OPPO A54 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 03 Sep 2022 06:47:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6GB RAM সহ OPPO এর এই ফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকার ডিসকাউন্ট! জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/6000-rs-off-on-oppo-6g-ram-5000-mah-battery-and-quad-camera-phone/ https://www.91mobiles.com/bengali/6000-rs-off-on-oppo-6g-ram-5000-mah-battery-and-quad-camera-phone/#respond Thu, 25 Aug 2022 06:44:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30618 অফারে মাত্র মাত্র 11,990 টাকায় পাওয়া যাচ্ছে OPPO A54 স্মার্টফোনটি

The post 6GB RAM সহ OPPO এর এই ফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকার ডিসকাউন্ট! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি সেরা অফারে একটি ফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে আপনি OPPO এর এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে 6,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার পরে আপনারা এই ফোনটি 11,990 টাকায় কিনতে পারবেন। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল আপনারা এই ফোনটিতে 128GB মেমরি, 5,000 mAh ব্যাটারি এবং 6GB RAM সহ কোয়াড রেয়ার ক্যামেরা সাপোর্ট পাবেন। এই ফোনটি হল OPPO A54, যা Amazon India- তে একটি সীমিত সময়ের জন্য অফারে বিশাল ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এত কম-রেঞ্জের এই ফোনটিতে আপনারা 6GB র‍্যামের সাথে 128GB মেমরি এবং 5,000 mAh ব্যাটারি পাবেন।

OPPO A54 এর দাম এবং অফার

Amazon India-তে এই ফোনটি 17,990 টাকায় পাওয়া যাচ্ছে। কোম্পানি এই ফোনে 6,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। বিশাল ডিসকাউন্ট এর পর ফোনটি মাত্র 11,990 টাকায় কেনা যাবে। এছাড়াও কিন্তু এই ফোনের উপর আরও অনেক ধরনের অফার রয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনার একটি HSBC কার্ড থাকে, তাহলে আপনি এই ফোনটি কেনার সময় অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাবেন। এই ফোনটি 538 টাকার নো কস্ট EMI তেও নেওয়া যাবে। Amazon এতে ICICI ব্যাঙ্কের সহযোগিতায় আরও কিছু অফার দিচ্ছে। যেখানে Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডগুলিতে 300 টাকার ক্যাশব্যাকের সাথে 1,500 reward এবং 3 শতাংশ অতিরিক্ত পে-ব্যাক অফার করছে৷ তাই এটা বলা যেতেই পারে যে দাম অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন বেশ ভাল।

OPPO A54 এর স্পেসিফিকেশন

OPPO A54-এর স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে একটি 6.51 ইঞ্চি স্ক্রিন রয়েছে। এই ফোনে কোম্পানি IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে এবং এটি HD+ রেজলিউশনের সাথে আসে। প্রসেসিং এর জন্য, এই ফোনে একটি MediaTek Helio P35 মাদারবোর্ড রয়েছে যা 2.4GHz অক্টা-কোর প্রসেসরের সাথে আসে। সবচেয়ে ভালো বিষয়টি হল লো বাজেট এর এই ফোনে আপনারা 6GB র‍্যামের সাথে 128GB স্টোরেজ পাবেন, যা এই বাজেটে খুব কমই পাওয়া যায়।

ক্যামেরা স্পেসিফিকেশন এর কথা বললে OPPO A54-এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরাটি 13 MP এর, এর সাথে 13 MP ওয়াইড অ্যাঙ্গেল, 2 MP ডেপথ এবং 2 MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে আপনারা 16MP ফ্রন্ট ক্যামেরা পাবেন। ব্যাটারি সম্পর্কে কথা বললে, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা
18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6GB RAM সহ OPPO এর এই ফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকার ডিসকাউন্ট! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/6000-rs-off-on-oppo-6g-ram-5000-mah-battery-and-quad-camera-phone/feed/ 0
5000mAh ব্যাটারি এবং 4টি ক্যামেরা সহ Oppo এর এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম 10,000 টাকার থেকেও কম! https://www.91mobiles.com/bengali/5000mah-battery-4-camera-oppo-phone-buy-under-rs-10000/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-4-camera-oppo-phone-buy-under-rs-10000/#respond Fri, 17 Jun 2022 01:50:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26915 12,990 টাকার Oppo A54 স্মার্টফোনটি অফারে 10,000 এরও কম দামে পেয়ে যাবেন

