Online Scam - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 06 Feb 2025 03:29:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অনলাইনে Traffic Challan জমা করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও 70 হাজার টাকা! জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/70000-rs-fraud-in-fake-traffic-challan-scam-with-bangalore-man-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/70000-rs-fraud-in-fake-traffic-challan-scam-with-bangalore-man-know-details-in-bengali/#respond Thu, 06 Feb 2025 03:29:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61059 অনলাইন চালান স্ক্যামের শিকার বেঙ্গালুরুর বাসিন্দা

The post অনলাইনে Traffic Challan জমা করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও 70 হাজার টাকা! জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
সাইবার ক্রাইম এবং ফ্রডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। স্ক্যামাররা নতুন নতুন পদ্ধতিতে সাধারণ মানুষদের বোকা বানানোর চেষ্টা করে চলেছে এবং অনেক মানুষ তাদের ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বস্ব হারিয়েও বসছেন। এবার নতুন Traffic Challan Scam এর কথা শোনা যাচ্ছে। বেঙ্গালুরুর এক ব্যাক্তি অনলাইন চালান জমা করার সময় তাঁর অ্যাকাউন্ট থেকে 70 হাজার টাকা হাপিস হয়ে গেছে।

কি ঘটেছে?

এই ফ্রড ঘটেছে হরি কৃষ্ণণ নামক বেঙ্গালুরুর এক বাসিন্দার সঙ্গে। তিনি অনলাইনে তাকে চালান স্ক্যামে ফাঁসিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে 70 হাজার টাকা লোপাট করে দেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত 19 জানুয়ারি তিনি Whatsapp এর মাধ্যমে একটি ম্যাসেজ পেয়েছিলেন। এই ম্যাসেজে নতুন চালানের কথা বলা হয়। ম্যাসেজে জানানো হয়েছিল হরি কৃষ্ণণের SUV Car ট্রাফিক নিয়ম উলঙ্ঘন করেছে, ফলে তাঁর নামে চালান কাটা হয়েছে।

চালান হিসাবে তাকে জরিমানা জমা করতে বলা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী এই ম্যাসেজ অনেকটাই আসল দেখতে ছিল এবং এতে রসিদ নাম্বারও দেওয়া হয়েছিল। স্ক্যামাররা এই ম্যাসেজটি একদম আস্লের মতোই তৈরি করেছিল এবং এটি দেখে হরি কৃষ্ণণ ঘুণাক্ষরেও বুঝতে পারেন্নি এতে কোনো গণ্ডগোল থাকতে পারে।

স্ক্যামের ম্যাসেজ

হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তাকে একটি লিঙ্ক দেওয়া হয়, এতে ক্লিক করে বাহন পরিবহন অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ম্যাসেজের কথা মেনে তিনি লিঙ্কে ক্লিক করে দেন। তখন তাঁর ফোন তাকে রিস্ক ফাইল ওয়ার্নিং পর্যন্ত দিয়েছিল। তবুও হরি কৃষ্ণণ ফাইল ডাউনলোড করেন।

লিঙ্কে ক্লিক করতেই টাকা কাটে

এর পর তাঁর ফোনের একের পর এক OTP আসতে শুরু করে। তিনি তাঁর ট্রানজংকশন চেক করে জানতে পারেন তাঁর ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো ই-কমার্স কোম্পানিকে 70 হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। এই আনঅথরাইজড ট্রানজংকশন দেখেই হরি কৃষ্ণণ বুঝতে পারেন তাঁর সঙ্গে স্ক্যাম হয়ে গেছে।

সবচেয়ে বড় কথা এই সবের মধ্যেই হরি কৃষ্ণণের স্ত্রীর ফোনেও ম্যাসেজ করে জানানো হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও কেউ অ্যাক্সেস করার চেষ্টা করছে। যেহেতু দুই জনের ফোনের অ্যাপ একই ফোন নাম্বারের সঙ্গে কানেক্ট ছিল তাই এমনটা হয়েছে। তবে স্ক্যামাররা তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করতে পারেনি। অনলাইন চালান স্ক্যামের শিকার হয়ে এই পরিবার মোট 70 হাজার টাকা হারিয়ে বসে আছেন।

The post অনলাইনে Traffic Challan জমা করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও 70 হাজার টাকা! জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/70000-rs-fraud-in-fake-traffic-challan-scam-with-bangalore-man-know-details-in-bengali/feed/ 0
WhatsApp-এ জব অফার পেয়ে 3 লক্ষ টাকা খোয়ালেন বিএড ছাত্র, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/3-lakh-rupees-lost-in-whatsapp-job-offer-scam-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/3-lakh-rupees-lost-in-whatsapp-job-offer-scam-know-details-in-bengali/#respond Thu, 30 Jan 2025 09:11:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60935 সাইবার ফ্রডের শিকার বিএস ছাত্রী

The post WhatsApp-এ জব অফার পেয়ে 3 লক্ষ টাকা খোয়ালেন বিএড ছাত্র, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
সাইবার ক্রাইমের সংখ্যা এবং গতিবিধি দিন দিন বেড়েই চলেছে। সচেতনতা বৃদ্ধির পরেও সাধারণ মানুষ জোচ্চুরির শিকার হয়ে চলেছে। সবচেয়ে বড় কথা শিক্ষিত যুবকরাও সাইবার ফ্রডদের ফাঁদে পা দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি বসে টাকা কামানোর লোভে টাকা লোকসান হতে দেখা যাচ্ছে। এই ধরনের একটি ঘটনা সম্পর্কে এবার জানা গেছে যেখানে উত্তর ভারতের এক বিএড ছাত্র বাড়ি বসে আয়ের লোভে 3 লক্ষ টাকা খুইয়েছেন।

হোয়াটসঅ্যাপ ম্যাসেজে আসে জব লিঙ্ক

মিডিয়া রিপোর্ট অনুযায়ী বৈশালী নামক এক বিএড ছাত্রীর সঙ্গে এই সাইবার ফ্রড হয়েছে। গত মাসে বৈশালীর কাছে একটি unknown number থেকে জব অফার সহ একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ আসে বলে জানা গেছে। এই ম্যাসেজে বাড়ি বসে টাকা কামানোর অফার দেওয়া হয়। চাকরি বা টাকার লোভে যুবতী সম্মতি জানালে তাকে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক শেয়ার করা হয়।

হোয়াটসঅ্যাপের এই ম্যাসেজে ক্লিক করে বৈশালী একটি Telegram গ্রুপে জয়েন করেন। এই গ্রুপে তাকে কিছু টার্গেট দেওয়া হয়। এই টার্গেট কমপ্লিট হলে তাকে টাকা দেওয়ার কথা। টাস্ক কমপ্লিটের পাশাপাশি তাকে কিছু টাকাও জমা করতে বলা হয়। স্ক্যামারদের কথার জালে ফেঁসে তিনি টাকা জমাও করে দেন।

