OnePlus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 30 Jun 2026 15:49:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চের আগেই প্রকাশ্যে এল OnePlus 16R এবং Nord 7 স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে 185Hz ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/oneplus-16r-nord-7-185hz-display-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-16r-nord-7-185hz-display-leaked-know-details-in-bengali/#respond Tue, 30 Jun 2026 15:45:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79952 লিক হল OnePlus 16R এবং Nord 7 ফোনের ডিটেইলস

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল OnePlus 16R এবং Nord 7 স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে 185Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
ভবিষ্যতে OnePlus তাদের ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি মিড-রেঞ্জ ডিভাইসগুলিও নতুন ডিসপ্লে টেকনোলোজি সহ লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী কোম্পানির আপকামিং OnePlus 16R এবং OnePlus Nord 7 ফোনে 185Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, পরবর্তী সময়ে OnePlus তাদের উপস্থিত 165Hz ডিসপ্লে আপগ্রেড করতে পারে এবং প্রিমিয়াম সেগমেন্টের পাশাপাশি মিড-রেঞ্জের ডিভাইসগুলিও 185Hz প্যানেল সহ লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16R এবং Nord 7 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

OnePlus 16R এবং Nord 7 ফোনে পাওয়া যাবে 185Hz ডিসপ্লে

টিপস্টার Smart Pikachu চীনের Weibo এর মাধ্যমে তথ্য শেয়ার করে জানিয়েছে OnePlus তাদের 185Hz রিফ্রেশ রেট টেকনোলোজি শুধুমাত্র ফ্ল্যাগশিপ মডেলেই সীমাবদ্ধ রাখবে না। রিপোর্ট অনুযায়ী কোম্পানি ভবিষ্যতে তাদের মিড-রেঞ্জ সেগমেন্টেও একই টেকনোলোজি সহ পেশ করার পরিকল্পনা করছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হলে, OnePlus 16R এবং OnePlus Nord 7 ফোনে 185Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে বাজারে উপস্থিত OnePlus 15R এবং Nord 6 ফোনে 165Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে।

এই OnePlus এর ফোনেও থাকতে পারে নতুন ডিসপ্লে

লিক অনুযায়ী OnePlus তাদের আপকামিং ফোনগুলি 185Hz প্যানেল সহ লঞ্চ করতে পারে। এতে OnePlus 16, OnePlus 16R, OnePlus 16T, Nord 7, Ace 7 সিরিজের মতো প্রিমিয়াম মডেলগুলি রয়েছে। যদিও Ace সিরিজ এবং OnePlus এর নাম্বার T সিরিজ শুধুমাত্র চীনের বাজারে পেশ করা হয়। বেশ কিছু সিলেক্টেড বাজারে OnePlus 16, OnePlus 16R এবং Nord 7 ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

কিছু দিন পরে হবে লঞ্চ

আপাতত OnePlus 16R এবং Nord 7 ফোনদুটি লঞ্চের অনেকটাই সময় বাঁকি আছে। 2025 সালের ডিসেম্বর মাসে OnePlus 15R ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই 2026 সালের শেসের দিকে নেক্সট জেনারেশন মডেল পেশ করা হতে পারে। অন্যদিকে 2026 সালের এপ্রিল মাসে OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করা হয়েছিল, তাই 2027 সালের শুরুতেই Nord 7 ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

তবে এই ফোনগুলি কেনার জন্য ইউজারদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। বর্তমানে যারা ফোন কিনতে চাইছেন, তাদের জন্য বাজারে উপস্থিত Nord 6 এবং OnePlus 15R ফোনগুলি ভালো অপশন হবে।

OnePlus Nord 6 ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 9000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে OnePlus 15R ফোনে 7,400mAh ব্যাটারি এবং শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর রয়েছে। এই ফোনে 165Hz এমোলেড ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অদূর ভবিষ্যতে OnePlus 16R এবং Nord 7 স্মার্টফোনের সম্পর্কে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল OnePlus 16R এবং Nord 7 স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে 185Hz ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-16r-nord-7-185hz-display-leaked-know-details-in-bengali/feed/ 0
8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন OnePlus N6, দাম পড়বে মাত্র 19999 টাকা https://www.91mobiles.com/bengali/oneplus-n6-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-n6-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 30 Jun 2026 11:41:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79925 ভারতে লঞ্চ হল OnePlus N6

