OnePlus Nord Buds - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 18 Apr 2022 05:14:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 28 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus এর নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/28-april-oneplus-nord-ce-2-lite-5g-phone-buds-india-launch-event/ https://www.91mobiles.com/bengali/28-april-oneplus-nord-ce-2-lite-5g-phone-buds-india-launch-event/#respond Mon, 11 Apr 2022 13:05:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24494 জেনে নিন OnePlus Nord CE 2 Lite এর স্পেসিফিকেশন

The post 28 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus এর নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ফ্ল্যাগশিপ কিলার নামে জনপ্রিয় টেক ব্র্যান্ড OnePlus হল সেইসব স্মার্টফোন কোম্পানির মধ্যে অন্যতম, যারা নির্বাচিত কিছু মোবাইল ফোনের ভিত্তিতে একটি শক্তিশালী ফ্যান ফলোয়িং তৈরি করেছে। Apple কোম্পানিও এক বছরে গুটিকয়েক নতুন ফোন লঞ্চ করে কিন্তু সারাবছর ধরে মার্কেটে রাজত্ব করে। OnePlus ও কিছুটা এরকমই কৌশল অবলম্বন করেছে, যেখানে তারা সারাবছর সীমিত সংখ্যক স্মার্টফোন লঞ্চ করে লক্ষাধিক মোবাইল ইউজারদের তাদের ফ্যান বানিয়ে ফেলেছে। সময়ের সাথে সাথে, ভারতীয় মার্কেটে নিজেদের পোর্টফোলিও প্রসারিত করার জন্য, কোম্পানি লোয়ার মিড বাজেটের স্মার্টফোনও লঞ্চ করেছে। আগামী 28 এপ্রিল OnePlus কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে যে এই দিনে দুটি মোবাইল ফোন OnePlus 10R এবং OnePlus Nord CE 2 Lite 5G ভারতের মার্কেটে প্রবেশ করবে।

OnePlus তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে যে কোম্পানি 28 এপ্রিল ভারতে একটি নতুন লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। ইভেন্টটি 28 এপ্রিল সন্ধ্যা 7 টায় শুরু হবে এবং কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। যদিও কোম্পানি এই দিনে লঞ্চ করা প্রোডাক্ট গুলির নাম এখনও প্রকাশ করেনি, তবে টেক মার্কেটে গুঞ্জন রয়েছে যে 28 এপ্রিল ভারতে, OnePlus 10R এবং OnePlus Nord CE 2 Lite 5G ফোন এবং OnePlus Nord Buds লঞ্চ হবে।

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G ফোনটি সম্প্রতি ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইট BIS-এ দেখা গেছে, তারপরে অনুমান করা হচ্ছে যে এই মোবাইল ফোনটি শীঘ্রই ভারতীয় মার্কেটে এন্ট্রি নেবে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, এখন পর্যন্ত প্রকাশিত লিক এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইট অনুসারে, এই স্মার্টফোনটিতে একটি 6.59-ইঞ্চি ফুলএইচডি + ডিসপ্লে দেখা যাবে, যা AMOLED প্যানেলে নির্মিত এবং যা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

OnePlus Nord CE 2 Lite 5G Android 11 OS-এ লঞ্চ করা যেতে পারে যা Oxygen OS-এর সাথে কাজ করবে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm-এর Snapdragon 695 চিপসেট দেওয়া যেতে পারে। লক্ষণীয় যে এই চিপসেটটি ডুয়াল মোড 5G সাপোর্ট করে এবং ফোনে উপস্থিত সমস্ত সিম স্লটে 5G চালানো যাবে। ভারতীয় মার্কেটে, এই মোবাইল ফোনটি 8 GB RAM মেমরিতে লঞ্চ করা যেতে পারে, যার সাথে 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Nord CE 2 Lite 5G-তে একটি কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে,যেখানে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোবাইল ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। লিক অনুসারে, এই মোবাইল ফোনটি 4,500 mAh ব্যাটারিতে লঞ্চ করা হবে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ফোনটির স্পেসিফিকেশন গুলো নিশ্চিত ভাবে জানার জন্য আমাদের 28 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 28 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus এর নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/28-april-oneplus-nord-ce-2-lite-5g-phone-buds-india-launch-event/feed/ 0