The post 5000mAh ব্যাটারি এবং 4টি ক্যামেরা সহ Oppo এর এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম 10,000 টাকার থেকেও কম! first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo-এর বাজেট স্মার্টফোন Oppo A54 এর উপর Amazon India-তে একটি দারুণ ডিল দেওয়া হচ্ছে। আপনি যদি 12 হাজার টাকা পর্যন্ত বাজেটে একটি শক্তিশালী স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন , তাহলে Oppo A54 স্মার্টফোনটি আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। Oppo A54 স্মার্টফোনটি যদি আপনি SBI কার্ডের মাধ্যমে কেনেন তাহলে অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। Oppo-এর এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি, ট্রিপল রেয়ার ক্যামেরা এবং মিডিয়াটেকের বাজেট সেগমেন্টের শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের Oppo A54 স্মার্টফোনের উপর পাওয়া আশ্চর্যজনক ডিলটির সম্পর্কে জানাবো, পাশাপাশি Oppo A54 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও বিস্তারিত জানাবো।

Oppo A54 এর অফার

Oppo A54 স্মার্টফোনের 6GB RAM মডেলটির দাম 12,990 টাকা। এই ফোনটি SBI-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ফোনটির দাম 11,990 টাকা। এর সাথে ফোন এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাচ্ছে। যদি আপনার পুরানো ফোনের অবস্থা ঠিক থাকে, তাহলে আপনি এই ফোনের জন্য অতিরিক্ত দুই হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তাই এই হিসেবে Oppo A54 স্মার্টফোনের 6GB RAM ভেরিয়েন্টটি 10,000 টাকার কম দামে কেনা যাবে।

Oppo A54 এর স্পেসিফিকেশন

Oppo A54 স্মার্টফোনটিতে একটি 6.51-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল HD+ (720 x 1600 পিক্সেল)। এর সাথে Oppo এর এই ফোনের ফ্রন্টে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 89.2 শতাংশ।

Oppo A54 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 13MP। প্রাইমারি ক্যামেরার সাথে এই ফোনে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP bouquet লেন্স দেওয়া হয়েছে। এর সাথে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo A54 স্মার্টফোনে MediaTek Helio P35 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 6GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Oppo-এর এই স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo-এর এই ফোনটি 18W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে।

Oppo A54 স্মার্টফোনটি Android 10 ভিত্তিক Color OS 7.2-এ চলে। এই Oppo ফোনটিতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এর সাথে এই ফোনে AI ফেস আনলকও দেওয়া হয়েছে। Oppo এর এই ফোনটি IPX4 রেটিং সহ আসে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি এবং 4টি ক্যামেরা সহ Oppo এর এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম 10,000 টাকার থেকেও কম! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-4-camera-oppo-phone-buy-under-rs-10000/feed/ 0
OPPO ফ‍্যানদের জন্য নিউ ইয়ার গিফট! OPPO A54 এর দামে আকর্ষণীয় ছাড়, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-a54-gets-price-cut-in-india-check-new-price/ https://www.91mobiles.com/bengali/oppo-a54-gets-price-cut-in-india-check-new-price/#respond Fri, 07 Jan 2022 10:35:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20788 দাম কমল OPPO A54

The post OPPO ফ‍্যানদের জন্য নিউ ইয়ার গিফট! OPPO A54 এর দামে আকর্ষণীয় ছাড়, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
নতুন বছরে চাইনিজ স্মার্টফোন কোম্পানি ওপ্পো তাদের মিড রেঞ্জ স্মার্টফোন OPPO A54 এর দাম কমিয়ে দিয়েছে। গত বছর অর্থাৎ 2021 সালের এপ্রিল মাসে ভারতে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম 1,000 টাকা কমানো হয়েছে। ওপ্পোর ‘এ’ সিরিজের এই ফোনটি ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব‍্যাটারি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপসহ তিনটি কালার ভেরিয়েন্টে সেল করা হয়। কোম্পানির এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত MediaTek চিপসেটে রান করে। চলুন জেনে নেওয়া যাক OPPO A54 ফোনটির নতুন দাম সম্পর্কে।

