Online Gaming - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 07 Dec 2023 08:54:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 200টিরও বেশি গেমিং ইউটিউব চ্যানেলের নামের লিস্ট, বেছে নিন নিজের পছন্দের নাম https://www.91mobiles.com/bengali/gaming-channel-name-list-for-youtube-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/gaming-channel-name-list-for-youtube-read-details-in-bengali/#respond Thu, 07 Dec 2023 08:54:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45290 200টিরও বেশি গেমিং চ্যানেলের নামের লিস্ট

The post 200টিরও বেশি গেমিং ইউটিউব চ্যানেলের নামের লিস্ট, বেছে নিন নিজের পছন্দের নাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে গেমিং ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত দ্রুত বেড়ে চলেছে। একই সঙ্গে ইউতিউবেও জনপ্রিয় হয়ে চলেছে বিভিন্ন ধরনের গেমিং চ্যানেল। গেমিং ক্যাটাগরির ক্রিয়েটাররা এঈ অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্মে গেম সম্পর্কিত কন্টেন্ট ক্রিয়েট করে দ্রুত অডিয়েন্স বাড়াতে পারেন। এর পাশাপাশি গেমিং কন্টেন্টের মাধ্যমে ক্রিয়েটাররা মোটা অঙ্কের টাকাও উপার্জন করতে পারেন। বর্তমানে ভারতের গেমিং ক্রিয়েটারদের মধ্যে Mortal, Dynamo Gaming, Maxtern প্রভৃতিরা যথেষ্ট জনপ্রিয়।

আপনিও যদি নিজের জন্য একটি গেমিং ইউটিউব চ্যানেল চালু করতে চান তবে এখানে অনেকগুলি চ্যানেল নাম সাজেস্ট করা হল। এর মধ্যে জে কোন নাম কপি করে ইউটিউবে চ্যানেল শুরু করতে পারেন।

  1. 24/7 Gaming
  2. Gaming Grams
  3. Gaming Life
  4. Tugs Of Gaming
  5. Gaming Republic
  6. Gaming 24
  7. Geeky Gamer
  8. Gaming With Friends
  9. Game On DudeCheap Thrills Gamer
  10. Well Played!
  11. Moments Of Gaming
  12. Games And More Games!
  13. You Can Play This Too!
  14. Gaming Fanatics
  15. The Gaming Consultant
  16. Fortnite Lover
  17. King of Games
  18. Game Slayer
  19. Buffering The Game
  20. Arqade
  21. Cool Gamers
  22. Gamers Guild
  23. Gamer Rants
  24. Mind-Blowing Games
  25. Falcon Gaming
  26. GameXplain
  27. Odd Squad
  28. Captain Sparklez
  29. Six Degrees of Gaming
  30. Clueless Gamer
  31. Deadlox
  32. Critical Damage
  33. 8-Bit Game Studio
  34. New Gaming
  35. The Hot Dog Gamer
  36. Gaming Zone Friends
  37. Smart Gaming
  38. BGMI Kings
  39. BR Kings
  40. PUBG Tactics
  41. BR Tactics
  42. PUBG Tips and Tricks
  43. Gaming Tips and Tricks
  44. Ready to Squad Up?
  45. PUBG Moments!
  46. Become Unstoppable
  47. Chicken Dinner
  48. My Way to Game
  49. The Funny Gamer
  50. Hardcore Gamers Only! (HGO)
  51. Classic Gaming Channel
  52. Nerd Gaming Community
  53. Gaming Trivia
  54. Game Cults
  55. Gamers Life
  56. Feed Gaming
  57. Gamers Survival Guide
  58. Player Unknown
  59. PUBG Vids
  60. PUBG King
  61. Apex Legends
  62. Achieve Greatness
  63. Gaming Legends
  64. Battle Royale Live
  65. Crafty Looters
  66. Game Sphere
  67. Game Vortex
  68. Dark Army Team
  69. Screen Soldier
  70. Duty First
  71. Fearless Fighter
  72. Last One Standing
  73. Awesome Duo
  74. Professional Outfitters
  75. Ultimate Squad
  76. Invincible Team
  77. The King of Killings
  78. Death Squad University
  79. Winner Winner
  80. Chicken Nuggets Squad
  81. Pixel Playground
  82. Joystick Heroes
  83. Retro Rascals
  84. Gaming Rascals
  85. Button Bashers
  86. Arcade Aces
  87. The Virtual Vixens
  88. The Digital Dynasty
  89. Winning in PUBG
  90. PUBG Quest
  91. Alpha Legends
  92. Live Action Adventures
  93. Fun World Events
  94. Block Builders
  95. Craft Gaming
  96. Sword and Armor Games!
  97. Minecraft Clips
  98. Lucky Block Challenge
  99. Minecraft Creativity
  100. Digging Deep
  101. Minecraft Island
  102. King of the Ladder
  103. Minecraft Adventure Time
  104. Legend of Zelda
  105. Minecraft Anime Style
  106. Zombie Sheep
  107. Angry Creeper
  108. Creeper Daily
  109. Gotta Arm them All
  110. Royal Empire
  111. Clash Of Furious
  112. Blue Artillery Clan
  113. Country Clash
  114. Clan Battles
  115. SuperClash
  116. Clan Wars Strategy
  117. War Gaming
  118. Retro Gaming TV
  119. Real Life Roblox
  120. Cowardly Creeper
  121. Explosion Sheep
  122. Zombie Pigman
  123. The Enderman
  124. The Cave Spider
  125. The Creeper
  126. The Skeleton
  127. Attack Boiz
  128. Amazing Roblox
  129. Gaming All the Time
  130. Smash Gaming
  131. Drop of Damage
  132. Fortnite Soldiers
  133. Gaming Squad
  134. Gamerz Squad
  135. Fortnite Jarvis
  136. Ninja Enough
  137. Realtime Gaming
  138. Knights Of Plastic
  139. Attack Camp
  140. Clash of Clans Kings
  141. The Clan’s Might
  142. Express Gaming
  143. Crossroad to Victory
  144. Chronicle Kings
  145. Game On Dude
  146. Kingdom Clash
  147. Clash of Emotions
  148. King of the Hill
  149. The Crusher
  150. The Castle
  151. Loot Vs Reap
  152. Clash of Clans Central
  153. Spoils of War
  154. Modern War Gaming
  155. Raise Your Banner
  156. FunGamerz
  157. Gamer Rants
  158. On the Game
  159. East Tilted Towers
  160. Raptor Valley Fortnite
  161. Lonely Lodge
  162. Wailing Woods
  163. Fortnite Cube
  164. Full Moon Fortnite
  165. Tons of Games
  166. Wailing Woods
  167. Clueless Gamers
  168. Gamers Partner
  169. Totally Legit Gaming
  170. Monk Gaming
  171. Super Roblox
  172. Roblox Zone
  173. Flush Factory
  174. Paradise Palms
  175. Fortnite Banners
  176. Fatal Fields
  177. Robloxers
  178. World of Roblox
  179. Robloxopoly
  180. Everyone Loves Roblox
  181. The ROBLOXian Gamer
  182. Fun with Roblox
  183. I’m Playing ROBLOX!
  184. Let’s Play Roblox
  185. Bloxxers
  186. BROblox
  187. Building Maniacs
  188. Builders By Blox
  189. Horizon Gaming
  190. Gaminggenix
  191. Odyssey Gaming
  192. Roblox Roleplays
  193. Capture the Cube
  194. Gamingnetic
  195. Portal Gaming
  196. Raven
  197. Forged Gamer
  198. Earth Gamer
  199. Hotline Gaming
  200. Gamingish
  201. Excel Games
  202. Extreme Games
  203. Link Gaming
  204. Swish Games
  205. Sky Gaming
  206. Edge Gaming
  207. Overwatch Gaming
  208. Dudes Gaming
  209. Walker Gaming
  210. Agile Gaming
  211. Artificial Gaming
  212. Gamingopedia
  213. Chiffchaff Gamer
  214. Destructor Gaming
  215. Venom Gaming
  216. Boss Gaming
  217. Elite Gaming
  218. Dynasty Gaming
  219. Gaminggholic
  220. Polished Games
  221. Sim Gaming
  222. Capture Games
  223. Gamingsy
  224. Pirate Gaming
  225. Pack Gamer
  226. Gamingwind
  227. Serenity Gamer

গেমিং চ্যানেল শুরু করার জন্য টিপ্স

ইউটিউবে ভালো চ্যানেল নামের মাধ্যমে ভিডিওতে বেশি ভিউ, লাইক, এবং সাবস্ক্রাইবার পেতে পারেন। আপনি যদি বেশি পরিমাণ অডিয়েন্সদের নিজের কন্টেন্টের প্রতি আকর্ষিত করতে চান তবে ভালো নামের পাশাপাশি অরিজিনাল কন্টেন্ট আইডিয়াও থাকা প্রয়োজন। এখানে একটি ভালো গেমিং চ্যানেল চালানর জন্য কিছু টিপ্স শেয়ার করা হল।

  • আপনার চ্যানেলের নাম আপনার কন্টেন্টের সঙ্গে জড়িত হওয়া দরকার। উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি ব্যাটেল রয়্যাল ক্যাটাগরির ভিডিও বানান তবে ব্যাটেল গ্রাউন্ডের সঙ্গে যুক্ত নাম রাখতে পারেন।
  • চ্যানেলের নাম ইউনিক হতে হবে, যাতে কেউ নাম সার্চ করলে একবারেই আপনার চ্যানেল দেখা যায়।
  • ইউনিকের পাশাপাশি নাম ক্যাচি হতে হবে। যার ফলে ইউজাররা নাম মনে রাখতে পারেন এবং যখন তখন সার্চ করতে পারেন।

FAQs

আপনি কি ইউটিউবে গেমিং চ্যানেল তৈরি করতে পারবেন?

