OPPO A57 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 28 Jun 2022 10:56:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অতুলনীয় ফিচারস এবং অসাধারণ লুক সহ 13,999 টাকা দামে লঞ্চ হলো Oppo A57 ফোন https://www.91mobiles.com/bengali/13999-rs-price-phone-oppo-a57-launched-in-india-check-specifications/ https://www.91mobiles.com/bengali/13999-rs-price-phone-oppo-a57-launched-in-india-check-specifications/#respond Tue, 21 Jun 2022 08:52:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27607 OPPO A57 ফোনের স্পেসিফিকেশন এবং দাম

The post অতুলনীয় ফিচারস এবং অসাধারণ লুক সহ 13,999 টাকা দামে লঞ্চ হলো Oppo A57 ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ভারতে নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo-এর এই ফোনটিকে A-সিরিজে লঞ্চ করা হয়েছে। Oppo-এর লেটেস্ট Oppo A57 স্মার্টফোনটিকে কোম্পানি ভারতে মিডিয়াটেক প্রসেসর সহ 4GB RAM এর সাথে পেশ করেছে। এর সাথে oppo-এর এই ফোনে HD+ রেজ্যুলেশন যুক্ত বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি ওয়াটারড্রপ স্টাইল নচ সাপোর্ট করে। Oppo-এর এই ফোনের আরও ফিচারস বলতে গেলে, এই ফোনে 5,000mAh ব্যাটারি, SuperVOOC চার্জিং, IPX4 রেটিং এবং ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই আর্টিকেলের মাধ্যমে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং উপলদ্ধতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

Oppo A57: দাম

Oppo A57 স্মার্টফোনটিকে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিকে 4GB RAM + 64GB স্টোরেজ সহ 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। Oppo-এর এই ফোনটিকে oppo স্টোরে কিনতে পাওয়া যাবে।

Oppo A57: স্পেসিফিকেশন এবং ফিচারস

Oppo-এর A-সিরিজের লেটেস্ট স্মার্টফোন Oppo A57 স্মার্টফোনে 6.56-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটি‌র রেজ্যুলেশন 1612 x 720 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 269ppi এবং পিক ব্রাইটনেস 600nits। এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 60Hz এবং টাচ স্যাম্পলিং রেট 60Hz। এর সাথে oppo-এর এই ফোনে Panda MN228 গ্লাস প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে।

Oppo A57 স্মার্টফোনটিকে MediaTek-এর অক্টা কোর Helio G35 প্রসেসর এবং PowerVR IMG GE8320 GPU এর সাথে পেশ করা হয়েছে। Oppo-এর এই ফোনটিকে 4GB LPDDR4X RAM এবং 64GB eMMC 5.1 স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি Android 11 আধারিত ColorOS 12.1-এ রান করে।

Oppo-এর এই ফোনটিকে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেশ করা হয়েছে, এই সেট‌আপের প্রাইমারি ক্যামেরা 13MP, এর সাথে 2MP মোনো ক্যামেরা দেওয়া হয়েছে। Oppo-এর এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Oppo A57 স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি এবং 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Oppo A57 স্মার্টফোনটিকে Glowing Green এবং Glowing Black এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের সাইজ 163.74 × 75.03 × 7.9mm এবং ওজন 187 গ্রাম। এই ফোনে Type-C চার্জিং পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, মাইক্রো এসডি কার্ড স্লট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।

Oppo-এর এই স্মার্টফোনটি IPX4 এবং IP5X রেটিং সাপোর্ট করে। এর সাথে কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল -SIM, 4G, WiFi 802.11 ac/a/b/g/n, Bluetooth 5.3, GPS, Glonass, এবং Galileo সাপোর্ট দেওয়া হয়েছে।

The post অতুলনীয় ফিচারস এবং অসাধারণ লুক সহ 13,999 টাকা দামে লঞ্চ হলো Oppo A57 ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/13999-rs-price-phone-oppo-a57-launched-in-india-check-specifications/feed/ 0
5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামের সহ শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus এর স্মার্টফোনটি, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/15000-rs-smartphone-by-oneplus-coming-soon-check-specs/ https://www.91mobiles.com/bengali/15000-rs-smartphone-by-oneplus-coming-soon-check-specs/#respond Fri, 03 Jun 2022 04:00:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26621 ভারতে 13,500 টাকায় লঞ্চ হতে পারে OPPO A57 স্মার্টফোন