The post 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন OnePlus N6, দাম পড়বে মাত্র 19999 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ OnePlus ভারতে তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে OnePlus N6 ফোনটি ‘5G স্মার্টফোন আন্ডার 25000’ ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। এই ফোনে 8000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 6GB RAM এবং Dimensity 6360 Apex প্রসেসর যোগ করা হয়েছে। এই নতুন 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus N6 ফোনের দাম

ভারতে OnePlus N6 ফোনের 4GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 22,999 টাকা। এক‌ইভাবে এই ফোনটির 6GB RAM + 128GB Storage সহ টপ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও আগামী 4 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে আমাজন থেকে ফোনটি কেনা হলে 1,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ অফারে OnePlus N6 5G ফোনটি মাত্র 19,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে পাওয়া যাবে।

OnePlus N6 ফোনের স্পেসিফিকেশন

OnePlus N6 ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 401ppi পিক্সেল ডেনসিটি এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি যোগ করা হয়েছে। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus N6 ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট দেওয়া হয়েছে। এই 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে 588319 AnTuTu স্কোর পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm Vapor Chamber Cooling সিস্টেম যোগ করা হয়েছে।

OnePlus N6 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি সেগমেন্ট OnePlus N6 ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 8000mAh রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জের পর সাধারণ ব্যাবহারে এই ফোনটি 3 দিন পর্যন্ত সহজেই ব্যাক‌আপ দিয়ে দেবে। আমাদের টেস্টিঙে 19 ঘন্টা, 17 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। জানিয়ে রাখি এই ফোনে 7 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

OnePlus N6 ফোনটি বাইপাস চার্জিং সাপোর্ট করে। এই ফিচার হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেয়। এর ফলে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

The post 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন OnePlus N6, দাম পড়বে মাত্র 19999 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-n6-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে চারটি নতুন স্মার্টফোন, বাজারে আসছে Samsung, OnePlus এবং OPPO মোবাইল https://www.91mobiles.com/bengali/upcoming-5g-phone-launch-this-week-in-india-samsung-galaxy-m47-oneplus-n6-oppo-reno-16-and-reno-16c-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-5g-phone-launch-this-week-in-india-samsung-galaxy-m47-oneplus-n6-oppo-reno-16-and-reno-16c-check-list-in-bengali/#respond Mon, 29 Jun 2026 14:14:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79850 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে চারটি নতুন স্মার্টফোন, বাজারে আসছে Samsung, OnePlus এবং OPPO মোবাইল first appeared on 91Mobiles Bengali.

]]>
2026 সালের দ্বিতীয় কোয়ার্টার শেষ হয়ে বছরের দ্বিতীয়ার্ধ শুরু হতে চলেছে। এই সপ্তাহে একটি মাস শেষ হয়ে আরেকটি মাসের সূচনা হবে। এক‌ই সঙ্গে এই সপ্তাহে ভারতের বাজারে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, এর মধ্যে দুটি ফোন জুন মাসে এবং অপর দুটি স্মার্টফোন জুলাই মাসে পেশ করা হবে। Samsung, OnePlus ও OPPO কোম্পানি এই সপ্তাহে ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। 29 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M47 5G

লঞ্চ ডেট – 29 জুন

29 জুন ভারতে Samsung Galaxy M47 5G ফোনটি লঞ্চ করা হবে। LPDDR5X RAM টেকনোলজির দৌলতে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon চিপসেট যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ফ্রন্ট প্যানেলে 12MP সেলফি ক্যামেরা থাকবে। Galaxy M47 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি 45W ফাস্ট চার্জিঙের পাশাপাশি বাইপাস চার্জিং ফিচার সাপোর্ট করবে।

OnePlus N6

লঞ্চ ডেট – 30 জুন

ভারতে 30 জুন OnePlus N6 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি তাদের নতুন ‘N’ সিরিজের সূচনা করতে চলেছে এবং এই ফোনটি 20 হাজার থেকে 25 হাজার টাকার রেঞ্জে সেল করা হতে পারে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই আপকামিং ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হবে। OnePlus N6 ফোনটিতে 7 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। প্রাইস রেঞ্জ দেখে মনে করা হচ্ছে এই ফোনে MediaTek Dimensity 7400 Super চিপসেট যোগ করা হবে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP66 + IP68 + IP69 রেটিং পাওয়া যাবে।