হ্যাঁ। আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তবে আপনি নিজেও একটি গেমিং চ্যানেল শুরু করতে পারেন।

ইউটিউব গেমিং চ্যানেলের নাম কি রাখবেন?

কম সময়ের মধ্যে চ্যানেল জনপ্রিয় করে তোলার জন্য এমন নাম রাখুন যেটি খুব একটা বড় নয়, যাতে সহজে সবাই মনে রাখতে পারেন। কারণ কোন চ্যানেলের নাম ইউজারদের মনে থাকলে তাঁরা একবারেই সার্চ করে সেই চ্যানেল এবং কন্টেন্ট ভিজিট করেন।

ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা কিভাবে আয় করবেন?

চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার ওয়াচ টাইম সম্পূর্ণ হলে চ্যানেলে অ্যাড এনেবল হয়ে যায় এবং এই বিজ্ঞাপনের মাধ্যমেই আয় করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 200টিরও বেশি গেমিং ইউটিউব চ্যানেলের নামের লিস্ট, বেছে নিন নিজের পছন্দের নাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/gaming-channel-name-list-for-youtube-read-details-in-bengali/feed/ 0
এবার অনলাইন গেম খেললে দিতে হবে 28% Tax! কতটা প্রভাব পড়বে PUBG, BGMI এবং Dream11-এর মতো গেমগুলির উপর? জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/28-percent-tax-on-online-gaming-pubg-bgmi-free-fire-dream-11-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/28-percent-tax-on-online-gaming-pubg-bgmi-free-fire-dream-11-details-in-bengali/#respond Wed, 12 Jul 2023 10:00:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42200 এবার অনলাইন গেমিং এ 28% ট্যাক্স দিতে হবে

The post এবার অনলাইন গেম খেললে দিতে হবে 28% Tax! কতটা প্রভাব পড়বে PUBG, BGMI এবং Dream11-এর মতো গেমগুলির উপর? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে অনলাইন গেমের মার্কেট দ্রুত প্রসারিত হচ্ছে। PUBG এবং BGMI এর মত গেমগুলি অনলাইন গেমিং কে নিঃসন্দেহে অন্য মাত্রায় নিয়ে গেছে। ভারতে লো বাজেট ইন্টারনেট ডেটা প্ল্যান এই বিষয়টিকে অনেক সাহায্য করেছে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা অনলাইন গেম খেলে থাকেন। কিন্তু এখন এই গেমগুলি ব্যয়বহুল হতে চলেছে। GST কাউন্সিল একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার অধীনে অনলাইন গেমিংয়ের উপর 28 শতাংশ কর দিতে হবে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

গেমে যে পরিমাণ খরচ হবে তার উপর দিতে হবে GST

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে GST কাউন্সিলের 50 তম বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে অনলাইনে গেমিংয়ের উপর 28 শতাংশ ট্যাক্স দিতে হবে। এর আগে অনলাইনে গেমিং এবং In-game Purchase কে GST এর আওতার বাইরে রাখার কথা ভাবা হচ্ছিল, কিন্তু সরকারের একটি বড় সিদ্ধান্তে এই গেমগুলিতে খরচ করা মূল্যের উপর 28% কর আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইন গেমিং এর উপর কি প্রভাব পড়বে?

অনলাইন গেমিং-এ 28 শতাংশ GST ঘোষণার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সামনে আসছে। কিছু মানুষ এর পক্ষে কথা বলছেন এবং সাধারণ মানুষের জন্য এটি সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন, অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তে অনেকেই অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির তরফে বলা হচ্ছে যে সরকারের এই পদক্ষেপ গেমিং সেক্টরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কোম্পানিগুলির আর্থিক দিককে প্রভাবিত করতে পারে। আরও পড়ুন: 50MP ডুয়াল ক্যামেরা এবং Dimensity 6020 SoC সহ লঞ্চ হবে Vivo Y27 5G স্মার্টফোন

অনলাইন গেমিং এর উপর মানুষের মতামত

28% ট্যাক্সের খবরে গেমিং ইন্ডাস্ট্রি চিন্তিত হলেও সোশ্যাল মিডিয়াতেও মানুষ একে সাপোর্ট করছেন। মানুষ বিশ্বাস করে যে অনলাইন গেমিংয়ে অর্থ অপচয় হয়, তাই ট্যাক্স বাড়ানো হলে লোকেরা গেমে কম পরিমাণে বিনিয়োগ করবে যার ফলে তারাই উপকৃত হবে। এর ফলে PUBG, BGMI, Dream11 এবং My11circle এর মতো Fantasy Cricket Apps এর উপর সবথেকে বেশি প্রভাব পড়বে।

কিছু কিছু কোম্পানির মতে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলিতে বাজি বা জুয়া খেলা হয়। যেখানে কিশোর এবং বয়স্করা এই ধরনের অনলাইন স্পোর্টস বেটিংয়ে তাদের সম্পূর্ণ উপার্জন এবং সঞ্চয় হারাচ্ছে। এর মধ্যে Rummy এবং Teen Patti ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। অনলাইন মোবাইল গেমগুলি ‘Game of Skill’ এবং ‘Game of Chance’-এ বিভক্ত। এখন এই উভয় ধরণের গেমই 28 শতাংশ GST প্রযোজ্য হবে। আরও পড়ুন: Amazon India Prime Day সেলে পাবেন এই 10টি বড় ডিল, জেনে নিন বিস্তারিত

ভারতে বাড়ছে অনলাইন গেমিং মার্কেট

একটি রিপোর্ট অনুসারে, 2016 সালে ভারতের অনলাইন গেমিং মার্কেট প্রায় 543 মিলিয়ন ডিলার ছিল, যা 2022 অর্থবছরে বেড়ে 2.6 বিলিয়ন ডলারের কাছাকাছি চলে এসেছে। 2027 সালের মধ্যে এটি 8.6 বিলিয়ন ডলার অতিক্রম করবে। 2021 সালে প্রায় 45 কোটি ভারতীয় অনলাইন গেমার ছিল, যা এক বছর পরে অর্থাৎ 2021 সালে 50 কোটিরও বেশি হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী, 2025 সাল নাগাদ ভারতীয় অনলাইন গেমারদের সংখ্যা 700 মিলিয়নের কাছাকাছি পৌঁছতে পারে।

অনলাইন গেমিংয়ে অর্থ ব্যয় করছে তরুণ প্রজন্ম

সারা বিশ্বের মধ্যে ভারতেই মোবাইলে গেমারদের সংখ্যা সবচেয়ে বেশি। রিপোর্ট অনুসারে 2022 সালের আর্থিক বছরে, ভারতে প্রায় 12 কোটি মোবাইল ইউজার ছিলেন যারা অনলাইন গেমিংয়ে অর্থ প্রদান করেছিলেন। এটি জুয়া এবং বাজির পাশাপাশি গেম কয়েন, ইউসি, গেম স্কিন, গেম র‌্যাঙ্ক এবং গেমিংয়ের জন্য ব্যবহার করার পাশাপাশি অন্যান্য ভার্চুয়াল প্রোডাক্ট কেনার জন্য ব্যয় করা হয়েছিল। এখন এই ধরনের কেনাকাটায় অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। আরও পড়ুন: কখন, কোথায় এবং কিভাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট লাইভ স্ট্রিমিং এবং টেলিকাস্ট দেখতে পাবেন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার অনলাইন গেম খেললে দিতে হবে 28% Tax! কতটা প্রভাব পড়বে PUBG, BGMI এবং Dream11-এর মতো গেমগুলির উপর? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/28-percent-tax-on-online-gaming-pubg-bgmi-free-fire-dream-11-details-in-bengali/feed/ 0
নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/#respond Wed, 14 Jun 2023 02:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41193 অনলাইন গেমিঙের নতুন নিয়ম

