফির জন্য 32MP Sony ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 13 Pro 5G ফোনে 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি রয়েছে।

The post দেখে নিন 30 হাজার টাকা বাজেটের বেস্ট পারফরমেন্স সহ স্মার্টফোনের লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-best-smartphone-under-30000-with-highest-antutu-score-in-india-check-list-in-bengali/feed/ 0
আজ থেকে শুরু হল OnePlus Nord 4 ফোনের সেল, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-sale-in-india-started-today-know-price-and-offers-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-sale-in-india-started-today-know-price-and-offers-in-bengali/#respond Fri, 02 Aug 2024 16:55:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54155 ভারতে শুরু হল OnePlus Nord 4 ফোনের সেল

The post আজ থেকে শুরু হল OnePlus Nord 4 ফোনের সেল, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ফ্ল্যাগশিপ ফোন তৈরির জন্য জনপ্রিয় ব্র্যান্ড ওয়ানপ্লাস সম্প্রতি তাদের নতুন OnePlus Nord 4 স্মার্টফোন লঞ্চ করেছে এবং আজ থেকে ভারতে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। যেসব গ্ৰাহকরা এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা আজ থেকেই এই ফোনটি কিনতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord 4 এর দাম

  • 8GB RAM + 128GB Storage – ₹29,999
  • 8GB RAM + 256GB Storage – ₹32,999
  • 12GB RAM + 256GB Storage – ₹35,999

OnePlus Nord 4 স্মার্টফোনটি 8GB RAM এবং 12GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 12GB RAM +256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 35,999 টাকা। এই ফোনটি Mercurial Silver, Obsidian Midnight এবং Oasis Green কালার অপশনে সেল করা হচ্ছে।

OnePlus Nord 4 এর অফার

ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট

  • কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord স্মার্টফোনটির 8GB RAM+128B স্টোরেজ ভেরিয়েন্টে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টে 3,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • একইভাবে ফোনটির 12GB RAM +256GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টেও 3,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
  • ICICI Bank এবং OneCard এর মাধ্যমে ফোনটি কিনলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে।

নো কস্ট ইএমআই

  • কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord 4 5G স্মার্টফোনটিতে 6 মাসের No Cost EMI সহ সেল করা হচ্ছে।
  • ফোনটির 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট প্রতি মাসে 5,000 টাকা EMI তে সেল করা হচ্ছে।
  • ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট নো কস্ট ইএমআই-এর মাধ্যমে কিনলে প্রতি মাসে 5,500 টাকা করে দাম দিতে হবে।
  • স্মার্টফোনটির 12GB RAM মডেল প্রতি মাসে 6,000 টাকা EMI তে কেনা যাবে।
  • ICICI, SBI, HDFC, Axis ব্যাঙ্ক এবং OneCard মাধ্যমে No Cost EMI সুবিধা পাওয়া যাবে।

অন্যান্য বেনিফিট

  • কলেজ পড়ুয়াদের OnePlus Nord 4 ফোনটি কেনার সময় 600 টাকা Student Discount দেওয়া হচ্ছে।
  • OnePlus Nord 4 ফোনটির সঙ্গে OnePlus Nord Buds 3 Pro কিনলে এই ইয়ারবাডসের দামে 500 টাকা ছাড় পাওয়া যাবে।
  • JioPlus Postpaid ইউজাররা এই নতুন ফোনটিতে তাদের সিম ব্যাবহার করলে রিচার্জ ডিসকাউন্ট কুপন সহ 2,250 টাকা বেনিফিট পাবেন।

OnePlus Nord 4 এর ছবি

OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন

  • 6.7-ইঞ্চির 1.5K 120Hz AMOLED ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর
  • 12GB RAM + 256GB
  • 50MP + 8MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 100W ফাস্ট চার্জিং
  • 5,500mAh ব্যাটারি

