OnePlus Pad Lite - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 23 Jul 2025 15:31:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 15,999 টাকা দামে ভারতে লঞ্চ হল OnePlus Pad Lite ট্যাবলেট, রয়েছে 9,340mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/oneplus-pad-lite-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-pad-lite-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 24 Jul 2025 02:38:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66227 ভারতে লঞ্চ হল OnePlus Pad Lite ট্যাবলেট

The post 15,999 টাকা দামে ভারতে লঞ্চ হল OnePlus Pad Lite ট্যাবলেট, রয়েছে 9,340mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা কম দামে OnePlus ট্যাবলেট ব্যাবহার করতে চান তাদের জন্য দারুণ সুখবর! কোম্পানি গতকাল ভারতের বাজারে OnePlus Pad Lite নামে তাদের নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। এই ডিভাইসটি 6GB ও 8GB RAM অপশনে পেশ করা হয়েছে এবং এটির প্রাথমিক দাম রাখা হয়েছে মাত্র 15,999 টাকা। এই নতুন ট্যাবলেটে সিম কার্ডও ব্যাবহার করা যায় এবং এটি ওয়াইফাইয়ের মাধ্যমেও ব্যাবহার করা যায়। এই পোস্টে লেটেস্ট OnePlus Pad Lite এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus Pad Lite ট্যাবলেটের দাম

  • 6GB RAM + 128GB Storage (Wi-Fi) – 15,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage (Wi-Fi + 4G LTE) – 17,999 টাকা

ভারতে OnePlus Pad Lite ট্যাবলেট দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। এটির Wi-Fi মডেলে 6GB RAM দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 15,999 টাকা। একইভাবে Wi-Fi + 4G LTE মডেল 8GB RAM সহ 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই 128GB স্টোরেজ রয়েছে।

আগামী 1 আগস্ট থেকে OnePlus Pad Lite ডিভাইসের সেল শুরু হবে এবং প্রাথমিক অফারে কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেটের দামে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ও 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এই ছাড় সহ লেটেস্ট ট্যাবলেটটি যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। এই ডিভাইসটি Aero Blue কালার অপশনে পেশ করা হয়েছে।

OnePlus Pad Lite ট্যাবলেটের স্পেসিফিকেশন

  • 11″ 90Hz FHD+ Display
  • MediaTek Helio G100
  • 8GB RAM + 128GB Storage
  • 5MP Back Camera
  • 5MP Front Camera
  • 9,340mAh Battery
  • 33W SUPERVOOC Charge

ডিসপ্লে

OnePlus Pad Lite ট্যাবলেটে 1920 × 1200 পিক্সক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের স্ক্রিন-টু-বডি রেশিও 85.3%। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট, 500nits ব্রাইটনেস ও 207ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই স্ক্রিনের চারদিকে বডি এজ যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ডিভাইসের থিকনেস 7.39mm এবং ওজন 530 গ্রাম।

পারফরমেন্স

OnePlus Pad Lite ট্যাবলেটটি Android 15 বেসড OxygenOS 15.0.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি100 অক্টাকোর প্রসেসর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ট্যাবে Arm Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই ট্যাবলেটে LPDDR4x RAM + UFS 2.2 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফি ও সেলফির জন্য OnePlus Pad Lite ট্যাবলেটটির উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর রয়েছে। এই ট্যাবে 1080P 30fps ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 5MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে অনলাইন ক্লাস ও ভিডিও কনফারেন্সের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

OnePlus Pad Lite ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপের জন্য 9,340mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, ফুল চাজ করার পর এই ডিভাইসে 11 ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। এছাড়াও এতে 54 দিন অর্থাৎ প্রায় দুই মাস পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

OnePlus Pad Lite ট্যাবলেটের ফিচার

  • এই ট্যাবলেটে Omnibearing Sound Field টেকনোলজি সাপোর্টেড Hi-Res অডিও সহ কোয়াড স্পিকার রয়েছে। এগুলি স্ক্রিন অরিয়েন্টেশন অনুযায়ী সাউন্ড ডাইরেকশনাল করে।
  • Screen Mirroring ফিচারের মাধ্যমে ট্যাবলেটের বড় স্ক্রিন ব্যাবহার করেই OnePlus স্মার্টফোন কন্ট্রোল করা যায়।
  • Clipboard Sharing এবং Shared Gallery এর মতো টুলের সাহায্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে দ্রুত কন্টেন্ট সিঙ্ক করা যায়।
  • Quick Share এবং O+ Connect সাপোর্টের মাধ্যমে এই ট্যাবলেট Android, iOS এবং iPadOS ডিভাইসের সঙ্গেও ফাইল শেয়ার করতে পারে।
  • Open Canvas ফিচারের দৌলতে মাল্টি টাস্কিঙের জন্য দুটি অ্যাপ সাইড-বাই-সাইড চালানো এবং উইন্ডো সাইজও অ্যাডজাস্ট করা যায়।
  • Cross-Screen Transmission এর মাধ্যমে এই ট্যাবলেট সেকেন্ড স্ক্রিন হিসাবে ব্যাবহার করা যায়, এর ফলে স্টেডি ও ওয়ার্ক ফ্লো উভয়ই স্মুথ হয়ে যায়।
  • Kids Mode এর মাধ্যমে এটি ছোটদের জন্য সেফ ও হেল্থি ভার্চুয়াল ডেক্সটপ হিসাবে ব্যাবহার করা যায়, এক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোল ও Eye Care মোড ডিফল্ট অন থাকে।
  • কানেক্টিভিটির জন্য OnePlus Pad Lite ট্যাবলেটে অপশনাল 4G LTE এর সঙ্গে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট রয়েছে।

