Oppo A57s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 06 Sep 2022 13:31:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO এর লো বাজেট A57s স্মার্টফোন, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-oppo-a57s-launched-know-price-specifications-details/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-oppo-a57s-launched-know-price-specifications-details/#respond Tue, 30 Aug 2022 13:25:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30752 ভারতের আগে ইউরোপের ক্রোয়েশিয়ায় সেল হবে OPPO A57s স্মার্টফোনটি

The post 50MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO এর লো বাজেট A57s স্মার্টফোন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO A57s লঞ্চ: OPPO টেক প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও সম্প্রসারিত করে, OPPO ‘A সিরিজ’-এর অধীনে একটি নতুন স্মার্টফোন OPPO A57s লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি প্রথমে ইউরোপের ক্রোয়েশিয়ায় সেল এর জন্য পাওয়া যাবে, তারপরে এটি ভারতের মার্কেটে প্রবেশ করবে। Oppo A57s-এর প্রধান স্পেসিফিকেশন গুলি হল 50MP ক্যামেরা, 33W SuperVOOC 5,000mAh ব্যাটারি এবং Mediatek Helio G35 প্রসেসর।

OPPO A57s এর স্পেসিফিকেশন

Oppo A57s স্মার্টফোনটি 1612 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে, যা 60Hz রিফ্রেশরেট এ কাজ করে। এই ফোনের স্ক্রিন 269PPI, 600নিটস ব্রাইটনেস এবং 16.7M কালার ডেপথ সাপোর্ট করে এবং এটি Panda MN228 গ্লাস দ্বারা প্রোটেকটেড।

OPPO A57s অ্যান্ড্রয়েড ভিত্তিক ColorOS-এ কাজ করে এবং এই স্মার্টফোনটিতে 2.3GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর এবং MediaTek Helio G35 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য, এই ফোনটি IMG GE8320 GPU সাপোর্ট করে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Oppo A57s স্মার্টফোনটি F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই মোবাইলের ব্যাক প্যানেলে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে।

OPPO A57s স্মার্টফোনটি একটি 4G ফোন যা ডুয়াল সিম, 3.5 mm জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, এই ফোনে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা
33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভারতে OPPO A57s এর দাম

Oppo A57s স্মার্টফোনটি ইউরোপে একটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, যেখানে 4 GB RAM সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যদিও কোম্পানি এই ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি, তবে আশা করা হচ্ছে যে ভারতীয় মূল্যে OPPO A57s এর দাম 15,000 টাকার মধ্যেই থাকবে। এই মোবাইল ফোনটি Starry Black এবং Sky Blue এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO এর লো বাজেট A57s স্মার্টফোন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-oppo-a57s-launched-know-price-specifications-details/feed/ 0
ভারতে শীঘ্রই লঞ্চ হবে 50MP ক্যামেরা এবং 128GB স্টোরেজ সহ Oppo এর এই মিড বাজেট স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-and-128gb-storage-phone-oppo-a57s-launch-soon-in-india/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-and-128gb-storage-phone-oppo-a57s-launch-soon-in-india/#respond Wed, 17 Aug 2022 07:39:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29917 শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO A57s স্মার্টফোন

The post ভারতে শীঘ্রই লঞ্চ হবে 50MP ক্যামেরা এবং 128GB স্টোরেজ সহ Oppo এর এই মিড বাজেট স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ভারতে শীঘ্রই মিড রেঞ্জে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ভারতে এবং থাইল্যান্ডে OPPO A57 4G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি শীঘ্রই আরেকটি স্মার্টফোন আনার প্ল্যান করছে। Oppo-এর এই স্মার্টফোনটি OPPO A57s নামে ভারতীয় মার্কেটে পেশ করতে চলেছে। লঞ্চের আগেই Oppo-এর এই আসন্ন স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ পেয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোর Oppo-এর আসন্ন OPPO A57s স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এর সাথে সুধাংশু আসন্ন Oppo স্মার্টফোনের রেন্ডারও শেয়ার করেছেন। এই পোস্টে আমি আপনাদের Oppo এর আসন্ন এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানাবো।

OPPO A57s এর স্পেসিফিকেশন

টিপস্টার সুধাংশু অম্বোরের মতে, OPPO A57s স্মার্টফোনটিতে HD+ রেজলিউশন (1612 x 720p পিক্সেল) এবং 60Hz রিফ্রেশরেট সহ একটি 6.5-ইঞ্চি LCD প্যানেল থাকবে। এই Oppo ফোনের সাইজ 163.74 x 75.03 x 7.99 mm এবং ওজন 187 গ্রাম হবে। Oppo-এর এই ফোনটি MediaTek Helio G35 প্রসেসর সহ লঞ্চ হবে। এর সাথে ফোনে কানেক্টিভিটির জন্য 4G দেওয়া হবে। এই ফোনটি 4GB LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। Oppo-এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