OPPO Reno 16

লঞ্চ ডেট – 2 জুলাই

আগামী 2 জুলাই ভারতে OPPO Reno 16 স্মার্টফোন পেশ করা হবে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে এবং ফোনটির ভারতীয় মডেলেও একই প্রসেসর পাওয়া যাবে। ভারতে এই ফোনটি 12GB RAM সহ সেল করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে। এর সঙ্গে সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হবে।

OPPO Reno 16C

লঞ্চ ডেট – 2 জুলাই

OPPO Reno 16 ফোনটির সঙ্গে সঙ্গে এক‌ই দিনে কোম্পানি Reno 16 ফোনটিও লঞ্চ করতে চলেছে। এই ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হ‌ওয়া Reno 16F ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে যোগ করা হবে। এছাড়াও এই ফোনে 50MP সেলফি ক্যামেরার পাশাপাশি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে চারটি নতুন স্মার্টফোন, বাজারে আসছে Samsung, OnePlus এবং OPPO মোবাইল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-5g-phone-launch-this-week-in-india-samsung-galaxy-m47-oneplus-n6-oppo-reno-16-and-reno-16c-check-list-in-bengali/feed/ 0
লিক হল OnePlus 16T স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর https://www.91mobiles.com/bengali/oneplus-16t-snapdragon-8-elite-gen-6-specs-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-16t-snapdragon-8-elite-gen-6-specs-leaked-know-details-in-bengali/#respond Tue, 23 Jun 2026 11:57:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79608 প্রকাশ্যে এল OnePlus 16T ফোনের তথ্য

The post লিক হল OnePlus 16T স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
ওয়ানপ্লাস তাদের আপকামিং কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus 15s ফোনের সম্পর্কে জানানো হয়নি। অন্যদিকে কোম্পানি চীনের জন্য একটি নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 16T স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই নতুন লিকের মাধ্যমে ফোনের প্রসেসর এবং ডিসপ্লে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটি OnePlus 15T ফোনের আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। এই বছর মার্চ মাসে চীনের বাজারে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 16T স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল OnePlus 16T ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station Weibo তে OnePlus 16T ফোনের তথ্য শেয়ার করেছে। OnePlus তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ ফোনের টেস্টিং চলছে বলে শোনা যাচ্ছে। যদিও পোস্টের মাধ্যমে ফোনের অফিসিয়াল নাম সম্পর্কে জানানো হয়নি, তবে আপকামিং ফোনটি 16T নামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী আসন্ন OnePlus 16T ফোনে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট অ্যাডভান্স 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি। এই বছরের শেষের দিকে এই প্রসেসরটি লঞ্চ করা হতে পারে।

OnePlus 16T ফোনে প্রায় 6.3-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লেতে OnePlus 15T ফোনের মতো কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া আপকামিং ফোনের ক্যামেরা, ব্যাটারি এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

কবে হতে পারে লঞ্চ?

2026 সালের মার্চ মাসে চীনে OnePlus 15T ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই আগামী বছর এইসময়ের কাছাকাছি চীনের বাজারে OnePlus 16T ফোনটি পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগে OnePlus 15T ফোনটি গ্লোবাল বাজারে OnePlus 15s নামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছিল। তবে রিপোর্টে বলা হয়েছে কোম্পানি আপাতত এই ফোনটির গ্লোবাল লঞ্চ পিছিয়ে দিয়েছে

OnePlus 15T ফোনের স্পেসিফিকেশন

আগের মডেল OnePlus 15T ফোনে 6.32-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। একইসঙ্গে ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 বা IP69K জগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15T ফোনে 50MP + 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

অবশেষে জানিয়ে রাখি আপকামিং OnePlus 16T ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা হচ্ছে। তবে রিপোর্টের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি আবারও তাদের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টে ফিরতে চলেছে। ভবিষ্যতে আমরা এই ফোনের সম্পর্কে নতুন তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post লিক হল OnePlus 16T স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-16t-snapdragon-8-elite-gen-6-specs-leaked-know-details-in-bengali/feed/ 0
OnePlus 15R ফোনের সবকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট, জেনে অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/3000-price-discount-on-oneplus-15r-5g-phone-in-india-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/3000-price-discount-on-oneplus-15r-5g-phone-in-india-know-offers-details-in-bengali/#respond Mon, 22 Jun 2026 16:17:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79526 OnePlus 15R ফোনে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট

