OnePlus Nord CE 3 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 04 Jul 2025 14:47:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 “দামে কম, মানে ভালো” 30000 টাকার চেয়ে কম দামের এইসব OnePlus স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/check-list-of-best-oneplus-phones-under-rs-30000-in-bengali/ https://www.91mobiles.com/bengali/check-list-of-best-oneplus-phones-under-rs-30000-in-bengali/#respond Sat, 05 Jul 2025 02:38:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65624 30 হাজার টাকার চেয়ে সস্তা সেরা OnePlus ফোনের লিস্ট

The post “দামে কম, মানে ভালো” 30000 টাকার চেয়ে কম দামের এইসব OnePlus স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus আজকের দিনে দাঁড়িয়ে এমন একটি ব্র্যান্ড যার নাম উঠলেই প্রথমে মাথায় 50,000 টাকার চেয়েও দামী প্রিমিয়াম স্মার্টফোনের ছবি ভেসে ওঠে। তবে বিগত বেশ সময় ধরে কোম্পানি মিড রেঞ্জে বেশ কিছু দারুণ স্মার্টফোন লঞ্চ করেছে। যেসব গ্রাহকরা কম দামে প্রিমিয়াম ডিজাইন, দারুণ ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা এক্সপেরিয়েন্স পেতে চান, OnePlus তাদের এইসব স্মার্টফোনের মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছাতে চাইছে বলে মনে করা হচ্ছে।

এই স্ট্র্যাটেজি অনুসরণ করে কোম্পানি একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। যারা কম বাজেটে সুন্দর OnePlus স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই পোস্টে 30,000 টাকার চেয়ে কম দামের কিছু সেরা OnePlus ফোন সম্পর্কে আলোচনা করা হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব স্মার্টফোন সম্পর্কে।

30 হাজার টাকার চেয়ে কম দামের OnePlus স্মার্টফোন

মডেল ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস সেলিং প্রাইস
OnePlus Nord 4 5G 8GB RAM + 256GB স্টোরেজ ₹32,999 ₹29,999
OnePlus Nord CE 4 5G 8GB RAM + 256GB স্টোরেজ ₹26,999 ₹24,999
OnePlus Nord CE 4 Lite 5G 8GB RAM + 256GB স্টোরেজ ₹22,999 ₹20,999
OnePlus Nord CE 3 5G 12GB RAM + 256GB স্টোরেজ ₹28,999 ₹22,000
OnePlus Nord 3 5G 12GB RAM + 256GB স্টোরেজ ₹33,999 ₹25,999

 

OnePlus Nord 4 5G

যারা 30 হাজার টাকা বাজেটে লেটেস্ট OnePlus ফোনের খোঁজ করছেন তাদের জন্য OnePlus Nord 4 5G একটি সুন্দর অপশন। এই ফোনে শক্তিশালী স্পেসিফিকেশন এবং প্রিমিয়াম ডিজাইন রয়েছে। এতে 6.74-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এতে 2150nits পীকব্রাইটনেস এবং HDR10+ দেওয়া হয়েছে।

এই ফোনটি Qualcomm Snapdragon 7 Plus Gen 3 প্রসেসরে কাজ করে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে OIS সহ 50MP Sony LYTIA প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি রয়েছে।

OnePlus Nord CE 4 5G

OnePlus Nord CE 4 5G ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Android 14 বেসড OxygenOS 14 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP LYT600 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus Nord CE 4 5G ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

OnePlus Nord CE 4 Lite 5G

OnePlus Nord CE4 Lite 5G ফোনে 6.6 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ এই ফোনটি Android 14 বেসড OxygenOS 14.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে OIS ও EIS ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 22mm ফোকাল লেন্থ সহ 2MP ম্যাক্রো লেন্স রয়েছে।

সেলফির জন্য OnePlus Nord CE4 Lite 5G ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত, 24mm ফোকাল লেন্থ ও EIS ফিচার সহ 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

OnePlus Nord CE 3 5G

OnePlus Nord CE 3 5G ফোনে 6.7 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, HDR10+, sRGB এবং 10-বিট কালার ডেপ্থ সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 782G প্রসেসর প্রসেসর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX890 OIS প্রাইমারি সেন্সর, 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি Android 13.1 বেসড OxygenOS 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