ক্যামেরার কথা বললে, Oppo-এর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Oppo-এর এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে ColorOS 12.1-এ চলবে। এই ফোনে স্টেরিও স্পিকার, Side FPS, USB-C, 3.5 mm জ্যাক, ওয়াইফাই 5GHz এবং ব্লুটুথ 5.3 থাকবে।

OPPO A57s এর দাম

4GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ আসন্ন OPPO A57s স্মার্টফোনের দাম প্রায় 16,000 টাকা হতে পারে। তবে Oppo-এর এই ফোনটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে শীঘ্রই লঞ্চ হবে 50MP ক্যামেরা এবং 128GB স্টোরেজ সহ Oppo এর এই মিড বাজেট স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-and-128gb-storage-phone-oppo-a57s-launch-soon-in-india/feed/ 0
অসাধারণ ফিচার এবং কম দামের সাথে ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে OPPO A57s এবং Oppo A57 4G ফোন https://www.91mobiles.com/bengali/oppo-a57s-and-oppo-a57-4g-will-be-launched-in-india-soon/ https://www.91mobiles.com/bengali/oppo-a57s-and-oppo-a57-4g-will-be-launched-in-india-soon/#respond Fri, 27 May 2022 11:12:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26529 OPPO এর আসন্ন দুটি ফোনের লিক রিপোর্ট

The post অসাধারণ ফিচার এবং কম দামের সাথে ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে OPPO A57s এবং Oppo A57 4G ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO শীঘ্রই ভারতে দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। চাইনিজ স্মার্টফোন কোম্পানি Oppo-এর আসন্ন স্মার্টফোন OPPO A57s এবং Oppo A57 4G নামে বাজারে প্রবেশ করতে চলেছে। OPPO-এই দুটি স্মার্টফোনকে ভারতীয় বাজারে 15,000 টাকার কম দামে লঞ্চ করার পরিকল্পনা করছে। Oppo-এর আসন্ন OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনগুলি সরাসরি Realme এবং Redmi-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। OPPO A57s আর Oppo A57 4G স্মার্টফোন লঞ্চের আগে এই ফোনের ভেরিয়েন্ট, কালার অপশন এবং কিছু স্পেসিফিকেশন অনলাইনে লিক হয়ে গেছে। Oppo-এর আসন্ন স্মার্টফোন সম্পর্কে এই তথ্য শেয়ার করেছেন টিপস্টার পরস গুগলানি। তবে এই মুহূর্তে এই দুটি স্মার্টফোন লঞ্চের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জল্পনা শোনা যাচ্ছে, যে OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনগুলি জুনের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে।

OPPO A57s এবং Oppo A57 4G-এর ভেরিয়েন্ট

OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনকে ভারতীয় বাজারে 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। Oppo-এর আসন্ন স্মার্টফোনগুলিকে ভারতে গ্লোয়িং ব্ল্যাক, গ্লোয়িং গ্রিন এবং সানসেট অরেঞ্জ কালার অপশনে পেশ করা যেতে পারে। এর সাথে, Paras আসন্ন OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনের রেন্ডারও শেয়ার করেছেন, এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন সম্পর্কেও জানা গেছে।

OPPO A57s এবং Oppo A57 4G-এর ডিজাইন

OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনের ডিজাইন প্রায় একই রকম হতে চলেছে। এই দুটি স্মার্টফোনেই বক্সি ডিজাইন এবং রাউন্ড এজ দেওয়া যেতে পারে। রাউন্ড এজ হ‌ওয়া‌র কারণে, ব্যবহারকারীরা ফোনের আরও ভাল গ্রিপ পাবেন। এর সাথে, OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ স্টাইলের নচ দেওয়া যেতে পারে। এর পাশাপাশি ফোনের চারপাশে দেওয়া ন‍্যারো বেজেল দেওয়া যেতে পারে।

OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনের বাম পাশে ভলিউম বোতাম এবং সিম কার্ড ট্রে দেওয়া যেতে পারে। ডানদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড করা পাওয়ার বাটন দেওয়া যেতে পারে। OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। ফোনের পিছনের প্যানেলে একটি রেক্টাঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া যেতে পারে। Oppo-এর এই ফোনটিকে কালো এবং সবুজ রঙের অপশনে পেশ করা যেতে পারে।

OPPO A57s এবং Oppo A57 4G-এর স্পেসিফিকেশন

OPPO A57s এবং Oppo A57 4G স্মার্টফোন দুটিই 4G LTE সমর্থন করতে পারে। Oppo-এর দুটি স্মার্টফোন বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে। এই দুটি স্মার্টফোন 4GB/64GB এবং 6GB/128GB বিকল্পে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে। OPPO A57 স্মার্টফোনে 6.56-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এর সাথে, এই স্মার্টফোনগুলিতে MediaTek Helio G35 প্রসেসর দেওয়া যেতে পারে। Oppo-এর আসন্ন স্মার্টফোনটি 33W ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে।

The post অসাধারণ ফিচার এবং কম দামের সাথে ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে OPPO A57s এবং Oppo A57 4G ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a57s-and-oppo-a57-4g-will-be-launched-in-india-soon/feed/ 0