The post OnePlus 15R ফোনের সবকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট, জেনে অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে OnePlus 15R ফোনটি ভারতের বাজারে শিরোনামে ছেয়ে রয়েছে। কিছু দিন আগে এই ফোনের দাম বাড়ানো হয়েছে এবং সম্প্রতি ফোনটির 16GB RAM ভেরিয়েন্ট‌ও পেশ করা হয়েছে। 16GB RAM সহ ফোনটির এই নতুন মডেলের দাম রাখা হয়েছে 61,999 টাকা। এবার কোম্পানির পক্ষ থেকে OnePlus 15R ফোনে ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

OnePlus 15R ফোনের দাম

OnePlus 15R ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনের 12GB RAM ভেরিয়েন্ট 256GB ও 512GB স্টোরেজ মডেলের দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকা। এই মডেলদুটি যথাক্রমে 47,999 টাকা এবং 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা পরবর্তী সময়ে প্রাইস হাইকের ফলে বেড়ে যায়। OnePlus 15R ফোনের 16GB RAM মডেল 61,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

OnePlus 15R ফোনের অফার

বর্তমানে OnePlus 15R ফোনের দামে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টেই এই ছাড় জারি করা হয়েছে। এই অফারে ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ সহ বেস মডেল 51,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে।

এক‌ইভাবে OnePlus 15R ফোনের 12GB RAM ও 512GB স্টোরেজ মডেল 56,999 টাকা দামে সেল করা হচ্ছে। এক‌ইভাবে অফারে এই ফোনের 16GB RAM মডেল 58,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। এই 3000 টাকা ছাড় ব্যাঙ্ক অফার হিসাবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে পাওয়া যাবে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনার সময় HDFC, Kotak ও IDFC First Bank ইউজাররা 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। অপরদিকে আমাজনে HDFC, Axis, HSBC ও IDFC ব্যাঙ্ক ইউজারদের এই ছাড় দেওয়া হবে। উভয় প্ল্যাটফর্মে Credit Card EMI ট্রানজংকশনের ক্ষেত্রে এই ডিসকাউন্ট উপভোগ করা যাবে।

কম দামে OnePlus 15R ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

ওয়ানপ্লাস / আমাজন

OnePlus 15R ফোনের স্পেসিফিকেশন

OnePlus 15R ফোনে Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 29,57,229 AnTuTu Score পেয়েছে। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 360 ডিগ্রি Cryo Velocity কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5X Ultra RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যা ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিং দিতে সক্ষম। এই ফোনটি OxygenOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

এই ফোনে 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ইন্টেলিজেন্ট আই কেয়ার 5.0 সার্টিফাইড এই স্ক্রিন দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি করবে না। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।

OnePlus 15R ফোনে ফটোগ্রাফির জন্য DetailMax engine সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX906 OIS সেন্সর এবং 112° FoV ও f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OnePlus 15R ফোনে 7400mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 18 ঘন্টা, 13 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটিতে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

The post OnePlus 15R ফোনের সবকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট, জেনে অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/3000-price-discount-on-oneplus-15r-5g-phone-in-india-know-offers-details-in-bengali/feed/ 0
আবারও বেড়েছে OnePlus Nord CE 6 ফোনের দাম, লঞ্চ প্রাইসের চেয়ে 4,000 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এই ফোন https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-6-price-hike-india-second-time-new-price-june-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-6-price-hike-india-second-time-new-price-june-2026-know-details-in-bengali/#respond Mon, 22 Jun 2026 14:09:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79513 বেড়ে গেল OnePlus Nord CE 6 ফোনের দাম

The post আবারও বেড়েছে OnePlus Nord CE 6 ফোনের দাম, লঞ্চ প্রাইসের চেয়ে 4,000 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus আবারও ভারতের বাজারে তাদের OnePlus Nord CE 6 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। লঞ্চের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার ফোনটির দাম বাড়ানো হল। সম্প্রতি কোম্পানি তাদের OnePlus 15 এবং OnePlus Nord CE 6 Lite ফোনের দাম‌ও বাড়িয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nord CE 6 ফোনের নতুন দাম সম্পর্কে।