The post 15,999 টাকা দামে ভারতে লঞ্চ হল OnePlus Pad Lite ট্যাবলেট, রয়েছে 9,340mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-pad-lite-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
কম দামে 9340mAh ব্যাটারি, 8GB RAM সহ লঞ্চ হল OnePlus Pad Lite, জেনে নিন গ্লোবাল দাম https://www.91mobiles.com/bengali/oneplus-pad-lite-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-pad-lite-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 09 Jul 2025 09:51:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65777 গ্লোবাল বাজারে লঞ্চ হল OnePlus Pad Lite

The post কম দামে 9340mAh ব্যাটারি, 8GB RAM সহ লঞ্চ হল OnePlus Pad Lite, জেনে নিন গ্লোবাল দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল OnePlus ভারতে এবং গ্লোবাল বাজারে বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। ভারতের বাজারে OnePlus Nord 5, Nord CE 5 এবং Buds 4 পেশ করা হয়েছে। অন্যদিকে গ্লোবাল বাজারে OnePlus Pad Lite এবং Watch 3 (43mm) প্রোডাক্টদুটিও লঞ্চ করেছে। OnePlus Pad Lite ট্যাবলেটটি UK তে £199 (প্রায় 23,200 টাকা) এবং ইউরোপে €199 (প্রায় 20,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এটি 2023 সালের অক্টোবর মাসে 19,999 টাকা দামে লঞ্চ হওয়া OnePlus Pad Go ট্যাবের সাক্সেসার। এখনও পর্যন্ত এই ট্যাবলেটের ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

OnePlus Pad Lite ট্যাবলেটটির ডিজাইন কোম্পানির অন্যান্য ট্যাবের মতো হবে, তবে নতুন Pad 3 ডিজাইন কিছুটা আলাদা রাখা হয়েছে। ট্যাবটির ব্যাক প্যানেলে একটি সার্কুলার রেয়ার ক্যামেরা রয়েছে, উপরের মাঝখানে উপস্থিত এবং মধ্যে OnePlus লোগো দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি একমাত্র ‘Aero Blue’ কালার অপশনে পেশ করা হয়েছে।

OnePlus Pad Lite ট্যাবলেটটিতে 1920×1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবটি OnePlus Pad Go ট্যাবলেটের থেকে কিছুটা ছোট এবং রেজোলিউশনও অনেকটাই কম। এই ট্যাবলেটে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G100 SoC অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেট OnePlus Pad Go ট্যাবলেটের Helio G99 চিপসেটের তুলনায় একটি আপগ্রেড ভার্সন। এর ফলে হাই-রেজোলিউশন ক্যামেরা সাপোর্ট, অসাধারণ পাওয়ার এফিসিয়েন্সি এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যায়।

এই ট্যাবলেটটিতে 5MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে OnePlus Pad Go ট্যাবে 8MP ক্যামেরা রয়েছে। এতে 9,340mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33W ওয়্যাড চার্জিং সাপোর্ট করে। ট্যাবলেটটিতে কোয়াড স্পিকার রয়েছে এবং এটি OxygenOS 15.0.1 সহ কাজ করে। OnePlus Pad Lite ট্যাবলেটটি 6GB + 128GB স্টোরেজ অপশন Wi-Fi এবং 8GB + 128GB স্টোরেজ অপশন LTE দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আগেই বলা হয়েছে এখনও পর্যন্ত ওয়ানপ্লাসের পক্ষ থেকে Pad Lite ট্যাবলেটের ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। যেহেতু কোম্পানি গত দুইবছর ধরে তাদেত ট্যাবলেট সিরিজের আপডেট করিনি, তাই খুব তাড়াতাড়ি ভারতে ওয়ানপ্লাস তাদের Pad Lite ট্যাবলেটটি লঞ্চ করতে পারে।

The post কম দামে 9340mAh ব্যাটারি, 8GB RAM সহ লঞ্চ হল OnePlus Pad Lite, জেনে নিন গ্লোবাল দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-pad-lite-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0