OnePlus Nord 3 5G

OnePlus Nord 3 5G ফোনে 6.74 ইঞ্চির সুপার ফ্লুইড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার ডেপ্থ ও HDR10+ সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 9000 প্রসেসর দেওয়া হয়েছে, যা 6GHz 5G নেটওয়ার্কে 7Gbps পর্যন্ত ডাউনলোড স্পীড দিতে সক্ষম।

এই ফোনটি Android 13 বেসড OxygenOS 13.1 কাস্টম স্কিনে কাজ করে। এতে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX890 OIS প্রাইমারি সেন্সর, 112° FoV সহ 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post “দামে কম, মানে ভালো” 30000 টাকার চেয়ে কম দামের এইসব OnePlus স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/check-list-of-best-oneplus-phones-under-rs-30000-in-bengali/feed/ 0
9000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-with-more-then-9000-rs-discount-amazon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-with-more-then-9000-rs-discount-amazon-know-details-in-bengali/#respond Tue, 24 Sep 2024 04:30:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56281 OnePlus Nord CE 3 5G ফোনের দামে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়

The post 9000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব গ্রাহকরা OnePlus এর নতুন 5G স্মার্টফোন কিনতে চাইছেন এবং বাজেট 20 হাজার টাকার চেয়েও কম, এই পোস্টটি তাদের জন্য। ব্র্যান্ডের OnePlus Nord CE 3 5G ফোনে 9,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সঙ্গে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস এবং EMI এর মতো অপশন পাওয়া যাচ্ছে। এই ফোনে এমোলেড ডিসপ্লে, 50MP ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

OnePlus Nord CE 3 5G ফোনের দাম এবং অফার

  • OnePlus Nord CE 3 5G ফোনে 9,000 টাকা ডিসকাউন্ট সহ মাত্র 17,999 টাকা দামে কেনা যাবে। এটি এই ফোনের 8GB+128GB মডেলের দাম। এই মডেলের লঞ্চ প্রাইস ছিল 26,999 টাকা।
  • কোম্পানির পক্ষ থেকে ফুল পেমেন্টের ওপর 1,250 টাকা ছাড় এবং SBI ক্রেডিট কার্ড পেমেন্ট করে EMI ট্রানজংকশন করলে 1,500 টাকা ছাড় দেওয়া হবে। এর ফলে ফোনটির দাম 16,749 টাকা বা 16,499 টাকা হয়ে যাবে। ইউজাররা যে কোনো একটি স্কিম উপভোগ করতে পারবেন।
  • পুরনো ফোন এক্সচেঞ্জ করলে কন্ডিশনের ওপর নির্ভর করে 17,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
  • এই ফোনটি ব্লু এবং গ্রে কালার অপশনে সেল করা হয়।

আমাজন অফার লিঙ্ক

OnePlus Nord CE 3 5G ফোনটি কি কেনা উচিৎ?

যারা ইউনিক ডিজাইন, ভালো পারফরমেন্স এবং সুন্দর ক্যামেরা সহ বাজেটের মধ্যে 5জি স্মার্টফোন খুঁজছেন এই ফোনটি তাদের জন্য ভালো অপশন। মনে করিয়ে দিই এই ফোনটি গত বছর জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির আপগ্রেডেড মডেল Nord CE 4 ফোনটি প্রায় 25,000 টাকা দামে পেশ করা হয়েছে। তাই যারা নতুন ফোন খুঁজছেন তাঁরা 17,000 টাকা দামে OnePlus Nord CE 3 5G ফোনটি কিনতেই পারেন।

OnePlus Nord CE 3 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Nord CE 3 5G ফোনে একটি 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যা 950 নিটস পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশরেট এবং সেলফি শুটারের জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট সাপোর্ট করে।
  • RAM এবং স্টোরেজ: এই ডিভাইসটিতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
  • প্রসেসর: OnePlus Nord 3 5G ফোনে Qualcomm Snapdragon 782G দেওয়া হয়েছে।
  • OS: OnePlus Nord 3 5G ফোনটি Oxygen OS 13.1 বেসড Android 13-এ রান করে।
  • ক্যামেরা: এই ফোনটিতে একটি 50MP Sony IMX890 সেন্সর রয়েছে যার ব্যাকে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 112-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) আল্ট্রাওয়াইড 8-মেগাপিক্সেল সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্টে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: OnePlus Nord 3 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W SuperVOOC চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • কালার: কোম্পানি এই ফোনটি Grey Shimmer এবং Aqua Surge কালার অপশনে লঞ্চ করেছে।