The post 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামের সহ শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus এর স্মার্টফোনটি, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO A57 স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটি ভারতে লঞ্চের হওয়ার আগে 91mobiles এর স্পেসিফিকেশন এবং দাম শেয়ার করেছে। Oppo এর এই স্মার্টফোনটি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। Oppo-এর এই স্মার্টফোনটি বেশ কিছু দেশে OnePlus-এর ব্র্যান্ডিং সহ লঞ্চ হতে পারে। OPPO A57 স্মার্টফোনটিকে OnePlus ব্র্যান্ডিং সহ FCC সার্টিফিকেশনে দেখা গেছে। FCC তালিকায় এই ফোনের মডেল নম্বর হল CPH2469৷ তবে OnePlus এর এই স্মার্টফোনে অনেক পরিবর্তন হতে পারে।

OPPO A57 স্মার্টফোনের OnePlus ব্র্যান্ডিং এর সাথে আসা স্মার্টফোনটি Color OS-এর পরিবর্তে OxygenOS 12.1-এ চলবে। এর সাথে OnePlus-এর এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে, তবে OnePlus-এর এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে কি না তা আপাতত জানা যায়নি।

OPPO A57 এ বেশ কিছু পরিবর্তন করা হবে

Oppo-এর এই স্মার্টফোনটি OnePlus-এর ব্র্যান্ডিং এবং ডিজাইনে কিছু পরিবর্তনের সাথে পেশ করা হবে। এর সাথে, ফোনের ব্যাক প্যানেলে USB কালার এবং চার্জিং ব্রিকে পরিবর্তন দেখা যাবে। সফ্টওয়্যার সম্পর্কে কথা বললে, ColorOS-এ চলা এই Oppo ফোনটি OxygenOS 12.1-এ চলবে। OnePlus-এর এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হবে। যদিও OPPO A57 স্মার্টফোনে 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

OPPO A57 এর দাম (লিক)

ভারতে OPPO A57 স্মার্টফোনের দাম 13,500 টাকার আশেপাশে থাকতে পারে। OnePlus-এর ব্র্যান্ডিংয়ের সাথে, এই স্মার্টফোনটি ভারতে 15,000 টাকা দামে দেওয়া যেতে পারে।

OPPO A57 এর স্পেসিফিকেশন

OPPO A57 স্মার্টফোনটিতে একটি 6.57-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 720×1,612 পিক্সেল। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। Oppo-এর এই স্মার্টফোনটি MediaTek Helio G35 চিপসেটের সঙ্গে পেশ করা হবে। Oppo-এর এই ফোনটি 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এবং 64GB স্টোরেজ সহ দেওয়া হবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। Oppo-এর এই ফোনটি Android 12-এ চলবে।

OPPO A57s and Oppo A57 4G will be launched in India soon

OPPO A57 স্মার্টফোনটির পুরুত্ব 7.99mm এবং ওজন 187 গ্রাম। Oppo-এর এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং দেওয়া হবে। Oppo-এর এই ফোনে আল্ট্রা লিনিয়ার ডুয়াল স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। OPPO A57 স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হবে, যার মধ্যে 13MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এই Oppo ফোনটিতে 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামের সহ শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus এর স্মার্টফোনটি, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/15000-rs-smartphone-by-oneplus-coming-soon-check-specs/feed/ 0
5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সহ ভারতে মাত্র 13,500 টাকায় লঞ্চ হবে Oppo A57 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/5000mah-battery-33w-fast-charging-phone-oppo-a57-india-price-may-rs-13500/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-33w-fast-charging-phone-oppo-a57-india-price-may-rs-13500/#respond Thu, 02 Jun 2022 02:17:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26576 থাইল্যান্ডের পর এবার ভারতে লঞ্চ হবে OPPO A57 স্মার্টফোন।

The post 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সহ ভারতে মাত্র 13,500 টাকায় লঞ্চ হবে Oppo A57 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO গত সপ্তাহে তাদের OPPO A57 স্মার্টফোনটি থাইল্যান্ডে লঞ্চ করেছে। এখন কোম্পানি ভারতে এই বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। 91mobiles ভারতে এই ফোনটি লঞ্চের আগেই এই স্মার্টফোনের দাম শেয়ার করেছে। ভারতে OPPO A57 স্মার্টফোনের দাম সামনে আসার পর, জল্পনা চলছে যে খুব শীঘ্রই এই স্মার্টফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের এই OPPO A57 স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। তবে এই মুহুর্তে OPPO A57 স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।

