OnePlus Nord CE4 Lite 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 07 Oct 2025 15:12:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 15999 টাকা দামে সেল হচ্ছে OnePlus 5G স্মার্টফোন, রয়েছে 8GB RAM, 80W চার্জিং এবং 5500mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/oneplus-5g-phone-with-discount-buy-nord-ce4-lite-in-15999-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-5g-phone-with-discount-buy-nord-ce4-lite-in-15999-know-offers-details-in-bengali/#respond Tue, 07 Oct 2025 15:44:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68164 আকর্ষণীয় দামে সেল হচ্ছে OnePlus Nord CE4 Lite 5G

The post 15999 টাকা দামে সেল হচ্ছে OnePlus 5G স্মার্টফোন, রয়েছে 8GB RAM, 80W চার্জিং এবং 5500mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
ওয়ানপ্লাস স্মার্টফোনগুলি তাদের পারফরমেন্সের জন্য যথেষ্ট সুপরিচিত। কোম্পানি কম দামে প্রিমিয়াম ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করে বাজারে ‘ফ্ল্যাগশিপ কিলার’ নামে পরিচিত হয়েছিল। কোম্পানির মিড বাজেট রেঞ্জে 19,999 টাকা দামে লঞ্চ হওয়া স্মার্টফোনটি বর্তমানে মাত্র 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় 4,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

বর্তমানে OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনটি মাত্র 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। শপিং সাইট আমাজনে স্মার্টফোনটি ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই 4,000 টাকার ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ধরনের ক্রেডিট কার্ড বা কুপন কার্ডের প্রয়োজন হবে না। আমাজনের মাধ্যমে Nord CE4 Lite 5G স্মার্টফোনটি 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ যেকোনো ইউজাররাই স্মার্টফোনটি এই দামে কিনতে পারবেন।

এছাড়া যেসব ইউজাররা Axis, IDFC FIRST, BOB বা RBL Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI করবেন, তাঁরা অতিরিক্ত 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ডিসকাউন্টের পর 8GB RAM ভেরিয়েন্টের এফেক্টিভ প্রাইস 15,499 টাকা হবে। জানিয়ে রাখি এই পোস্টটি লেখার সময় কোম্পানির ওয়েবসাইটে Nord CE4 Lite 5G স্মার্টফোনটি 17,999 টাকা দামে লিস্টেড রয়েছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি কেনার জন্য বা সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড এবং OxygenOS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 695 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি 475981 AnTuTu স্কোর পেয়েছে। বর্তমানে স্মার্টফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 15,999 টাকা দামে সেল করা হচ্ছে।

OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনটিতে 8GB Virtual RAM রয়েছে, যা ফিজিক্যাল RAM এর ব্যাবহারে 16GB পারফরমেন্স পাওয়া যায়। OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2100nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Nord CE4 Lite স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS এবং EIS ফিচারযুক্ত f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত ও 22mm ফোকাল লেন্থের 2MP Mono ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি 11 ঘন্টা 32 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। ফলে এটি বেশ শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সকে বোঝায়। টেস্ট চলাকালীন স্মার্টফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে 50 মিনিট সময় লেগেছে। এই স্মার্টফোনটিতে 5W Reverse Charging ফিচার রয়েছে।

15,999 টাকায় OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য ডিল। এই স্মার্টফোনটির ব্যাটারি, ক্যামেরা এবং ডিসপ্লে ইউজারদের পছন্দ হবে। তবে 15,999 টাকা দামে Nord CE4 Lite স্মার্টফোনটি বাজারে উপস্থিত Tecno Pova Curve এবং Infinix Note 50s সহ 15 হাজার টাকার চেয়েও কম দামে iQOO Z10x এবং Vivo T4x 5G স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

The post 15999 টাকা দামে সেল হচ্ছে OnePlus 5G স্মার্টফোন, রয়েছে 8GB RAM, 80W চার্জিং এবং 5500mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-5g-phone-with-discount-buy-nord-ce4-lite-in-15999-know-offers-details-in-bengali/feed/ 0
Realme 13+ 5G নাকি OnePlus Nord CE4 Lite? কোন ফোনটি কেনা উচিৎ? দেখে নিন তুলনা https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-4-lite-realme-13-plus-5g-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-4-lite-realme-13-plus-5g-comparison-in-bengali/#respond Tue, 03 Sep 2024 13:11:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55492 OnePlus Nord CE4 Lite এবং Realme 13+ 5G স্মার্টফোনের তুলনা

