The post Kuno ন্যাশনাল পার্কে এল চিতা, আপনিও দেখতে পারবেন লাইভ, জেনে নিন অনলাইন বুকিং ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>70 বছর পর ভারতে চিতা এসেছে, যাদের Kuno জাতীয় উদ্যানে রাখা হবে। আপনারা টেলিভিশন এবং ইন্টারনেট এর মাধ্যমে তো নিশ্চয়ই এই চিতাদের দেখেছেন, তবে আপনি যদি এই চিতাগুলিকে লাইভ দেখতে চান তাহলে সরকারের পক্ষ থেকে তারও ব্যবস্থা করা হয়েছে। পর্যটকরা Kuno জাতীয় উদ্যানে চিতা দেখার জন্য অনলাইনে বুকিং করতে পারবে। জেনে নিন ডিটেইল।

চিতাদের আসার সাথে সাথে Kuno জাতীয় উদ্যানে সাফারির জন্য অপেক্ষা করতে শুরু করেছে বহু মানুষ। আর সবথেকে ভালো বিষয় হল Kuno জাতীয় উদ্যানের জঙ্গল শীঘ্রই সাফারি শুরু হতে চলেছে। বৃষ্টির কারণে, Kuno পার্ক জুন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, যা আবার অক্টোবরে খোলা হয়। Kuno জঙ্গল সাফারিতে, আপনি 22শে আগস্ট থেকে নভেম্বরের বুকিং 2রা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এর বুকিং 6ই সেপ্টেম্বর থেকে করতে পারবেন৷

উপরে উল্লিখিত 8টি স্টেপ অনুসরণ করে, আপনি নামিবিয়া থেকে ভারতে আসা 8টি চিতা দেখতে যেতে পারেন এবং Kuno জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির রোমাঞ্চকর অনুভূতি উপভোগ করতে পারেন।
1) প্রথমে Kuno জাতীয় উদ্যানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সরাসরি লিঙ্কের জন্য (এখানে ক্লিক করুন)
2) এখানে login and register এর অপশন আসবে, তাতে register সিলেক্ট করুন।

3) রেজিস্ট্রেশন উইন্ডো খুলবে, এতে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য লিখতে হবে, যার মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত থাকবে:
– ইমেইল আইডি
– পাসওয়ার্ড
– কনফার্ম পাসওয়ার্ড
– নাম
– জন্ম তারিখ
– লিঙ্গ
– মোবাইল নম্বর
– ইমারজেন্সি নাম্বার
– পরিচয়পত্র
– আইডি কার্ড নাম্বার
4) সমস্ত বিবরণ দেওয়ার পরে, সেগুলি সঠিকভাবে চেক করে নেবেন এবং তারপরে ক্যাপচার দিকে এগিয়ে যেতে হবে।

5) ক্যাপচায় জিজ্ঞাসা করা সহজ প্রশ্নের উত্তর লিখে রেজিস্টার বাটন প্রেস করতে হবে।
6) রেজিস্টার বাটন এ ক্লিক করার পরে, আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটা দিতে হবে।
7) একবার OTP ভেরিফাই হয়ে গেলে, আপনি Kuno ন্যাশনাল পার্ক এর বুকিং রেজিস্ট্রার হয়ে যাবে।

8) রেজিস্ট্রার হওয়ার পরে লগইন পেজ এ গিয়ে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার জঙ্গল সাফারি বুকিং হয়ে যাবে।
Kuno জাতীয় উদ্যান সম্পর্কিত অন্য যেকোন তথ্যের জন্য, আপনি সরাসরি জাতীয় অভয়ারণ্যের সাথে যোগাযোগ করতে পারেন।
ফোন নম্বর: 07530 – 220004, 9424791938, 8871187201
ইমেল: [email protected]
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post Kuno ন্যাশনাল পার্কে এল চিতা, আপনিও দেখতে পারবেন লাইভ, জেনে নিন অনলাইন বুকিং ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post এখন থেকে ঘরে বসে বুক করুন LPG Gas Cylinder, শুধুমাত্র একটি Whatsapp ম্যাসেজেই হয়ে যাবে কাজ first appeared on 91Mobiles Bengali.
]]>দেশের তিনটি বড়ো এলপিজি গ্যাস সিলিন্ডার সাপ্লাই কোম্পানি Indian Oil এর Indane, Hindustan Petroleum অর্থাৎ HP Gas এবং Bharat Petroleum এর Bharat Gas নিজের গ্রাহকদের Online LPG Cylinder Booking করার সুবিধা করে দিচ্ছে। গ্যাস সিলিন্ডার কলিঙের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমে, ইউপিআই এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুক করা যাবে।

Indane ইউজাররা কিভাবে সিলিন্ডার বুক করবেন
ইন্ডেন কোম্পানি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করার জন্য যে নাম্বার জারি করেছে তাহলো 7588888824। এখানে বলে দিই যে ঘরোয়া গ্যাস সিলিন্ডার 7718955555 নাম্বারে সরাসরি কল করেও বুক করা যাবে। এই দুটি সার্ভিসের সুবিধা শুধুমাত্র রেজিস্টার্ড নাম্বারের মাধ্যমেই নিতে পারবেন। WhatsApp থেকে সিলিন্ডার বুক করার জন্য 7588888824 এ ‘REFILL’ লিখে ম্যাসেজ সেন্ড করতে হবে।
HP ইউজাররা এই পদ্ধতিতে সিলিন্ডার বুক করবেন
এইচপি কোম্পানি কল আর হোয়াটসঅ্যাপ দুটির জন্যই একটি নাম্বার পেশ করেছে। নাম্বারটি হলো 9222201122। গ্রাহকরা চাইলে কল অথবা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে নিজের ঘরের এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। WhatsApp ম্যাসেজ বক্সে গিয়ে 9222201122 নাম্বারে ‘BOOK’ লিখে ম্যাসেজ করলেই গ্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে। মনে রাখবেন যে এই সুবিধাও শুধুমাত্র রেজিস্টার্ড নাম্বার থেকেই পাওয়া যাবে।

Bharat ইউজাররা এই পদ্ধতিতে সিলিন্ডার বুক করতে পারবে
ভারত গ্যাসের উপভোক্তাদের জন্য জারি করা নাম্বারটি হলো 1800224344। এই নাম্বারে কল অথবা ম্যাসেজ করে নিজের এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে WhatsApp এ ‘BOOK’ বা ‘1’ লিখে ম্যাসেজ সেন্ড করতে হবে। যেই নতুন সিলিন্ডারের বুকিং কন্ফর্ম হয়ে যাবে, তখন আপনার Whatsapp এ বুকিং রিকয়েস্টের স্ট্যাটাস আপডেট চলে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post এখন থেকে ঘরে বসে বুক করুন LPG Gas Cylinder, শুধুমাত্র একটি Whatsapp ম্যাসেজেই হয়ে যাবে কাজ first appeared on 91Mobiles Bengali.
]]>