Oppo A7 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 13 Nov 2026 15:04:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ইউরোপে লঞ্চ হল Oppo A7 Pro স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 7,400mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/oppo-a7-pro-launched-in-europe-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a7-pro-launched-in-europe-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 13 Nov 2026 16:00:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85575 ইউরোপের বাজারে পেশ হল Oppo A7 Pro

The post ইউরোপে লঞ্চ হল Oppo A7 Pro স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 7,400mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
বেলজিয়ামের বাজারে Oppo A7 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Oppo Belgium এর অনলাইন স্টোরে লিস্টেড করা হয়েছে। ফোনের 6GB RAM এবং 256GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 120Hz AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 6360 Max চিপসেট এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A7 Pro স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Oppo A7 Pro ফোনের স্পেসিফিকেশন

Oppo A7 Pro স্মার্টফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6360 Max প্রসেসর রয়েছে। একইসঙ্গে ফোনে 6GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Oppo A7 Pro স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সবচেয়ে বড় কথা ইউরোপীয় ভেরিয়েন্টে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। তবে চীনে লঞ্চ হওয়া মডেলটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A7 Pro ফোনের ইউরোপীয় ভেরিয়েন্টে 7,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া চীনের মডেলে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

জল ও ধুলো থেকে Oppo A7 Pro ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হয়েছে এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 সহ কাজ করতে সক্ষম।

Oppo A7 Pro ফোনের ইউরোপীয় এবং চাইনিজ ভেরিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশন প্রায় একইরকম রাখা হয়েছে। তবে ক্যামেরা এবং ব্যাটারির দিক দিয়ে পার্থক্য দেখা যাবে। ইউরোপের বাজারে ফোনটি 50MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। তবে চীনের ফোনটিতে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া চাইনিজ ভেরিয়েন্টে 8,000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য 45W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ইউরোপের বাজারে স্মার্টফোনটি 7,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য ফোনে 80W চার্জিং ফিচার সাপোর্ট করে।

Oppo A7 Pro ফোনের দাম এবং কালার অপশন

ইউরোপে Oppo A7 Pro ফোনটির 256GB স্টোরেজ অপশন 499 ইউরো অর্থাৎ প্রায় 52,000 টাকা দামে লিস্টেড রয়েছে। তবে Oppo Belgium অনলাইন স্টোরের মাধ্যমে ফোনটিতে 70 ইউরো অর্থাৎ প্রায় 7,300 টাকার বিশেষ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ছাড়ের পর ফোনের প্রাথমিক দাম 429 ইউরো অর্থাৎ 44,700 টাকার কাছাকাছি। এই স্মার্টফোনটি Shine Titanium এবং Surfing Blue কালার অপশনে সেল করা হবে। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটি শুধুমাত্র 6GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

The post ইউরোপে লঞ্চ হল Oppo A7 Pro স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 7,400mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a7-pro-launched-in-europe-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0