The post Realme 13+ 5G নাকি OnePlus Nord CE4 Lite? কোন ফোনটি কেনা উচিৎ? দেখে নিন তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme 13+ 5G ফোনটি ভারতীয় বাজারে লঞ্চের পর, এবার এই সপ্তাহ থেকে সেল শুরু হবে। মিড বাজেট রেঞ্জে দুর্দান্ত স্পেসিফিকেশন সহ এই ফোনটির দাম 22,999 টাকা রাখা হয়েছে। এই বাজেট রেঞ্জে প্রথম থেকেই OnePlus Nord CE4 Lite ফোনটি জনপ্রিয়। এখন প্রশ্ন হল Realme 13+ 5G বা OnePlus Nord CE4 Lite কোন ফোনটি কেনা উচিৎ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনদুটির মধ্যে পারফরমেন্স তুলনা ডিটেইলস সম্পর্কে।

পারফরমেন্সের তুলনা

সিপিইউ এবং জিপিইউ

প্রসেসিঙের ক্ষমতা Realme 13+ 5G OnePlus Nord CE4 Lite
প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695
ক্লক স্পীড 4x 2.5GHz Cortex-A78
4x 2GHz Cortex-A55
2x 2.2GHz – Cortex-A78
6x 1.8GHz – Cortex-A55
জিপিইউ এআরএম মালী-জি615 অ্যাড্রিনো 619
মেমরি 12GB RAM + 256GB স্টোরেজ 8GB RAM + 256GB স্টোরেজ

 

Geekbench পারফরমেন্স

Realme 13+ 5G এবং OnePlus Nord CE4 Lite স্মার্টফোনদুটির প্রসেসর পারফরমেন্স পরীক্ষা করে দেখার জন্য ফোনদুটিতে গীকবেঞ্চ বেঞ্চমার্ক টেস্ট করে ফোনের 8 কোর প্রসেসরের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর স্কোর পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার দুটি ক্ষেত্রে Realme 13+ 5G ফোনটি এগিয়ে রয়েছে।

Realme 13+ 5G ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1050 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2957 স্কোর পেয়েছে। অন্যদিকে OnePlus Nord CE4 Lite ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 914 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2056 স্কোর পেয়েছে।

জানিয়ে রাখি Realme 13+ 5G ফোনটিতে মিডিয়াটেক চিপসেট 2.0গীগাহার্টস থেকে 2.5গীগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে এবং OnePlus Nord CE4 Lite ফোনটিতে স্ন্যাপড্রাগন চিপসেট 1.8গীগাহার্টস থেকে 2.2গীগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে।

বিজয়ী: Realme 13+ 5G

AnTuTu টেস্ট

CPU সহ GPU, Memory এবং UX এর পারফরমেন্স পরীক্ষা করার জন্য এই স্মার্টফোন দুটিতে আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষা করা হয়েছে। এই টেস্টে OnePlus Nord CE4 Lite ফোনটি 4,75,981 স্কোর এবং Realme 13+ 5G ফোনটি 739074 আনটুটু স্কোর পেয়ে বিজয়ী হয়েছে।

জানিয়ে রাখি ওভারঅল আনটুটু স্কোর সহ সিপিইউ, জিপিইউ, মেমরি এবং ইউএক্স এর ক্ষেত্রেও Realme 13+ 5G ফোনটি এগিয়ে রয়েছে। এই বেঞ্চমার্ক টেস্টে OnePlus Nord CE4 Lite ফোনটি অনেকটাই পিছনে রয়েছে।

AnTuTu Score Realme 13+ 5G OnePlus Nord CE4 Lite
সিপিইউ স্কোর 220937 154830
জিপিইউ স্কোর 148495 85405
মেমরি স্কোর 202647 115196
ইউএক্স স্কোর 166995 112590
ওভারঅল আনটুটু স্কোর 739074 475981

 

বিজয়ী: Realme 13+ 5G

Throttling টেস্ট

প্রথমে থ্রটলিং টেস্ট ফলাফলের কথা জানিয়ে রাখি এতে Realme 13+ 5G ফোনটির 62.7 শতাংশ স্কোর ছিল এবং OnePlus Nord CE4 Lite ফোনটির 55.4 শতাংশ স্কোর ছিল। জানিয়ে রাখি এটি শতাংশ প্রসেসরের মোট ক্ষমতার সেই অংশ যা চাপের পরিস্থিতিতে কাজ করে।

বিভিন্ন ফোনগুলি চাপের পরিস্থিতিতে কিভাবে কাজ করবে সেটা জানার জন্য থ্রটলিং পরীক্ষা করা হয়। Realme 13+ 5G এবং OnePlus Nord CE4 Lite ফোনটির প্রসেসরের এই ক্ষমতা পরীক্ষা করার জন্য Burnout বেঞ্চমার্ক অ্যাপের মাধ্যমে পরীক্ষার করা হয়েছিল।