সাত বার চাওয়া হয় টাকা

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ফ্রডদের কথায় বৈশালী তাদের টাকা দিয়ে দেন। তবে এখানেই শেষ নয়। ক্রিমিনালদের পক্ষ থেকে বারবার টাকা চাওয়া হয়। বৈশালী তাঁর নিজের এবং তাঁর বাবার অ্যাকাউন্ট থেকে 7 বার পেমেন্ট করে মোট 3 লক্ষ টাকা স্ক্যামারদের হাতে তুলে দেন। তবে এর পরেও টাকা চাওয়া হলে তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে স্ক্যাম হয়ে গেছে।

সাইবার ফ্রডদের শিকার হওয়ার পর যুবতী পুলিশের কাছে অভিযোগ করেন এবং সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে মামলা করেন। বর্তমানে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে অতীতের পাতায় চোখ রাখলে খুব কম ঘটনাই এমন পাওয়া যাবে যেখানে কোনো প্রতারিত তাঁর হারান টাকা ফেরত পেয়েছেন।

সাইবার ফ্রডের হাত থেকে বাঁচার উপায়

  • কোনো অচেনা ব্যাক্তির সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ পার্সোনাল ডিটেইলস যেমন ফোন নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার শেয়ার করবেন না।
  • কারোর সঙ্গে নিজের ব্যাঙ্ক ডিটেইলস এবং ওটিপি শেয়ার করবেন না।
  • কোনো কাজের বিনিময়ে টাকা কামানোর কথা উঠলে প্রথমে প্রথমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
  • শুধুমাত্র ম্যাসেজ বা কল নয়, নিজে সশরীরে খোঁজখবর নিন।
  • কোনো ব্যাক্তি পুলিশ, ব্যাঙ্কের কর্মচারী, মোবাইল কোম্পানি বা কোনো আবশ্যকীয় পরিচয় দিয়ে কথা বললে প্রথমে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
  • আন্তর্জাতিক নাম্বার থেকে আসা কল রিসিভ করবেন না।
  • অচেনা ভিডিও কল এড়িয়ে চলুন এবং নিশ্চিত না হয়ে কল ধরবেন না।
  • কোনো অচেনা নাম্বার থেকে কল এলে সেখানে কল ব্যাক করবেন না।
  • কেউ কল করে ভয় দেখালে ভয় না পেয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন।

The post WhatsApp-এ জব অফার পেয়ে 3 লক্ষ টাকা খোয়ালেন বিএড ছাত্র, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/3-lakh-rupees-lost-in-whatsapp-job-offer-scam-know-details-in-bengali/feed/ 0
বাড়ি বসে টাকা কামানোর আশায় সাড়ে সাত লক্ষ টাকার লোকসান, Telegram অ্যাপে এসেছিল টাস্কের ম্যাসেজ https://www.91mobiles.com/bengali/7-25-lakh-rupees-telegram-job-scam-for-earning-money-online-for-complete-tasks-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/7-25-lakh-rupees-telegram-job-scam-for-earning-money-online-for-complete-tasks-know-details-in-bengali/#respond Mon, 20 Jan 2025 15:58:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60721 টাস্ক কমপ্লিট করতে গিয়ে সাত লক্ষ টাকা খোয়ালেন হরিয়ানার যুবক

The post বাড়ি বসে টাকা কামানোর আশায় সাড়ে সাত লক্ষ টাকার লোকসান, Telegram অ্যাপে এসেছিল টাস্কের ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রায়ই অনলাইন ফ্রডের নতুন নতুন ঘটনার কথা প্রকাশ্যে আসছে। কিছু মানুষ ভুলবশত জোচ্চুরির শিকার হন আবার অনেকে লোভের ফলে সর্বস্ব হারান। এবার এমনই এক ঘটনার কথা জানা গেছে, যেখানে এক যুবক বাড়ি বসে টাকা কামানোর লোভে 7,24,990 টাকা হারিয়েছেন। তাকে টাস্ক কমপ্লিট করার বিনিময়ে ইনকামের লোভ দেখিয়ে সাইবার ক্রিমিনালরা ঠকিয়েছে।

Telegram অ্যাপে এসেছিল টাস্কের ম্যাসেজ

মিডিয়া রিপোর্ট অনুযায়ী হরিয়ানার বাসিন্দা রাহুল নামক এক যুবকের সঙ্গে এই স্ক্যাম হয়েছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী তাকে টেলিগ্রাম অ্যাপে ‘টাস্ক গ্রুপ 882’ নামক একটি গ্রুপে অ্যাড করা হয়। এই গ্রুপে টাস্ক কমপ্লিট করে টাকা কামানোর কথা বলা হয়। এই টাস্ক করার জন্য রাহুলকে একটি লিঙ্ক দেওয়া হয় এবং এই লিঙ্কে ক্লিক করেই টাস্ক করতে বলা হয়।

এরপর রাহুল এই লিঙ্ক ওপেন করে টাস্ক করা শুরু করে দেয়। ফ্রডদের পক্ষ থেকে বলা হয় টাস্ক কমপ্লিট হয়ে গেলে তাঁর প্রাপ্য অ্যামাউন্ট তাকে দিয়ে দেওয়া হবে, তবে এর জন্য কিছু টাকা জমা করতে হবে। টাস্ক কমপ্লিট করার পর রাহুলকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা করতে বলা হয়। বেশি টাকা উপার্জনের লোভে তিনি স্ক্যামারদের টাকা দিয়েও দেন।

বারবার টাকা চায় স্ক্যামাররা

রিপোর্ট অনুযায়ী রাহুল জোচ্চোরদের কথার জালে ফেঁসে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকবার টাকা পাঠিয়েছে। তিনি মোট 16 বার টাকা পাঠান এবং তিনি পাঠিয়েছেন মোট 7,24,990 টাকা। তবে এখানেই শেষ নয়, এর পরেও স্ক্যামাররা আরও টাকা চায়। রাহুল টাকা দিতে অস্বীকার করলে তাঁর ওপর বিভিন্নভাবে চাপ বাড়তে থাকে এবং টাস্কের টাকা ব্লক করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ঘটনা এই পর্যায়ে এলে রাহুল বুঝতে পারে তাঁর সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। এরপর তিনি অনলাইন সাইবার পোর্টালে অভিযোগ করেন এবং সাইবার থানায় কেস করেন। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে এবং স্ক্যামারদের খোঁজার চেষ্টা চলছে।

অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য মেনে চলুন

  • কোনো অচেনা ব্যাক্তির সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ পার্সোনাল ডিটেইলস যেমন ফোন নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার শেয়ার করবেন না।
  • কারোর সঙ্গে নিজের ব্যাঙ্ক ডিটেইলস এবং ওটিপি শেয়ার করবেন না।
  • কোনো কাজের বিনিময়ে টাকা কামানোর কথা উঠলে প্রথমে প্রথমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
  • শুধুমাত্র ম্যাসেজ বা কল নয়, নিজে সশরীরে খোঁজখবর নিন।
  • কোনো ব্যাক্তি পুলিশ, ব্যাঙ্কের কর্মচারী, মোবাইল কোম্পানি বা কোনো আবশ্যকীয় পরিচয় দিয়ে কথা বললে প্রথমে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
  • আন্তর্জাতিক নাম্বার থেকে আসা কল রিসিভ করবেন না।
  • অচেনা ভিডিও কল এড়িয়ে চলুন এবং নিশ্চিত না হয়ে কল ধরবেন না।
  • কোনো অচেনা নাম্বার থেকে কল এলে সেখানে কল ব্যাক করবেন না।
  • কেউ কল করে ভয় দেখালে ভয় না পেয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন।

The post বাড়ি বসে টাকা কামানোর আশায় সাড়ে সাত লক্ষ টাকার লোকসান, Telegram অ্যাপে এসেছিল টাস্কের ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/7-25-lakh-rupees-telegram-job-scam-for-earning-money-online-for-complete-tasks-know-details-in-bengali/feed/ 0
YouTube দেখে শিখছিলেন শেয়ার মার্কেট, তামিলনাড়ুর ডাক্তার খোয়ালেন 76.5 লক্ষ টাকা! https://www.91mobiles.com/bengali/76-lakh-online-fraud-for-stock-market-tips-on-youtube-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/76-lakh-online-fraud-for-stock-market-tips-on-youtube-know-details-in-bengali/#respond Mon, 11 Nov 2024 16:17:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57848 অনলাইন ফ্রডের শিকার হলেন তামিলনাড়ুর ডাক্তার

The post YouTube দেখে শিখছিলেন শেয়ার মার্কেট, তামিলনাড়ুর ডাক্তার খোয়ালেন 76.5 লক্ষ টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
‘হেরা-ফেরি’ এর মোট 21 দিনে পয়সা ডবল করতে গিয়ে আবার টাকা খোয়ালেন এক ব্যাক্তি। লক্ষ্মী চীট ফান্ডের এই স্ক্যাম এখন বাস্তব জীবনে ঘটে চলেছে। ডিজিটাল ইন্ডিয়ার ঠগ-জোচ্চোররাও এখন যথেষ্ট অ্যাডভান্স হয়ে উঠেছে। আজকের দিনে দাঁড়িয়ে তাঁরা শিক্ষিত মানুষদেরও তাদের প্রতারণার শিকার করে চলেছেন। এবার তামিলনাড়ুর একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় মানুষের নজর কাড়ছে, যেখানে YouTubeভিডিওর মাধ্যমে এক ডাক্তার

YouTube এর মাধ্যমে ফ্রড

তামিলনাড়ুর স্রক্সারি মেদিকেল কলেজের প্রফেসরের সঙ্গে অনলাইন ফ্রড হয়েছে। এই ডাক্তারকে stock market tips দিয়ে টাকা কামানোর লভ দেখানো হয়। এর ফলে তিনি সহজেই স্ক্যামারদের খপ্পরে পড়ে যান এবং মাত্র তিন সপ্তাহের মধ্যে 76 লক্ষেরও বেশি টাকা হারিয়ে বসেন। রিপোর্ট অনুযায়ী তিনি ইউটিউবে একটি বিজ্ঞাপনের মাধ্যমে স্ক্যামারদের খপ্পরে পড়েন।

বিজ্ঞাপনে স্টক মার্কেটে টাকা লাগিয়ে লাভ করার কথা বলা হয়। এই বিজ্ঞাপনে ক্লিক করে এই ডাক্তার একটি WhatsApp group এ যোগ হয়ে যান। এই গ্রুপের অনেকে নিজেদের অভিজ্ঞ ট্রেডার বলে পরিচয় দিয়েছিলেন এবং স্টক মার্কেট থেকে টাকা কামানোর পদ্ধতি শেয়ার করছিলেন। প্রফেসর নিজেও এইসব কথা শুনে লোভে পড়ে টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেন।

এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন তাঁর নাম ‘দিবাকর সিংহ’ বলেছিলেন এবং তিনি গ্রুপ মেম্বারদের শেয়ার কেনা এবং বেচার টিপস দিচ্ছিলেন। গ্রুপের সদস্যদের কথায় প্রভাবিত হয়ে ডাক্তার একটি অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে তাঁর একটি অ্যাকাউন্ট ওপেন করেন। তাকে আরও বোঝানো হয় মেম্বারদের বলা স্টকে টাকা বিনিয়োগ করলে তিনি বেশি লাভ করবেন। তাঁরা ডাক্তারকে বিভিন্ন বিখ্যাত ভারতীয় স্টকের পাশাপাশি কিছুউ আমেরিকান কোম্পানিতেও বিনিয়োগ করতে বলেন।

রিপোর্ট অনুযায়ী দ্রুত এবং বেশি পরিমাণে টাকা কামানোর লোভে ডাক্তার তিন সপ্তাহের মধ্যে প্রায় 76.5 লক্ষ টাকা এদের দিয়ে দেন। কিছু দিন পর তিনি তাঁর টাকা তোলার চেষ্টা করলে তাকে আরও 50 লক্ষ টাকা দিতে বলা হয়। “কোয়ালিফাইড ইন্সটিটিউশনাল বায়ার্স অ্যাসোসিয়েশন” নামক সংস্থাকে এই টাকা দিতে বলা হয়। এত দিনে ডাক্তারবাবু বুঝে গেছিলেন তিনি অনলাইন ফ্রডের শিকার হয়েছেন।

শুরু হয়েছে পুলিশি তদন্ত

ফ্রডের শিকার হওয়ার পর ডাক্তারবাবু পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কেস করেন। বর্তমানে তদন্ত চলছে এবং অভিযুক্তদের ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা পাঠকদের উদ্দেশ্যে বলব, লোভনীয় অনলাইন বিজ্ঞাপন থেকে সাবধান থাকা প্রয়োজন এবং কোনো অচেনা ব্যাক্তির সঙ্গে টাকা লেনদেন করার আগে তাঁর সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। কোনো নতুন ও অজানা লিঙ্কে ক্লিক করবেন না বা অচেনা কারোর সঙ্গে ব্যাক্তিগত তথ্য শেয়ার করবেন না।

