OPPO A17k - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 11:04:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000mAh ব্যাটারি এবং 13MP ক্যামেরাসহ Oppo এর লো বাজেট Oppo A17K ফোনটি এখন থেকে পাবেন আরও কম দামে! https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-13mp-camera-phone-oppo-a17k-price-cut-offers-specifications-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-13mp-camera-phone-oppo-a17k-price-cut-offers-specifications-features-in-bengali/#respond Mon, 21 Nov 2022 07:27:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33760 মাত্র 9,999 টাকায় পেয়ে যাবেন Oppo A17k স্মার্টফোন

The post 5000mAh ব্যাটারি এবং 13MP ক্যামেরাসহ Oppo এর লো বাজেট Oppo A17K ফোনটি এখন থেকে পাবেন আরও কম দামে! first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo তাদের বাজেট স্মার্টফোন Oppo A17K এর দাম 500 টাকা কমিয়েছে। এর সাথে কোম্পানি এই Oppo স্মার্টফোনের সাথে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। Oppo A17K স্মার্টফোনে MediaTek এর প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি এই ফোনটিতে একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি,13MP ক্যামেরা রয়েছে। দাম কমার পর এই ফোনটি এখন দশ হাজার টাকার কম দামে কেনা যাবে। এই পোস্টে আমি আপনাদের এই স্মার্টফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: জেনে নিন Airtel এর ডেটা, ব্যালেন্স এবং SMS চেক করার সবচেয়ে সহজ উপায় 

 Oppo A17K এর দাম

Oppo A17K স্মার্টফোনের 3GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 10,499 টাকায় তালিকাভুক্ত করা হয়েছিল। কোম্পানি এই ফোনের দাম 500 টাকা কমিয়েছে।বর্তমানে Oppo-এর এই ফোনটি 9,999 টাকা দামে কেনা যাবে। এর পাশাপাশি, কোম্পানি বেশ কয়েকটি ব্যাঙ্কের সাথে মিলে গ্রাহকদের অতিরিক্ত 10 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। Oppo A17K স্মার্টফোনে SBI, ICICI, Yash Bank, Bank of Baroda, IDFC Bank এবং AU Small Finance Bank-এর কার্ডে গ্রাহকদের 10 শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Oppo A17K এর স্পেসিফিকেশন

Oppo A17k স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 720 পিক্সেল HD+। এই ডিসপ্লের রিফ্রেশরেট 60Hz। পাশাপাশি ক্যামেরা প্যানেলের কথা বলতে গেলে এই ফোনের ব্যাক প্যানেলে একটি 8MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ফোনের সামনে একটি 5MP ক্যামেরা দেওয়া হয়েছে, যার জন্য ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা ফিচারের কথা বললে, এই ফোনটিতে নাইট, ভিডিও, টাইম-ল্যাপস, প্যানোরামা এবং গুগল লেন্সের সাপোর্ট রয়েছে। এর সাথে ফোনটি অটো ফোকাস সাপোর্ট করে। আরও পড়ুন: নভেম্বরে ভারতে লঞ্চ হবে POCO C50 স্মার্টফোন, দাম হতে পারে 10 হাজারের কাছাকাছি

এই ফোনের পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটি IPX4 রেটিং সহ এসেছে। Oppo A17k স্মার্টফোনে MediaTek Helio G35 SoC দেওয়া হয়েছে। যদিও ফোনটি লো-র‍্যাম কনফিগারেশনের সঙ্গে আনা হয়েছে।

Oppo A17k স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি, ডুয়াল-সিম স্লট, Wi-Fi 5, ব্লুটুথ v5.3, এবং হাই কোডেক যেমন aptX, aptX HD এবং LDAC দেওয়া হয়েছে৷ এই ফোনে চার্জ করার জন্য একটি মাইক্রো USB পোর্ট রয়েছে। আরও পড়ুন: 15 হাজার বাজেটে 50MP ক্যামেরা এবং 14GB RAM এর শক্তি সহ পেয়ে যাবেন Realme এর এই স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি এবং 13MP ক্যামেরাসহ Oppo এর লো বাজেট Oppo A17K ফোনটি এখন থেকে পাবেন আরও কম দামে! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-13mp-camera-phone-oppo-a17k-price-cut-offers-specifications-features-in-bengali/feed/ 0
5,000mAh ব্যাটারি এবং 7GB RAM সহ 10 হাজারের বাজেটে লঞ্চ হল OPPO A17k স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oppo-a17k-india-price-specifications-sale-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a17k-india-price-specifications-sale-offers-details-in-bengali/#respond Wed, 19 Oct 2022 11:19:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33282 10,499 টাকায় লঞ্চ হল OPPO A17k স্মার্টফোন