The post 9000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-with-more-then-9000-rs-discount-amazon-know-details-in-bengali/feed/ 0
প্রকাশিত হল OnePlus Nord CE 3 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-sale-date-and-price-revealed-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-sale-date-and-price-revealed-in-bengali/#respond Sun, 30 Jul 2023 07:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42881 OnePlus Nord CE 3 5G ফোনটি 26,999 টাকা দামে OnePlus এর ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে

The post প্রকাশিত হল OnePlus Nord CE 3 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটির দাম প্রকাশ করা হয়েছে।
  • এই ডিভাইসটি 5 আগস্ট থেকে সেলের জন্য পাওয়া যাবে।
  • 2000 টাকার ব্যাঙ্ক অফারও পেতে পারেন।

OnePlus 5 জুলাই ভারতীয় মার্কেটে OnePlus Nord CE 3 5G ফোনটি লঞ্চ করেছিল, তারপর থেকেই ইউজাররা এই ফোনের দাম এবং সেলের তারিখ জানার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। বর্তমানে OnePlus প্রেমীদের জন্য সুখবর রয়েছে কারণ এই ডিভাইসের সেলের তারিখ এবং ডিসকাউন্ট অফার প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের সেই ডিটেইলস জানানো হল।

OnePlus Nord CE 3 5G ফোনের দাম এবং সেল (লিক)

  • OnePlus Nord CE 3 5G ফোনের দাম সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে লিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এছাড়াও টিপস্টার যোগেশ ব্রারও এই ফোনের ডিটেইলস শেয়ার করেছেন।
  • OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিভাইসটি 26,999 টাকা দামে তালিকাভুক্ত হয়েছে।
  • টিপস্টারের পোস্ট করা ডিটেইলস অনুযায়ী এই ডিভাইসটি 5 আগস্ট থেকে সেলের জন্য পাওয়া যাবে।
  • কোম্পানি এই ডিভাইসটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করবে। যার মধ্যে একটি 8GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট করবে এবং অন্যটি 12GB RAM + 256GB স্টোরেজ সাপোর্ট করবে। 2000 টাকার ব্যাঙ্ক অফারে শীর্ষ মডেলটি 26,999 টাকা দামে কেনা যাবে এবং বেস ভেরিয়েন্টের দাম হবে 24,999 টাকা।
  • এই দামটি ওয়েবসাইটেও দেখা যেতে পারে অর্থাৎ টিপস্টারের তথ্য সঠিক বলে প্রমাণিত হতে পারে।

OnePlus Nord CE 3 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Nord CE 3 5G ফোনে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.7-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে,যেখানে 950 নিটস ব্রাইটনেস এবং পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন রয়েছে।
  • প্রসেসর: শক্তিশালী পারফরম্যান্সের জন্য OnePlus Nord 3 5G ফোনে Qualcomm Snapdragon 782G চিপসেট দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50MPSony IMX890 লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা
    80W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
  • কালার অপশন: ইউজাররা এই ফোনটি Grey Shimmer এবং Aqua Surge, এই দুটি কালার অপশনে পাবেন।
  • OS: OnePlus Nord 3 5G ফোনটি Android 13 বেসড অক্সিজেন OS 13.1 এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রকাশিত হল OnePlus Nord CE 3 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-sale-date-and-price-revealed-in-bengali/feed/ 0
50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50mp-camera-5000mah-battery-phone-oneplus-nord-ce-3-5g-launched-in-india-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-5000mah-battery-phone-oneplus-nord-ce-3-5g-launched-in-india-read-details-in-bengali/#respond Fri, 07 Jul 2023 02:00:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42006 লঞ্চ হল OnePlus Nord 3 5G ফোন

The post 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • OnePlus Nord CE 3 5G ফোনটির প্রারম্ভিক দাম 26,999 টাকা।
  • এই ফোনটির রেয়ার প্যানেলে একটি 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর রয়েছে।
  • OnePlus Nord CE 3 5G ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে।