The post YouTube দেখে শিখছিলেন শেয়ার মার্কেট, তামিলনাড়ুর ডাক্তার খোয়ালেন 76.5 লক্ষ টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/76-lakh-online-fraud-for-stock-market-tips-on-youtube-know-details-in-bengali/feed/ 0
হ্যালো… আপনার পার্সেল ধরা পড়েছে… নকল কাস্টম অফিসার সেজে মুম্বাইয়ের এক ব্যাক্তির থেকে লুটে নেওয়া হল 2.65 লক্ষ টাকা https://www.91mobiles.com/bengali/fake-parcel-delivery-scam-with-mumbai-man-of-2-65-lakh/ https://www.91mobiles.com/bengali/fake-parcel-delivery-scam-with-mumbai-man-of-2-65-lakh/#respond Tue, 28 May 2024 08:43:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50117 কাস্টম অফিসার সেজে শুরু হয়েছে অনলাইন ফ্রড

The post হ্যালো… আপনার পার্সেল ধরা পড়েছে… নকল কাস্টম অফিসার সেজে মুম্বাইয়ের এক ব্যাক্তির থেকে লুটে নেওয়া হল 2.65 লক্ষ টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন ঠগ জোচ্চোররা সাধারণ মানুষদের ঠকানোর নতুন নতুন উপায় বের করেই চলেছে। সরকারের পক্ষ থেকে জনগণকে যতই সতর্ক করা হচ্ছে এরা লোক ঠকানোর ততই নতুন এবং ইউনিক উপায় বের করে চলেছে। এবার মুম্বাই থেকে অনলাইন ফ্রডের এমন এক ঘটনার কথা উঠে এসেছে যেখানে নকল কাস্টম অফিসার সেজে এক ব্যাক্তির থেকে 2.65 লক্ষ টাকা লুট করা হয়েছে।

কিভাবে হল অনলাইন ফ্রড?

মিডিয়া রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুম্বাইয়ের কোলাবা অঞ্চলের এক 50 বছর বয়সী ব্যাক্তির সঙ্গে এই FedEx parcel scam হয়েছে। গত 17 মে এই ব্যাক্তিকে Skype call করে এক অজ্ঞাত ব্যাক্তি নিজেকে কাস্টম অফিসার হিসাবে পরিচয় দেন।

এই “কাস্টম অফিসার” প্রতারিত ব্যাক্তিকে জানান Mumbai airport এ তাঁর একটি পার্সেল ধরা পড়েছে, যেটি তাইওয়ানে পাঠানো হচ্ছিল। তাকে আরও বলা হয় এই পারসেলে একটি laptop, passport এবং credit card এর পাশাপাশি drugs পর্যন্ত রয়েছে।

পার্সেলে বেআইনি দ্রব্য ধরা পড়ার কথা জানানোর পর সেই “অফিসার” কলটি তাঁর সিনিয়রের কাছে ট্রান্সফার করে দেয়। এরপর সেই নকল উচ্চপদস্থ আধিকারিক প্রতারিতকে শাসাতে শুরু করে। কায়দা করে তাঁর থেকে তাঁর বিভিন্ন নিজস্ব তথ্য যেমন নাম, আধার নাম্বার, ঠিকানা, মায়ের নাম, জন্মের তারিখ প্রভৃতি জেনে নেওয়া হয়। সেই অসহায় ব্যাক্তি ভয়ের চোটে সমস্ত তথ্যই জানিয়ে দেয়।

এরপর আরও জানানো হয় এই ব্যাক্তির আধার নাম্বার দেশের 12 থেকে 15টি রাজ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এমনকি আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গেও এর কোনো লিঙ্ক রয়েছে। প্রতারিত জানায় সে নির্দোষ, কিন্তু স্ক্যামাররা উল্টে তাকে CBI এর নামে একটি নকল নোটিশ পাঠিয়ে দেয়। এখানেই শেষ নয়, এরপর তাদের মধ্যে একজনের পরিচয় দেওয়া হয় DCP হিসাবে এবং তিনি জানান তাঁরা কিছু ব্ল্যাক মানি পেয়েছে এবং এর সঙ্গেও সেই নির্দোষ প্রতারিত ব্যাক্তির সংযোগ রয়েছে।

ভয়ের পর শাসানি

ভয় দেখানোর পর প্রতারিত ব্যাক্তিকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের 85% টাকা Melody Professional নামের একটি অ্যাকাউন্টে জমা করতে বলা হয়। ভয়, দুশ্চিন্তা এবং ঘাবড়ে গিয়ে তিনি 2.62 লক্ষ টাকা ঠগদের কথা অনুযায়ী ট্রান্সফার করে দেন।

টাকা পাঠানোর পর দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি “কাস্টম অফিসার”দের কল বা ম্যাসেজের জন্য অপেক্ষা করেন। কিন্তু অনেকক্ষণ পরেও যখন কোনো কল আসে না তখন তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। তিনি কোলাবা থানায় গিয়ে সমস্ত ঘটনার কথা জানিয়ে অভিযোগ করেন। আপাতত পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে, তবে সেই ব্যাক্তির টাকা ফেরত পাওয়া যাবে কি না সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

অনলাইন ফ্রড থেকে বাঁচার উপায়

  • এই ধরনের কোনো কল এলে ঘাবড়াবেন না।
  • প্রথমে যারা কল করেছে তাদের পরিচয় জানুন।
  • ফোনে কোনো ব্যাক্তিকে নিজের ব্যাক্তিগত ডিটেইলস শেয়ার করবেন না।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার এবং ওটিপির মতো সেন্সিটিভ ডিটেইলস কাউকে জানাবেন না।
  • যে ডিপার্টমেন্টের নাম করে কল করা হয়েছে নিজে সেখানে যোগাযোগ করুন।
  • কোনো কারণে সন্দেহ হলে তৎক্ষণাৎ সাইবার ক্রাইম সেল এবং পুলিশের কাছে অভিযোগ জানান।

The post হ্যালো… আপনার পার্সেল ধরা পড়েছে… নকল কাস্টম অফিসার সেজে মুম্বাইয়ের এক ব্যাক্তির থেকে লুটে নেওয়া হল 2.65 লক্ষ টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fake-parcel-delivery-scam-with-mumbai-man-of-2-65-lakh/feed/ 0
Online Shopping Fraud এর হাত থেকে কিভাবে বাঁচবেন? মেনে চলুন এই বিষয়গুলি https://www.91mobiles.com/bengali/best-tips-and-tricks-for-online-shopping-on-amazon-flipkart-sale-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-tips-and-tricks-for-online-shopping-on-amazon-flipkart-sale-in-bengali/#respond Fri, 16 Feb 2024 05:22:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46341 অনলাইন শপিঙের সতর্কতা