ডিজাইন: OnePlus Nord 4 ফোনটি কোম্পানির প্রথম all-metal unibody 5G phone। এই ফোনের মজবুত বডি এবং প্রিমিয়াম লুক এটিকে অনবদ্য করে তোলে। কোম্পানি এতে AquaTouch টেকনোলজি যোগ করেছে, যার ফলে স্ক্রিনে জল পড়লেও এটি আঙ্গুলের টাচ চিনতে পারে। ফোনটিকে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ করার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 20.1:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন Super Fluid AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং Ultra HDR, 2150nits পীক ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসরে একটি 2.8GHz Cortex-X4 কোর, চারটি 2.6GHz Cortex-A720 কোর এবং তিনটি 1.9GHz Cortex-A520 কোর দেওয়া হয়েছে।

স্টোরেজ: OnePlus Nord 4 ফোনটি 8GB RAM ও 12GB RAM সহ পেশ করা হয়েছে। OnePlus RAM-Vitalization টেকনোলজি যোগ করে এই ফোনে Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে RAM এর ক্ষমতা দ্বিগুণ করা যায়। এই ফোনে 128GB এবং 256GB UFS 4.0 Storage রয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS এবং EIS সাপোর্টেড 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি OnePlus 12 সিরিজের ফোনেও এই একই ক্যামেরা পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে 112° FoV সহ 8MP Ultra-Wide Sony ক্যামেরা রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য OnePlus Nord 4 5G ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 30fps 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং এতে Time-Lapse, Dual-View, Portrait, Night ও Google lens মোড পাওয়া যায়।

ব্যাটারি: দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সঙ্গে এই ফোনে Battery Health Engine টেকনোলজিও রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরে এই ফোনটি 1600 বারের বেশি চার্জ করার পরেও এই ব্যাটারির হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে।

ফাস্ট চার্জিং: OnePlus Nord 4 5G ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই টেকনোলজির সাহায্যে ফোনটি মাত্র 28 মিনিটের মধ্যে 1% থেকে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

ওএস: OnePlus Nord 4 ফোনটি Android 14 এবং OxygenOS 14.0 সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 বছর ওএস এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। অর্থাৎ এই ফোনে Android 18 পর্যন্ত উপভোগ করা যাবে।

The post আজ থেকে শুরু হল OnePlus Nord 4 ফোনের সেল, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-sale-in-india-started-today-know-price-and-offers-in-bengali/feed/ 0
লাইভ দেখুন OnePlus Nord 4 ফোনের লঞ্চ, সঙ্গে আসছে Pad 2, Buds 3 Pro এবং Watch 2R https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-launch-in-india-live-link-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-launch-in-india-live-link-read-details-in-bengali/#respond Mon, 15 Jul 2024 07:23:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53412 আগামীকাল লঞ্চ হবে OnePlus Nord 4

The post লাইভ দেখুন OnePlus Nord 4 ফোনের লঞ্চ, সঙ্গে আসছে Pad 2, Buds 3 Pro এবং Watch 2R first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামীকাল অর্থাৎ 16 জুকাই ভারতে OnePlus তাদের Nord 4 স্মার্টফোন লঞ্চ করবে। এই দিন কোম্পানি OnePlus Summer Launch Event আয়োজন করবে এবং এই ইভেন্টের ,ঞ্চ থেকেই OnePlus Nord 4 ফোনের পাশাপাশি OnePlus Pad 2, OnePlus Nord Buds 3 Pro ও OnePlus Watch 2R লঞ্চ করা হবে। ভারতে 16 জুলাই সন্ধ্যা 6টা 30 মিনিটে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। এই ইভেন্টের লাইভ লিঙ্ক নিচে দেওয়া হল।

OnePlus Nord 4 লঞ্চ লাইভ লিঙ্ক:

কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে OnePlus Nord 4 সহ অন্যান্য ওয়ানপ্লাস প্রোডাক্টের লঞ্চ লাইভ দেখা যাবে।

ভারতে OnePlus Nord 4 ফোনের দাম (লিক)

গত সপ্তাহে লিকের মাধ্যমে ভারতে OnePlus Nord 4 ফোনের অফার প্রাইস জানা গিয়েছিল। এই লিকে ফোনটির দাম 27,999 টাকা বলা হয়েছে। লিক অনুযায়ী OnePlus Nord 4 ফোনের 8GB RAM ও 128GB Memory মডেল 31,999 টাকা দামে লঞ্চ হতে পারে। লিক থেকে আরও জানা গিয়েছিল এই ফোনে 4 হাজার টাকা ডিসকাউন্ট এবং 6 মাসের নো কস্ট ইএমআই দেওয়া হতে পারে।

