OPPO A32 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 11 Sep 2020 14:01:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5,000mAh ব‍্যাটারী ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল OPPO A32 https://www.91mobiles.com/bengali/oppo-a32-launched-5000mah-battery-specifications-price/ https://www.91mobiles.com/bengali/oppo-a32-launched-5000mah-battery-specifications-price/#respond Fri, 11 Sep 2020 14:01:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12275 চীনে লঞ্চ হল OPPO A32 

The post 5,000mAh ব‍্যাটারী ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল OPPO A32 first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো আজ আন্তর্জাতিক মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের ‘এ’ সিরিজে OPPO A32 নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কোম্পানি তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করেছে যা গত বছর লঞ্চ করা OPPO A53 এর রিব্র‍্যান্ডেড ভার্সন। বড় ব‍্যাটারী ও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত এই ফোনটির দাম ভারতীয় টাকায় 12,900 টাকা থেকে শুরু।

আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে BSNL নিয়ে এল সস্তা প্ল‍্যান, 49 টাকায় পাওয়া যাবে 2GB ডেটা

OPPO A32 

কোম্পানির পক্ষ থেকে OPPO A32 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। চীনে ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কালার‌ওএস 7.2 তে কাজ করে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO A32 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গেই এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A32 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

আরও পড়ুন: চাইনীজ ফোনকে টক্কর দেবে Google এর সস্তা Pixel 5s, লঞ্চের আগে দেখে নিন ডিজাইন

OPPO A32 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিমযুক্ত স্মার্টফোন। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দাম ও ভেরিয়েন্ট

চীনে OPPO A32 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 1,199 অর্থাৎ প্রায় 12,990 টাকা। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে CNY 1,499 অর্থাৎ 16,100 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনে ফোনটি Black, Green ও Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post 5,000mAh ব‍্যাটারী ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল OPPO A32 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a32-launched-5000mah-battery-specifications-price/feed/ 0