The post Online Shopping Fraud এর হাত থেকে কিভাবে বাঁচবেন? মেনে চলুন এই বিষয়গুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
গোটা বিশ্বের চোখে ভারত অন‍্যতম একটি উৎসবের দেশ। প্রায় প্রতিটি সময় এই উপমহাদেশের কোনো না কোনো জায়গায় কোনো ধার্মিক বা রাষ্ট্রীয় বা সামাজিক উৎসব পালন হয়েই চলেছে। এই মুহুর্তে দাঁড়িয়ে বিহু, মকর সংক্রান্তি ও পোঙ্গাল চলে গেছে এবং প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে। বিভিন্ন শ্রেণীর মানুষের পাশাপাশি দেশের অনলাইন শপিং সাইটগুলিও এই সুযোগের সদ্ব্যবহার করতে জানে এবং বিভিন্ন ‘ফেস্টিভ্যাল সেল’ আয়োজন করে। ইতিমধ্যে আমাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্ট আকর্ষণীয় অফারের সেই ‘রিপাবলিক সেল’ শুরু করে দিয়েছে। খুব স্বাভাবিক ভাবেই বহু মানুষ এই সেলে নতুন জিনিস কেনার পরিকল্পনাও বানাচ্ছে। কিন্তু অনলাইন কেনাকাটার আগে কিছু কথা মনে রাখা খুবই জরুরি। নয়ত আপনাকেও পড়তে হতে পারে কোনো জোচ্চুরির ফাঁদে।

Online Shopping Fraud এর থেকে বাঁচার পদ্ধতি

শপিং সাইটে আয়োজিত এইসব সেলে প্রচুর অফার, ডিসকাউন্ট, কুপন, ক্যাশব্যাক এবং ফ্রি গিফট দেওয়া হয়। Apple iPhone, অ্যান্ড্রয়েদ স্মার্টফোন, টিভি এবং অন্যান্য গ্যাজেটেও ওপরেও ছাড় পাওয়া যায়। অনেক সাধারণ মানুষই এই সুযোগে তাদের পছন্দের জিনিস কিনতে চান। তবে এই ধরনের সেলে বেশ কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি। সামান্য ভুলেও গ্রাহকদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং গ্রাহকদের সঙ্গে স্ক্যাম হয়ে যেতে পারে। Online Shopping Fraud এর থেকে বাঁচার জন্য নিচে দেওয়া বিষয়গুলি মেনে চলুন।

  • অফার সম্পর্কে সঠিক জ্ঞান
  • টার্ম অ্যান্ড কন্ডিশনের ধারণা
  • ডিসকাউন্ট কতটা ঠিক আর কতটাই বা ভুল
  • সেলার কে?
  • সিকিওর ভাবে করুন পেমেন্ট

অফার সম্পর্কে সঠিক জ্ঞান

যে কোনো শপিং সাইট খুললেই দেখা যায় 80 শতাংশ পর্যন্ত ছাড় বা 15,000 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক। এই ধরনের অ্যাড দেখে সাধারণ মানুষ উৎসাহিত হয়ে তাড়াহুড়ো করে প্রোডাক্ট কেনার চেষ্টা করে। কিন্তু এসবের মাঝে ‘Uo To’ কথাটি সবার নজর এড়িয়ে যায় এবং ফলস্বরূপ পড়তে হয় বড়সড় ক্ষতির মুখে। তাই যে কোনো শপিং সাইটে কোনো প্রোডাক্ট ‘কার্ট’ এ যোগ করার আগে সেই প্রোডাক্ট সংক্রান্ত অফার আগে বুঝে নেওয়া অত‍্যন্ত জরুরি। আলাদা আলাদা ব‍্যাঙ্ক কার্ড, ওয়ালেট ও ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের বেনিফিট পাওয়া যায়, তাই কেনাকাটার আগে সমস্ত অফার ভালো করে পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

টার্ম অ্যান্ড কন্ডিশনের ধারণা

কোনো প্রোডাক্টে আকর্ষণীয় অফার দেখেই মানুষ ঝাপিয়ে পড়ে, কিন্তু সেই অফারের জন্য প্রযোজ্য ‘Terms & Condutions’ পড়তে ভুলে গিয়ে পরবর্তী সময়ে কোনো সমস্যায় পড়তে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আমাজনে কোনো প্রোডাক্টে ইউপিআই পেমেন্ট করলে 20 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু সেটি সব ইউপিআইয়ের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। আবার কোনো ফোনের এক্সচেঞ্জ অফারে হয়ত 8,000 টাকা পাওয়া যাচ্ছে, অথচ শর্ত দেওয়া আছে ফোনের বডিতে কোনো ধরনের দাগ বা স্ক্র‍্যাচ থাকা চলবে না বা থাকলে 8,000 টাকা পাওয়া যাবে না। প্রতিটি কেনাকাটায় এই ধরনের অনেক শর্তাবলী দেওয়া থাকে এবং শপিঙের আগে অত‍্যন্ত মনোযোগ দিয়ে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে বুঝে নিতে হয়।

ডিসকাউন্ট কতটা ঠিক আর কতটাই বা ভুল

অনলাইন শপিঙের সময় সবচেয়ে নজরকাড়া বিষয় হল ছাড়। আমাজন ও ফ্লিপকার্টের পাশাপাশি সমস্ত শপিং সাইটে যে কোনো প্রোডাক্টের আসল দামের সঙ্গে ডিসকাউন্টের পরিমাণ ও ডিসকাউন্টের পর ক্রয়মূল্য সব একসঙ্গে দেখানো হয়। ধরা যাক, কোনো জিনিসের আসল দাম 20,000 টাকা, সেই প্রোডাক্টে 5,000 টাকার ছাড় দেওয়ার পর বিক্রয়মূল‍্য বলা হচ্ছে 15,000 টাকা। এক্ষেত্রে দেখতে হবে সত্যিই কি সেই জিনিসের আসল দাম 20,000 টাকা। এই ধরনের অফারে সাধারণ মানুষ প্রোডাক্টের আসল দাম দেখার বদলে 5,000 টাকার আকর্ষণীয় ছাড়ে চোখ বোলায়। হতেই পারে সেই প্রোডাক্টের আসল দাম 20,000 টাকা নয়, 15,000 টাকাই। তাই শপিঙের আগে অফলাইন মার্কেট ও অন‍্যান‍্য ওয়েবসাইটে প্রোডাক্টের আসল দাম দেখা জরুরি।

সেলার কে?