The post নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • অনলাইন গেমিঙের বিরুদ্ধে ব্লু প্রিন্ট তৈরি করেছে সরকার।
  • জুয়া, অ্যাডিক্টিভ এবং দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক গেমগুলি করা হবে ব্যান।
  • সরকারের পক্ষ থেকে গত এপ্রিল মাসে অনলাইন গেমিং সম্পর্কিত এই নতুন নিয়ম জারি করেছিল।

বিগত কয়েক বছরের মধ্যে ভারতে অনলাইন গেমিঙের জনপ্রিয়তা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। তবে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামনে এসেছে বিভিন্ন ধরনের সমস্যাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার কয়েক মাস আগে অনলাইন গেমিং সম্পর্কিত নতুন নিয়ম জারি করেছিল। বর্তমানে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার ভারতে তিন ধরনের গেম ব্যান করার প্রস্ততি নিচ্ছে। খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে অনলাইন গেমিং সম্পর্কে নতুন ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: ভিডিও লাইক করে টাকা কামানোর চক্ক্রে বড় লোকসান! অনলাইন ফ্রডে 16 লক্ষ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার

ব্যান হবে তিন ধরনের গেম

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ANI এর কাছে জানিয়েছেন দরকার অনলাইন গেমের বিরুদ্ধে ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছে। এতে আরও নিয়ম যোগ করা হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন দেশে তিন ধরনের গেম ব্যান করা হবে।

  1. জুয়া এবং বাজি রেখে খেলা গেম করা হবে ব্যান।
  2. অ্যাডিক্টিভ গেম করা হবে ব্যান।
  3. দেশের সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিপজ্জনক গেম করা হবে ব্যান।

তবে ঠিক কোন কোন প্যারামিটারের ওপর ভিত্তি করে এই তিন ক্যাটাগরির গেমগুলি শনাক্ত করা হবে সেই বিষয়ে মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কিছু জানাননি। আরও পড়ুন: 8GB RAM সহ লঞ্চ হল নতুন OPPO Reno 9A 5G স্মার্টফোন, দেখে ন্নিন দাম এবং স্পেসিফিকেশন

অনলাইন গেমিং সম্পর্কিত নিয়ম

  • আইটি অ্যাক্ট 2021 এ সংশোধন করা হয়, জার ফলে ভারতে উপস্থিত মোবাইল এবং কম্পিউটার গেমে বাজি রেখে খেলা বা জুয়ার অনুমতি পাওয়া যাবে না।
  • যেসব গেমে গ্যাম্বেলিং প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যেত সেগুলি বন্ধ করা হবে।
  • যেসব গেম SRO পারমিশন পায়নি সেগুলির প্রমোশন করা যাবে না।
  • যেসব গেম থেকে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে সেগুলি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্মে জেন স্থান না পায় সেই বিষয়ে নজর রাখা হবে।
  • যদি কোন গেমিং প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রকাশ করা হয় তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/feed/ 0
অনলাইন গেমের নেশায় মায়ের 52 লাখ টাকা উড়িয়ে দিল এক স্কুল ছাত্রী! জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/13-years-old-girl-lost-more-then-52-lakh-in-online-gaming-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/13-years-old-girl-lost-more-then-52-lakh-in-online-gaming-report-in-bengali/#respond Mon, 12 Jun 2023 10:00:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41130 অনলাইন গেমের চক্করে মায়ের অ্যাকাউন্ট থেকে 52 লাখ টাকা উড়িয়ে ফেলেছে এক পড়ুয়া

The post অনলাইন গেমের নেশায় মায়ের 52 লাখ টাকা উড়িয়ে দিল এক স্কুল ছাত্রী! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন গেমের প্রতি আসক্তি যে কতটা বিপজ্জনক প্রমাণিত হতে পারে তার অনেক উদাহরণ বিগত বছরগুলোতে সামনে এসেছে। ভারতে গেমিংয়ের জন্য মানুষ আত্মহত্যা, খুন এবং চুরির মতো অপরাধ পর্যন্ত করেছে। এবার এমনই একটি ঘটনা চীন থেকে সামনে এসেছে যেখানে একটি 13 বছর বয়সী মেয়ে অনলাইন গেম খেলতে গিয়ে তার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 52 লক্ষ টাকার বেশি উড়িয়ে ফেলেছে। আরও পড়ুন: মোবাইল থেকে ভিডিও বানাতে চান? জেনে নিন সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপের ডিটেইলস

মিডিয়া রিপোর্টের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে চীনে 13 বছর বয়সী একটি মেয়ে অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে পড়ায় গেমটি খেলার সময় সে প্রায় 449,500 CNY (প্রায় 52,19,800 টাকা) খরচ করে ফেলে। ওই মেয়েটি তার মায়ের ডেবিট কার্ড দিয়ে এসব করেছে এবং সব টাকা গেম কেনা এবং in-game purchase এ ব্যয় করেছে।

অনলাইন গেমিংয়ে অর্ধকোটি টাকা উড়িয়ে দিয়েছে!

রিপোর্ট অনুযায়ী মেয়েটির স্কুল শিক্ষক বুঝতে পেরেছিলেন যে তার ছাত্রী স্কুল চলাকালীন ফোনে ব্যস্ত ছিল। বিষয়টি চেক করার পর দেখা যায় যে তার স্ক্রিন টাইম অনেক বেশি এবং সে ‘Pay-to-play games’ খেলে। এই বিষয়টি মেয়েটির মা Wang কে জানানো হয় এবং তাকে সঠিকভাবে গাইড করার কথা বলা হয়। আরও পড়ুন: 15 হাজার টাকা দামে পাবেন 108MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ Infinix Note 30 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Wang বিষয়টি জানতে পেরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেন এবং হতবাক হয়ে যান। তিনি দেখেন যে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 4,49,500 ইউয়ান তোলা হয়েছে, যা ভারতীয় মূল্য অনুসারে 52 লাখ টাকার বেশি। মেয়েটি তার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি না হওয়া পর্যন্ত অনলাইন গেমের পেছনে টাকা খরচ করতে থাকে। রিপোর্ট অনুযায়ী তার মায়ের ব্যাঙ্কে মাত্র 5 টাকা অবশিষ্ট ছিল।

এত টাকা কোথায় খরচ করল মেয়েটি?

South China Morning Post অনুসারে, মেয়েটি এই সমস্ত অর্থ শুধুমাত্র নিজের জন্য নয় বরং তার 10 সহপাঠীর জন্যও ব্যয় করেছে। নিজের জন্য অনলাইন গেম কেনা এবং ইন-গেম কেনার পাশাপাশি, তার সহপাঠীদের জন্য 1 লাখ ইউয়ান অর্থাৎ 11,60,000 টাকার গেম কিনেছিল এবং তার মায়ের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছিল । আরও পড়ুন: কমানো হয়েছে 8GB RAM সহ Vivo Y35 ফোনের দাম, জেনে নিন নতুন দাম, অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস পেল?

মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে একদিন সে বাড়িতে তার মায়ের ডেবিট কার্ড পড়ে থাকতে দেখেছিল। তারপর সে কার্ডটি তার স্মার্টফোনের সাথে কানেক্ট করে দেয়। ইমারজেন্সির কথা ভেবে Wang আগে থেকেই ওই ডেবিট কার্ডের পাসওয়ার্ড তার মেয়ের সঙ্গে শেয়ার করেছিলেন। যে কারণে কার্ড ব্যবহারে মেয়েটির কোনো সমস্যা হয়নি। সবথেকে আশ্চর্যজনক বিষয়টি ছিল যে প্রত্যেকবার কার্ড ব্যবহারের পর মেয়েটি ট্রানজেকশনের সমস্ত ডিটেইলস ডিলিট করে দিত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অনলাইন গেমের নেশায় মায়ের 52 লাখ টাকা উড়িয়ে দিল এক স্কুল ছাত্রী! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/13-years-old-girl-lost-more-then-52-lakh-in-online-gaming-report-in-bengali/feed/ 0
অনলাইন বেটিং গেম গুলি ব্যান হতে পারে! জেনে নিন অনলাইন গেমিংয়ের নতুন নিয়ম https://www.91mobiles.com/bengali/online-games-new-rule-in-india-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/online-games-new-rule-in-india-report-in-bengali/#respond Fri, 07 Apr 2023 14:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38720 বেটিংয়ে উসকানি দেয় এমন গেমগুলি ব্যান হতে পারে

The post অনলাইন বেটিং গেম গুলি ব্যান হতে পারে! জেনে নিন অনলাইন গেমিংয়ের নতুন নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • IT Rules 2021 এ সংশোধনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
  • বাজি বা জুয়া খেলার প্রচার করা অনলাইন গেম ব্যান করা হবে।
  • অনলাইন গেমকে সার্টিফিকেট প্রদান বা সেগুলো ব্যান করার কাজটি করবে SRO

ভারতে অনলাইন গেমিং এর মার্কেট এই বছর $2.6 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এর মধ্যে অনলাইন গেমগুলিও রয়েছে যেগুলিতে বাজি ধরা হয়৷ কেন্দ্রীয় সরকার এই ধরনের অনলাইন গেমের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে। সরকার এমন গেমগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যেগুলোর মাধ্যমে মানুষ প্রতারিত হয় বা বাচ্চাদের বিভ্রান্ত করা হয়। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইটি নিয়ম 2021 সালে একটি সংশোধনীর বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তি অনুসারে এই ধরনের অনলাইন গেমগুলি যেখানে বাজি ধরা বা সরাসরি অর্থ বিনিয়োগে অনুপ্রাণিত করা হয় সেগুলি ব্যান করা যেতে পারে। আরও পড়ুন: Vi লঞ্চ করল 599 টাকার প্ল্যান, পাবেন 110GB ডেটা, আনলিমিটেড কল এবং একাধিক OTT অ্যাপের অ্যাক্সেস

অনলাইন গেমিং এর নতুন নিয়ম

আইটি নিয়ম 2021-এ সংশোধনী সম্পর্কে বলা হয়েছে যে ভারতে উপলব্ধ মোবাইল বা কম্পিউটার গেমগুলিতে জুয়া বা বাজি খেলার অনুমতি দেওয়া হবে না। যেই গেমগুলিতে জুয়া জড়িত প্ল্যাটফর্ম দেওয়া হয়, সেগুলো আটকানো হবে। কোন গেমটি চলবে এবং কোন গেমটি দেশে ব্যান করা হবে সেটা নির্ধারণ করতে, সরকার কিছু সেল্ফ রেগুলেটরি অর্গানাইজেশন (SROs) তৈরি করবে যা ভারতে উপলব্ধ অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির উপর নজর রাখবে।

এটা SROs তদন্তের পরে ঠিক করবে যে কোন অনলাইন গেমিং প্ল্যাটফর্ম গুলি দেশে এক্টিভ থাকবে এবং কোনটি থাকবে না। আরও পড়ুন: 30 দিনের ভ্যালিডিটি এবং 30GB ডেটা সহ লঞ্চ হল Vi-এর নতুন প্ল্যান

এই ধরনের গেম দেশে ব্যান করা হবে

  • জুয়ার প্রলোভন
  • বেটিংয়ে উসকানি
  • সেল্ফ হার্ম
  • চাইল্ড এডিকশন

SRO দ্বারা অনলাইন গেমগুলির উপরে নজর রাখা হবে এবং যদি এমন কোন গেম পাওয়া যায় যেখানে বাজি, জুয়া খেলা, সেল্ফ হার্ম বা বাচ্চাদের কোন কিছুর প্রতি আসক্তির প্ররোচনা দেওয়া হচ্ছে তাহলে সেগুলি ব্যান করা হবে।পাশাপাশি SRO এর মাধ্যমে আপনি যে কোন কোম্পানির বিরুদ্ধে অভিযোগও করতে পারবেন।

শুধু তাই নয়, নতুন সংশোধনীতে এটাও উল্লেখ করা হয়েছে যে অনলাইন গেমিংয়ের অভিযোগ নিয়ে ইউজারদের যেকোনো কোম্পানির বিরুদ্ধে আইনি লড়াই করার অধিকারও থাকবে। আরও পড়ুন: লঞ্চ হল সস্তা স্মার্টফোন POCO C51, পাওয়া যাবে 7GB RAM এবং 5000mAh ব্যাটারি

SRO অর্থাৎ Self Regulatory Organization এর সাথে জড়িত সদস্য হিসাবে, গেমিং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞ এবং শিশু অধিকার সম্পর্কে জ্ঞানী ব্যক্তিদের সরকার অন্তর্ভুক্ত করবে এবং তারা সিদ্ধান্ত নেবে যে কোন অনলাইন গেমগুলি অনুমোদিত হবে এবং কোন গুলি ব্যান করা হবে। সরকার স্পষ্ট করেছে যে বর্তমানে 3টি SRO তৈরি করা হবে এবং প্রয়োজনে তাদের সংখ্যা বাড়ানো যেতে পারে।

এসব অনলাইন গেম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে

  • Rummy
  • Teen Patti
  • Garena Free Fire

উপরিউক্ত তিনটি অনলাইন গেম দেশে বড় বিতর্কের কারণ হয়ে উঠেছে। Rummy Teen Patti হল অনলাইন কার্ড গেম, Garena Free Fire হল মোবাইলের জন্য উপলব্ধ একটি ব্যাটল রয়্যাল গেম। কিছু কোম্পানির মতে এই অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলিতে বাজি বা জুয়া জড়িত তবে তারা তাদের প্রোডাক্টগুলিকে ‘Game of Skill’ ক্যাটাগরিতে বর্ণনা করে। আরও পড়ুন: সেরা 10টি ফাস্ট চার্জিং স্মার্টফোন, চোখের নিমেষে হয়ে যাবে ফুল চার্জ, দেখে নিন তালিকা

দেশের অনেক রাজ্য সরকার এবং সংগঠন অনলাইন গেমিং এর উপরে নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন এবং সেই গেমগুলিকে দেশে সম্পূর্ণ ব্যান করার কথা বলছেন। সম্প্রতি তামিলনাড়ু সরকারও ইস্যুতে বলেছেন যে কিশোর এবং প্রাপ্তবয়স্করা অনলাইন স্পোর্টস বেটিংয়ে তাদের সম্পূর্ণ উপার্জন এবং সঞ্চয় হারাচ্ছে।

কোন খেলার উপর কত ট্যাক্স

খুব কম লোকই জানেন যে ভারত সরকার অনলাইন গেমের বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন GST হার নির্ধারণ করেছে। বর্তমানে ‘Game of Skill’ এ 18 শতাংশ GST লাগে। অন্যদিকে, ‘Game of Chance’ তে প্রযোজ্য GST হার 28 শতাংশ৷ এই 10% এর এই বিশাল পার্থক্যের কারণে ডেভেলপাররা তাদের গেমের ক্যাটাগরিকে ভুল বলে জানায়। SRO-এর জন্য অনলাইন গেমগুলির সঠিক শ্রেণি নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Samsung Galaxy A24 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

ভারতে অনলাইন গেমিং এর বাজার

2016 সালে ভারতের অনলাইন গেমিং বাজার প্রায় $ 543 মিলিয়ন ছিল, যা 2022 সালের আর্থিক বছরে $ 2.6 বিলিয়ন হয়েছে। অনুমান করা হচ্ছে যে 2027 সালের মধ্যে এটি $ 8.6 বিলিয়ন অতিক্রম করতে পারে।

ভারতে কত লোক অনলাইন গেম খেলে

আপনারা জেনে অবাক হবেন যে বর্তমানে ভারতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মোবাইল গেম খেলা হয়। 2021 সালে প্রায় 45 কোটি ভারতীয় অনলাইন গেমার ছিল, সেখানে ঠিক এক বছর পরে এই সংখ্যা 50 কোটি অতিক্রম করেছে। রিপোর্ট অনুযায়ী, 2025 সাল নাগাদ ভারতীয় অনলাইন গেমারদের সংখ্যা 70 কোটির কাছাকাছি পৌঁছতে পারে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে মুক্তি পাবে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