OnePlus Nord CE 6 ফোনের নতুন দাম

OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইটে OnePlus Nord CE 6 ফোনের নতুন দাম আপডেট করে দেওয়া হয়েছে। এই ফোনটির 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 31,999 টাকা থেকে বাড়িয়ে 33,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 34,999 টাকা থেকে বেড়ে 36,999 টাকা হয়ে গেছে।

লঞ্চের সময় OnePlus Nord CE 6 ফোনের 8GB + 128GB মডেলের দাম 29,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ বর্তমানে উভয় মডেলের দাম 4,000 টাকা বেড়ে গেছে।

OnePlus Nord CE 6 ফোনের স্পেসিফিকেশন

OnePlus Nord CE 6 5G ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে।

এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য OnePlus Nord CE 6 ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং দেওয়া হয়েছে।

34,000 টাকা প্রাথমিক দামের কারণে ইউজাররা OnePlus Nord CE 6 ফোনের বদলে অন্য ফোন দেখতে পারেন। বাজারে উপস্থিত Redmi Turbo 5 ও POCO X8 Pro ফোনগুলির দাম এক‌ই রেঞ্জে হলেও, এতে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তবে ওয়ানপ্লাস ফোনটির মতো বড় ব্যাটারি অন্য ব্র্যান্ডের ফোনে পাওয়া যায় না। এছাড়া ব্র্যান্ড ভ্যালুও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, মজবুত বিল্ড কোয়ালিটি এবং সুন্দর সফটওয়্যার এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য Nord CE 6 ফোনটি দারুণ বিকল্প। আবার যেসব ইউজাররা কম দামে এক‌ই প্রসেসর সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা Motorola Edge 70 Fusion ফোনটি দেখতে পারেন। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।

The post আবারও বেড়েছে OnePlus Nord CE 6 ফোনের দাম, লঞ্চ প্রাইসের চেয়ে 4,000 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-ce-6-price-hike-india-second-time-new-price-june-2026-know-details-in-bengali/feed/ 0
চীনের বাজারে লঞ্চ হল OnePlus Pad 3 Pro, রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 13,380mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/oneplus-pad-3-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-pad-3-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 18 Jun 2026 15:13:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79353 চীনে লঞ্চ হল OnePlus Pad 3 Pro

The post চীনের বাজারে লঞ্চ হল OnePlus Pad 3 Pro, রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 13,380mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus চীনে তাদের প্রিমিয়াম ট্যাবলেট ডিভাইস OnePlus Pad 3 Pro লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন, বড় ব্যাটারি এবং AI ফিচার যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ট্যাবলেটে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এর ফলে এই ট্যাবটি এখনও পর্যন্ত পেশ হ‌ওয়া সবচেয়ে শক্তিশালী ট্যাবলেট ডিভাইসের স্থান পেয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসের স্পেসিফিকেশন এবং প্রাইস ডিটেইলস সম্পর্কে।

OnePlus Pad 3 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন

OnePlus Pad 3 Pro ট্যাবে 13.2 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 7:5 আসপেক্ট রেশিও এবং 3392 x 2400 রেজোলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লে 30Hz থেকে 144Hz পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট দিতে সক্ষম। সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্সের জন্য এতে 1,000nits পীক ব্রাইটনেস এবং 98 শতাংশ DCI-P3 কালার গামুট সাপোর্ট যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য OnePlus Pad 3 Pro ট্যাবলেটে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট রয়েছে। এর সঙ্গে এতে 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ট্যাবটি ColorOS 16 ওএসে কাজ করে।

OnePlus Pad 3 Pro ট্যাবটিতে PC-লেভেল WPS Office, অ্যাডভান্স ফাইল ম্যানেজমেন্ট, ক্রস-ডিভাইসস্ক্রিন শেয়ারিং, কীবোর্ড ও মাউস শেয়ারিঙের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও নোটস্ নেওয়া, ট্রান্সলেশন এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন AI বেস্ড ফিচার রয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus Pad 3 Pro ট্যাবলেটের ব্যাক প্যানেলে 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এক‌ইভাবে ভিডিও কল ও অনলাইন কনফারেন্সের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ডিভাইসে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 13,380mAh ব্যাটারি রয়েছে।