OnePlus ভারতীয় মার্কেটে তাদের Nord সিরিজের নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানি OnePlus Nord 35G, OnePlus Nord CE 3 5G এবং OnePlus Buds 2R লঞ্চ করেছে। এই পোস্টে Nord CE 3 ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। এই সিরিজের OnePlus Nord 3 5G ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন: লঞ্চের আগে সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 6 এবং GT Neo 6 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

OnePlus Nord CE 3 5G ফোনের দাম এবং সেল

  • OnePlus Nord CE 3 5G ফোনের 8GB RAM এবং 128GB ভেরিয়েন্টটি 26,999 টাকা দামে লঞ্চ হয়েছে।
  • এই ডিভাইসটির 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি 28,999 টাকা দামে লঞ্চ হয়েছে।
  • OnePlus Nord CE 3 আগস্ট থেকে সেলের জন্য পাওয়া যাবে, তবে তারিখ সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা হয়নি।

OnePlus Nord CE 3 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Nord CE 3 5G ফোনে একটি 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যা 950 নিটস পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশরেট এবং সেলফি শুটারের জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট সাপোর্ট করে।
  • RAM এবং স্টোরেজ: এই ডিভাইসটিতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
  • প্রসেসর: OnePlus Nord 3 5G ফোনে Qualcomm Snapdragon 782G দেওয়া হয়েছে।
  • OS: OnePlus Nord 3 5G ফোনটি Oxygen OS 13.1 বেসড Android 13-এ রান করে।
  • ক্যামেরা: এই ফোনটিতে একটি 50MP Sony IMX890 সেন্সর রয়েছে যার ব্যাকে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 112-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) আল্ট্রাওয়াইড 8-মেগাপিক্সেল সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্টে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: OnePlus Nord 3 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W SuperVOOC চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • কালার: কোম্পানি এই ফোনটি Grey Shimmer এবং Aqua Surge কালার অপশনে লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-5000mah-battery-phone-oneplus-nord-ce-3-5g-launched-in-india-read-details-in-bengali/feed/ 0
ভারতে 5 জুলাই লঞ্চ হবে OnePlus Nord 3 এবং Nord CE 3 5G ফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oneplus-nord-3-5g-and-oneplus-nord-ce-3-5g-launch-date-in-india-5-july-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-3-5g-and-oneplus-nord-ce-3-5g-launch-date-in-india-5-july-read-details-in-bengali/#respond Tue, 27 Jun 2023 01:00:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41694 লিক হল OnePlus Nord CE 3 এবং OnePlus Nord 3 5G ফোনের লঞ্চ ডিটেইলস

The post ভারতে 5 জুলাই লঞ্চ হবে OnePlus Nord 3 এবং Nord CE 3 5G ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘদিন ধরে টেক মার্কেটে আলোড়ন তৈরি করার পর অবশেষে OnePlus তাদের ইন্ডিয়ান ফ্যানদের একটি বড় উপহার দিয়েছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করেছে যে তাদের দুটি নতুন ‘Nord ফোন’ OnePlus Nord 3 এবং OnePlus Nord CE 3 5G 5 জুলাই ভারতে লঞ্চ করবে। এই স্মার্টফোন গুলির সাথে, সেই দিনই কোম্পানি ভারতের মার্কেটে Nord Buds 2R ইয়ারবাডও লঞ্চ করবে। আরও পড়ুন: শক্তিশালী Snapdragon 8 Gen 2 চিপসেটসহ 4 জুলাই লঞ্চ হবে iQOO 11s, জেনে নিন বিস্তারিত

OnePlus Nord লঞ্চ ইভেন্ট

OnePlus ঘোষণা করেছে যে 5 জুলাই কোম্পানি একটি বড় আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে ‘OnePlus Nord Summer Launch’। এই আন্তর্জাতিক ইভেন্টটি ভারতে সন্ধ্যা 7 টায় শুরু হবে, যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে।