OPPO A54 এর নতুন দাম

কোম্পানি তাদের OPPO A54 ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ আছে। বর্তমানে এই ভেরিয়েন্টটি 13,990 টাকা দামে সেল করা হচ্ছে। OPPO A54 ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটি 4GB র‍্যাম ও 128GB মেমরিসহ 14,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে ফোনটির হাইএন্ড ভেরিয়েন্ট 6GB র‍্যাম ও 128GB স্টোরেজের সঙ্গে 15,990 টাকা দামে বিক্রি করা হয়। OPPO A54 ফোনটির এই নতুন দাম 7 জানুয়ারি থেকে কার্যকর করা হচ্ছে।

OPPO A54 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের OPPO A54 ফোনটিতে 6.51-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যোগ করা করেছে। সেলফি ক‍্যামেরার জন্য এই ডিসপ্লেতে পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। এই ফোনটি MediaTek Helio P35 চিপসেটে রান করে। কোম্পানির এই ফোনটি 6GB পর্যন্ত র‍্যাম এবং 256GB পর্যন্ত স্টোরেজসহ পেশ করা হয়েছে। এছাড়াও এই ফোনে microSD কার্ড ব্যবহার করা যায়।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসেবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post OPPO ফ‍্যানদের জন্য নিউ ইয়ার গিফট! OPPO A54 এর দামে আকর্ষণীয় ছাড়, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a54-gets-price-cut-in-india-check-new-price/feed/ 0
লঞ্চের আগেই লিক হলো Oppo A54s এর দাম, র‍্যাম, স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট https://www.91mobiles.com/bengali/oppo-a54s-price-ram-storage-and-color-variants-leaked-ahead-of-launch/ https://www.91mobiles.com/bengali/oppo-a54s-price-ram-storage-and-color-variants-leaked-ahead-of-launch/#respond Thu, 07 Oct 2021 03:10:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18794 লিক হল Oppo A54s

The post লঞ্চের আগেই লিক হলো Oppo A54s এর দাম, র‍্যাম, স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন কোম্পানি Oppo বর্তমানে তাদের A-Series এর নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই বছরের শেষের দিকে কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে Oppo A54s স্মার্টফোন লঞ্চের চেষ্টা করছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কোনো আলোকপাত করেনি। এদিকে ফোনটি লঞ্চের আগেই MySmartPrice এই ফোনটির দাম জেনে গেছে। আবার টিপস্টার শুধাংশু ইউরোপীয় মার্কেটে ফোনটির দাম শেয়ার করেছেন। এছাড়াও তিনি ফোনটির স্টোরেজ ও কালার অপশন সম্পর্কে জানিয়েছেন। কোম্পানির এই আগামী স্মার্টফোনে Oppo A54 এর তুলনায় বেশ কিছু আপগ্রেড দেখা যাবে। এই পোস্টে আমরা আপকামিং Oppo A54s এর দাম, স্পেসিফিকেশন ও অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে আলোচনা করতে চলেছি।

Oppo A54s এর সম্ভাব্য দাম

কোম্পানি তাদের আগামী Oppo A54s ফোনটি 4GB র‍্যাম এবং 128GB স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে ফোনটির একাধিক ভেরিয়েন্টে সেল করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। মার্কেটে কোম্পানির এই আগামী ফোনটি 4G কানেক্টিভিটির সঙ্গে দুটি কালার ভেরিয়েন্টে সেল করা হবে। Oppo A54s ফোনটি ইউরোপের মার্কেটে 200 ইউরো থেকে 250 ইউরোর মধ‍্যবর্তী দামে লঞ্চ করা হতে পারে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 17,300 টাকা থেকে 21,600 টাকার মাঝামাঝি। ফোনটি পার্ল ব্লু এবং ক্রিস্টাল ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে বেচা হতে পারে।

ইউরোপে এই ফোনটির দাম লোকাল ট‍্যাক্স এবং ডিউটির কারণে বাড়ানো হতে পারে। অদূর ভবিষ্যতে এই ফোনটি ভারতেও আসবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ভারতের মার্কেটে Oppo A54s ফোনটি 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