OnePlus Pad 3 Pro ট্যাবে Wi-Fi 7, Bluetooth 5.4, USB 3.2 Gen 1 পোর্ট, আটটি স্পিকার, ডুয়েল মাইক্রোফোন, ফেস আনলক ও স্টাইলাস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ডিভাইসের ওজন 672 গ্ৰাম এবং থিকনেস মাত্র 5.94mm।

OnePlus Pad 3 Pro ট্যাবলেটের দাম

চীনে OnePlus Pad 3 Pro ট্যাবের 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 4,399 ইউয়ান (প্রায় 61,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ডিভাইসের 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্টের দাম 4,899 ইউয়ান (প্রায় 68,000 টাকা) রাখা হয়েছে। এছাড়াও এই ট্যাবের 16GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 5,399 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 75,000 টাকা রাখা হয়েছে। এই ট্যাবটি Dark Brown ও Light Green কালার অপশনে সেল করা হবে।

যেসব ইউজাররা চীনে আছেন এবং একটি নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাঁরা এই ট্যাবটি কিনতে পারেন।

The post চীনের বাজারে লঞ্চ হল OnePlus Pad 3 Pro, রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 13,380mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-pad-3-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
8000mAh ব্যাটারি সহ 30 জুন ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus N6 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/8000mah-battery-5g-phone-oneplus-n6-will-launch-on-30-june-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/8000mah-battery-5g-phone-oneplus-n6-will-launch-on-30-june-know-details-in-bengali/#respond Thu, 18 Jun 2026 10:08:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79325 30 জুন পেশ হবে OnePlus N6 5G

The post 8000mAh ব্যাটারি সহ 30 জুন ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus N6 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
ফ্ল্যাগশিপ কিলার নামে জনপ্রিয় ব্র্যান্ড OnePlus শীঘ্রই মিড বাজেট সেগমেন্টে তাদের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 30 জুন OnePlus N6 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। আপকামিং ফোনটির মাধ্যমে প্রথম কোম্পানির ‘N’ সিরিজ শুরু হতে চলেছে। এবার অফিসিয়ালি আসন্ন OnePlus N6 ফোনের ব্যাটারি সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

OnePlus N6 ফোনের ব্যাটারি

আগামী 30 জুন OnePlus N6 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। আপকামিং ফোনটি বাজারে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এতে 8000mAh battery দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে নর্মাল ব্যাবহারে ফোনটিতে 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। OnePlus N6 ফোনের আগেই কোম্পানির Nord CE6 ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।

ওয়ানপ্লাস তাদের আপকামিং OnePlus N6 ফোনটি 7 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করতে চলেছে। এই প্রথম ওয়ানপ্লাসের কোনো ফোন সবচেয়ে দীর্ঘমেয়াদী ব্যাটারি সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কোম্পানির সবচেয়ে শক্তিশালী OnePlus 15 ফোনটি 4 বছরের ব্যাটারি হেলথ সহ পেশ করা হয়েছিল। অন্যদিকে OnePlus Nord 6 ফোনে 5 বছরের ব্যাটারি হেলথ দেওয়া হয়েছিল। অর্থাৎ এই দিক দিয়ে OnePlus N6 ফোনটি অনেকটাই এগিয়ে রয়েছে।

OnePlus N6 ফোনের প্রাইস

OnePlus N6 ফোনটি 25 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে শপিং সাইট আমাজনের ফোনটির মাইক্রোসাইটের একটি টেস্টিং ল্যাবের থেকে বেস্ট স্মার্টফোন আন্ডার ₹25,999 টাইটেইল দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে ফোনটি টপ মডেলের ওপর টেস্ট করা হয়েছে। অর্থাৎ OnePlus N6 ফোনের প্রাথমিক দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। এটি বেস ভেরিয়েন্টের দাম হতে পারে।

OnePlus N6 ফোনের ডিটেইলস

OnePlus N6 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনো অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ভারতের বাজারে ফোনটি MediaTek Dimensity 7400 Super প্রসেসর লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে ভারতের বাজারে ফোনটি ColorOS 16 সহ পেশ করা হতে পারে।

OnePlus 5G ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। আপকামিং ওয়ানপ্লাস ফোনটি 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফোনে IP66 + IP68 + IP69 রেটিং থাকতে পারে। আসন্ন OnePlus N6 ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য আগামী 30 জুন লঞ্চের অপেক্ষা করতে হবে।