কত সংখ্যক ভারতীয় অনলাইন গেমে টাকা খরচ করে

সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে জানানো হয়েছিল যে 2022 সালের আর্থিক বছরে, ভারতে প্রায় 12 কোটি মোবাইল ইউজার ছিলেন যারা অনলাইন গেমিং খেলার জন্য অর্থ প্রদান করেছিলেন। এই অর্থ জুয়া এবং বাজির পাশাপাশি গেম কয়েন, ইউসি, গেম স্কিন, গেম র‌্যাঙ্ক এবং গেমিংয়ের সময় ব্যবহৃত অন্যান্য ভার্চুয়াল প্রোডাক্ট কেনার জন্য ব্যবহার করা হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অনলাইন বেটিং গেম গুলি ব্যান হতে পারে! জেনে নিন অনলাইন গেমিংয়ের নতুন নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/online-games-new-rule-in-india-report-in-bengali/feed/ 0
এবার থেকে SRO থেকে অনুমোদন নিতে হবে অনলাইন গেমিং কোম্পানিগুলিকে, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস  https://www.91mobiles.com/bengali/gamers-will-have-to-get-kyc-done-before-playing-online-games-new-rule-in-india-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/gamers-will-have-to-get-kyc-done-before-playing-online-games-new-rule-in-india-check-details-in-bengali/#respond Wed, 04 Jan 2023 12:00:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35551 অনলাইন গেমিং এর জন্য প্লেয়ারদের KYC করাতে হবে

The post এবার থেকে SRO থেকে অনুমোদন নিতে হবে অনলাইন গেমিং কোম্পানিগুলিকে, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সরকার কিছুদিন আগে জানিয়েছিলেন যে অনলাইন গেমিং সংক্রান্ত সমস্ত বিষয় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (Meity) অধীনে চলে আসবে। এবার Meity শীঘ্রই অনলাইন গেমিংয়ের জন্য কিছু নিয়ম-কানুন তৈরি করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই অনলাইন গেমিংয়ের জন্য কোম্পানিগুলিকে KYC করাতে হবে। আরও পড়ুন: লঞ্চ না হয়েই মার্কেটে চলে এল 6GB RAM এবং 10.4-ইঞ্চির ডিসপ্লে সহ Realme Pad Slim, জেনে নিন স্পেসিফিকেশন 

গেমিং কোম্পানিগুলোর জন্য তৈরি হবে SRO

Meity অনলাইন গেম এবং গেমিং কোম্পানিগুলির জন্য স্ব-নিয়ন্ত্রক সংস্থা (SRO) গঠনের প্রস্তাব নিয়েও কাজ করছে। যার অধীনে গেমিং কোম্পানিগুলিকে ভারতে তাদের অফিস খুলতে হবে, এর সাথে একজন নোডাল অফিসারও নিয়োগ করতে হবে। Meity এর বক্তব্য অনুযায়ী শীঘ্রই অনলাইন গেমিং শিল্পের জন্য একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থা পেশ করা হবে। পাশাপাশি অনলাইন গেমিংয়ের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্ট তৈরির সময় KYC করা বাধ্যতামূলক হবে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন যে এই নিয়মগুলি অনলাইন বেটিং নিয়ন্ত্রণ করবে। কোন গেম অনুমোদিত কি না সেটা SRO নির্ধারণ করবে৷ এছাড়াও, যদি গেমটি বাজি রাখার অনুমতি না দেয়, তাহলে সেই গেম আইটি নিয়মের 3 (b) 10 এর অধীনে ব্যান করা হবে। আরও পড়ুন: লঞ্চের প্রস্ততি নিচ্ছে POCO F5 5G স্মার্টফোন, শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে OnePlus-কে দেবে টক্কর

কমে যাবে অনলাইন গেমিংয়ের সাথে সম্পর্কিত আর্থিক ঝুঁকির সম্ভাবনা

এই নিয়মগুলি প্রচুর গেমারদের রামির মতো গেমগুলিতে জড়িয়ে আর্থিক দিক থেকে ঝুঁকির সম্ভাবনা কমিয়ে দেবে। সরকারও চায় যাতে এই ধরনের গেমগুলি ভারতীয় আইন অনুযায়ী চলে। ইউজারদের ভেরিফিকেশন অনলাইন গেমিংয়ের আর্থিক ক্ষতি প্রতিরোধে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, অনলাইন গেমিং কোম্পানিগুলিকে একটি রেজিস্টার লোগো দেখাতে হবে যা SRO-এর অনুমোদনের পরেই পাওয়া যাবে।

অনলাইন গেমিং কোম্পানিগুলিকে ইউজারদের দ্বারা বিনিয়োগন করা অর্থের সুরক্ষার জন্য একটি তালিকাও শেয়ার করতে হবে৷ এছাড়াও গেমিং কোম্পানিগুলিকে অবশ্যই ইউজারদের অনলাইন গেমে আর্থিক ঝুঁকি সম্পর্কে সজাগ করতে হবে। আরও পড়ুন: বাজারে এসে গেছে ফোল্ডেবল ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 88KM 

বাধ্যতামূলক KYC

অনলাইন গেমিংয়ের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করার আগে গেমারদের KYC করতে হবে। এর সাথে, শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ইউজাররাই আর্থিক ঝুঁকি সম্পর্কিত গেমগুলি খেলতে পারবেন। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের অভিভাবকদের অনুমতি নিতে হবে। যদিও বর্তমানে এটি কেবল একটি প্রস্তাব হিসেবে সামনে এসেছে। তবে ফেব্রুয়ারির মধ্যে এই অনলাইন গেমিং সম্পর্কিত নিয়মগুলি চূড়ান্ত করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার থেকে SRO থেকে অনুমোদন নিতে হবে অনলাইন গেমিং কোম্পানিগুলিকে, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/gamers-will-have-to-get-kyc-done-before-playing-online-games-new-rule-in-india-check-details-in-bengali/feed/ 0
অনলাইন গেমিং এবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাভুক্ত, শীঘ্রই তৈরি হবে নিয়ম https://www.91mobiles.com/bengali/online-gaming-came-under-the-purview-of-the-union-ministry-of-electronics-and-information-technology-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/online-gaming-came-under-the-purview-of-the-union-ministry-of-electronics-and-information-technology-check-details-in-bengali/#respond Fri, 30 Dec 2022 03:00:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35367 ভারতীয় মোবাইল গেমিং শিল্পের রাজস্ব 2022 সালে 1.5 বিলিয়ন ডলারের অধিক হতে পারে

The post অনলাইন গেমিং এবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাভুক্ত, শীঘ্রই তৈরি হবে নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) শীঘ্রই অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির জন্য নতুন নিয়ম তৈরি করতে চলেছে। অনলাইন গেমিং রেগুলেশন সম্পর্কে মন্ত্রক লোকদের কাছ থেকে পরামর্শও আমন্ত্রণ জানাবে। এই তথ্যটি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।এর সাথে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা রাজপত্র অনুসারে, অনলাইন গেমিং এখন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতায় আসবে। আরও পড়ুন: একাধিক উল্লেখযোগ্য ফিচার সহ লঞ্চ হল Redmi Watch 3 এবং Band 2, দেখে নিন স্পেসিফিকেশন

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর একটি টুইটে জানিয়েছেন যে সরকার টেক ইনোভেশনকে উৎসাহিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ – তবে সরকার এটাও নিশ্চিত করতে চায় যে কোনও অবৈধ কন্টেন্ট বা সার্ভস যেন না চলে৷

এর আগে এই মাসের শুরুর দিকে রাজীব চন্দ্রশেখর সংসদে বলেছিলেন সরকার অনলাইন গেমিংয়ের সম্ভাব্য ঝুঁকি এবং চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন, যেখানে ” হিংসাকে প্ররোচনা দেওয়ার মতো ভিডিও গেম এর প্রতি আসক্তি এবং আর্থিক ক্ষতি” এর মতো ঝুঁকি রয়েছে৷

MeitY-এর অধীনে অনলাইন গেমিং

অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে এই শিল্পকে নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় স্তরের আইনের দাবি জানিয়ে আসছে। এই বছরের মে মাসে, MeitY অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য নিয়ম প্রস্তাব করেছে।এর জন্য একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স অক্টোবরে একটি কেন্দ্রীয় নোডাল এজেন্সি তৈরির সুপারিশ করেছিল। এর সাথে এটি জানিয়েছে যে কোন গেমগুলি অনলাইন গেমিংয়ের অন্তর্ভুক্ত হবে এবং অনলাইন গেমিংকে Money laundering প্রতিরোধ আইন, 2002-এর আওতায় আনা হবে। আরও পড়ুন: 16GB RAM সহ লঞ্চ হল Redmi K60 এবং K60 Pro, প্রতিযোগিতার মুখে স্বয়ং OnePlus

নোডাল এজেন্সি থেকে উৎসাহ

অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি কেন্দ্রীয় মন্ত্রকের নোডাল এজেন্সির প্রস্তাব গ্রহণ করেছে। ফেডারেশন অফ ইন্ডিয়া ফ্যান্টাসি স্পোর্টসের ডিরেক্টর জেনারেল জন ভট্টাচার্য বলেছেন যে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসাবে MeitY-এর নিয়োগ বিনিয়োগকারী, শিল্প এবং উপভোক্তাদের কাছে স্বচ্ছতা বজায় রাখবে।

