OnePlus Nord N20 SE - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 27 Feb 2024 18:20:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OnePlus এর সবচেয়ে সস্তা ফোনের দাম 12000 টাকারও কম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/cheapest-smartphone-of-oneplus-oneplus-nord-n20-se-on-february-2024/ https://www.91mobiles.com/bengali/cheapest-smartphone-of-oneplus-oneplus-nord-n20-se-on-february-2024/#respond Tue, 27 Feb 2024 16:56:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46747 OnePlus Nord N20 SE ফোনে আকর্ষণীয় অফার

The post OnePlus এর সবচেয়ে সস্তা ফোনের দাম 12000 টাকারও কম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus Nord N20 SE ফোনটি ভারতীয় বাজারে কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোন। বর্তমানে এই ফোনটি আমাজনে 12000 টাকার চেয়েও কম দামে সেল করা হচ্ছে। OnePlus এর সবচেয়ে সস্তা ওয়ানপ্লাস নর্ড এন20 এসই ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিও জি35 প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওয়ানপ্লাসের এই সস্তা ফোনটি সম্পর্কে।

OnePlus Nord N20 SE এর দাম

আমাজনে OnePlus Nord N20 SE (Blue Oasis) ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম মাত্র 11,920 টাকা। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনের দাম নিচে জানানো হল-

Amazon 11,920 (4GB+64GB)
13,399 (4GB+128GB)
flipkart 13,387 (4GB+64GB)
13,990 (4GB+128GB)

কোথা থেকে কিনবেন OnePlus Nord N20 SE?

শপিং সাইট Flipkart এবং Amazon এর মাধ্যমে OnePlus Nord N20 SE ফোনটি কেনা যায়। আমাজনে সিটি ব্যাংক কার্ড ব্যাবহার করে ফোনটি কিনলে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই সাইটে ফোনটির EMI শুরু হয় মাত্র 578 টাকা থেকে। এছাড়া ফ্লিপকার্টে BOBCARD EMI লেনদেনে 10% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

OnePlus Nord N20 SE এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Nord N20 SE স্মার্টফোনে 1612×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট, 269 পিপিআই এবং রিয়েল আরজিবি ফিচার দেওয়া হয়েছে।
  • সফটওয়্যার: OnePlus Nord N20 SE ফোনটি অ্যান্ড্রয়েড 12 এবং অক্সিজেনওএস 12.1 সহ পেশ করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 2.3 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি35 প্রসেসর এবং IMG GE8320 জিপিইউ যোগ করা হয়েছে।
  • র‍্যাম-স্টোরেজ: OnePlus Nord N20 SE ফোনে 4জিবি র‍্যাম এবং 128জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  • রেয়ার ক্যামেরা: OnePlus Nord N20 SE-তে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং এফ/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: ফোনে সেলফি এবং ভিডিও কলিং জন্য এফ/2.0 অ্যাপারচার সহ 8MP ফ্রন্ট ক্যামেরা আছে।
  • ব্যাটারি: OnePlus Nord N20 SE-তে 5,000mAh ব্যাটারি এবং 33W SUPERVOOC চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: OnePlus Nord N20 SE একটি 4G ফোন, এতে ডুয়েল সিম, ব্লুটুথ এবং ওয়াইফাই সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।
  • সিকিউরিটি: এই ফোনে সুরক্ষার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 163.74×75.03×7.99 মিমি এবং ওজন 187 গ্রাম। এই ফোনটি Blue Oasis এবং Celestial Black কালারে সেল করা হয়।

The post OnePlus এর সবচেয়ে সস্তা ফোনের দাম 12000 টাকারও কম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cheapest-smartphone-of-oneplus-oneplus-nord-n20-se-on-february-2024/feed/ 0
15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল OnePlus Nord N20 SE, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/oneplus-nord-n20-se-launched-in-india-price-specifications-cheap-oneplus-phone-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-n20-se-launched-in-india-price-specifications-cheap-oneplus-phone-details-in-bengali/#respond Mon, 21 Nov 2022 14:06:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33765 ভারতে লঞ্চ হল OnePlus Nord N20 SE

The post 15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল OnePlus Nord N20 SE, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus ভারতের বাজারে তাদের প্রভাব বাড়ানোর জন্য মার্কেটে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord N20 SE ফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির এই কম দামের ফোনটি মাত্র 15 হাজার টাকারও কম দামে পেশ করা হয়েছে। ভারতের মার্কেটে OnePlus Nord N20 SE ফোনটি 14,990 টাকা দামে সেল করা হবে। ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম ও সেল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 16GB RAM এর শক্তি সহ লঞ্চ হল Realme 10 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

OnePlus Nord N20 SE এর দাম

ভারতে OnePlus Nord N20 SE ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই ফোনটির দাম সম্পর্কে কিছু বলা হয়নি। তবে শপিং সাইট ফ্লিপকার্টে OnePlus Nord N20 SE ফোনটি 14,990 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি Blue Oasis এবং Celestial Black কালারে সেল করা হবে।

OnePlus Nord N20 SE এর স্পেসিফিকেশন

OnePlus Nord N20 SE ফোনটি 20.1:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 1612 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এটি একটি ইনসেল স্ক্রিন যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করার পাশাপাশি 269 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং রিয়েল আরজিবির মতো ফিচার সাপোর্ট করে। এই ফোনটির ডায়মেনশন 163.74 × 75.03 × 7.99 এমএম এবং ওজন 187 গ্রাম। আরও পড়ুন: জেনে নিন Airtel এর ডেটা, ব্যালেন্স এবং SMS চেক করার সবচেয়ে সহজ উপায় 

OnePlus Nord N20 SE ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম বেসড অক্সিজেনওএস 12.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে আইএমজি জিই8320 জিপিইউ রয়েছে। OnePlus Nord N20 SE ফোনটিতে LPDDR4X RAM এবং eMMC5.1 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord N20 SE ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির বাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: নভেম্বরে ভারতে লঞ্চ হবে POCO C50 স্মার্টফোন, দাম হতে পারে 10 হাজারের কাছাকাছি

OnePlus Nord N20 SE ফোনটি একটি 4G ফোন যা ডুয়েল সিম, ব্লুটুথ ও ওয়াইফাই ের মতো বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W SUPERVOOC সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল OnePlus Nord N20 SE, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-n20-se-launched-in-india-price-specifications-cheap-oneplus-phone-details-in-bengali/feed/ 0