The post 8000mAh ব্যাটারি সহ 30 জুন ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus N6 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/8000mah-battery-5g-phone-oneplus-n6-will-launch-on-30-june-know-details-in-bengali/feed/ 0
30 জুন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus N6 স্মার্টফোন, লাইভ হল ওয়েবসাইট এবং Amazon মাইক্রো সাইট https://www.91mobiles.com/bengali/oneplus-n6-india-launch-date-amazon-microsite-live-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-n6-india-launch-date-amazon-microsite-live-know-details-in-bengali/#respond Thu, 18 Jun 2026 03:32:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79307 30 জুন ভারতে পেশ হতে চলেছে OnePlus N6

The post 30 জুন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus N6 স্মার্টফোন, লাইভ হল ওয়েবসাইট এবং Amazon মাইক্রো সাইট first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি OnePlus ভারতের বাজারে তাদের নতুন N Series এর ঘোষণা করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 30 জুন এই সিরিজের প্রথম OnePlus N6 স্মার্টফোনটি পেশ করা হবে। একইসঙ্গে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাজনে ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনের ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus N6 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

OnePlus N6 ফোনের ডিটেইলস

OnePlus জানিয়েছে মূলত ভারতীয় তরুণদের কথা মাথায় রেখে আপকামিং N সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ফোনগুলি 18,000 টাকা থেকে 25,000 টাকা রেঞ্জে পেশ করা হতে পারে। যেসব ইউজাররা বিনোদন, গেমিং, পড়াশোনা, কন্টেন্ট ক্রিয়েশন ও দৈনন্দিন ব্যাবহারের জন্য নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন এই ফোনটি তাদের যথেষ্ট পছন্দ হবে বলে কোম্পানি জানিয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী আপকামিং N সিরিজের “N” শব্দের অর্থ হল New, Neo ও Never Off। ইউজারদের দীর্ঘ ব্যাটারি লাইফ, স্মুথ পারফরমেন্স ও সুন্দর ডিজাইন দেওয়াই এই সিরিজের লক্ষ্য হতে চলেছে।

OnePlus N6 ফোনের ডিজাইন

আপকামিং OnePlus N6 ফোনটি আগের Nord সিরিজের মতো দেখাচ্ছে। নিচে দেওয়া ইমেজের মাধ্যমে ফোনটি দেখানো হয়েছে। ইমেজে OnePlus N6 ফোনটি অনেকটাই স্লিম ডিজাইন সহ দেখা যাচ্ছে। এই ফোনে ফ্ল্যাট edges দেওয়া হয়েছে, ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে dual rear camera সেটআপ এবং LED flash দেওয়া হয়েছে।

ইমেজে ফোনটি দুটি color অপশনে দেখা গেছে। এতে একটি light green এবং দ্বিতীয়টি dark grey অপশন। একইসঙ্গে ফ্রন্টে পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটিতে অত্যন্ত পাতলা বেজল রয়েছে।

OnePlus N6 ফোনের অন্যান্য ডিটেইলস

আপকামিং N Series সিরিজ লঞ্চের পর OnePlus ভারতের বাজারে তিনটি আলাদা আলাদা ক্যাটাগরিতে কাজ করবে। এতে ফ্ল্যাগশিপ সিরিজ, Nord সিরিজ এবং নতুন N-Series রয়েছে। কোম্পানির উদ্দেশ্য আলাদা আলাদা বাজারে তাদের পরিধি বিস্তার করা।

OnePlus India এর Vice-President Ford জানিয়েছেন, ভারতীয় স্মার্টফোন বাজারে 18,000 টাকা থেকে 25,000 টাকার সেগমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আজকের দিনে দাঁড়িয়ে Gen Z ইউজাররা তাদের স্মার্টফোনকে শুধুমাত্র একটি ডিভাইস নয়, বরং দৈনন্দিন জীবনের একটি প্রধান অংশ। এই কারণে কোম্পানি নতুন N Series এর সূচনা করতে চলেছে।

OnePlus আরও জানিয়েছে কোম্পানি ভারতে তাদের সার্ভিস অফলাইন পরিধি বিস্তারের উদ্দেশ্যে যথেষ্ট কাজ করেছে। কোম্পানি OPPO নেটওয়ার্কের সাহায্যে তাদের সার্ভিস সেন্টারের সংখ্যা 400 থেকে বাড়িয়ে 500 করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউজাররা আফটার সেল সার্ভিস উপভোগ করতে পারবেন।