এক্ষেত্রে স্মার্টফোনের উদাহরণ দিয়েই শুরু করা যাক। ধরা যাক আপনি Apple বা Samsung এর কোনো নতুন ফোন কিনতে চাইছেন। আপনি ফোন কেনার আগে অফার, শর্তাবলী সব পড়লেন, কিন্তু কখনও কি দেখেছেন সেলার কে? জানিয়ে রাখি, অনলাইন সেলের সময় অ্যাপেলের ফোন অ্যাপেল‌ই বেচছে বা স‍্যামসাঙের ফোন স‍্যামসাং সেল করছে এমনটা হয় না কিন্তু। শপিং সাইটে সরাসরি কোম্পানি তাদের প্রোডাক্ট বেচে না বরং যে কোনো জিনিস সেল করার জন্য থাকে ‘Seller’। তাই শুধু স্মার্টফোন নয় যে কোনো প্রোডাক্ট কেনার আগে তার সেলার এবং সেই সেলার সম্পর্কে রিভিউ পড়ে নেওয়া দরকার।

সিকিওর ভাবে করুন পেমেন্ট

500 টাকা হোক বা 50,000 টাকা অনলাইন শপিঙের সময় পেমেন্টের সিকিউরিটির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ব‍্যাঙ্ক কার্ড, ইউপিআই আইডি ও ওয়ালেট সংক্রান্ত সুরক্ষিত রাখুন এবং এবং ব‍্যাক্তিগত ডিটেইলস কখনোই কারুর সঙ্গে শেয়ার করবেন না। যদি প্রোডাক্ট ক‍্যাশ অন ডেলিভারি করেন তবে সেক্ষেত্রেও ডেলিভারি বয়কে পেমেন্টের সময় ব‍্যাঙ্ক ডিটেইলস দেবেন না। যদি কখনও পেমেন্ট রিকোয়েস্ট করা হয় সেক্ষেত্রে তাড়াহুড়ো না করে আগে মন দিয়ে অ্যামাউন্ট পড়ে নিন।

The post Online Shopping Fraud এর হাত থেকে কিভাবে বাঁচবেন? মেনে চলুন এই বিষয়গুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-tips-and-tricks-for-online-shopping-on-amazon-flipkart-sale-in-bengali/feed/ 0
Flipkart থেকে অর্ডার করা হয় iPhone 15, হাতে এল নকল ব্যাটারি সহ ডিফেক্টিভ মডেল, জেনে নিন কোম্পানির বক্তব্য https://www.91mobiles.com/bengali/man-orders-iphone-15-from-flipkart-gets-defective-phone-with-fake-battery-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/man-orders-iphone-15-from-flipkart-gets-defective-phone-with-fake-battery-details-in-bengali/#respond Tue, 23 Jan 2024 06:57:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45930 ফ্লিপকার্ট থেকে পাঠানো হল ফেক আইফোন

The post Flipkart থেকে অর্ডার করা হয় iPhone 15, হাতে এল নকল ব্যাটারি সহ ডিফেক্টিভ মডেল, জেনে নিন কোম্পানির বক্তব্য first appeared on 91Mobiles Bengali.

]]>
iPhone 15 ফ্যানদের জন্য একটি নতুন খবর সামনে এসেছে। এক ইউজার ফ্লিপকার্ট থেকে আইফোন 15 কেনেন, কিন্তু বক্স ওপেন করে ডিভাইস ব্যাবহার করে দেখেন এতে নকল ব্যাটারি রয়েছে। তিনি ভালো করে পরীক্ষা করে দেখেন তাতে নকল ব্যাটারি রয়েছে। এরপর তিনি ফ্লিপকার্ট এবং অ্যাপেলের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেন।

ফ্লিপকার্ট সেল থেকে কেনেন iPhone 15

অজয় রাজাওয়াত নামের এই ইউজার ফ্লিপকার্ট রিপাব্লিক ডে সেলে নতুন iPhone 15 অর্ডার করেছিলেন। ফোন ব্যাবহার করার সময় এতে ফেক ব্যাটারি থাকার ম্যাসেজ পান তিনি। ইউজার এই আইফোনের আননক্সিং ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আপলোড করেছিলেন। ইউজারের বক্তব্য অনুযায়ী শপিং সাইট এই খারাপ আইফোন রিপ্লেস করবে না বলে জানিয়ে দিয়েছে।

ইউজার পোস্টে লিখেছেন, “আমি 13 জানুয়ারি ফ্লিপকার্ট থেকে iPhone 15 এনেছিলাম। কিন্তু ফ্লিপকার্ট আমার সঙ্গে ফ্রড করেছে, আমায় ডিফেক্টিভ iPhone 15 দিয়েছে এবং বক্সের প্যাকেজিং পর্যন্ত ফে ছিল। এবার ওয়েবসাইট রিপ্লেস করতে অস্বীকার করেছে।”

এর সঙ্গে ইউজার অন্য একটি ফটো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে আইফোন অ্যাপেল ব্যাটারি ভেরিফাই করছে না।

এরপর Flipkart ইউজারের পোস্টে জবাব দিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়েছে। ফ্লিপকার্ট লিখেছে, “আমরা এই অর্ডার সম্পর্কে আপনার খারাপ অভিজ্ঞতার জন্য ক্ষমা চাইছি। এই সমস্যার সমাধান করার আমাদের ওপর ভরসা রাখুন। দয়া করে আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্টের প্রাইভেসি বজায় রাহার জন্য আমাদের প্রাইভেট চ্যাটে ম্যাসেজ করে অর্ডার আইডি শেয়ার করুন। দয়া করে আমাদের প্ল্যাটফর্মের মতোই দেখতে ফেক সোশ্যাল মিডিয়া সোশ্যাল হ্যান্ডেলে কোনো যোগাযোগ করবেন না।”

জানিয়ে রাখি এই ধরনের ঘটনা এই প্রথম ঘটেনি। এর আগেও এই ধরনের অনেক ঘটনা ঘটতে দেখা গেছে যেখানে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে ইউজার বক্স খুলে ফোন বা অন্য দামই জিনিসের বদলে সাবান বা ইট পেয়েছেন।

The post Flipkart থেকে অর্ডার করা হয় iPhone 15, হাতে এল নকল ব্যাটারি সহ ডিফেক্টিভ মডেল, জেনে নিন কোম্পানির বক্তব্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/man-orders-iphone-15-from-flipkart-gets-defective-phone-with-fake-battery-details-in-bengali/feed/ 0
+92 নম্বর থেকে Whatsapp কল আসলে সাবধান! মেনে চলুন এইসব নিয়ম https://www.91mobiles.com/bengali/message-call-from-92-code-number-on-whatsapp-be-aware-pakistan-spam-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/message-call-from-92-code-number-on-whatsapp-be-aware-pakistan-spam-details-in-bengali/#respond Sat, 16 Dec 2023 14:24:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45459 WhatsApp এ +92 কোড থেকে ফোন বা মেসেজ আসলে দ্রুত সেই নম্বর ব্লক করুন