টিপস্টার শুধাংশু আপাতত ওপ্পোর এই আগামী স্মার্টফোনের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে কোনো তথ্য জানায়নি। এছাড়া এই ফোনটি এখনও পর্যন্ত কোনো সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হতে দেখা যায়নি। আমরা মনে করছি Oppo A54s ফোনটি এই বছরের শুরুতে পেশ করা Oppo A54 এর তুলনায় অনেকটাই বেশি আপগ্ৰেডেড হবে। আপকামিং Oppo A54s ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি, আপডেটেড চিপসেট 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকতে পারে।

<p>আমাদের ফেসবুকে ফলো করার জন্য <a href=”https://www.facebook.com/91mobilesbengali/” rel=”noopener” target=”_blank”><strong>এখানে ক্লিক করুন</strong></a></p>

The post লঞ্চের আগেই লিক হলো Oppo A54s এর দাম, র‍্যাম, স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a54s-price-ram-storage-and-color-variants-leaked-ahead-of-launch/feed/ 0
Xiaomi – Realme এরপরে আরো এক চাইনিজ কোম্পানি দিল ভারতীয়‌দের ঝাটকা, এখন OPPO বাড়ালো নিজের ফোনের দাম https://www.91mobiles.com/bengali/after-xiaomi-realme-price-hike-oppo-a54-increased-by-rs-500-in-india/ https://www.91mobiles.com/bengali/after-xiaomi-realme-price-hike-oppo-a54-increased-by-rs-500-in-india/#respond Wed, 01 Sep 2021 13:28:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18222 OPPO A54 এর 500 টাকা দাম বৃদ্ধি

The post Xiaomi – Realme এরপরে আরো এক চাইনিজ কোম্পানি দিল ভারতীয়‌দের ঝাটকা, এখন OPPO বাড়ালো নিজের ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে চলতি দিনে Price Hike এর সময় চলছে। প্রায়স‌ই কোনো না কোনো টেক ব্র‍্যান্ড এবং স্মার্টফোন কোম্পানি নিজের মোবাইল ফোনের দাম বাড়াচ্ছে। বিগত দিনে Xiaomi আর Realme নিজের মোবাইলের দাম বাড়িয়ে নিজের ফ‍্যানদের হতাশ করেছে। আবার এখন এই লিস্টে OPPO এর নাম‌ও জুড়ে গেছে। ওপ্পোর পক্ষ থেকে OPPO A54 স্মার্টফোনে‌র দাম বাড়িয়েছে আর আজকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকেই এই ফোনটিকে কেনার জন্য এক্সট্রা টাকা দিতে হবে।

OPPO A54 India Price

ওপ্পো কোম্পানির পক্ষ থেকে ফোনের দামে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। ফোনের 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট আগে যেখানে 15,490 টাকায় বিক্রি হতো আবার এখন এই ভেরিয়েন্টটিকে কেনার জন্য 15,990 টাকা দিতে হবে। এইভাবে 16,490 টাকায় বিক্রি হ‌ওয়া OPPO A54 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের প্রাইস এখন 500 টাকা বেড়ে 16,990 টাকা হয়ে গেছে। আপনাকে বলে দিই যে আগেও জুলাই মাসে ওপ্পো এই ফোনের দাম বাড়িয়েছে।

OPPO A54 এর স্পেসিফিকেশন্স

ওপ্পো এ54 স্মার্টফোন‌কে 1600 × 720 পিক্সেল রেজল্যুশনের 6.51 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 89.2 শতাংশ এটিকে জল থেকে সুরক্ষিত করার জন্য কোম্পানি আইপিএক্স4 সার্টিফাইড করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এ লঞ্চ হয়েছে যা কালার‌ওএস 7 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন‍্য এই ফোনে 2.3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের হেলিয়ো পি35 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য OPPO A54 আইএমজি জি8320 জিপিইউ সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য OPPO A54 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/2.2 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে যার সাথে এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর আর এত অ্যাপার্চারের‌ই 2 মেগাপিক্সেলের বুকে লেন্স দেওয়া আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনটি এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ডুয়াল সিম, 4জি ভোএলটিই আর বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ওপ্পো ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi – Realme এরপরে আরো এক চাইনিজ কোম্পানি দিল ভারতীয়‌দের ঝাটকা, এখন OPPO বাড়ালো নিজের ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/after-xiaomi-realme-price-hike-oppo-a54-increased-by-rs-500-in-india/feed/ 0