Oppo A16e - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 Aug 2022 07:52:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Oppo এর 4GB RAM এবং 64GB মেমোরি সম্পন্ন এই ফোনটি এখন আরও সস্তা https://www.91mobiles.com/bengali/5gb-ram-and-64gb-memory-oppo-phone-available-under-rs-10000-oppoa-a16e-and-a16k/ https://www.91mobiles.com/bengali/5gb-ram-and-64gb-memory-oppo-phone-available-under-rs-10000-oppoa-a16e-and-a16k/#respond Sun, 21 Aug 2022 07:47:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29953 মোবাইল ফোন নির্মাতা কোম্পানি OPPO তাদের তিনটি ফোনের দাম কমিয়ে দিয়েছে। সবথেকে ভালো ব্যাপার এই ছাড়ে সাথে কোম্পানির 4GB RAM এবং 64GB মেমোরি যুক্ত ফোনটি এখন 10 হাজার টাকায় উপলদ্ধ। কোম্পানির দ্বারা Oppo A16e, Oppo A16K এবং Oppo A96 এর দামে ছাড় দেওয়া হয়েছে। ফোন গুলির দাম ক্রমশ: 9,999 টাকা , 9,999 টাকা এবং 17,999 […]

The post Oppo এর 4GB RAM এবং 64GB মেমোরি সম্পন্ন এই ফোনটি এখন আরও সস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ফোন নির্মাতা কোম্পানি OPPO তাদের তিনটি ফোনের দাম কমিয়ে দিয়েছে। সবথেকে ভালো ব্যাপার এই ছাড়ে সাথে কোম্পানির 4GB RAM এবং 64GB মেমোরি যুক্ত ফোনটি এখন 10 হাজার টাকায় উপলদ্ধ। কোম্পানির দ্বারা Oppo A16e, Oppo A16K এবং Oppo A96 এর দামে ছাড় দেওয়া হয়েছে। ফোন গুলির দাম ক্রমশ: 9,999 টাকা , 9,999 টাকা এবং 17,999 টাকায় কেনা যেতে পারে। যদিও এই ব্যাপার নিয়ে কোম্পানি এখনও পর্যন্ত প্রেস রিলিজ করে নি কিন্তু 91 মোবাইলসের অফলাইনের রিটেলের মাধ্যমে এটির তথ্য রয়েছে।

OPPO A16e, OPPO A16K এবংOPPO A96 এর নতুন দাম

OPPO A16e এবং Oppo A16K এর দামে কোম্পানি 491 টাকা কমিয়েছে। এই ফোনটি আগে 10,490 টাকায় উপলদ্ধ ছিল এখন মাত্র 9,999 টাকায় নেওয়া যাবে। অন্যদিকে OPPO A96 এর দামে 1,000 টাকা কমিয়েছে। প্রথমে এই ফোনটির দাম 18,999 টাকা ছিল আর এটি 17,999 টাকায় কিনতে পারবেন। সবথেকে ভালো ব্যাপার হলো এই ফোন গুলির ওপর ব্যাংক অফারও দিচ্ছে এবং আপনি 1,000 টাকা পর্যন্ত লাভ করতে পারেন।

মনে করা হচ্ছে যে আগে মে মাসে OPPO কোম্পানি A96 এবং A16e দামের ওপর 500 টাকা কমিয়ে ছিল। এখন আরও একবার কোম্পানি দাম কমালো।

OPPO A16e এর স্পেসিফিকেশন

OPPO A16e এ আপনি 6.52 ইঞ্চির এইচডি স স্কিন দেখতে পাবেন। কোম্পানি 60 হেটজ রিফ্রেশ রেট যুক্ত আইপিএম এলসিডি ডিসপ্লে দিয়েছে। ফোনে 13 এমপি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য 5 এমপি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি 22 প্রসেসর বেসড এবং এটিতে 4 জিবি RAM এর সাথে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটিতে 4,230মহ এর ব্যাটারি দিয়েছে।

OPPO A16K এর স্পেসিফিকেশন

OPPO A16K এর কথা বললে এই ফোনেও আপনি 6.52 ইঞ্চির আইপিএম এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যেটি 60 হেটজ রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও জি 35 প্রসেসর রয়েছে। এরসাথে 4 জিবি RAM এর সাথে 64 জিবি মেমোরি উপলদ্ধ রয়েছে। এই ফোনটি 13 এমপি মেইন ক্যামেরার সাথে 5 এমপি ফ্রন্ট ক্যামেরার সাথে আসবে। এখানে 4,230mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO A96 এর স্পেসিফিকেশন