OPPO A57 এর স্পেসিফিকেশন

OPPO A57 স্মার্টফোনটিতে একটি 6.57-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 720×1,612 পিক্সেল। সেলফি ক্যামেরার জন্য এতে ওয়াটারড্রপ নচ আছে। OPPO A57 স্মার্টফোনটি MediaTek Helio G35 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 8GB RAM (ভার্চুয়াল RAM সহ) এবং 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই Oppo স্মার্টফোনটি Android 12-এর উপর ভিত্তি করে ColorOS 12.1 কাস্টম স্কিনে চলে।

OPPO A57 স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি আছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে আল্ট্রা লিনিয়ার ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ক্যামেরা স্পেসিফিকেশন এর কথা বলতে গেলে, OPPO A57 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 13MP, যার সাথে 2MP এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতে OPPO A57 এর দাম

OPPO A57 স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটি ভারতে 13,500 টাকা দামে পেশ করা হতে পারে। তবে ব্যাঙ্ক অফারের সাথে, এই Oppo স্মার্টফোনটি ভারতে আরও কম দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সহ ভারতে মাত্র 13,500 টাকায় লঞ্চ হবে Oppo A57 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-33w-fast-charging-phone-oppo-a57-india-price-may-rs-13500/feed/ 0
5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জ সহ মাত্র 12,500 টাকায় লঞ্চ হল OPPO A57, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/oppo-a57-with-5000mah-battery-and-33w-fast-charge-launched-at-rs-12500/ https://www.91mobiles.com/bengali/oppo-a57-with-5000mah-battery-and-33w-fast-charge-launched-at-rs-12500/#respond Fri, 27 May 2022 03:51:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26434 থাইল্যান্ডে লঞ্চ হয়েছে লো বাজেট Oppo A57 স্মার্টফোন।

The post 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জ সহ মাত্র 12,500 টাকায় লঞ্চ হল OPPO A57, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO থাইল্যান্ডে তাদের OPPO A57 স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo-এর এই ফোনটি গত মাসে চীনে লঞ্চ হওয়া OPPO A57 5G থেকে একেবারেই আলাদা। থাইল্যান্ডে লঞ্চ হওয়া Oppo A57 স্মার্টফোনটি একটি 4G LTE স্মার্টফোন। Oppo-এর এই ফোনটি বাজেট সেগমেন্টের ফোন, যা HD+ ডিসপ্লে, 13-মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Oppo এর লেটেস্ট OPPO A57 স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।

OPPO A57 এর স্পেসিফিকেশন এবং ফিচার

OPPO A57 স্মার্টফোনটিতে একটি 6.56 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে আছে। এটি একটি LCD ডিসপ্লে প্যানেল যার রেজলিউশন 720 x 1612 পিক্সেল। এর সাথে এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ স্টাইলের নচ দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Oppo-এর এই ফোনটি MediaTek Helio G35 প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। Oppo-এর এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে ColorOS 12.1-এ চলবে। এর সাথে এই ফোনটিতে 3GB RAM এবং 32GB স্টোরেজ রয়েছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে একটি মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

OPPO A57 স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Oppo-এর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 13MP, যার সাথে একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। Oppo-এর এই ফোনে কানেক্টিভিটির জন্য 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, USB-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

OPPO A57 এর দাম

OPPO A57 স্মার্টফোনটি থাইল্যান্ডে একটি সিঙ্গেল ভেরিয়েন্ট 3GB RAM এবং 32GB স্টোরেজ সহ 5,499 THB (প্রায় 12,500 টাকা) দামে পেশ করা হয়েছে। Oppo-এর এই ফোনটি সবুজ এবং কালো রঙের অপশনে পেশ করা হয়েছে। OPPO A57 স্মার্টফোন অন্য দেশে লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।

The post 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জ সহ মাত্র 12,500 টাকায় লঞ্চ হল OPPO A57, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a57-with-5000mah-battery-and-33w-fast-charge-launched-at-rs-12500/feed/ 0