The post 5,000mAh ব্যাটারি এবং 7GB RAM সহ 10 হাজারের বাজেটে লঞ্চ হল OPPO A17k স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
91Mobiles সেপ্টেম্বরে একটি এক্সক্লুসিভ খবর প্রকাশ করার সময় জানিয়েছিল যে OPPO কোম্পানি ভারতীয় মার্কেটে তাদের ‘A’ সিরিজের অধীনে OPPO A17k লঞ্চ করতে চলেছে৷ সেই পোস্টে Oppo A17K স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছিল। সম্প্রতি Oppo India এই লো বাজেট Oppo A17K ফোনটি ভারতে লঞ্চ করেছে। আরও পড়ুন: এই দিন OTT-তে রিলিজ হবে Brahmastra, থিয়েটারের পর এই প্ল্যাটফর্মে করবে তুলকালাম

OPPO A17k এর দাম

Oppo A17K স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে শুধুমাত্র একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই Oppo মোবাইলটি 3 GB RAM মেমরি সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 10,499 টাকা। OPPO A17k ফোনটি 19 অক্টোবর থেকে দেশে সেলের জন্য উপলব্ধ হয়ে গেছে, যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে Gold এবং Navy Blue রঙের কালার অপশনে কেনা যাবে।

OPPO A17k এর স্পেসিফিকেশন

  • 6.56HD+ 60Hz ডিসপ্লে
  • MediaTek Helio 35
  • 3GB+4GB RAM
  • 8MP রেয়ার ক্যামেরা
  • 5MP সেলফি ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

Oppo A17K স্মার্টফোনটি 1612 × 720 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.56-ইঞ্চি HD + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা 60Hz রিফ্রেশরেট এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন 269PPI, 16.7M কালার এবং 480নিটস ব্রাইটনেসের মতো ফিচার সাপোর্ট করে যা পান্ডা গ্লাস দ্বারা প্রোটেকটেড। এই OPPO মোবাইলের ডায়মেনশন 16.42×7.56×0.83cm এবং ওজন 189 গ্রাম। আরও পড়ুন: Oneplus প্রেমীদের হলো অপেক্ষার অবসান! সামনে এলো OnePlus 11 এর অসাধারণ স্পেসিফিকেশন

OPPO A17k ফোনটি MediaTek Helio G35 চিপসেট সাপোর্ট করে যা 2.3GHz অক্টা-কোর প্রসেসরের সাথে রান করে। এই OPPO মোবাইলটি 4GB Expandable RAM টেকনোলজির সাথে পেশ করা হয়েছে যা 3GB ইন্টারনাল র‍্যামের সাথে 7GB RAM পারফরম্যান্স প্রদান করে। গ্রাফিক্সের জন্য Oppo A17K-তে IMG GE8320 GPU উপস্থিত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Oppo A17K ফোনটি f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সাপোর্ট করে এবং সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই Oppo স্মার্টফোনটিতে f/2.0 সহ একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, OPPO A17k ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়াল সিম, 4G LTE এবং OTG এর সাথে 3.5mm জ্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। আরও পড়ুন: 180GB ডেটা এবং ফ্রি OTT এর সঙ্গে কোম্পানি নিয়ে এল দুর্দান্ত প্ল্যান, 90 দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5,000mAh ব্যাটারি এবং 7GB RAM সহ 10 হাজারের বাজেটে লঞ্চ হল OPPO A17k স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a17k-india-price-specifications-sale-offers-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হবে OPPO এর তিনটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-a17-a71k-and-oppo-a77s-india-retail-price-and-details-exclusive-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a17-a71k-and-oppo-a77s-india-retail-price-and-details-exclusive-in-bengali/#respond Wed, 28 Sep 2022 19:40:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32532 10,499 টাকায় লঞ্চ হবে OPPO A17K স্মার্টফোন।

The post শীঘ্রই লঞ্চ হবে OPPO এর তিনটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
মনে হচ্ছে OPPO তাদের বাজেট সেগমেন্ট স্মার্টফোনের রেঞ্জকে শক্তিশালী করার প্ল্যান করছে। কারণ গতকালই আমরা OPPO A17 সম্পর্কে তথ্য পেয়েছি। আজকের এই পোস্টে আমি আপনাদের Oppo এর নতুন ফোন A17K সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করবো, যেখানে এর স্পেসিফিকেশন থেকে ডিজাইন পর্যন্ত সবকিছুই প্রকাশ করা হয়েছে। কোম্পানি দশেরা উপলক্ষে তিনটি নতুন ফোন OPPO A17, OPPO A17K এবং OPPO A77S লঞ্চ করতে চলেছে। আমরা অফলাইন রিটেলের মাধ্যমে এই তথ্য পেয়েছি যেখানে এই ফোনগুলি 10 হাজার থেকে 18 হাজার টাকার বাজেটে পেশ করা হবে।