আপাতত কোম্পানির পক্ষ থেকে OnePlus N6 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ওয়েবসাইট এবং Amazon মাইক্রোসাইট লাইভ হওয়ার পর মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি ফিচার সম্পর্কে জানানো হবে।

The post 30 জুন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus N6 স্মার্টফোন, লাইভ হল ওয়েবসাইট এবং Amazon মাইক্রো সাইট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-n6-india-launch-date-amazon-microsite-live-know-details-in-bengali/feed/ 0
8,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে OnePlus 15 এবং Nord CE 6 Lite ফোনের দাম, জেনে নিন কত দামে হবে সেল https://www.91mobiles.com/bengali/oneplus-15-nord-ce-6-lite-price-hike-again-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-15-nord-ce-6-lite-price-hike-again-in-india-know-details-in-bengali/#respond Wed, 17 Jun 2026 04:35:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79234 বেড়ে গেল OnePlus 15 এবং Nord CE 6 Lite ফোনের দাম

The post 8,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে OnePlus 15 এবং Nord CE 6 Lite ফোনের দাম, জেনে নিন কত দামে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus তাদের OnePlus 15 ও OnePlus Nord CE 6 Lite ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটির দাম দ্বিতীয়বার বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বড় কথা এবার 8,000 টাকা পর্যন্ত প্রাইস হাইক জারি করা হয়েছে। এর ফলে ফোনদুটি এখন থেকে ওপরের ক্যাটাগরিতে পৌঁছে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

OnePlus 15 ফোনের নতুন দাম

OnePlus 15 ফোনের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এই ফোনটির 12GB + 256GB মডেলের দাম আগে 77,999 টাকা ছিল, যা এখন বেড়ে 85,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে এই ফোনের 85,999 টাকা দামের 16GB + 512GB মডেল কেনার জন্য এখন থেকে 93,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই ফোনটির দাম 8,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত 3,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তবে এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

জানিয়ে রাখি OnePlus 15 ফোনের বেস মডেলের লঞ্চ প্রাইস ছিল 72,999 টাকা। অর্থাৎ ফোনটির দাম নিঃসন্দেহে অনেকটাই বেড়ে গেছে।

OnePlus Nord CE 6 Lite ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের OnePlus Nord CE 6 Lite ফোনের 6GB + 128GB মডেলের দাম 25,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 20,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 30,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনে বর্তমানে 1,500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

উভয় ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

ফিচারের দিক থেকে OnePlus 15 ফোনটি একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 7,300mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, 165Hz LTPO AMOLED ডিসপ্লে এবং তিনটি 50MP রেয়ার ক্যামেরা রয়েছে।

যেসব ইউজাররা কম বাজেটে বড় ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য OnePlus Nord CE 6 Lite ফোনটি সেরা বিকল্প। এই ফোনটিতে 7,000mAh ব্যাটারি, Dimensity 7400 Apex চিপসেট এবং 144Hz ডিসপ্লে দেওয়া হয়েছে।

প্রাইস হাইকের ফলে OnePlus 15 ফোনটির দাম OPPO Find X9 ও Xiaomi 17 ফোনের মতো প্রিমিয়াম ফোনের কাছাকাছি পৌঁছে গেছে। তাই এবার থেকে এই ফোনটিকে হাই-এন্ড সেগমেন্টের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। অপরদিকে Realme GT 8 Pro ফোনটি এখনও আগের দামেই ইউজারদের সেরা পছন্দ হয়ে উঠতে পারে।

যারা OnePlus 15 ফোনটি কেনার কথা ভাবছিলেন তাদের এবার অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে তুলনা করে দেখা উচিৎ। অপরদিকে Nord CE 6 Lite ফোনটি কেনার বদলে আপকামিং OnePlus N6 ফোনের জন্য অপেক্ষা করা ভালো। আগামী 30 জুন কম বাজেটে এই ফোনটি লঞ্চ হতে চলেছে। তবে এই প্রাইস হাইক কত দিন চলবে সেই বিষয়ে কোম্পানি কিছু জানায়নি।

The post 8,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে OnePlus 15 এবং Nord CE 6 Lite ফোনের দাম, জেনে নিন কত দামে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-15-nord-ce-6-lite-price-hike-again-in-india-know-details-in-bengali/feed/ 0