OPPO A96 এ 6.59 ইঞ্চির ফুল এইচডি আইপিএম এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যেটি 90 হেটজ রিফ্রেশরেট সাপোর্ট করে। কোম্পানি এটিকে 50 এমপি $ 2 এমপি রেয়ার ক্যামেরা থেকে লেস করা হয়েছে যখন ফ্রন্টে 15 এমপির সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Qualcomm এর Snapdragon 680 প্রসেসরে কাজ করে এবং এখানে আপনি 8 জিবি RAM এর সাথে 128 জিবি স্টোরেজ পাবেন। ফোনে 5,000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Oppo এর 4GB RAM এবং 64GB মেমোরি সম্পন্ন এই ফোনটি এখন আরও সস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5gb-ram-and-64gb-memory-oppo-phone-available-under-rs-10000-oppoa-a16e-and-a16k/feed/ 0
আগের থেকে আরও সস্তা হল OPPO এর দুটি স্মার্টফোন, জেনে নিন দাম এবং অফার https://www.91mobiles.com/bengali/oppo-a16k-and-oppo-a16e-smartphones-price-cut-and-offers/ https://www.91mobiles.com/bengali/oppo-a16k-and-oppo-a16e-smartphones-price-cut-and-offers/#respond Wed, 25 May 2022 05:30:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26392 কমে গেল Oppo A16K এবং Oppo A16E এর দাম।

The post আগের থেকে আরও সস্তা হল OPPO এর দুটি স্মার্টফোন, জেনে নিন দাম এবং অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO-এর লো বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলি এখন আরও কম দামে কেনা যাবে। Oppo তাদের সস্তা স্মার্টফোন Oppo A16K এবং Oppo A16E এর দাম কমিয়েছে। এর সাথে, কোম্পানি এই দুটি স্মার্টফোনেই 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার করছে। এই পোস্টে আপনাদেরকে Oppo A16K এবং Oppo A16E স্মার্টফোনের নতুন দাম এবং ক্যাশব্যাক অফার সম্পর্কে বিস্তারিত জানাবো।

Oppo A16K এবং Oppo A16E এর দাম এবং অফার

Oppo একটি পোস্টার শেয়ার করে এই ফোন দুটির দাম এবং অফার সম্পর্কে জানিয়েছে। Oppo A16K এবং Oppo A16E এর দাম 500 টাকা পর্যন্ত কমানো হয়েছে। Oppo A16K স্মার্টফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এখন 10,490 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে আগে এর দাম ছিল 10,990 টাকা। অন্যদিকে, 3GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্ট এর Oppo A16E স্মার্টফোনটি এখন 9,490 টাকায় কেনা যাবে, যার দাম ছিল আগে 9,990 টাকা।

Oppo এর শেয়ার করা পোস্টারে এই স্মার্টফোনগুলিতে উপলব্ধ ব্যাঙ্ক অফারের বিবরণ রয়েছে। যেখানে ICICI ব্যাঙ্ক, কোটা, ব্যাঙ্ক অফ বরোদা, স্ট্যান্ডার্ড চার্টার্ড, IDFC ফার্স্ট ব্যাঙ্ক, ওয়ান কার্ড এবং ফেডারেল ব্যাঙ্কের কার্ড দিয়ে Oppo A16K এবং Oppo A16E স্মার্টফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনলে 1000 ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

OPPO A16K এর স্পেসিফিকেশন

OPPO A16K স্মার্টফোনটিতে 60Hz রিফ্রেশ রেট সহ একটি 6.52-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। OPPO A16K স্মার্টফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। OPPO A16K স্মার্টফোন Android 11 এ লঞ্চ হয়েছে। Oppo-এর এই ফোনে MediaTek-এর Helio G35 চিপসেট দেওয়া হয়েছে। Oppo A16K স্মার্টফোনে একটি সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে LED ফ্ল্যাশ সহ একটি 13MP ক্যামেরা রয়েছে এবং একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। OPPO A16K স্মার্টফোনে একটি 4,230mAh ব্যাটারি আছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OPPO A16E এর স্পেসিফিকেশন

