OnePlus Nord CE5 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 29 Oct 2025 10:36:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OnePlus প্রেমীদের জন্য দারুণ খবর!? মাত্র 22,999 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে শক্তিশালী OnePlus Nord CE5 https://www.91mobiles.com/bengali/buy-oneplus-nord-ce-5-with-2000-discount-in-mid-range-price-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/buy-oneplus-nord-ce-5-with-2000-discount-in-mid-range-price-know-details-in-bengali/#respond Wed, 29 Oct 2025 11:02:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68915 OnePlus Nord CE5 ফোনে জারি হল দুর্দান্ত ডিসকাউন্ট

The post OnePlus প্রেমীদের জন্য দারুণ খবর!? মাত্র 22,999 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে শক্তিশালী OnePlus Nord CE5 first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি বাজারে OnePlus 15 ফোনটি লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে ফোনটি পেশ করা হয়েছে, শীঘ্রই ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ভারতে OnePlus 15 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে ভারতে 70 হাজার টাকা বাজেট রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যারা ওয়ানপ্লাসের ফোন কেনার কথা ভাবছেন, কিন্তু OnePlus 15 ফোনের দাম বেশি মনে হচ্ছে, তবে তাঁরা ডিসকাউন্ট সহ সেল হওয়া OnePlus Nord CE5 ফোনটি কিনতে পারেন। এই মিড বাজেট রেঞ্জের ফোনটি দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম। 

OnePlus Nord CE5 ফোনটি 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েচ্ছিল। একইভাবে টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 28,999 টাকা রাখা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সমস্ত ভেরিয়েন্টে 2,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। 

এই 2 হাজার টাকার ডিসকাউন্ট সহ OnePlus Nord CE5 ফোনটি মাত্র 22,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 12GB RAM ভেরিয়েন্ট 26,999 টাকা দামে কেনা যাচ্ছে। কোম্পানির ওয়েবসাইট ইন্ডিয়ার মাধ্যমে এই ব্যাঙ্ক অফার উপভোগ করা যাবে। Axis এবং ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলে 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। OnePlus Nord CE5 ফোনটি কেনার জন্য এবং সম্পূর্ণ অফার জানার জন্য এখানে ক্লিক করুন। 

প্রসেসিঙের জন্য OnePlus Nord CE5 ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন তৈরি 2.2GHz থেকে 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8350 Apex অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই চিপসেটের AnTuTu স্কোর 14,02,278 পেয়েছে। 

যারা মোবাইল গেমিং করতে পছন্দ করেন, তাদের জন্য OnePlus Nord CE 5 ফোনটি বেস্ট অপশন। কারণ ফোনটিতে HyperBoost Game Engine ফিচার দেওয়া হয়েছে।এই ফোনে 120FPS এ CODM এবং BGMI গেম খেলা যায়। হেভি গেমিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে CryoVelocity Graphene VC কুলিং সিস্টেম রয়েছে, ফলে 7,041 mm² কুলিং এরিয়া পাওয়া যায়। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm G615 MC6 GPU যোগ করা হয়েছে।

OnePlus Nord CE5 5G ফোনটি RAM এক্সপ্যানশন ফিচার সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 8GB RAM ভেরিয়েন্টের 8GB ভার্চুয়াল RAM এবং 12GB RAM ভেরিয়েন্টের 12GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 24GB RAM (12+12) পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে LPDDR5X RAM রয়েছে, যা ফাস্ট মাল্টিটাস্কিং এবং স্মুথ  অ্যাপ ওপেনিং দিতে সক্ষম। অর্থাৎ এই ফোনটিতে একইসঙ্গে একাধিক কাজ খুব সহজে পরিচালনা করা যায়। 

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE5 ফোনে 7,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ইউজারদের বক্সেই 80W SUPERVOOC Power Adapter দেওয়া হয়। জানিয়ে রাখি আমাদের টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 30 মিনিট PC Mark Battery Benchmark স্কোর পেয়েছে। 

OnePlus Nord CE5 5G ফোনটিতে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই প্যানেলটিকে Super Fluid AMOLED Display নাম দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1430 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার রয়েছে। একইসঙ্গে স্ক্রিনে Aqua Touch ফিচার রয়েছে, এর ফলে ভেজা বা তেলযুক্ত হাতেও খুব সহজেই ফোনটি ব্যাবহার করা যাবে। 

ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE5 ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT-600 টেলিফটো সেন্সর এবং 112° FOV সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের মাধ্যমে ইউজাররা 0.6x থেকে 20x digital zoom ফটো তুলতে পারবেন। একইভাবে সেলফির জন্য 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। 

 

 



The post OnePlus প্রেমীদের জন্য দারুণ খবর!? মাত্র 22,999 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে শক্তিশালী OnePlus Nord CE5 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/buy-oneplus-nord-ce-5-with-2000-discount-in-mid-range-price-know-details-in-bengali/feed/ 0
7100mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল OnePlus Nord CE5 স্মার্টফোন, রয়েছে অসাধারণ AI ফিচার https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce5-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce5-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 08 Jul 2025 16:15:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65739 ভারতে লঞ্চ হল OnePlus Nord CE5

The post 7100mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল OnePlus Nord CE5 স্মার্টফোন, রয়েছে অসাধারণ AI ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 স্মার্টফোন লঞ্ছ্যে গেছে। কোম্পানির ‘ফ্ল্যাগশিপ কিলার’ সুনাম বজায় রাখার জন্য এই ফোনদুটি মিড রেঞ্জে শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এর মধ্যে OnePlus Nord 5 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে ভারতের বাজারে সবচেয়ে বড় ব্যাটারি সহ OnePlus Nord CE5 স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হল।

OnePlus Nord CE5 ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – 24,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 26,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 28,999 টাকা

OnePlus Nord CE5 ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 26,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেল 28,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 12 জুলাই থেকে এই ফোনটির সেল শুরু হবে এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ইউজাররা ফোনটি কেনার সময় 2 হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।

OnePlus Nord CE5 ফোনের ছবি

OnePlus Nord CE5 ফোনের স্পেসিফিকেশন

  • 6.77″ Super Fluid AMOLED Display
  • MediaTek Dimensity 8350 Apex
  • 12GB RAM + 256GB Storage
  • 12GB RAM Expansion
  • 50MP Dual Rear Camera
  • 16MP Front Camera
  • 7,100mAh Battery
  • 80W SUPERVOOC

ডিসপ্লে

OnePlus Nord CE5 ফোনে 19.9:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই স্ক্রিনের নাম রেখেছে সুপার ফ্লুইড এমোলেড ডিসপ্লে এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 1430nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লেতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি যোগ করা হয়েছে।

পারফরমেন্স

OnePlus Nord CE5 ফোনটি Android 15 বেসড OxygenOS 15.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2GHz থেকে 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 14,02,278 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Arm G615 MC6 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

ভারতে OnePlus Nord CE5 ফোনটি 8GB এবং 12GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM মডেলে 8GB এবং 12GB RAM মডেলে 12GB Virtua RAM যোগ করা যায়, ফলে ফোনটিতে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এইফনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে LPDDR5X RAM + UFS3.1 ROM টেকনোলজি দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE5 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT-600 প্রাইমারি টেলিফটো লেন্স এবং 112° FOV সাপোর্টেড 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

OnePlus Nord CE5 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির ব্যাটারি 16 ঘণ্টা 30 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর মাধ্যমে ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 47 মিনিট সময় লেগেছে।

OnePlus Nord CE5 ফোনের ফিচার

  • এই ফোনে 120fps ফ্রেম রেটে মোবাইল গেম খেলা যায়।
  • এতে 0.6x থেকে 20x ডিজিটাল জুমে ফটো তোলা যায়।
  • এতে Google Gemini এবং Circle to Search ফিচার রয়েছে।
  • এই ফোনে অজস্র অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোড রয়েছে।
  • এই ফোনটি 10 5G Bands সাপোর্ট করে, ফলে নিশ্চিন্তে যে কোনো নেটওয়ার্ক ব্যাবহার করা যায়।
  • Aqua Touch টেকনোলজির দৌলতে এই ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যায়।
  • এই ফোনে Infrared রয়েছে, যা রিমোট হিসাবে ব্যাবহার করা যায়।
  • এতে গেমিঙের জন্য 7,041 mm² CryoVelocity VC Cooling সিস্টেম রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.4 এবং WiFi 6 ফিচার রয়েছে।
  • সবচেয়ে বড় কথা এই ফোনটির বক্সেই 80W SUPERVOOC Power Adapter দেওয়া হচ্ছে।

The post 7100mAh ব্যাটারি এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল OnePlus Nord CE5 স্মার্টফোন, রয়েছে অসাধারণ AI ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce5-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0