তিনি আরও বলেছেন যে, ‘এই সিদ্ধান্তটি অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস (AVGC) সেক্টরে উন্নয়নকে ত্বরান্বিত করবে। এর সাথে এটি ভারতকে অনলাইন গেমিংয়ের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র তৈরি করার জন্য সরকারের উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা নিশ্চিত যে MeitY একটি ভারসাম্যপূর্ণ নোডাল এজেন্সি হয়ে ওঠার পর অনলাইন গেমিং শিল্প দায়িত্বের সাথে এগিয়ে যাবে।

দ্রুত বৃদ্ধি পাচ্ছে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি

VC ফার্ম Sequoia এবং ম্যানেজমেন্ট কনসালটিং কোম্পানি BCG-এর একটি রিপোর্ট অনুসারে, ভারতীয় মোবাইল গেমিং শিল্পের রাজস্ব 2022 সালে 1.5 বিলিয়ন ডলারের অধিক হবে বলে আশা করা হচ্ছে আর 2025 সালে 5 বিলিয়ন ডলারে পৌঁছানোর অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: 26 তলা থেকে পড়েও কোন আঁচড় আসেনি iPhone 12 Pro ফোনে! হতবাক ফোনের ইউজার সহ সমস্ত সাধারণ মানুষ

এই শিল্পটি 2017-2020 এর মধ্যে 38 শতাংশ CAGR বৃদ্ধির সাক্ষী হয়েছে। 2024 সালের মধ্যে এর রাজস্ব 153 বিলিয়ন পৌঁছানোর জন্য 15 শতাংশের CAGR-এ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অনলাইন গেমিং এবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাভুক্ত, শীঘ্রই তৈরি হবে নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/online-gaming-came-under-the-purview-of-the-union-ministry-of-electronics-and-information-technology-check-details-in-bengali/feed/ 0
আম্বানির বড় উপহার, Jio Cloud Gaming-এ এসে গেছে Nvidia GeForce  https://www.91mobiles.com/bengali/jio-cloud-gaming-service-introduce-nvidia-geforce-in-india-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-cloud-gaming-service-introduce-nvidia-geforce-in-india-read-details-in-bengali/#respond Thu, 01 Dec 2022 13:03:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34260 দেশে GeForce Now দেশে আনার জন্য Nvidia এর সাথে পার্টনারশিপ করছে Jio

The post আম্বানির বড় উপহার, Jio Cloud Gaming-এ এসে গেছে Nvidia GeForce  first appeared on 91Mobiles Bengali.

]]>
Jio সম্প্রতি ভারতে তাদের একেবারে নতুন পরিষেবা JioGamesCloud চালু করেছে, যার অধীনে কোম্পানি ইউজারদের ক্লাউড গেমিং এর অভিজ্ঞতা প্রদান করছে। এবার আকাশ মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio উপহার হিসাবে Nvidia-এর GeForce চালু করেছে। যদিও Jio-এর ক্লাউড গেমিং পরিষেবাতে প্রচুর গেম নেই, GeForce Now এর কাছে AAA এবং ইন্ডি টাইটেলের একটি বিশাল লাইব্রেরি রয়েছে। মনে করা হচ্ছে এই পরিষেবাটি সমস্ত Jio ইউজারদের জন্য উপলব্ধ হবে না, তবে কিছু ইউজার JioGamesCloud এ একটি পৃথক GeForce Now ট্যাব দেখতে পাচ্ছেন। আরও পড়ুন: রইল OTT-এর সেরা 10টি সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা, না দেখলে আজই দেখে নিন 

JioGamesCloud

Jio এর আগে ভারতে Microsoft এর সাথে মিলে Xbox ক্লাউড গেমিং আনার জন্য করছিল। তবে, মনে হচ্ছে Microsoft এবং Jio এর মধ্যে পার্টনারশিপ হয়নি। রিপোর্ট অনুসারে, GeForce Now JioGamesCloud এ আসছে এবং এটি কিছু Jio ইউজারদের জন্য উপলব্ধ। Jio এর একজন কর্মী নিশ্চিত করেছেন যে কোম্পানি GeForce Now দেশে আনতে Nvidia এর সাথে পার্টনারশিপ করছে। যদিও JioGamesCloud সমস্ত Jio ইউজারদের জন্য উপলব্ধ, তবে মনে হচ্ছে GeForce Now শুধুমাত্র নির্বাচিত কিছু ইউজারদের জন্য সেট-টপ বক্স সহ উপলব্ধ হবে। আশা করা হচ্ছে শীঘ্রই Jio থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

এই স্মার্টফোনগুলিতে সাপোর্ট করছে JioGamesCloud

যদি আপনার ডিভাইসটি Android 5.0 থেকে Android 12.0 ভার্সনের হয়ে থাকে তাহলে আপনি এই পরিষেবাটি ব্যবহার করে গেম খেলতে পারবেন। এছাড়াও, যারা মোবাইলে গেম খেলছেন তাদের JioGamesCloud থেকে JioGames অ্যাপে যেতে হবে। আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3 5G স্মার্টফোন, লো বাজেটে পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল 

JioGamesCloud-এ এই গেমগুলি রয়েছে

JioGamesCloud-এ এখন Deliver Us The Moon, Flashback, Shadow Tactics: Blades of the Shogun (controller-only), Steel Rats, Saints Row: The Third, Saints Row IV,Kingdom Come Deliverance, Beholder, Blacksad: Under the Skin, Garfield Kart Furious Racing এবং Victor Vran গেমগুলি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আম্বানির বড় উপহার, Jio Cloud Gaming-এ এসে গেছে Nvidia GeForce  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-cloud-gaming-service-introduce-nvidia-geforce-in-india-read-details-in-bengali/feed/ 0
সাবধান! অনলাইন গেমিং কিন্তু কোন খারাপ নেশার থেকে কম নয়! আপনিও কি এর শিকার? https://www.91mobiles.com/bengali/online-mobile-gaming-disadvantages/ https://www.91mobiles.com/bengali/online-mobile-gaming-disadvantages/#respond Thu, 24 Mar 2022 05:04:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23818 ভুলে অনলাইন গেমিং এর ফাঁদে পা দেবেন না।

The post সাবধান! অনলাইন গেমিং কিন্তু কোন খারাপ নেশার থেকে কম নয়! আপনিও কি এর শিকার? first appeared on 91Mobiles Bengali.

]]>
PUBG, FreeFire, BGMI, Candy Crush, Ludo King এবং Call of Duty হল এমন কিছু নাম, যেগুলো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। আপনি এই গেমগুলি খেলুন বা খেলুন, আপনার আশেপাশে কেও না কেও এমন থাকবেই যে এই ধরনের গেম গুলোর প্রতি আসক্ত। অনলাইন গেমিংয়ের বাজার ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অনেক কিশোর ও যুবক এর কবলে পড়ছে। গেম ডেভেলপার ও কোম্পানিগুলো মুনাফা থেকে অনেক টাকা কামাচ্ছে, কিন্তু অজান্তেই অনলাইন গেমিংয়ের নেশায় জড়িয়ে পড়ছে দেশের অনেক শিশু। বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রি তাদের উজ্জ্বল সোনালী পর্যায় অতিক্রম করছে কিন্তু তাদের অন্ধকার ছায়া অসংখ্য নিরীহ মানুষকে অন্ধকার গর্তে ঠেলে দিচ্ছে।

সম্প্রতি অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি সম্পর্কে একটি অবিশ্বাস্য খবর সামনে এসেছিল যে 2025 সাল নাগাদ ভারতে অনলাইন গেমিংয়ের বাজার হবে 7 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 53 হাজার কোটি টাকা। একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে 2020 সালে ভারতে অনলাইন গেমের বাজার 2.2 বিলিয়ন ডলারের কাছাকাছি ছিল অর্থাৎ 16,500 কোটি টাকা, যা 2025 সাল নাগাদ $ 7 বিলিয়ন অর্থাৎ প্রায় 52,500 কোটি টাকায় পৌঁছে যাবে।

online mobile gaming disadvantages

অনলাইন গেমিং কোন দিক থেকে খারাপ?