OPPO A17, OPPO A17K এবং OPPO A77S এর দাম

এই তিনটি ‘A’ সিরিজের স্মার্টফোনের মাধ্যমে Oppo ভারতে তাদের এন্ট্রি লেভেল, লো বাজেট এবং মিড বাজেট কভার করার চেষ্টা করেছে। OPPO A17K হবে এর মধ্যে সবচেয়ে লো বাজেট স্মার্টফোন যা 10,499 টাকায় লঞ্চ করা হবে। এর পরে OPPO A17 আসবে যার দাম 12,499 টাকা। OPPO A77S এর দাম এগুলোর মধ্যে সবচেয়ে বেশি হবে এবং এই স্মার্টফোনটি 17,999 টাকায় মার্কেটে লঞ্চ করা হবে।

  • OPPO A17k – 3GB RAM + 64GB Storage = 10,499
  • OPPO A17 – 4GB RAM + 64GB Storage = 12,499
  • OPPO A77s – 8GB RAM + 128GB Storage = 17,999

OPPO A17K এর স্পেসিফিকেশন

OPPO A17K-এর স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে আপনারা 6.56 ইঞ্চি HD+ স্ক্রিন দেখতে পাবেন। এই ফোনটি বেশ পাতলা হবে। এর পুরুত্ব হবে মাত্র 8.29mm এবং ওজন মাত্র 189 গ্রাম। সূত্র অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 12-এ লঞ্চ হবে যা কালার OS 12.1-এর উপর ভিত্তি করে রান করবে।

এই বাজেট সেগমেন্ট ফোনে, আপনারা MediaTek Helio G35 প্রসেসর দেখতে পাবেন, যার সর্বোচ্চ ক্লক স্পিড হবে 2.3 GHz। র‍্যাম এবং রম সম্পর্কে কথা বললে, কোম্পানি এই ফোনে 3 GB র‍্যামের সাথে 64 GB স্টোরেজ দিয়েছে। এর আরেকটি মডেলে 4GB র‌্যামে থাকবে। এই ফোনে আপনি RAM Plus এর সাপোর্টও দেখতে পাবেন যেখানে আপনি 7GB পর্যন্ত RAM ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা এবং ব্যাটারি সম্পর্কে কথা বললে, কোম্পানি এতে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সহ পাওয়া যাবে।

OPPO A17 এর স্পেসিফিকেশন

OPPO A17-এর স্পেসিফিকেশন সম্পর্কে বললে এই ফোনটি A17K-এর মতোই হবে, শুধুমাত্র ক্যামেরা আলাদা হবে। এই ফোনে কোম্পানি একটি ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং প্রাইমারি ক্যামেরাটি F/1.8 অ্যাপারচারের সাথে আসে যা 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এই ফোনে একটি সেকেন্ডারি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই মোবাইল ফোনে F/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ডিসপ্লে সম্পর্কে কথা বলতে গেলে, Oppo A17 স্মার্টফোনে,আপনারা 720 x 1600 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.56-ইঞ্চি স্ক্রিন দেখতে পাবেন। এই ফোনটি MediaTek Helio G35 চিপসেটেও কাজ করে এবং 4GB RAM এর সাথে 4GB এক্সটেন্ডেড RAM এর সাপোর্ট এর কারণে, আপনারা মোট 8GB পর্যন্ত RAM ব্যবহার করতে পারবেন।পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W চার্জিং সহ আসে।

OPPO A77S এর স্পেসিফিকেশন

OPPO A77S সম্পর্কে কথা বললে, এই ফোনটি একটু ব্যয়বহুল কিন্তু স্পেসিফিকেশন অনুযায়ী বেশ ভালো। এ ফোনটিতে একটি 6.6-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে যা 90hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। প্রধান ক্যামেরাটি 50MP এর এবং সেকেন্ডারি ক্যামেরাটি 2MP এর ডেপথ সেন্সর সাপোর্ট করে । সেলফি সম্পর্কে কথা বললে, এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা HDR সাপোর্ট করে।

