OPPO A59 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 22 Dec 2023 10:42:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 15 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল নতুন OPPO 5G Phone, পাওয়া যাবে সুন্দর স্টাইল ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-a59-5g-launched-in-india-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a59-5g-launched-in-india-know-price-and-specifications-in-bengali/#respond Fri, 22 Dec 2023 10:42:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45589 ভারতে লঞ্চ হল OPPO A59 5G

The post 15 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল নতুন OPPO 5G Phone, পাওয়া যাবে সুন্দর স্টাইল ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO আজ ভারতের বাজারে আজ নতুন OPPO A59 5G ফোন লঞ্চ করেছে। স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই ফোনে 6GB RAM এবং MediaTek Dimensity 6020 চিপসেট যোগ করা হয়েছে। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল।

OPPO A59 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO A59 5G ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ স্টাইলের এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 720 নিটস ব্রাইটনেস এবং 96% NTSC কালার গামুট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: OPPO A59 5G ফোনে 4GB এবং 6GB RAM দেওয়া হয়েছে। এতে 6GB RAM expension ফিচার ব্যাবহার করে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এতে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার বাআপের জন্য OPPO A59 5G ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ফোনটি 7 5G Bands সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনে 3.5mm যাক, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 রেটিং সহ বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে।

OPPO A59 5G এর দাম

ভারতে OPPO A59 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। ফোনটির টপ মডেলে 6GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Silk Gold এবং Starry Black কালারে অনলাইন এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 15 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল নতুন OPPO 5G Phone, পাওয়া যাবে সুন্দর স্টাইল ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a59-5g-launched-in-india-know-price-and-specifications-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO A59 5G ফোন, বিআইএস এবং ব্লুটুথ এসআইজিতে লিস্টেড https://www.91mobiles.com/bengali/oppo-a59-5g-phone-listed-on-bis-and-bluetooth-sig-certifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a59-5g-phone-listed-on-bis-and-bluetooth-sig-certifications-in-bengali/#respond Thu, 19 Oct 2023 14:37:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44310 খুব তাড়াতাড়ি বাজারে আসতে পারে OPPO A59 5G

The post শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO A59 5G ফোন, বিআইএস এবং ব্লুটুথ এসআইজিতে লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OPPO A59 5G।
  • ফোনটি A58 এর সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে।
  • ফোনটি CPH2617 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।

আগামী কিছু দিনের মধ্যেই ওপ্পো ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের নতুন 5G ফোন পেশ করতে পারে। এই ফোনটি OPPO A59 5G নামে এবং A58 5G এর সাক্সেসার হিসাবে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি ঠিকই, তবে ফোনটি BIS এবং ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: সস্তা রেডমি ফোন এখন আরও সস্তা, দেখে নিন Redmi 12 ফোনের অফার এবং ডিল

OPPO A59 5G এর লিস্টিং

  • বিআইএস সাইটে A59 5G ফোনটি CPH2617 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • ফোনটির লিস্টিঙে মডেল নাম্বার ছাড়া অন্য কোনো তথ্য জানানো হয়নি।
  • এই প্ল্যাটফর্মে লিস্টিং দেখে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ব্লুটুথ এসআইজি সাইটেও এই ফোনটি CPH2617 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনে ব্লুটুথ 5.3 থাকবে।

OPPO A58 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং A59 ফোনটি কোম্পানির OPPO A58 5G এর আপগ্রেডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে। তাই এই ফোনের সঙ্গে স্পেসিফিকেশন কিছুটা মিলতে পারে।

  • ডিসপ্লে: OPPO A58 5G ফোনে 6.56 ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট এবং 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানি 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট যোগ করেছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এতে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G এর মতো বেশ কিছু সুন্দর ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO A59 5G ফোন, বিআইএস এবং ব্লুটুথ এসআইজিতে লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a59-5g-phone-listed-on-bis-and-bluetooth-sig-certifications-in-bengali/feed/ 0