Burnout বেঞ্চমার্ক অ্যাপ প্রায় 9 মিনিট পর্যন্ত ফোন দুটিতে চালানো হয়েছিল, এর মধ্যে ফোন দুটিতে বেশ কিছু অ্যাপ চালানো এবং একসঙ্গে কাজ করা হয়েছে।

বিজয়ী: Realme 13+ 5G

Gaming টেস্ট

আমাদের টিম বেঞ্চমার্ক টেস্টের পর Realme 13+ 5G এবং OnePlus Nord CE4 Lite স্মার্টফোন দুটির পারফরমেন্স পরীক্ষা করার জন্য গেম খেলেছি। এই ফোন দুটিতে 30 মিনিট পর্যন্ত BGMI এবং COD: Mobile গেম চালানো হয়েছিল।

Realme 13+ 5G ফোনটিতে 30 মিনিট পর্যন্ত BGMI খেলার পর এর তাপমাত্রা মাত্র 4.8 ডিগ্রী পর্যন্ত বেড়েছিল। একইভাবে OnePlus Nord CE4 Lite ফোনটিতে এই গেম খেলার পর তাপমাত্রা 6.4 ডিগ্রী পর্যন্ত বেড়ে গিয়েছিল। অন্যদিকে Realme 13+ 5G ফোনটিতে 8 শতাংশ ব্যাটারি ড্রপ এবং OnePlus Nord CE4 Lite ফোনটিতে 6 শতাংশ ব্যাটারি কমে ছিল।

BGMI গেম (30 মিনিট) ফ্রেম রেট (গড়) ফোনের তাপমাত্রা বৃদ্ধি ফোনের ব্যাটারি হ্রাস
Realme 13+ 5G
54.10FPS
4.8 ডিগ্রী 8 শতাংশ
OnePlus Nord CE4 Lite 28.9FPS 6.4 ডিগ্রী 6 শতাংশ

 

Realme 13+ 5G ফোনটিতে 30 মিনিট পর্যন্ত COD: Mobile গেম চালানোর পর এর তাপমাত্রা 5.2 ডিগ্রী বেড়েছিল এবং OnePlus Nord CE4 Lite ফোনটিতে তাপমাত্রা 7.9 ডিগ্রী পর্যন্ত বেড়েছিল। এই গেম চালানোর পর ফোন দুটির ব্যাটারি 6 শতাংশ কমে গিয়েছিল।

COD গেম (30 মিনিট) ফ্রেম রেট (গড়) ফোনের তাপমাত্রা বৃদ্ধি ফোনের ব্যাটারি হ্রাস
Realme 13+ 5G 55.19FPS 5.2 ডিগ্রী 6 শতাংশ
OnePlus Nord CE4 Lite 53.6FPS 7.9 ডিগ্রী 6 শতাংশ

 

বিজয়ী: Realme 13+ 5G

স্পেসিফিকেশন এর তুলনা

স্পেসিফিকেশন Realme 13+ 5G OnePlus Nord CE4 Lite
ডিসপ্লে 6.67″ FHD+ 120Hz OLED 6.6″ FHD+ 120Hz AMOLED
প্রসেসর MediaTek Dimensity 7300 Energy Qualcomm Snapdragon 695
মেমরি 12GB RAM + 256GB Storage 8GB RAM + 256GB Storage
ওএস Android 14 + realme UI Android 14 + OxygenOS
ব্যাক ক্যামেরা 50MP Sony LYT-600 OIS + 2MP Mono 50MP Sony LYT-600 OIS + 2MP Mono
ফ্রন্ট ক্যামেরা 16MP Selfie 16MP Selfie
ব্যাটারি 5,000mAh Battery 5,500mAh Battery
চার্জিং 80W Fast Charging 67W SUPERVOOC + 5W Reverse
5G Bands 9 5G Bands 8 5G Bands

 

দাম এর তুলনা

Realme 13+ 5G এর দাম

  • 8GB RAM + 128GB Memory – 22,999 টাকা
  • 8GB RAM + 256GB Memory – 24,999 টাকা
  • 12GB RAM + 256GB Memory – 26,999 টাকা

Realme 13+ 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 26,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Victory Gold, Speed Green এবং Dark Purple এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।

OnePlus Nord CE 4 Lite 5G এর দাম

  • 8GB RAM + 128GB Memory – 19,999 টাকা
  • 8GB RAM + 256GB Memory – 22,999 টাকা

OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিড় বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে সেল করা হচ্ছে। এর টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Super Silver, Mega Blue এবং Ultra Orange এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।

কোন ফোনটি বেস্ট?