এই প্ল্যাটফর্মেই OnePlus Nord 3 5G এবং OnePlus Nord CE 3 5G ফোন দুটি মার্কেটে লঞ্চ করা হবে। এই দুটি স্মার্টফোনের পাশাপাশি, কোম্পানি এই ইভেন্টে কোম্পানি তাদের নতুন TWS ইয়ারবাড OnePlus Nord Buds 2R ও লঞ্চ করবে। এখানে ক্লিক করে এই নর্ড সিরিজের লঞ্চ পেজ দেখতে পারবেন।

ভারতে OnePlus Nord 3 ফোনটির দাম (সম্ভাব্য)

  • 8GB RAM + 128GB স্টোরেজ = ₹32,999
  • 16GB RAM + 2 56GB স্টোরেজ = ₹36,999

OnePlus Nord 3 ফোনের লেটেস্ট লিক রিপোর্টে ফোনটির দাম উল্লেখ করা হয়েছে। Nord 3 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। এই।ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 32,999 টাকা দামে এবং 16GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি 36,999 টাকা দামে লঞ্চ হতে পারে। তবে লিক রিপোর্ট অনুসারে, ব্যাঙ্ক অফার এবং স্কিমগুলির অধীনে ফোনটি আরও কম দামে কেনা যেতে পারে। আরও পড়ুন: Airtel এর এই 5টি প্ল্যানে পাবেন আনলিমিটেড 5G ডেটা, Prime Video এবং Disney plus Hotstar এর সাবস্ক্রিপশন, দেখে নিন তালিকা

OnePlus Nord 3 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.74″ 1.5K amoled
  • 80W 5,000mAh ব্যাটারি
  • 16GB RAM+512GB স্টোরেজ
  • MediaTek Dimensity 9000
  • 50MP রেয়ার+16MP সেলফি ক্যামেরা

প্রসেসর: এই মোবাইল ফোনটি Android 13 বেসড OxygenOS 13-এ লঞ্চ করা যেতে পারে। প্রসেসিং এর জন্য এই ফোনে MediaTek Dimensity 9000 অক্টা-কোর প্রসেসর দেওয়া যেতে পারে।

ভেরিয়েন্ট: লিক রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord 3 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। যার মধ্যে একটি 12GB র‌্যাম এবং অন্যটিতে 16GB র‌্যাম দেওয়া হবে। এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্টে 512GB স্টোরেজ দেখা যাবে।

স্ক্রিন: Nord 3 5G ফোনটি 6.74 ইঞ্চি 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। লিক অনুসারে, এই ফোনের পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে তৈরি করা হবে এবং এটি 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। আরও পড়ুন: 29 জুন থেকে শুরু হবে Nothing Phone (2) ফোনের প্রি-বুকিং, জেনে নিন স্পেসিফিকেশন

ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে, যা 8-মেগাপিক্সেল হবে।এছাড়াও সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেল থার্ড সেন্সর থাকবে। Nord 3 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: লিক অনুযায়ী OnePlus Nord 3 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে। এই বড় ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে।

OnePlus Nord CE 3 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.7″ 120Hz ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 695
  • 8GB RAM + 128GB স্টোরেজ
  • 16MP সেলফি ক্যামেরা
  • 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 67W 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: লিক অনুসারে এই স্মার্টফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে লঞ্চ করা হবে, যা 2400 X 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 6.7-ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করবে। ফোনটিতে IPS LCD স্ক্রিন দেওয়া যেতে পারে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। OnePlus Nord CE 3 ফোনের স্ক্রিনে HDR10 এবং HLC-এর মতো ফিচার দেখা যেতে পারে। আরও পড়ুন: 32MP Selfie এবং 50MP Rear ক্যামেরাসহ লঞ্চ হল Vivo X90S স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

প্রসেসর: OnePlus Nord CE 3 ফোনটি 5G Android 13 বেসড OxygenOS-এ লঞ্চ করা যেতে পারে। প্রসেসিং এর জন্য এই OnePlus মোবাইলে Qualcomm-এর Snapdragon 695 চিপসেট দেখা যাবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU সাপোর্ট দেওয়া যেতে পারে।