OPPO A16e স্মার্টফোনটিতে একটি 6.52-ইঞ্চি IPS LCD ডিসপ্লে আছে, যার রেজলিউশন হল HD + 720 x 1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 60Hz। Oppo A16e স্মার্টফোনটিতে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং LED ফ্ল্যাশ রয়েছে। সেলফির জন্য এই ফোনে আছে 5MP ফ্রন্ট ক্যামেরা। Oppo-এর এই ফোনটি Android 11 OS-এর উপর ভিত্তি করে ColorOS 11.1-এ চলে। OPPO A16e স্মার্টফোনটিতে MediaTek Helio P22 প্রসেসর দেওয়া হয়েছে। Oppo এই ফোনটি 32 GB এবং 64 GB স্টোরেজ অপশনে 3 GB এবং 4 GB LPDDR4x RAM-এর সাথে পেশ করেছে। এই ফোনটিতে 4230mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post আগের থেকে আরও সস্তা হল OPPO এর দুটি স্মার্টফোন, জেনে নিন দাম এবং অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a16k-and-oppo-a16e-smartphones-price-cut-and-offers/feed/ 0
লঞ্চ হল OPPO এর নতুন 13MP ক্যামেরা এবং Helio P22 চিপসেট যুক্ত স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার https://www.91mobiles.com/bengali/13mp-camera-and-helio-p22-chipset-smartphone-oppo-a16e-launched/ https://www.91mobiles.com/bengali/13mp-camera-and-helio-p22-chipset-smartphone-oppo-a16e-launched/#respond Mon, 21 Mar 2022 02:15:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23718 জেনে নিন OPPO A16e স্মার্টফোনের দাম এবং ফিচার

The post লঞ্চ হল OPPO এর নতুন 13MP ক্যামেরা এবং Helio P22 চিপসেট যুক্ত স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ভারতে তাদের এন্ট্রি লেভেল এর স্মার্টফোন Oppo A16e স্মার্টফোন লঞ্চ করেছে। এর আগে, Oppo ভারতে মিড-রেঞ্জ OPPO A76 এবং OPPO A96 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের নতুন বাজেট স্মার্টফোন OPPO A16e নিয়ে হাজির হয়েছে। এই পোস্টে আপনাদের জানাবো OPPO A16e স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার।

OPPO A16e এর স্পেসিফিকেশন এবং ফিচার

OPPO A16e স্মার্টফোনটিতে একটি 6.52-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য টিয়ারড্রপ নচ দেওয়া হয়েছে। Oppo এর এই বাজেট স্মার্টফোনে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সহ একটি HD+ ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 60Hz এবং পিক্সেল ডেনসিটি 269ppi পিক্সেল। এর সাথে ফোনটিতে গরিলা গ্লাস 3 প্রোটেকশনও দেওয়া হয়েছে । Oppo দাবি করেছে যে সর্বশেষ Oppo A16e স্মার্টফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 89.27 শতাংশ।

OPPO A16e স্মার্টফোনটিতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই Oppo ফোনের ব্যাকে স্কয়ার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল, যার সাথে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। Oppo-এর এই ফোনটি Android 11 OS-এর উপর ভিত্তি করে ColorOS 11.1-এ চলে।

13MP camera and Helio P22 chipset smartphone OPPO A16e launched

OPPO A16e স্মার্টফোনটি MediaTek Helio P22 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 32 GB এবং 64 GB স্টোরেজ অপশনে 3 GB এবং 4 GB LPDDR4x র‌্যামের সাথে পেশ করা হয়েছে। Oppo-এর এই ফোনে 4,230mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে ফোনে চার্জ করার জন্য microUSB পোর্ট দেওয়া হয়েছে।

Oppo A16e স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ফোনে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনটিতে আরও অনেক ফিচার আছে। এই ফোনে ডুয়াল 4G VoLTE এবং WiFi 802.11b/g/n, Bluetooth 5, GPS, microSD কার্ড স্লট রয়েছে। ফোনটিতে 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।