Realme 13+ 5G এবং OnePlus Nord CE4 Lite স্মার্টফোনের তুলনায় রিয়েলমি ফোনটি এগিয়ে রয়েছে। গীকবেঞ্চ, AnTuTu এবং Burnout বেঞ্চমার্কে Realme 13+ 5G ফোনটি বেশি স্কোর পেয়েছে। একইভাবে গেমিং টেস্টের ক্ষেত্রেও এই ফোনটি ওয়ানপ্লাসের থেকে এগিয়ে গেছে। এই ফোনটি কম হিট এবং ব্যাটারি কম খরচ হয়েছে।

OnePlus Nord CE4 Lite স্মার্টফোনটি থেকে Realme 13+ 5G ফোনটি মাত্র 2 হাজার টাকা দাম বেশি। এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশনের মধ্যে বেশি কিছু পার্থক্য নেই, তবে ব্যাটারি এবং চার্জিং ফিচারের ক্ষেত্রে পার্থক্য লক্ষ করা যায়। উপরোক্ত পরীক্ষা অনুযায়ী OnePlus Nord CE4 Lite স্মার্টফোনের তুলনায় Realme 13+ 5G স্মার্টফোনটি বেস্ট হিসেবে দেখা গেছে।

The post Realme 13+ 5G নাকি OnePlus Nord CE4 Lite? কোন ফোনটি কেনা উচিৎ? দেখে নিন তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-4-lite-realme-13-plus-5g-comparison-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল OnePlus Nord CE4 Lite 5G ফোনের ভারতে লঞ্চ ডেট, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/18-june-oneplus-nord-ce-4-lite-launch-date-in-india-details-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/18-june-oneplus-nord-ce-4-lite-launch-date-in-india-details-in-bengali-2/#respond Sun, 16 Jun 2024 08:11:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51534 আগামী 18 জুন ভারতে লঞ্চ হবে OnePlus Nord CE 4 Lite

The post প্রকাশ্যে এল OnePlus Nord CE4 Lite 5G ফোনের ভারতে লঞ্চ ডেট, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক দিন ধরে OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনের অপেক্ষা করা হচ্ছে। এই আপকামিং ফোনটি নিয়ে উৎসাহ বিশেষ করে সেইসব ইউজারদের মধ্যে যারা 20 হাজা টাকা বাজেট রেঞ্জে ওয়ানপ্লাসের ফোন খুঁজছেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 জুন ভারতে OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনটি পেশ করা হবে। নীচে এই ফোনটির লঞ্চ ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus Nord CE 4 Lite এর ভারতীয় লঞ্চ

আগামী 18 জুন ওয়ানপ্লাস তাদের আপকামিং ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে অফিসিয়ালি জানিয়েছে। এই দিন কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord CE 4 Lite ফোনটি পেশ করা হবে। আগামী 18 জুন সন্ধ্যা 7 টায় লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Nord CE 4 Lite ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। শপিং সাইট আমাজনে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 4 Lite এর দাম (লিক)

এই আপকামিং ফোনটি মিড বাজেট রেঞ্জের ফোন হতে চলেছে। এই OnePlus Nord CE 4 Lite ফোনটি 20 হাজার টাকার কম হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনের 8জিবি RAM ও 128জিবি স্টোরেজের দাম 18,999 টাকা রাখা হতে পারে। একইসঙ্গে টপ মডেলের দাম 22,999 টাকা রাখা হতে পারে।

OnePlus Nord CE 4 Lite এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনের ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল এবং 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করবে। Nord CE 4 Lite ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য OnePlus Nord CE 4 Lite ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টা-কোর প্রসেসর চার 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর এবং চার 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর রয়েছে।
  • ওএস: লিক অনুযায়ী OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং OxygenOS 14 সহ লঞ্চ করা হবে। এই ফোনে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট সহ আসতে চলেছে এবং Android 16 এর জন্য প্রস্তুত।
  • স্টোরেজ: OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। স্টোরেজের দিক দিয়ে এই আপকামিং ফোনটি Nord CE 4 ফোনের মতোই হতে পারে। এই ফোনে 8GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 256GB স্টোরেজ সাপোর্ট দেওয়া হবে। এই ফোনে 1TB পর্যন্ত মেমরি কার্ড দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই আপকামিং ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর সহ FOV 77° এবং OIS ফিচার সাপোর্ট রয়েছে। একইসঙ্গে রেয়ার সেটআপে এফ/2.4 অ্যাপচারযুক্ত 2MP ডেপ্ত সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য Nord CE 4 Lite ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE 4 Lite 5G ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং শক্তিশালী 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post প্রকাশ্যে এল OnePlus Nord CE4 Lite 5G ফোনের ভারতে লঞ্চ ডেট, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/18-june-oneplus-nord-ce-4-lite-launch-date-in-india-details-in-bengali-2/feed/ 0