The post +92 নম্বর থেকে Whatsapp কল আসলে সাবধান! মেনে চলুন এইসব নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে যেভাবে দ্রুত গতিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে সেটা কিন্তু বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করা যায় না। গত 2-3 বছরে ভারতীয়দের দ্বারা পরিচালিত ইন্টারনেট কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ভারত সরকারও ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করছেন। ইন্টারনেটের জন্য আজ WhatsApp এর মতো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলি প্রায় প্রতিটি মানুষই ব্যবহার করছে। পরিবারের সকল সদস্যের ফোনেই WhatsApp রয়েছে। সেখানে শুধু মেসেজই নয়, ভিডিও এবং ভয়েস কলিং এর সুবিধাও পাওয়া যায়। তবে এই WhatsApp কল কিন্তু আপনার জন্য বিপদজনকও হতে পারে। বিশেষ করে যদি এই WhatsApp কলটি +92 কোড সহ একটি অজানা নম্বর থেকে আসে।

+92 কোন দেশের কান্ট্রি কোড?

সূত্র অনুযায়ী WhatsApp এ বেশ কিছুদিন ধরেই অনেকে +92 কোড নম্বর থেকে কল পাচ্ছেন। প্রথমত, আমরা আপনাকে জানিয়ে রাখি যে +92 হল পাকিস্তানের কান্ট্রি কোড। অর্থাৎ, এই কোড সহ নম্বর থেকে আসা সমস্ত কল শুধুমাত্র পাকিস্তান থেকে আসছে। WhatsApp এ এই ধরনের নম্বর থেকে আসা কল ক্রমাগত বাড়ছে। আমাদের কাছেও এই কোড সহ একটি WhatsApp ভয়েস কল এসেছিল, সেই নম্বরটি ছিল +92 3127513766। পাকিস্তান থেকে আসা এই ফোন কলগুলি কোনও বড় বিপদের সংকেতও হতে পারে। তাই কয়েক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন।

+92 নম্বর থেকে ফোন আসলে কী করবেন?

কল রিসিভ করবেন না

আপনি যদি +92 কোড সহ একটি নম্বর থেকে ফোন পান এবং সেই নম্বরটি আপনার অজানা হয়, তাহলে প্রথমে আপনাকে সেই কলটি এড়িয়ে যেতে হবে। এই ধরনের নম্বর থেকে আসা কল একেবারেই রিসিভ করবেন না। আপনি যদি চান, রিং বেজে যেতে দিন বা ফোনটি কেটেও দিতে পারেন। কিন্তু কোনও মতেই ফোনটি রিসিভ করবেন না।

সেই নম্বরে মেসেজ বা কল ব্যাক করবেন না

কিছু কৌতূহলী মানুষ তাদের ফোনে কোন অজানা নম্বর থেকে ফোন আসতে দেখলে সেই নম্বরে কল ব্যাক করে। তবে এই নম্বরটি যদি +92 কোডের হয় তাহলে এই কাজটি একেবারেই করবেন না। যে নম্বর থেকে কল এসেছে তাকে টেক্সট করে ‘Who are you?’ জিজ্ঞেস করবেন না। সেই নম্বরের প্রোফাইল সুন্দর প্রোফাইল পিকচার থাকলেও মেসেজ বা কল ব্যাক করবেন না।

নম্বর ব্লক করুন

আপনি ফোনটি রিসিভ না করায় আপনার কাছে আবার ওই নম্বর থেকে ফোন আসতে পারে বা আপনি সেই +92 কোড নম্বর থেকে একটি মেসেজ পেতে পারেন৷ তাই সেই নম্বরটি WhatsApp এ ব্লক করলে ঠিক হবে। ব্লক করলে সেই নম্বর থেকে আর আপনার সাথে যোগাযোগ করা যাবে না।

রিপোর্ট করুন

Whatsapp এর তরফে ব্লকের পাশাপাশি রিপোর্ট ফিচারও প্রকাশ করা হয়েছে। WhatsApp এ +92 কোড থেকে ফোন বা মেসেজ আসলে সেই পাকিস্তানি নম্বরগুলি অবশ্যই রিপোর্ট করুন৷ রিপোর্ট করলে WhatsApp জানবে যে সেই নম্বর থেকে কিছু বেআইনি কার্যকলাপ হয়েছে এবং WhatsApp সেই নম্বরটি ট্রেস করা শুরু করবে।

Whatsapp এ মেইল ​​করুন

আপনি যদি পাকিস্তানি নম্বর থেকে আসা এই ধরনের ভয়েস কলের বিপদ সম্পর্কে বুঝতে পারেন, তাহলে একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে WhatsApp এ ইমেল করে এই পুরো বিষয়টি জানাবেন। WhatsApp এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বিষয়টির সম্পূর্ণ ডিটেইলস জানাতে পারেন। আপনি সজাগ থাকলে এবং বাকিদের এই বিষয়ে জানালে অন্য মানুষের উপর ঘোরাফেরা করা বিপদ অবশ্যই কিছুটা হ্রাস পাবে।

আইফোন ইউজার: [email protected]
অ্যান্ড্রয়েড ইউজার: [email protected]

এইসব আন্তর্জাতিক নাম্বার থেকেও সাবধান

+92 পাকিস্তানের Country code এটা স্পষ্ট, কিন্তু এছাড়াও আরও কিছু দেশ থেকে মাঝে মধ্যেই ভারতীয়দের কল করে স্ক্যামের শিকার করা হয়। বিগত সময়ের বিভিন্ন কেস এবং রিপোর্টের ওপর ভিত্তি করে কোন কোন কান্ট্রি কোডযুক্ত নাম্বার থেকে আমাদের সতর্ক থাকা উচিৎ সেই লিস্ট নিচে শেয়ার করা হল। জানিয়ে রাখি Zone 9 অর্থাৎ 9 নাম্বার দিয়ে শুরু হওয়া ফোন নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির হয়ে থাকে। আবা এমন বেশ কিছু দেশ রয়েছে যাদের নাম্বারের আগে +99 প্রি-ফিক্স থাকে।

  • +992 – Tajikistan
  • +993 – Turkmenistan
  • +994 – Azerbaijan
  • +995 – Georgia
  • +995 34 – South Ossetia
  • +995 44 – Abkhazia
  • +996 – Kyrgyzstan
  • +998 – Uzbekistan