OPPO A16e এর দাম

OPPO A16e স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট- এই তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। যদিও কোম্পানির তরফে এখনও এই স্মার্টফোনের দাম এবং বিক্রি সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি। Oppo A16e স্মার্টফোনটি 3GB RAM + 32GB স্টোরেজ এবং 4GB + 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। যদি লিক হওয়া রিপোর্টগুলি সত্যি হয় তাহলে এই ফোনের দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 9,990 টাকা এবং 11,990 টাকা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল OPPO এর নতুন 13MP ক্যামেরা এবং Helio P22 চিপসেট যুক্ত স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/13mp-camera-and-helio-p22-chipset-smartphone-oppo-a16e-launched/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo A16e স্মার্টফোন, হাজার টাকারও কম দামে পাওয়া যাবে অসাধারণ ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-a16e-smartphone-will-be-launched-in-india-soon/ https://www.91mobiles.com/bengali/oppo-a16e-smartphone-will-be-launched-in-india-soon/#respond Thu, 17 Mar 2022 01:40:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23626 জেনে নিন Oppo A16e স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo A16e স্মার্টফোন, হাজার টাকারও কম দামে পাওয়া যাবে অসাধারণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ভারতে তাদের A সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। MySmartPrice-এর একটি এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করা হয়েছে যে Oppo তাদের বাজেট স্মার্টফোন Oppo A16e ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টিপস্টার ‘মুকুল শর্মা’ এই তথ্যটি প্রকাশ করেছেন। এর সাথে, টিপস্টার মুকুল শর্মা Oppo-এর আসন্ন স্মার্টফোনের ভেরিয়েন্ট এবং দামও প্রকাশ করেছেন।

চীনা স্মার্টফোন কোম্পানি, Oppo, কিছুদিন আগে পাকিস্তানে Oppo A16e স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo-এর এই স্মার্টফোনটি MediaTek-এর Helio P-সিরিজ প্রসেসর এবং 4230mAh ব্যাটারির সঙ্গে পেশ করা হয়েছে। এই Oppo স্মার্টফোনটিতে একটি বড় HD+ রেজলিউশন ডিসপ্লে এবং 13MP রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই পোস্টে আপনাদের Oppo এর আসন্ন Oppo A16e স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো ।

ভারতে Oppo A16e এর দাম

মুকুল শর্মা জানিয়েছেন যে Oppo A16e স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হবে – 3GB + 32GB এবং 4GB + 64GB। Oppo A16e স্মার্টফোনের 3GB + 32GB ভেরিয়েন্টের দাম ভারতে 9,990 টাকা এবং 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 11,990 টাকা।

Oppo A16e এর স্পেসিফিকেশন এবং ফিচার

আসন্ন Oppo A16e স্মার্টফোনটিতে HD+ রেজলিউশন, 269ppi পিক্সেল ঘনত্ব এবং 480 nits পিক ব্রাইটনেস সহ একটি 6.52-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে প্যানেলে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হবে।

Oppo A16e স্মার্টফোনে MediaTek-এর Helio P22 প্রসেসর দেওয়া হবে। MediaTek-এর Helio P22 অনেক পুরনো প্রসেসর। এর সাথে ফোনে গ্রাফিক্সের জন্য PowerVR GE8320 GPU দেওয়া হবে। Oppo-এর এই স্মার্টফোনটি Android 11-এ চলবে।

আসন্ন Oppo A-সিরিজ স্মার্টফোনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরার অ্যাপারচার f/2.2। এর সাথে ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ দেওয়া হবে। এই Oppo ফোনে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। Oppo A16e স্মার্টফোনে 4230mAh ব্যাটারি দেওয়া হবে।

Oppo A16e স্মার্টফোনটিতে একটি মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট, একটি ডেডিকেটেড মাইক্রো-এসডি কার্ড স্লট এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক থাকবে। এই ফোনটির ওজন 175 গ্রাম এবং সাইজ 164 × 75.4 × 7.85 mm। Oppo A16e স্মার্টফোন তিনটি রঙে পাওয়া যাবে – কালো, নীল এবং সিলভার। Oppo-এর আসন্ন স্মার্টফোনটি কবে লঞ্চ হবে সে বিষয়ে এই মুহূর্তে কোনও তথ্য সামনে আসেনি ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo A16e স্মার্টফোন, হাজার টাকারও কম দামে পাওয়া যাবে অসাধারণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a16e-smartphone-will-be-launched-in-india-soon/feed/ 0