OnePlus Nord 4 ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: OnePlus Nord 4 ফোনে 6.74 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশরেট, 2150nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
  • প্রসেসর: লিক থেকে জানা গেছে এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি এই প্রসেসর 2.8GHz ক্লক স্পীডের ক্ষমতাসম্পন্ন।
  • স্টোরেজ: লিক অনুযায়ী OnePlus Nord 4 ফোনটি 8GB RAM এবং 12GB RAM মডেলে পেশ করা হতে পারে। এই ফোনে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ থাকতে পারে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে OIS ফিচারযুক্ত 50MP SONY LYT 600 প্রাইমারি সেন্সর এবং 8MP Ultra-wide IMX355 লেন্স যোগ করা হতে পারে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল এবং রিল তৈরির জন্য OnePlus Nord 4 ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। লিক থেকে জানা গেছে এটি Samsung S5K3P9 সেন্সর হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post লাইভ দেখুন OnePlus Nord 4 ফোনের লঞ্চ, সঙ্গে আসছে Pad 2, Buds 3 Pro এবং Watch 2R first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-launch-in-india-live-link-read-details-in-bengali/feed/ 0
এই সপ্তাহে বাজারে আসতে চলেছে এইসব স্মার্টফোন, বিস্তারিত জানুন এই পোস্টে https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-oneplus-nord-4-smartphone-will-be-launched-in-india-between-15-to-21-july-2024/ https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-oneplus-nord-4-smartphone-will-be-launched-in-india-between-15-to-21-july-2024/#respond Sun, 14 Jul 2024 07:15:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53378 এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে iQOO Z9 Lite, OnePlus Nord 4 এবং Poco M6 Plus 5G

The post এই সপ্তাহে বাজারে আসতে চলেছে এইসব স্মার্টফোন, বিস্তারিত জানুন এই পোস্টে first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় স্মার্টফোন মার্কেটে 2024 সালের জুলাই মাসের শুরু বেশ হিট ছিল। জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে এক ডজনেরও বেশি ফোন ভারতীয় বাজারে পেশ করা হয়েছে। এবার 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত সপ্তাহটিও বেশ উল্লেখযোগ্য হতে চলেছে। এই সপ্তাহে বহু প্রতীক্ষিত স্মার্টফোন OnePlus Nord 4 থেকে শুরু করে লো বাজেট স্মার্টফোন iQOO Z9 Lite ভারতে লঞ্চ করা হবে। এই পোস্টে এই সপ্তাহে আসন্ন ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

iQOO Z9 Lite

  • লঞ্চ ডেট – 15 জুলাই
  • দাম – 10,499 টাকা (সম্ভাব্য)

আগামী 15 জুলাই ভারতে iQOO Z9 Lite ফোনটি লঞ্চ হবে। এই ফনিত লো বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং এই ফোনের দাম 10 হাজার টাকার কাছাকাছি হতে পারে। এখনও পর্যন্ত লিক তথ্য অনুযায়ী এই ফোনের 4GB RAM মডেলের দাম 9,999 টাকা এবং 6GB RAM মডেলের দাম 11,999 টাকা রাখা হতে পারে। এই দুই ভেরিয়েন্টেই 128GB স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

iQOO Z9 Lite ফোনটি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 চিপসেট সহ লঞ্চ হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 414 হাজারেরও বেশি AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। iQOO Z9 Lite ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকতে পারে।

OnePlus Nord 4

  • লঞ্চ ডেট – 16 জুলাই
  • দাম – 31,999 টাকা (সম্ভাব্য)

আগামী 16 ভারতে OnePlus Nord 4 ফোনটি লঞ্চ করা হবে। ইটালিতে এই ফোনের লঞ্চ ইভেন্ট আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি বিভিন্ন দেশে লঞ্চ করা হবে। এটি একটি মিড বাজেট স্মার্টফোন হতে চলেছে এবং এই ফোনে 8GB RAM থাকবে। লিক অনুযায়ী OnePlus Nord 4 ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু হতে পারে এবং প্রাথমিক সেলে অফার সহ এই ফোনটি মাত্র 27,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

