Oppo A6 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 30 Oct 2025 15:17:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Oppo A6 এবং A6x 4G স্মার্টফোন, লিস্টেড হল TDRA এবং IMDA সার্টিফিকেশন সাইটে  https://www.91mobiles.com/bengali/oppo-a6-a6x-4g-tdra-imda-certification-launch-soon-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a6-a6x-4g-tdra-imda-certification-launch-soon-specifications-details-in-bengali/#respond Thu, 30 Oct 2025 16:14:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68988 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Oppo A6 এবং A6x 4G

The post খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Oppo A6 এবং A6x 4G স্মার্টফোন, লিস্টেড হল TDRA এবং IMDA সার্টিফিকেশন সাইটে  first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই ওপ্পো বাজারে তাদের নতুন বাজেট ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে Oppo A6 এবং Oppo A6x (4G) ফোনদুটি লিস্টেড হয়েছে। একইসঙ্গে সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে, এই লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি এই মডেলগুলি ইন্টারন্যাশানাল বাজারে লঞ্চের পরিকল্পনা করছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের কানেক্টিভিটি ফিচার এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। 

UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে Oppo A6 4G ফোনটি CPH2817 মডেল নাম্বার এবং Oppo A6x 4G ফোনটি CPH2819 মডেল নাম্বার সহ দেখা গেছে। 27 অক্টোবর ফোনদুটি লিস্টেড হয়েছিল, এগুলির সার্টিফিকেশন নাম্বার যথাক্রমে ER52591/25 এবং ER52592/25 রয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনগুলির ডেভেলপমেন্ট ফেজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে বলে আভাস পাওয়া  যাচ্ছে এবং এখন Oppo তাদের ফোনগুলি অফিশিয়ালি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। 

একইসঙ্গে Oppo A6x 4G ফোনটি সিঙ্গাপুরের IMDA ওয়েবসাইটেও লিস্টেড  হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে এই ফোনে Bluetooth, Wi-Fi এবং GPS কানেক্টিভিটি ফিচার থাকবে বলে জানা গেছে।এছাড়া Oppo A6x 4G ফোনটি বিভিন্ন দেশে আলাদা আলদা নামে বাজারে লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি এর আগে NBTC এবং EEC সার্টিফিকেশন ওয়েবসাইটে Oppo A6 4G ফোনটি দেখা গিয়েছিল। অন্যদিকে কিছু দিন আগে Oppo A6x 4G ফোনটিও NBTC, মালয়েশিয়ার SIRIM, ইউরোপের EEC, ইন্দোনেশিয়ার TKDN এবং নাইজেরিয়ার NCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে।এই সমস্ত সার্টিফিকেশন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই Oppo তাদের নতুন A সিরিজের ফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে।

একইসঙ্গে NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে Oppo A6 এবং A6x ফোনগুলির সঙ্গে তৃতীয় মডেলটি Oppo A6t Pro (4G) নামে লিস্টেড হয়েছিল। অর্থাৎ কোম্পানি একইসঙ্গে তিনটি 4G ফোন বাজারে লঞ্চ করতে পারে, এই ফোনগুলি ভিন্ন ভিন্ন বাজারের ইউজারদের টার্গেট করতে পারে।  

এই সমস্ত লিস্টিং ও সার্টিফিকেশন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে Oppo খুব তাড়াতাড়ি তাদের নতুন 4G ফোনের সিরিজ বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি প্রথমে এশিয়ান বাজারে Oppo A6 সিরিজ লঞ্চ করবে এবং এরপর ধীরে ধীরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় বাজারগুলিতে ফোনগুলি পেশ করা হবে। 

জানিয়ে রাখি 2025 সালের মে ভারতে Oppo A5x ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা রাখা হয়েছিল। এই ফোনে 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। ক্যামেরা সেকশনে ফোনটি ডুয়েল রেয়ার সেটআপে দেখা গেছে। এই ফোনটিতে 32MP প্রাইমারি সেন্সর এবং ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে এবং 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP65 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। 

অন্যদিকে সম্প্রতি চীনে Oppo Oppo A6 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম CNY 1,599 (প্রায় 20,000 টাকা), এটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। এই ফোনে 6.57 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে এবং এটি MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। ফোনটিতে 50MP ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির 7,000mAh ব্যাটারি ক্ষমতা। এই ব্যাটারি চার্জ করার জন্য 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ব্যাটারি ও চার্জিং স্পীডের কারণে Oppo A6 5G ফোনটি সেগমেন্টের  শক্তিশালী অপশন হয়ে উঠেছে।

কোম্পানি Oppo A6 এবং A6x 4G ফোনগুলি মিড-রেঞ্জ লঞ্চ করার  পরিকল্পনা করছে। এই সিরিজে বিশেষভাবে ব্যাটারি পারফমেন্স, ক্যামেরা কোয়ালিটি এবং ডিজাইনের উপর নজর দেওয়া হচ্ছে। যারা বাজেটের মধ্যে একটি দারুণ Oppo 4G ফোন খুঁজছেন, তাদের জন্য Oppo A6 সিরিজ দরুন অপশন হতে পারে। 

 

 



The post খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Oppo A6 এবং A6x 4G স্মার্টফোন, লিস্টেড হল TDRA এবং IMDA সার্টিফিকেশন সাইটে  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a6-a6x-4g-tdra-imda-certification-launch-soon-specifications-details-in-bengali/feed/ 0