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post +92 নম্বর থেকে Whatsapp কল আসলে সাবধান! মেনে চলুন এইসব নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/message-call-from-92-code-number-on-whatsapp-be-aware-pakistan-spam-details-in-bengali/feed/ 0
Amazon থেকে অর্ডার করা হয় 19,990 টাকা দামের হেডফোন, বক্স খুলে পাওয়া গেল টুথপেস্ট https://www.91mobiles.com/bengali/man-orders-on-amazon-sony-headphones-worth-rs-19990-gets-toothpaste-instead-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/man-orders-on-amazon-sony-headphones-worth-rs-19990-gets-toothpaste-instead-details-in-bengali/#respond Mon, 11 Dec 2023 10:53:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45351 আমাজনে হেডফোন অর্ডার করে পাওয়া গেল মাজন

The post Amazon থেকে অর্ডার করা হয় 19,990 টাকা দামের হেডফোন, বক্স খুলে পাওয়া গেল টুথপেস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে দামী হেডফোন অর্ডার করে এক ব্যাক্তিকে ঠকতে হল! হেডফোন আশা করে প্যাকেট খুলে তিনি কোলগেট টুথপেস্ট পেলেন। ইউজার তাঁর অনলাইন শপিং এক্সপেরিয়েন্স সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অর্থাৎ টুইটারে জানিয়েছেন। যশ ওঝা নামের এই ইউজার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন এবং জানান তিনি শপিং সাইট আমাজনের মাধ্যমে 19,900 টাকা দামের Sony XB910N হেডফোন অর্ডার করেছিলেন এবং প্যাকেজ হাতে পেয়ে খুলে দেখেন ভেতরে রয়েছে কোলগেট টুথপেস্ট।

এক্সে অভিযোগ

যশ ওঝা আমাজন থেকে পাওয়া প্যাকেজের আনবক্সিং ভিডিও রেকর্ডিং করে সেটি শেয়ার করেছেন এবং লিখেছেন “আমি Sony xb910n অর্ডার করে কোলগেট টুথপেস্ট পেলাম।”

কোম্পানির উত্তর

এই পোস্টের উত্তরে আমাজন দুঃখ প্রকাশ করে বলেছে, “আপনার অর্ডারে ভুল প্রোডাক্ট পাঠানোর জন্য আমরা দুঃখিত। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি, দয়া করে নিজের ডিএম সেটিংস আপডেট করুন এবং ডিএমের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়া দয়া করে আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিন। ডিএমে অর্ডার/অ্যাকাউন্ট ডিটেইলস দিন, কারণ সেটি যথেষ্ট ব্যাক্তিগত তথ্য।”

এর আগেও আমাজন পাঠিয়েছে ভুল প্রোডাক্ট

কিছু দিন আগে এমনভাবেই এক ব্যাক্তি আমাজন থেকে 90,000 টাকা দামের ক্যামেরা লেন্স অর্ডার করেন এবং তিনি হাতে পেয়েছিলেন কিনোয়া ফলের বীজ।

5 জুলাই এক্স (টুইটার) ইউজার অরুণ কুমার মেহর আমাজন থেকে সিগমা 24-70 এফ/2.8 ক্যামেরা লেন্স অর্ডার করেন। পরের দিনই তাকে অর্ডার ডেলিভার করা হয় এবং প্যাকেজ খুলে তিনি ফলের বীজ দেখে যথেষ্ট অবাক হয়ে যান। প্যাকেজ দেখেই বোঝা যায় বক্স আগেও খোলা হয়েছে এবং তাতে ক্যামেরা লেন্স বদলে কিনোয়া ফলের বীজ রেখে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Amazon থেকে অর্ডার করা হয় 19,990 টাকা দামের হেডফোন, বক্স খুলে পাওয়া গেল টুথপেস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/man-orders-on-amazon-sony-headphones-worth-rs-19990-gets-toothpaste-instead-details-in-bengali/feed/ 0
অর্ডার করা হয় 46 হাজার টাকা দামের Mobile, প্যাকেটে করে বাড়ি এল বাসন মাজার সাবান https://www.91mobiles.com/bengali/man-ordered-smartphone-worth-rs-46-thousand-online-when-he-opened-the-packet-soap-received-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/man-ordered-smartphone-worth-rs-46-thousand-online-when-he-opened-the-packet-soap-received-details-in-bengali/#respond Thu, 16 Nov 2023 09:30:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44840 আবার ফোনের বদলে বক্সে এল সাবান

The post অর্ডার করা হয় 46 হাজার টাকা দামের Mobile, প্যাকেটে করে বাড়ি এল বাসন মাজার সাবান first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ শপিং সাইটের মাধ্যমে কেনাকাটা করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু প্রায়ই কোনো সেলের সময় ভুল প্রোডাক্ট দেলিভার হতে দেখা যায়। বিগত কয়েক বছরে এমন বহু ঘটনার কথা শোনা গেছে যেখানে ফোন অর্ডার করে হাতে এসেছে ইট বা সাবান। আবারও এই ধরনের একটি ঘটনার কথা সামনে এসেছে, যেখানে এক ব্যাক্তি শপিং সাইটের মাধ্যমে একটি ফোন অর্ডার কেন অথচ বক্সে ভরে পাঠানো হয় অন্য কিছু। আরও পড়ুন: 32MP Selfie Camera, 16GB RAM এবং 5,400mAh Battery সহ চীনে লঞ্চ হল X100 Pro

এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রের থানে জেলার এক ব্যাক্তি অনলাইন প্ল্যাটফর্ম ব্যাবহার করে 46,000 টাকা দামের একটি ফোন অর্ডার করেন, অথচ বক্স খুলে তিনি হাতে প্যান তিনটি বাসন মাজার সাবান।

বক্স ওপেন করে এই অভাবনীয় ঘটনার শিকার হয়ে তিনি গত সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন। ভয়ন্দর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ডেলিভারির সময় এই ফোনের বক্স খোলা হয়েছে। তিনি আরও জানিয়েছেন ইউজার অনলাইন শপিং সাইট থেকে 46,000 টাকার বিনিময়ে Apple iPhone অর্ডার করেছিলেন। আরও পড়ুন: WhatsApp-এ কিভাবে করবেন Auto Reply? জেনে নিন পদ্ধতি

আপাতত পুলিশের পক্ষ থেকে অভিযোগ জমা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের তরফে অজ্ঞাত অপরাধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ IPC এর ধারা 420 (জোচ্চুরি) এর ভিত্তিতে মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অর্ডার করা হয় 46 হাজার টাকা দামের Mobile, প্যাকেটে করে বাড়ি এল বাসন মাজার সাবান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/man-ordered-smartphone-worth-rs-46-thousand-online-when-he-opened-the-packet-soap-received-details-in-bengali/feed/ 0