OPPO A53s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 05 Jul 2021 09:11:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Xiaomi এরপরে এখন OPPO দিল বড়ো ঝাটকা, একসাথে বাড়িয়ে দিল 5টি স্মার্টফোনের দাম https://www.91mobiles.com/bengali/oppo-a11k-a15-a15s-a53s-f19-price-increased-in-india/ https://www.91mobiles.com/bengali/oppo-a11k-a15-a15s-a53s-f19-price-increased-in-india/#respond Thu, 01 Jul 2021 12:05:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16815 5টি OPPO স্মার্টফোনের দাম বৃদ্ধি

The post Xiaomi এরপরে এখন OPPO দিল বড়ো ঝাটকা, একসাথে বাড়িয়ে দিল 5টি স্মার্টফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছুদিন আগে Xiaomi এর উপরে প্রশ্ন উঠেছিল যে কোম্পানি নিজের স্মার্টফোনের দাম ক্রমশই বদলে যাচ্ছে। শাওমি মোবাইলের দাম আগে কমানো হলো আর এখন ফোনের দাম বাড়িয়ে দেওয়া হলো। আবার এখন অন্য একটি চিনি কোম্পানি OPPO সম্পর্কে এরকম খবর সামনে এসেছে যা ওপ্পো ফ‍্যানদের আর স্মার্টফোন ইউজার্সদের পছন্দ হবে না। OPPO কোম্পানি একসাথে 5 টি ওপ্পো ফোনের দাম বাড়িয়েছে আর আজকে থেকেই মোবাইল ফোন গুলিকে বাড়তি দামের সাথে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।

এই OPPO Phones এর দাম বেড়েছে

OPPO A11K

লো বাজেট থেকে শুরু করলে নিজের সস্তা মোবাইল ফোন ওপ্পো এ11কে এর দামে 500 টাকার বৃদ্ধি করেছে। এই মোবাইল ফোনটি আগে 8,490 টাকা দামে বিক্রি হতো কিন্তু আজকে থেকে এই ফোনটি কেনার জন্য 8,990 টাকা দিতে হবে।

OPPO A15

‘এ’ সিরিজের‌ই ওপ্পো এ15 স্মার্টফোনের দাম‌ও কোম্পানির পক্ষ থেকে 500 টাকা বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির পরে ওপ্পো ফোনের 2GB RAM ভেরিয়েন্টের দাম বেড়ে 9,490 টাকা হয়ে গেছে এবং 3GB RAM ভেরিয়েন্টের দাম 9,990 টাকার বদলে 10,490 টাকা হয়ে গেছে।

OPPO A15s

ওপ্পো এ15এস এর দামেও কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা বাড়ানো হয়েছে। কোম্পানি এই ফোনের 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্টের দাম বাড়িয়ে দিয়েছে যার পরে ফোনের দাম 12,490 টাকা হয়ে গেছে। এই ওপ্পো ফোন ভেরিয়েন্ট‌টি আগে 11,490 টাকায় সেলের জন্য উপলব্ধ ছিল।

OPPO A53s

এইভাবেই ওপ্পো নিজের শক্তিশালী ওপ্পো এ53এস এর দাম‌ও বাড়িয়েছে। ওপ্পো ইন্ডিয়া OPPO A53s স্মার্টফোনের 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম 16,990 টাকা থেকে বাড়িয়ে 17,990 টাকা করে দিয়েছে আর আজকে থেকে এই ফোনটি নতুন দামেই কেনা যাবে।

OPPO F19

ওপ্পো ‘এ’ সিরিজের মতোই কোম্পানি নিজের ‘এফ’ সিরিজের শক্তিশালী স্মার্টফোন ওপ্পো এফ19 এর দামেও বৃদ্ধি করেছে। এই ওপ্পো ফোনের 6GB RAM ভেরিয়েন্ট আগে 17,990 টাকায় সেলের জন্য উপলব্ধ ছিদ কিন্তু আজকে থেকে এই ফোনের জন্য 1,000 টাকা বেশি দিতে হবে। আজ অর্থাৎ 1 জুলাই থেকে এই ফোনেথ দাম বেড়ে 18,990 টাকা হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi এরপরে এখন OPPO দিল বড়ো ঝাটকা, একসাথে বাড়িয়ে দিল 5টি স্মার্টফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]> https://www.91mobiles.com/bengali/oppo-a11k-a15-a15s-a53s-f19-price-increased-in-india/feed/ 0 5000mAh।ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হলো OPPO A53s, এতে আছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/oppo-a53s-in-europe-amazon-listing-specs-price-sale/ https://www.91mobiles.com/bengali/oppo-a53s-in-europe-amazon-listing-specs-price-sale/#respond Mon, 12 Oct 2020 12:27:26 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12969 লঞ্চ হলো OPPO A53s 

The post 5000mAh।ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হলো OPPO A53s, এতে আছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন OPPO A53s নামে লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে কোনো ঘোষণা ছাড়া ইউরোপের শপিং সাইট আমাজনে OPPO A53s এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। প্রোডাক্ট পেজে ফোনটির ছবি ও স্পেসিফিকেশনের পাশাপাশি এর দাম সম্পর্কেও জানানো হয়েছে এবং জার্মানিতে এর প্রিবুকিং শুরু হয়ে গেছে। ইউরোপের মার্কেটে OPPO A53s ফোনটি €189 অর্থাৎ প্রায় 16,300 টাকা দামে সেল করা হবে।

আরও পড়ুন: 4230mAh ব‍্যাটারী, 3GB RAM ও 13MP ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ আসছে ওপ্পোর সস্তা স্মার্টফোন OPPO A15

OPPO A53s

কোম্পানি তাদের নতুন OPPO A53s ফোনটি বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে, এই পাঞ্চ হোল ডিসপ্লের ওপরের বাঁদিকে অবস্থিত। ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চিন পার্ট আছে।

OPPO A53s ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দেওয়া হয়েছে। ই-কমার্স সাইট আমাজনে ফোনটির র‍্যাম সম্পর্কে কিছুই বলা হয়নি, তবে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে বলে জানা গেছে।

আরও পড়ুন: Exclusive: জানা গেল সস্তা Moto E7 এর দাম, এই মাসেই হবে লঞ্চ

ফোটোগ্ৰাফির জন্য OPPO A53s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A53s এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

OPPO A53s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এতে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এক‌ইভাবে পাওয়ার ব‍্যাক‌আপের 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ইউরোপের মার্কেটে OPPO A53s ফোনটি Electric Black ও Fancy Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 5000mAh।ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হলো OPPO A53s, এতে আছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a53s-in-europe-amazon-listing-specs-price-sale/feed/ 0