OnePlus Nord 4 ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর এবং 12GB RAM থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP SONY LYT600 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 6.74 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি থাকতে পারে।

Poco M6 Plus 5G

  • লঞ্চ ডেট – নিশ্চিত নয়
  • দাম – 17,999 টাকা (লিক)

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে Poco M6 Plus 5G ফোনটি এই সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে। রিলায়েন্স ডিজিটাল স্টোরে এই মোবাইলের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে এবং এখান থেকেই ফোনের ছবি, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা গেছে। Poco M6+ 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের MRP 17,999 টাকা এবং অফারে দাম 14,999 টাকা বলা জানানো হয়েছে।

Poco M6 Plus 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.79 ইঞ্চির LCD স্ক্রিন এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য Poco M6+ 5G ফোনে 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

The post এই সপ্তাহে বাজারে আসতে চলেছে এইসব স্মার্টফোন, বিস্তারিত জানুন এই পোস্টে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-z9-lite-oneplus-nord-4-smartphone-will-be-launched-in-india-between-15-to-21-july-2024/feed/ 0
সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল শক্তিশালী OnePlus Nord 4 স্মার্টফোন, জেনে নিন কবে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-listed-on-geekbench-specifications-leaked-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-listed-on-geekbench-specifications-leaked-read-in-bengali/#respond Mon, 08 Jul 2024 09:22:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53085 16 জুলাই ভারতে লঞ্চ হবে OnePlus Nord 4

The post সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল শক্তিশালী OnePlus Nord 4 স্মার্টফোন, জেনে নিন কবে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 16 জুলাই ভারতে OnePlus Nord 4 ফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি OnePlus Summer Launch event এর আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে একাধিক OnePlus ডিভাইস বাজারে আনা হবে। OnePlus Nord 4 ফোনটির অফিসিয়াল ঘোষণার আগে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। এর ফলে ফনিত সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসে গেছে। এই সব ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus Nord 4 ফোনের গীকবেঞ্চ লিস্টিং

  • চাইনিজ বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে OnePlus Nord 4 ফোনটি CPH2661 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • OnePlus Nord 4 ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1866 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 4216 পয়েন্ট পেয়েছে।
  • গীকবেঞ্চ অনুযায়ী এই ফোনে 1.9GHz থেকে 2.80GHz পর্যন্ত ক্লকস্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়ার কথা জানানো হয়েছে।
  • বেঞ্চমার্কিং সাইটে OnePlus Nord 4 ফোনটি 8GB RAM সহ লিস্টেড করা হয়েছে। এটি এই ফোনের বেস মডেল হতে পারে।
  • OnePlus Nord 4 ফোনে Android 14 অপারেটিং সিস্টেম দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোম্পানি এই ফোনে 3 বছরের ওএস আপডেট দিতে পারে।

OnePlus Nord 4 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিক অনুযায়ী এই ফোনে 6.74 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এটি Tianma U8+ ডিসপ্লে হতে পারে এবং এতে 120Hz রিফ্রেশ রেট, 2150nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
  • প্রসেসর: OnePlus Nord 4 ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8GB RAM ও 12GB RAM এর সঙ্গে 128GB, 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে OIS ফিচারযুক্ত 50MP SONY LYT 600 প্রাইমারি সেন্সর এবং 8MP Ultra-wide IMX355 লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OnePlus Nord 4 ফোনে 16MP Samsung S5K3P9 Front ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জ ==জিং টেকনোলজি সহ 5,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

OnePlus Nord 4 ফোনের দাম (লিক)

লিক থেকে জানা গেছে ভারতে OnePlus Nord 4 ফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হবে। যদিও এটি বেস মডেলের দাম হবে নাকি টপ ভেরিয়েন্টের সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এটি OnePlus Nord 4 ফোনের 8GB RAM মডেলের দাম হবে বলে আশা করা হচ্ছে এবং ভারতে ফোনটির 12GB RAM সহ টপ মডেলের দাম 35,999 টাকা রাখা হতে পারে।

The post সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল শক্তিশালী OnePlus Nord 4 স্মার্টফোন, জেনে নিন কবে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-4-listed-on-geekbench-specifications-leaked-read-in-bengali/feed/ 0