ক্যামেরা: লিক অনুসারে এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে, যার মধ্যে 108-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে।এর ব্যাক ক্যামেরা সেটআপে 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর দেওয়া হবে। এগুলি ডেপথ এবং ম্যাক্রো সেন্সর হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে। আরও পড়ুন: লিক ভিডিওতে প্রকাশিত হল OnePlus Nord 3 5G ফোনের ডিজাইন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে 5 জুলাই লঞ্চ হবে OnePlus Nord 3 এবং Nord CE 3 5G ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-3-5g-and-oneplus-nord-ce-3-5g-launch-date-in-india-5-july-read-details-in-bengali/feed/ 0
108MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord CE 3 5G, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/108mp-camera-phone-oneplus-nord-ce-3-5g-specifications-revealed-before-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108mp-camera-phone-oneplus-nord-ce-3-5g-specifications-revealed-before-launch-details-in-bengali/#respond Fri, 20 Jan 2023 05:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36109 OnePlus Nord CE 3 স্মার্টফোনটি 5G এবং 4G সাপোর্ট সহ পেশ করা হবে

The post 108MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord CE 3 5G, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • OnePlus Nord CE 3 5G ফোনটি Snapdragon 695 চিপসেটে লঞ্চ হবে। 
  • এই ফোনে 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে।
  • OnePlus Nord CE 3 5G ফোনটি 67W চার্জিং এবং একটি 5,000mAh ব্যাটারি সাপোর্ট করবে।

ভারতে 7 ফেব্রুয়ারি লঞ্চ হবে OnePlus 11 স্মার্টফোন। এই শক্তিশালী ফোনটি চীনে অফিসিয়াল হয়ে গেছে এবং এই ফোনটি শীঘ্রই ভারতেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির আগে কোম্পানির OnePlus Nord CE 3 5G সম্পর্কিত বড় তথ্য সামনে এসেছে। 91mobiles সূত্র থেকে এই মোবাইল ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছে। Nord CE 3 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেট এবং 108MP ক্যামেরা সাপোর্ট সহ পেশ করা হবে। আরও পড়ুন: লঞ্চ হল 100KM রেঞ্জসহ এই ইলেকট্রিক বাইক, জেনে নিন ফিচার এবং দাম

OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

  • 6.7″ 120Hz ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 695 
  • 8GB RAM + 128GB স্টোরেজ 
  • 16MP সেলফি ক্যামেরা
  • 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা 
  • 67W 5,000mAh ব্যাটারি

91Mobiles-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করা হবে, যা 2400 X 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 6.7-ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করবে।এই ফোনের স্ক্রিনটি IPS এলসিডি প্যানেলে তৈরি হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। OnePlus Nord CE 3 ফোনের স্ক্রিনে HDR10 এবং HLC-এর মতো ফিচারগুলি দেখা যাবে।

OnePlus Nord CE 3 5G ফোনটি Android 13 এ পেশ করা হবে যা OxygenOS এর সাথে একসাথে কাজ করবে। প্রসেসিং এর জন্য এই OnePlus মোবাইল ফোনে Qualcomm-এর Snapdragon 695 চিপসেট দেখা যাবে। ভারতীয় মার্কেটে এই স্মার্টফোনটি 8 GB RAM মেমরিতে লঞ্চ করা হবে, যার সাথে 256 GB ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে। এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU থাকবে। আরও পড়ুন: এবার হবে বিনোদনের বিস্ফোরণ! রিলিজ হচ্ছে Mission Majnu, Chhatriwali সহ এই ফিল্ম এবং সিরিজগুলি

লিক রিপোর্ট অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে, যার মধ্যে 108-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। ব্যাক ক্যামেরা সেটআপে 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর দেওয়া হবে। এগুলি ডেপথ এবং ম্যাক্রো সেন্সর হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে।

OnePlus Nord CE 3 স্মার্টফোনটি ডুয়াল সিম সহ মার্কেটে পেশ করা হবে, যেখানে 5G এবং 4G উভয়ই সাপোর্ট করবে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে পেশ করা হবে। তবে এই ফোনটি কবে লঞ্চ হবে সেই সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A24, 4G মডেলের সাথে মার্কেটে ধামাকার জন্য তৈরি Samsung 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord CE 3 5G, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-camera-phone-oneplus-nord-ce-3-5g-specifications-revealed-before-launch-details-in-bengali/feed/ 0
লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, লো বাজেটে পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল  https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-phone-renders-image-design-features-and-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-phone-renders-image-design-features-and-specifications-leaked-know-details-in-bengali/#respond Thu, 01 Dec 2022 10:31:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34241 OnePlus Nord CE 3 5G ফোনটি 2023 সালের প্রথম দিকে লঞ্চ হতে পারে