আপনারা হয়তো ভাবছেন যে কেন গেমিংয়ের পরিবর্তে অনলাইন গেমিং এর সম্পর্কে লেখা হচ্ছে , এর কারণ হল আপনি চাইলে সাধারণ গেমগুলিকে বিরতি নিতে পারেন, তবে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে তা হয় না। এই গেমগুলি রিয়েল টাইম প্রসেস করে যেখানে সারা বিশ্বের মানুষ একই সময়ে একই প্ল্যাটফর্মে যুক্ত হয়। যদি একজন ব্যক্তি তার খেলাটি মাঝখানে থামিয়ে দেয় বা থামায়, তবে সেই পুরো খেলাটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এটি অনলাইন গেমিংয়ের সবচেয়ে বড় সমস্যা যে কেউ যখন এটি খেলে তখন সে সেই সময়ের মধ্যে অন্য কোনও কাজে মনোযোগ দেয় না এবং তার পুরো মনোযোগ গেমে থাকে।

অনলাইন গেমিং এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই রিয়েল টাইম গেমিং-এ পিছিয়ে যাওয়ার ভয়ই সবচেয়ে বড় কারণ যে গেম খেলতে গিয়ে বেশিরভাগ শিশু দুর্ঘটনার শিকার হয়। গেম খেলতে খেলতে ঘরে যদি কোনো কাজ চলে আসে, তাহলে এই সরল গেমাররা তা মেনে নেয় না এবং তা পরিবারে দ্বন্দ্বে কারণ হয়ে দাঁড়ায়। ADR মানে গেম খেলার সময় অ্যাড্রেনালিন রাশ সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং এমন পরিস্থিতিতে যদি কোনও শিশুর খেলায় ব্যাঘাত ঘটায় তবে শিশুরা বিরক্ত হয় যা তাদের ব্যক্তিত্বের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অনেক সময় এই শিশুরা খেলা থেকে বিরত থাকার পর সহিংস আচরণও করে। এমন অনেক কিশোরও আছে যারা খেলায় পরাজয় সহ্য করতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে।

online mobile gaming disadvantages
Pic Credit : timesofindia

অনলাইন গেমিং দ্রুত কিশোর এবং যুবকদের আকর্ষণ করছে, যা অনেক দুর্ঘটনার কারণও হয়ে উঠেছে। এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে গেম খেলতে মগ্ন কিশোর-কিশোরীরা বিপদের সংকেত পেয়েও সেটা বোঝে নি,এবং দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। এমন অনেক ঘটনাও রয়েছে যেখানে শিশুরা কোনও গেম আপগ্রেড করার জন্য তাদের বাড়ি থেকে টাকা চুরি করে। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে যে অনলাইন গেম মানসিক স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকারক। WHO রোগের আন্তর্জাতিক শ্রেণীবিভাগের ম্যানুয়ালে গেমিং আসক্তি সম্পর্কে সতর্ক করেছে এবং বলেছে যে গেমিং কোকেন এবং জুয়ার মতো একটি আসক্তি হতে পারে।

গেমিং ইন্ডাস্ট্রির উন্নতির কারণ

স্মার্টফোনের ক্ষমতা

স্মার্টফোনের ব্র্যান্ডগুলো ভালো করেই বুঝে গেছে যে গেম যত ভারী হবে, সেটি খেলতে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা তত বেশি হবে। তাই সংস্থাগুলি আরও ভাল গ্রাফিক্স এবং শক্তিশালী প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করছে। মোবাইল গেমিংয়ের জন্য ‘গেম বুস্ট’ এবং ‘কুলিং টেকনোলজি’র মতো ফিচার আনা হচ্ছে। এই মোবাইল কোম্পানিগুলিও তাদের ফোনের প্রসেসর দেখানোর জন্য এই গেমগুলিকে অবলম্বন করে এবং বিজ্ঞাপনে বলে যে তাদের স্মার্টফোনগুলি ভালো গেমিং এর সুযোগ দেয়। স্মার্টফোনের উন্নত প্রসেসিং এর কারণে, আরও বেশি লোক অনলাইন গেমিং এ অংশগ্রহণ করছে। একই পয়েন্ট ল্যাপটপ এবং কম্পিউটারের ক্ষেত্রেও প্রযোজ্য।

online mobile gaming disadvantages

সুলভ ইন্টারনেট 

আগে যে কোনো মোবাইল ব্যবহারকারী যে পরিমাণ ইন্টারনেট পেতেন, তাতে কিছু সোশ্যাল মিডিয়া সাইট, মেসেজিং অ্যাপ এবং হালকা ব্রাউজিং করা যেত। কিন্তু এখন রিয়ালিয়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলি প্রচুর ইন্টারনেট ডেটা দেয় এবং মোবাইল ব্যবহারকারীরাও দীর্ঘ সময় ধরে অনলাইন গেম খেলতে এই ডেটা ব্যবহার করে। ইন্টারনেটের সীমা বাড়ানোয় দেশের অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির বেশ উপকার হচ্ছে।

প্রভাবশালী হয়ে ওঠার ইচ্ছে

এখানে আমরা কারও নাম লিখতে পারছি না, তবে আপনি ভাল করেই জানেন যে আজকের সময়ে কিছু ‘গেমার’ এত জনপ্রিয় হয়ে উঠেছে যে তারা কোনও ফিল্ম স্টার এবং সেলিব্রিটির চেয়ে কম নয়। গেমিং এবং অপব্যবহারের সংমিশ্রণটি সাধারণ জনগণ এতটাই পছন্দ করছে যে এই লোকদের ফ্যান ফলোয়িং দ্রুত বাড়ছে। এই ধরনের ‘ Influencers ‘ দের দ্বারা প্রভাবিত হয়ে সাধারণ মানুষও মোবাইল গেমিংয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। অনেক মোবাইল ব্র্যান্ড গেমের টুর্নামেন্টও আয়োজন করছে যেখানে বিজয়ীরা বিশাল পুরস্কার পায়। যদিও এই সবই স্মার্টফোনের প্রচারের উপায়, কিন্তু নিষ্পাপ শিশুরা গেমিংকে ‘কুল’ হিসেবে বিবেচনা করতে শুরু করেছে এবং গেমিং এর ফাঁদে পড়ে আসক্তির শিকার হচ্ছে।

online mobile gaming disadvantages

লকডাউন এ সময় কাটানোর উপায়

অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির জন্য করোনা পিরিয়ড খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে। কোভিডের কারণে দীর্ঘদিন ধরে দেশের স্কুল-কলেজ বন্ধ ছিল এবং শিক্ষার্থীরা স্মার্টফোনকে তাদের নতুন এবং নিশ্চিত সঙ্গী করেছে। এই ধরনের কিশোর-কিশোরীরা ঘরে বসে গেমিংকে তাদের টাইম পাসের মাধ্যম বানিয়েছে, যা এখন সময় অপচয়ের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সময় কাটানোর জন্য বেছে নেওয়া অনলাইন গেমিং এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে, যা পরিণত হচ্ছে নেশায়। এটাও সত্য যে করোনা এবং লকডাউনের কারণে অর্থনীতি পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু তা অনলাইন গেমিং শিল্পের জন্য লাভজনক প্রমাণিত হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সাবধান! অনলাইন গেমিং কিন্তু কোন খারাপ নেশার থেকে কম নয়! আপনিও কি এর শিকার? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/online-mobile-gaming-disadvantages/feed/ 0
ইন্ডিয়াতে 50 হাজার কোটি টাকার বাজেট পার করতে চলেছে Online Gaming এর বাজার! কতটা প্রভাব পড়তে চলেছে আপনার পরিবারে? জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/online-gaming-in-india-growth-good-or-bad-know-why/ https://www.91mobiles.com/bengali/online-gaming-in-india-growth-good-or-bad-know-why/#respond Tue, 07 Dec 2021 06:05:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19922 ইন্ডিয়াতে Online Gaming এর মার্কেটে‌র দ্রুত বৃদ্ধির কারন

The post ইন্ডিয়াতে 50 হাজার কোটি টাকার বাজেট পার করতে চলেছে Online Gaming এর বাজার! কতটা প্রভাব পড়তে চলেছে আপনার পরিবারে? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Online Gaming ইন্ডিয়াতে খুব দ্রুতই বেড়ে চলেছে। PUBG, BGMI, FreeFire, Candy Crush, Ludo King এবং Call of Duty এর মতো বহু গেম আছে, যেগুলি ইন্টারনেটের মাধ্যমে অনলাইন খেলতে হয়। ভারতের গেমিং ইন্ডাস্ট্রি থেকে একটি আকর্ষণীয় রিপোর্ট সামনে এসেছে যেখানে দাবি করে বলা হয়েছে যে আগামী সময়ে ইন্ডিয়াতে অনলাইন গেমিঙের বাজার খুবই দ্রুত উন্নতি করতে চলেছে এবং 2025 সালে সেটি 7 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 53 হাজার কোটি টাকা হয়ে যাবে।

আরও পড়ুন: Elon Musk এর ইন্টারনেট সার্ভিসের জন্য দিতে হবে এত টাকা, দেখে নিন কত হবে সাবস্ক্রিপশন চার্জ!

