OPPO A3 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 22 Jun 2024 08:58:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5100mAh ব্যাটারি এবং 16GB RAM এর ক্ষমতা সহ ভারতে লঞ্চ হল OPPO A3 Pro 5G https://www.91mobiles.com/bengali/oppo-a3-pro-5g-launched-in-india-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a3-pro-5g-launched-in-india-know-price-and-specifications-in-bengali/#respond Sat, 22 Jun 2024 08:58:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51998 ভারতে লঞ্চ হল OPPO A3 Pro 5G

The post 5100mAh ব্যাটারি এবং 16GB RAM এর ক্ষমতা সহ ভারতে লঞ্চ হল OPPO A3 Pro 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO গতকাল ভারতে তাদের OPPO A3 Pro 5G ফোন লঞ্চ করেছে। মিড বাজেট সেগমেন্টের এই ফোনে 16GB RAM (8GB+8GB), MediaTek Dimensity 6300 প্রসেসর, 45W SUPERVOOC চার্জিং 5,100mAh Battery রয়েছে। OPPO A3 Pro 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

OPPO A3 Pro 5G ফোনের দাম

OPPO A3 Pro 5G ফোনটি ভারতে 8GB RAM এবং 128GB ও 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনের 128GB মডেলের দাম 17,999 টাকা এবং 256GB মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Moonlight Purple এবং Starry Black কালারে অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনের দামে 10% ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে।

OPPO A3 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ FHD+ 120Hz ডিসপ্লে
  • MediaTek Dimensity 6300 চিপসেট
  • 8GB RAM expansion টেকনোলজি
  • 8GB RAM + 256GB storage
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 8MP ফ্রন্ট ক্যামেরা
  • 45W ফাস্ট চার্জিং
  • 5,100mAh ব্যাটারি

ডিসপ্লে: OPPO A3 Pro 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট ও 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে RAM Expansion টেকনোলজি যোগ করা হয়েছে, যার সাহায্যে এতে 8GB physical RAM ও 8GB virtual RAM মিলিয়ে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO A3 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: OPPO A3 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45W SUPERVOOC চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO A3 Pro 5G ফোনের প্রতিদ্বন্দ্বী

OPPO A3 Pro 5G ফোনটির দাম শুরু 17999 টাকা থেকে। এই প্রাইস রেঞ্জে OnePlus Nord CE 3 Lite 5G ফোনটিও বাজারে উপস্থিত রয়েছে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে OPPO A3 Pro 5G ফোনটিকে ওয়ানপ্লাসের সঙ্গে টক্কর দিতে হবে। এছাড়া এই সপ্তাহে লঞ্চ হওয়া Vivo Y58 5G এবং Infinix Note 40 5G ফোনগুলি 20 হাজার টাকার কম বাজেটে OPPO A3 Pro 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

The post 5100mAh ব্যাটারি এবং 16GB RAM এর ক্ষমতা সহ ভারতে লঞ্চ হল OPPO A3 Pro 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a3-pro-5g-launched-in-india-know-price-and-specifications-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল OPPO A3 Pro 5G স্মার্টফোনের ডিজাইন, লঞ্চের আগেই লিক হল রেন্ডার https://www.91mobiles.com/bengali/oppo-a3-pro-5g-design-revealed-renders-leaked-ahead-of-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a3-pro-5g-design-revealed-renders-leaked-ahead-of-launch-details-in-bengali/#respond Fri, 05 Apr 2024 11:25:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48144 লিক হল OPPO A3 Pro 5G স্মার্টফোনের রেন্ডার

The post প্রকাশ্যে এল OPPO A3 Pro 5G স্মার্টফোনের ডিজাইন, লঞ্চের আগেই লিক হল রেন্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক মাসের মধ্যে OPPO তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে। কোম্পানি OPPO A3 5G এবং OPPO A3 Pro 5G ফোন দুটি লঞ্চ করতে পারে। তবে এখনও পর্যন্ত এই দুটি ফোন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু লিকের মাধ্যমে এ3 প্রো মডেলের রেন্ডার প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে।

OPPO A3 Pro 5G এর রেন্ডার (লিক)

OPPO A3 Pro 5G ফোনটির রেন্ডারের মাধ্যমে এই ফোনটির ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপসটার স্টিভ হ্যামরস্টোকার (অনলিক্স) এই তথ্য শেয়ার করেছে।

  • OPPO A3 Pro 5G ফোনটির ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এতে দুটি সেন্সের, ডামি ইউনিট এবং এলইডি ফ্লাশ থাকবে।
  • এই স্মার্টফোনটি অত্যন্ত পাতলা হবে। এই ফোনটির ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন যোগ করা হয়েছে।
  • OPPO A3 Pro 5G ফোনটির সামনের দিকে কর্নারে পাতলা বেজল এবং ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। তবে ওপর ও নীচের দিকে অপেক্ষাকিত কম চিন পার্ট দেখা যাবে।
  • এই ফোনটির ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন দেখা যাবে। ফোনটির নীচেরদিকে ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার গ্রিল রয়েছে।
  • লিক অনুযায়ী OPPO A3 Pro 5G ফোনটিতে ডায়মেনসিটি 162.7 x 74.5 x 7.8 মিমি থাকবে। এতে 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া এখনও পর্যন্ত অন্যান্য ডিসপ্লে ফিচারস ডিটেইলস জানা যায়নি।

OPPO A2 Pro এর স্পেসিফিকেশন

নতুন OPPO A3 Pro 5G ফোনটি গত বছর A2 Pro ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। তাই নিচে A2 Pro ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

  • ডিসপ্লে: OPPO A2 Pro 5G ফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.70 ইঞ্চির 3ডি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এর সঙ্গে এতে 950 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে RAM expansion technology দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এর সঙ্গে 12GB virtual RAM যোগ করা যায় যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: এই ফোনে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্স্র এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: OPPO A2 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ ক্রার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6 এবং Bluetooth 5.3 এর মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

The post প্রকাশ্যে এল OPPO A3 Pro 5G স্মার্টফোনের ডিজাইন, লঞ্চের আগেই লিক হল রেন্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a3-pro-5g-design-revealed-renders-leaked-ahead-of-launch-details-in-bengali/feed/ 0