The post লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, লো বাজেটে পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল  first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus এই বছরের শুরুর দিকে ভারতীয় মার্কেটে তাদের ‘Nord’ সিরিজের অধীনে OnePlus Nord CE 2 5G ফোন লঞ্চ করেছে, যা 8GB RAM, MediaTek Dimensity 900 SoC, 64MP ক্যামেরা এবং 65W SUPERVOOC ফাস্ট চার্জিংয়ের মতো স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছিল। কোম্পানি এই স্মার্টফোনের নতুন এবং উন্নত মডেল নিয়ে কাজ শুরু করেছে এবং কোম্পানি শীঘ্রই OnePlus Nord CE 3 5G ফোনটি লঞ্চ করবে। যদিও কোম্পানির ঘোষণার আগে 91Mobiles ইতিমধ্যেই OnePlus Nord CE 3-এর ছবি এবং স্পেসিফিকেশন জানতে পেরেছে, যার ডিটেইল এই পোস্টে আপনাদের জানানো হল। আরও পড়ুন: ডিসেম্বরে OTT-তে রিলিজ হবে India Lockdown এবং Freddy সহ একাধিক দুর্দান্ত সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

91Mobiles OnePlus Nord CE 3 5G এর একচেটিয়া ভিডিও পেয়েছে। এই ভিডিওতে, ফোনটিকে 360 ডিগ্রি কোণ থেকে দেখানো হয়েছে, যেখানে ফোনটির সম্পূর্ণ লুক এবং ডিজাইন প্রকাশ পেয়েছে। OnePlus Nord CE 3 5G ফোনের ফটোগুলির সাথে, ফোনের অনেক ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। আশা করা হচ্ছে যে OnePlus Nord CE 3 5G স্মার্টফোনটি 2023 সালের প্রথম দিকে লঞ্চ হবে।

OnePlus Nord CE 3 5G এর ডিজাইন কেমন হবে?

OnePlus Nord CE 3 5G ফোনটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইনে লঞ্চ করা হবে। ফোনটির ডিসপ্লে হবে সম্পূর্ণ ফ্ল্যাট, যার তিনটি প্রান্ত সম্পূর্ণ বেজেল-লেস থাকবে। ফোনের ডান প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাম প্যানেলে ভলিউম রকার রয়েছে। আরও পড়ুন: সরাসরি ডাউনলোড করুন PUBG Mobile এর লেটেস্ট 2.3 ভার্সন, জেনে নিন সম্পূর্ণ প্রসেস

OnePlus Nord CE 3 5G ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপটি এই প্যানেলের উপরের ডানদিকে রয়েছে যেখানে দুটি বড় রিং রয়েছে। OnePlus এর লোগো ব্যাক প্যানেলের মাঝখানে রাখা হয়েছে।এই ফোনটির নীচের প্যানেলে USB Type-C পোর্ট, 3.5mm জ্যাক এবং স্পিকার লাগানো থাকবে।

OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

OnePlus Nord CE 3 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই মোবাইল ফোনটি 6.7 ইঞ্চি স্ক্রিনে লঞ্চ করা যেতে পারে। লিক রিপোর্ট অনুসারে, এই স্মার্টফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে তৈরি করা হবে, যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। আপনি উপরের ফটো এবং ভিডিওগুলিতে স্ক্রিন স্টাইল কেমন হবে সেটা দেখতে পারবেন। আরও পড়ুন: WhatsApp Poll Feature : WhatsApp-এ এল নতুন ফিচার, দেখে নিন কিভাবে করবেন ব্যাবহার

OnePlus Nord CE 3 5G ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুসারে, এই OnePlus মোবাইল ফোনটি 12GB RAM মেমরি এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। এই ফোনে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে এবং ফ্রন্ট প্যানেলে একটি 16-মেগাপিক্সেল সেলফি সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nord CE 3 5G স্মার্টফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, লো বাজেটে পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-3-5g-phone-renders-image-design-features-and-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0