ইন্ডিয়ান গেমিং ইন্ডাস্ট্রি সম্পর্কিত এই তথ্য গুলিকে রেডশির ওয়েবসাইট নিজের রিপোর্টে শেয়ার করেছে। এই রিপোর্টে‌র অনুযায়ী 2020 তে ভারচে অনলাইন গেমের বাজার 2.2 বিলিয়ন ডলার অর্থাৎ 16,500 কোটি টাকার কাছাকাছি ছিল। কিন্তু আগামী চার বছরে অর্থাৎ 2025 এ এই সংখ‍্যাটি বেড়ে 7 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 52,500 কোটি টাকা হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র চার বছরে এই বাজার তিন গুন বেড়ে যাবে।

পরিবার গুলির জন্য সতর্কতা

এই রিপোর্টে গেমিং ইন্ডাস্ট্রির লাভের তথ্য সামনে নিয়ে এসেছে, কিন্তু গেমের অভ‍্যাসের জন্য চিন্তিত পরিবার গুলির জন্যে এই রিপোর্টটি সতর্কতা‌ও হতে পারে। এরকম বহু ঘটনা শোনা যায় যেখানে বাচ্চারা গেমে আপগ্রেড করার জন্য নিজের বাড়ি থেকেই টাকা চুরি করে। আবার অন‍্য দিকে গেমের অভ‍্যাসের কারনেও বহু দূর্ঘটনা‌ও শোনা যায়। এখানে বলে দিই যে রিপোর্টে বলা হয়েছে যে টিয়ার-2 এবং ছোট শহরের লোকেরাও অনলাইন গেমিঙে টাকা খরচ করছে। এমতাবস্থায় এই ইন্ডাস্ট্রি সাধারণ মানুষ এবং তাদের পরিবারের জন্য বিপদ সঙ্কেত‌ও।

আরও পড়ুন: Jio ইউজারদের জন্য আবার‌ও বড়ো ঝাটকা, 520 টাকা পর্যন্ত দাম বেড়ে গেলো Recharge Plan গুলির

এই সমস্ত কারণগুলির জন্যে হিট হয়েছে গেমিং ইন্ডাস্ট্রি

সাধারণ মানুষেরা মোবাইল ফোনে গেম সর্বদাই খেলছে, কিন্তু বিগত কিছু সময় ধরে ইন্ডিয়াতে অনলাইন গেমের বাজার অনেকটাই বেড়ে উঠেছে। নীচে এমন কিছু কারন সম্পর্কে বলা হয়েছে যার কারনে ইন্ডিয়াতে অনলাইন গেম খুবই দ্রুত বেড়ে উঠেছে।

Smartphone Capabilities

যত হেভি গেম হবে সেটিকে রান করার জন্যে‌ও সেইরকম শক্তিশালী মোবাইল ফোনের‌ও প্রয়োজন। গেম খেলা সেইসব ইউজারদের এই প্রয়োজনটি স্মার্টফোন ব্র‍্যান্ড গুলি ভালো ভাবেই বুঝেছে এবং ভালো গ্রাফিক্স আর শক্তিশালী প্রসেসরের মোবাইল ফোন দেশে প্রতিনিয়ত লঞ্চ করছে। এই মোবাইল কোম্পানি গুলি নিজের ফোনের প্রসেসর‌টিকে স্ট্রং প্রমাণিত করার জন্য এই গেম গুলির সাহায্য নেয় এবং বিজ্ঞাপনে বলে তাদের ফোনগুলি এই সমস্ত গেম গুলি খেলার জন্য সুবর্ণ সুযোগ করে দেয়। স্মার্টফোনে ভালো প্রসেসর হ‌ওয়ায় বহু লোক‌ই অনলাইন গেমিঙের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই পয়েন্ট গুলি ল‍্যাপটপ এবং কম্পিউটারের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা মান্থলি রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে 2GB ডেটা এবং আনলিমিটেড ফ্রি কল

Internet Access

আগে যেকোনো মোবাইল ইউজাররা এতোটা ইন্টারনেট পেত, যার মাধ্যমে তারা কিছু সোশ্যাল মিডিয়া সাইট, ম‍্যাসেজিং অ্যাপ এবং অল্প ব্রাউজিং করতে পারতো। কিন্তু এখন Reliance Jio, Airtel এবং Vodafone Idea এর মতো কোম্পানি গুলি অনেক ইন্টারনেট ডেটা প্রদান করে এবং মোবাইল ইউজাররা এই ডেটার ব‍্যবহার দীর্ঘ সময় পর্যন্ত অনলাইন গেম খেলায় ব‍্যবহার করে। ইন্টারনেটে‌র বেড়ে যাওয়টিও দেশে অনলাইন গেমের বাজার বৃদ্ধি হ‌ওয়ায় সুবিধাজনক হয়েছে।

Lockdown এর মাধ্যমে‌ও সুবিধা পেয়েছে

কোরোনাকাল‌ও অনলাইন ইন্ডাস্ট্রির জন্য খুব সুবিধাজনক হয়েছে। কোভিডের কারনে দেশে দীর্ঘ সময় পর্যন্ত লকডাউন চলেছে এবং লোকেদের কাজ বন্ধ থাকায় তারা ঘরে বসে থাকতে বাধ্য হয়েছে। স্কুল এবং কলেজ বন্ধ থাকায় স্টুডেন্ট‌রা স্মার্টফোনকে নিজের সাথী হিসেবে বেছে নিয়েছে। এই সময়ে টাইমপাসের জন্য লক্ষাধিক লোকেরা অনলাইন গেমিং‌কে বেছে নিয়েছিল। লকডাউনে অর্থনৈতিক ব‍্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল, কিন্তু এই সময়টি অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি‌র জন্য লাভজনক হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung এর সস্তা স্মার্টফোন Galaxy A03 Core, 5,000mAh ব‍্যাটারীর পাশাপাশি এই ফোনে আছে 32GB স্টোরেজ

influencers দের প্রভাব

একদিকে যেমন মোবাইল ব্র‍্যান্ড গুলি নিজের স্মার্টফোনকে গেমিং ফোন হিসেবে প্রোমোট করেছে আবার অন‍্যদিকে কিছু এমন চেহারা দেখা গেছে যারা নিজেদের ‘গেমার’ বলে পরিচয় দিয়েছে। এই লোকগুলি কোনো সেলিব্রিটি‌র থেকে কম নয় এবং এদের ফ‍্যান ফলোয়িং‌ও প্রচুর। এরকম ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রভাবিত হয়ে লোকেরা অনলাইন গেমিঙের প্রতি আর‌ও আকৃষ্ট হয়েছে। বহু গেমের টুর্নামেন্ট‌ও আয়োজিত হয় এবং বিজেতা‌রা অনেক পুরস্কার‌ও পায়। এই সমস্ত জিনিস গুলির কারনে ইন্ডিয়াতে অনলাইন গেমিং বৃদ্ধি পেয়েছে।

নেগেটিভ প্রভাব‌ও পড়ছে Online Gaming এর কারণে

এটি সত্যি যে অনলাইন গেমিং কিশোর এবং যুবকদের খুব দ্রুত নিজের প্রতি আকৃষ্ট করছে এবং বাচ্চারা এই গেম গুলির কারনে অন‍্যান‍্য গতিবিধির থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিগত দিনেই দশম শ্রেণীর দুই ছাত্র গেম খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তারা রেলওয়ে ট্র‍্যাকে ট্রেনের আ‌ওয়াজ‌ও শুনতে পায়নি আর ফলে তাদের জীবনহানি ঘটে। পড়াশোনা এবং কাজের থেকে দূরে করার সাথে এমন কিছু ঘটনা‌ও দেখা গেছে যেখানে এরকম গেম গুলি পারিবারিক কলহ এবং মানসিক সমস্যা‌র কারন হয়ে দাড়িয়েছে। এমতাবস্থায় প্রয়োজন যে এই গেমগুলিকে সচেতন হয়ে খেলা এবং পরিবারের বড়োদের কড়া নজর‌ও রাখা উচিত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ইন্ডিয়াতে 50 হাজার কোটি টাকার বাজেট পার করতে চলেছে Online Gaming এর বাজার! কতটা প্রভাব পড়তে চলেছে আপনার পরিবারে? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/online-gaming-in-india-growth-good-or-bad-know-why/feed/ 0