Oppo A5 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 10 Jul 2018 06:45:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ওপ্পো আনতে চলেছে নচ ডিসপ্লেওয়ালা সস্তা স্মার্টফোন এ3এস, 10,990 টাকায় হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/oppo-a3s-to-launch-in-india-with-notch-display-4230-mah-battery-specification-price-rs-10990-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a3s-to-launch-in-india-with-notch-display-4230-mah-battery-specification-price-rs-10990-in-bengali/#respond Tue, 10 Jul 2018 06:45:43 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=488 গত সপ্তাহে টেক কোম্পানি ওপ্পো আন্তর্জাতিক বাজারে তাদের নতুন নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ5 পেশ করেছে। ফোনটি আপাতত শুধু চীনে বিক্রি হচ্ছে। এখন শোনা যাচ্ছে ফোনটি এই মাসেই ভারতে লঞ্চ হ‌ওয়ার কথা আছে এবং এদেশে ফোনটি এ3ঐস নামে লঞ্চ হবে। গ‍্যাজেট360 দাবি করেছে খুব তাড়াতাড়ি ওপ্পো ভারতে নতুন স্মার্টফোন এ3এস লঞ্চ করবে। রিপোর্ট অনুযায়ী ভারতে ফোনটির […]

The post ওপ্পো আনতে চলেছে নচ ডিসপ্লেওয়ালা সস্তা স্মার্টফোন এ3এস, 10,990 টাকায় হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে টেক কোম্পানি ওপ্পো আন্তর্জাতিক বাজারে তাদের নতুন নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ5 পেশ করেছে। ফোনটি আপাতত শুধু চীনে বিক্রি হচ্ছে। এখন শোনা যাচ্ছে ফোনটি এই মাসেই ভারতে লঞ্চ হ‌ওয়ার কথা আছে এবং এদেশে ফোনটি এ3ঐস নামে লঞ্চ হবে।

গ‍্যাজেট360 দাবি করেছে খুব তাড়াতাড়ি ওপ্পো ভারতে নতুন স্মার্টফোন এ3এস লঞ্চ করবে। রিপোর্ট অনুযায়ী ভারতে ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে যাতে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। রিপোর্টে আরও বলা হয়েছে 2 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 10,990 টাকা দামে পাওয়া যাবে।

কিছু দিন আগে চীনে লঞ্চ হ‌ওয়া ওপ্পো এ5 এর স্পেসিফিকেশন গ‍্যাজেট360 এর বলা ওপ্পো এ3এসের স্পেসিফিকেশন অনেকটা একরকম। তাই ওপ্পো চীনে লঞ্চ করা এ5 ফোনটিই ভারতে এ3এস নামে লঞ্চ করবে বললে খুব একটা ভুল হবে না। রিপোর্ট অনুযায়ী ভারতে যেখানে ফোনটির 2 জিবি র‍্যাম/16 জিবি মেমরি ও 3 জিবি র‍্যাম/32 জিবি মেমরির ভেরিয়েন্ট লঞ্চ হবে সেখানে চীনে ওপ্পো এ5 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে।

ওপ্পো এ3এসের স্পেসিফিকেশন সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে ফোনটিতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.2 ইঞ্চির এইচডি+ সুপার ফুল স্ক্রিন নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর আধারিত কালার‌ওএস 5.1 এর সঙ্গে পেশ করা হতে পারে যার সাথে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করবে।

রিপোর্ট অনুযায়ী এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে ও সেলফির জন্য এআই বিউটি ফিচারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিমের সঙ্গে এতে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। এখন আপাতত ওপ্পো এ3এসের অফিসিয়াল ঘোষণা ও মিডিয়া ইনভাইটের অপেক্ষা করা হচ্ছে।

The post ওপ্পো আনতে চলেছে নচ ডিসপ্লেওয়ালা সস্তা স্মার্টফোন এ3এস, 10,990 টাকায় হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a3s-to-launch-in-india-with-notch-display-4230-mah-battery-specification-price-rs-10990-in-bengali/feed/ 0
4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লিক হল ওপ্পোর নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ5 https://www.91mobiles.com/bengali/oppo-a5-leak-on-weibo-with-specifications-notch-display-dual-rear-camera-4230mah-battery-4gb-ram-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a5-leak-on-weibo-with-specifications-notch-display-dual-rear-camera-4230mah-battery-4gb-ram-in-bengali/#respond Mon, 02 Jul 2018 11:16:08 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=446 এপ্রিল মাসে টেক কোম্পানি ওপ্পো তাদের”এ সিরিজে” নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ3 লঞ্চ করেছিল। ফোনটি শুধুমাত্র চীনে বিক্রি হচ্ছে। এবার কোম্পানির অন্য একটি স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য সামনে এল। ওপ্পোর পরবর্তী এ সিরিজের স্মার্টফোন ওপ্পো এ5 চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে দেখা গেছে। সেখান থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আশা করা হচ্ছে আগামী মাসে টেক জগতে […]

The post 4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লিক হল ওপ্পোর নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ5 first appeared on 91Mobiles Bengali.

]]>
এপ্রিল মাসে টেক কোম্পানি ওপ্পো তাদের”এ সিরিজে” নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ3 লঞ্চ করেছিল। ফোনটি শুধুমাত্র চীনে বিক্রি হচ্ছে। এবার কোম্পানির অন্য একটি স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য সামনে এল। ওপ্পোর পরবর্তী এ সিরিজের স্মার্টফোন ওপ্পো এ5 চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে দেখা গেছে। সেখান থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আশা করা হচ্ছে আগামী মাসে টেক জগতে ওপ্পো এ5 লঞ্চ হয়ে যাবে।

ওয়েইবোতে ফোনটির স্পেসিফিকেশনের সঙ্গে ফোনের ফোটোও শেয়ার করা হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে নচ ডিসপ্লে ও ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি, তাই মনে করা হচ্ছে এতে ফেস আনলক ফিচার থাকবে। লিক থেকে জানা গেছে এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.2 ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকবে এবং তা 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে।

এক্সক্লুসিভ : অনার 9আই আগামী মাসে ভারতে হবে লঞ্চ, অনার 9এক্স নামে

ওপ্পো এ5 এর লিকে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড ফিনিশ দেখানো হয়েছে। লিক অনুযায়ী ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর থাকবে এবং তা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করবে। কোম্পানি এতে 4 জিবি র‍্যাম দিতে পারে। এবং এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।

শাওমির নামে জুড়ল আরও এক রেকর্ড,।মাত্র 4 মাসে বিক্রি হয়েছে 50 লক্ষের‌ও বেশি রেডমি নোট 5 ও নোট 5 প্রো স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। লিকে বলা হয়েছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। ওপ্পো এ5 সম্পর্কে এখনও কোম্পানি অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করেনি।

The post 4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লিক হল ওপ্পোর নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ5 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a5-leak-on-weibo-with-specifications-notch-display-dual-rear-camera-4230mah-battery-4gb-ram-in-bengali/feed/ 0