A17 এবং A17K ফোনটিতে Qualcomm প্রসেসর এবং MediaTek চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 680 প্রসেসরে কাজ করে যা 6nm ফ্যাব্রিকেশনের উপর ভিত্তি করে তৈরি। এই ফোনে 8GB RAM মেমরি দেওয়া হয়েছে। এই ফোনে RAM প্লাস সাপোর্ট রয়েছে যেখানে আপনি ভার্চুয়াল র‌্যামও ব্যবহার করতে পারবেন। এর সাথে এতে 128GB মেমরি পাওয়া যাবে।

Oppo A77s-এর জন্য, কোম্পানি Oppo Glow ডিজাইন টেকনোলজি ব্যবহার করেছে। এই ফোনটি অনেক স্লিমও এবং এর পুরুত্ব মাত্র 7.99 mm। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এই ফোনের একটি বিষয়ই খারাপ যে এই ফোনে 5G সাপোর্ট নেই এটি একটি 4G ফোন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হবে OPPO এর তিনটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a17-a71k-and-oppo-a77s-india-retail-price-and-details-exclusive-in-bengali/feed/ 0
খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OPPO A17k স্মার্টফোন, ফুল স্পেসিফিকেশন এবং ফিচার হলো লিক https://www.91mobiles.com/bengali/oppo-a17k-image-features-specifications-leak-india-launch-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a17k-image-features-specifications-leak-india-launch-exclusive-details-in-bengali/#respond Wed, 28 Sep 2022 11:13:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32422 OPPO A17k স্মার্টফোনটির লিক রিপোর্ট

The post খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OPPO A17k স্মার্টফোন, ফুল স্পেসিফিকেশন এবং ফিচার হলো লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
কোম্পানিটি ভারতীয় মোবাইল বাজারের লো বাজেটের সেগমেন্টে পুনরায় প্রবেশ করতে প্রস্তুত। কোম্পানি ভারতে তাদের ‘A’ সিরিজ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে এবং এর জন্য OPPO A17k স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। 91Mobiles কোম্পানির একজন এক্সিকিউটিভের কাছ থেকে এই তথ্য পেয়েছে যিনি বহু বছর ধরে কোম্পানির সঙ্গে যুক্ত আছেন। তারা আমাদের জানিয়েছে যে এই ফোনটি 2022 সালের Cheapest OPPO Mobile Phones মধ্যে একটি হবে। এই ফোনটি একটি সিঙ্গেল রেয়ার ক্যামেরা সহ আসবে এবং এর সাথে আপনি ফোনে MediaTek Helio G35 চিপসেট দেখতে পাবেন। আমরা যে ছবি পেয়েছি তার মতে এই ফোনটি Gold এবং Navy blue কালারে লঞ্চ হবে।

OPPO A17k Specifications (লিক)

  • 6.56HD+ 60Hz Display
  • MediaTek Helio G35
  • 3GB+4GB RAM
  • 8MP Rear Camera
  • 5MP Selfie Camera
  • 10W 5,000mAh Battery

Oppo A17K স্মার্টফোনটি একটি 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লেতে লঞ্চ হবে। এই স্ক্রিনটি ওয়াটারড্রপ নচ স্টাইলে তৈরি করা হবে যা 60Hz রিফ্রেশরেটে কাজ করবে। এই OPPO মোবাইলটির পুরুত্ব হবে মাত্র 8.29 মিমি এবং এর ওজন হবে মাত্র 189 গ্রাম। OPPO A17K স্মার্টফোনটি Gold এবং Navy blue কালারে বিক্রির জন্য উপলব্ধ হবে।

OPPO A17k Android 12 এ লঞ্চ হবে যা Color OS 12.1 এর সাথে কাজ করবে। প্রসেসিংয়ের জন্য, এই স্মার্টফোনটিতে 2.3 GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর সহ 12-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটি MediaTek Helio G35 চিপসেট দেওয়া হবে।

Oppo A17K স্মার্টফোনটি ভারতের বাজারে 3 GB RAM + 4 GB RAM মেমরিতে লঞ্চ করা হবে। ভার্চুয়াল র‍্যাম টেকনোলজির সাথে এই মোবাইল ফোনটি 7 জিবি র‍্যামের পাওয়ার পাবে। স্মার্টফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমেও বাড়ানো যাবে।

OPPO A17k এর পিছনের প্যানেলে একটি সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হবে, যেটি F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেন্সর হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই স্মার্টফোনটিতে F/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর থাকবে, যা পোর্ট্রেট মোডেও কাজ করবে।

OPPO A17k-এ পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজিতে কাজ করবে। সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OPPO A17k স্মার্টফোন, ফুল স্পেসিফিকেশন এবং ফিচার হলো লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a17k-image-features-specifications-leak-india-launch-exclusive-details-in-bengali/feed/ 0