Online Payment - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Apr 2023 06:27:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/#respond Mon, 10 Apr 2023 04:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38790 UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়।
  • UPI ভারতে ডিজিটাল পেমেন্টের জন্য খুবই জনপ্রিয়।
  • BHIM, Paytm, PhonePe হল প্রধান UPI বেসড অ্যাপ।

UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) বেসড ডিজিটাল পেমেন্ট অ্যাপস BHIM, Paytm, Google Pay (GPay) এবং PhonePe-এর সাহায্যে ইউজাররা একে অপরকে অনলাইনে টাকা পাঠাতে পারেন। কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷ আরও পড়ুন: দেখে নিন Allu Arjun অভিনীত 10টি সুপারহিট ফিল্মের লিস্ট, না দেখলে চরম মিস

BHIM অ্যাপ এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।
স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।
স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

GPay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷

ইউজাররা UPI বেসড অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে করা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক ট্রানজেকশনও দেখতে পারবেন। আরও পড়ুন: ভারতে Snapdragon 695 5G প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo Y100A স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/feed/ 0
কেরলে এক ব‍্যাক্তি Flipkart এ অর্ডার করল 27,500 টাকার ক‍্যামেরা, বাক্স থেকে বেরাল ইট https://www.91mobiles.com/bengali/kerala-kannur-man-orders-camera-worth-27500-rupees-flipkart-delivered-tiles-brick-in-bengali/ https://www.91mobiles.com/bengali/kerala-kannur-man-orders-camera-worth-27500-rupees-flipkart-delivered-tiles-brick-in-bengali/#respond Tue, 03 Dec 2019 08:42:48 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9623 কেরলে ফ্লিপকার্ট থেকে ক‍্যামেরার বদলে ডেলিভারি হল ইট

The post কেরলে এক ব‍্যাক্তি Flipkart এ অর্ডার করল 27,500 টাকার ক‍্যামেরা, বাক্স থেকে বেরাল ইট first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক বছরে ভারতীয়দের মধ্যে অনলাইন শপিং অত‍্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আমাজন, ফ্লিপকার্ট, স্ন‍্যাপডিলসহ আরও বেশ কিছু শপিং সাইট আছে যারা সব ধরনের প্রোডাক্টের অনেক বড় রেঞ্জ অনলাইন প্ল‍্যাটফর্মের মাধ্যমে বেচে। অনলাইন শপিং যতটা সহজ এবং দ্রুত কাজ করে কেনাকাটার সময় ততই সতর্ক থাকা উচিত। কিন্তু ইউজারদের পক্ষ থেকে সবধরনের সতর্কতা অবলম্বন করার পরেও এমন কিছু ঘটনা ঘটে যায় যার ফলে শুধুমাত্র যে এই সব সাইটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তা নয়, সাধারণ মানুষের মন থেকে এই ধরনের সাইট এবং ডিজিটাল শপিঙের ভরসাও নড়ে যায়। এমনই একটি ঘটনা ঘটেছে যেখানে 27,500 টাকার ক‍্যামেরা অর্ডার করার পর বাক্সের ভেতর থেকে ইট পাওয়া গেল।

আরও পড়ুন : Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে

এই ঘটনা ঘটেছে কেরলের কান্নুর শহরে, যেখানে অনলাইন শপিং সাইট থেকে ক‍্যামেরা অর্ডার করায় গ্ৰাহককে বাক্সে ভরে ইট ডেলিভারি করা হয়েছে। এই ঘটনার কথা মালয়ালম মনোরমা ওয়েবসাইটে পেশ করা হয়েছে। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এই ঘটনা যার সঙ্গে ঘটেছে সেই ব‍্যাক্তির নাম বিষ্ণু সুরেশ। রিপোর্টে বলা হয়েছে সুরেশের একটি ক‍্যামেরার প্রয়োজন ছিল এবং সে ফ্লিপকার্ট থেকে ক‍্যামেরা আনানোর সিদ্ধান্ত নেয়।

গত 20 নভেম্বর ফ্লিপকার্টে একটি ক‍্যামেরা বিষ্ণুর পছন্দ হয় এবং সেটি সে অর্ডার করে দেয়। ক‍্যামেরাটির দাম ছিল 27,500 টাকা। অর্ডার করার মাত্র 4 দিনের মধ্যেই তাঁর দেওয়া ঠিকানায় পার্সেল চলে আসে। রিপোর্ট অনুযায়ী ডেলিভারি করে ফ্লিপকার্টের সহযোগী কোম্পানি Ekart Logistics। পার্সেল হাতে পেয়ে অত‍্যন্ত উৎসাহিত হয়ে যখন সে বাক্স খোলে তাঁর মাথায় রীতিমতো বাজ পড়ে। 

আরও পড়ুন : কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন?

বিষ্ণু সুরেশ যখন বাক্স খোলে তখন বাক্সের মধ্যে ক‍্যামেরা তো ছিলই না, বরং ক‍্যামেরার বদলে কিছু ইট ও টাইলসের টুকরো দেখতে পান। তবে বাক্সের মধ্যে ইটের সঙ্গে ক‍্যামেরার ম‍্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড পড়ে থাকতে দেখেন। 27,500 টাকা পেমেন্ট করে ক‍্যামেরার জায়গায় যখন তাঁর হাতে ইটের টুকরো এসে পৌছায় তখন তিনি অত‍্যন্ত হতবাক হন এবং তাড়াহুড়োর মধ্যেই ফ্লিপকার্টে খবর দেন। রিপোর্ট থেকে জানা গেছে ফ্লিপকার্ট এক সপ্তাহের মধ্যে বিষ্ণু সুরেশকে নতুন ক‍্যামেরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ক‍্যামেরার বাক্সে ইটের সঙ্গে ক‍্যামেরার ম‍্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড দেখে মনে করা হচ্ছে স্বয়ং ডেলিভারি বয় এই অপরাধ করেছে এবং ক‍্যামেরা সুরেশের হাতে পৌছানোর আগেই বাক্স খুলে ক‍্যামেরা বের করে নেওয়া হয়েছে। অপরাধী খে সেটা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়, কিন্তু ফ্লিপকার্টের এই ঘটনার প্রভাব শুধুমাত্র ফ্লিপকার্টের ওপর নয় বরং সমস্ত অনলাইন শপিং প্ল‍্যাটফর্মের ওপরই পড়বে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা সব ধরনের অনলাইন শপিঙের বিশ্বস‍্যতায় প্রশ্ন উঠে এসেছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কেরলে এক ব‍্যাক্তি Flipkart এ অর্ডার করল 27,500 টাকার ক‍্যামেরা, বাক্স থেকে বেরাল ইট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/kerala-kannur-man-orders-camera-worth-27500-rupees-flipkart-delivered-tiles-brick-in-bengali/feed/ 0