OPPO A74 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 08 Apr 2021 08:58:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 48MP।রেয়ার ক‍্যামেরা ও 5G কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ হল OPPO A74 স্মার্টফোন, দেখে নিন ফিচার ও।স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-a74-4g-5g-launch-price-specification/ https://www.91mobiles.com/bengali/oppo-a74-4g-5g-launch-price-specification/#respond Tue, 06 Apr 2021 09:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15341 লঞ্চ হল OPPO A74 

The post 48MP।রেয়ার ক‍্যামেরা ও 5G কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ হল OPPO A74 স্মার্টফোন, দেখে নিন ফিচার ও।স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো ভারতের মার্কেটে OPPO F19 স্মার্টফোন লঞ্চ করেছে। এর আগে কোম্পানি এই সিরিজের‌ই OPPO F19 Pro এবং OPPO F19 Pro Plus লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে তাদের ‘এ’ সিরিজের বহু চর্চিত OPPO A74 4G এবং OPPO A74 5G স্মার্টফোন পেশ করেছিল। আপাতত এই ফোনটি শুধুমাত্র ফিলিপিন্সের মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে অন‍্যান‍্য মার্কেটেও সেল করা হবে। অনেক দিন ধরেই এই ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক ও রিপোর্ট পাওয়া যাচ্ছিল যা আজ সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক OPPO A74 ফোনটির 4জি ও 5জি মডেল সম্পর্কে সব কিছু।

ডিজাইন

ডিজাইনের দিক থেকে OPPO A74 এর 4জি ও 5জি মডেল দেখতে এক‌ই রকম। পার্থক্য রয়েছে শুধুমাত্র দুটি ভেরিয়েন্টের কিছু ফিচার ও স্পেসিফিকেশনের ক্ষেত্রে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরা সেন্সরসহ পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। ফোনের ডিসপ্লের তিন দিকে বেজল নেই বললেই চলে। তবে নিচের দিকে সামান্য চিন পার্ট দেওয়া হয়েছে। OPPO A74 এর 4জি ভেরিয়েন্টের ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউলের মধ্যে এল‌ইডি লাইট ও তিনটি ক‍্যামেরা সেন্সরসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। অন‍্যদিকে ফোনের 5জি ভেরিয়েন্টে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে।

OPPO A74 4G এর স্পেসিফিকেশন

কোম্পানির নতুন OPPO A74 4G তে 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.43 ইঞ্চির FHD+ রেজলিউশন সাপোর্টেড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। এছাড়া উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO A74 4G এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই রেক্ট‍্যাঙ্গুলার শেপের ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। ‌এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4জি, ওয়াইফাই 802.11 v/g/n/ac, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক রয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A74 4G তে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। কিছু কিছু ক্ষেত্রে OPPO A74 4G ফোনটি ওপ্পো এফ19 এর মতোই। OPPO A74 4G ফোনটি Prism Black এবং Midnight Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

OPPO A74 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির এই ফোনে OPPO A74 4G এর তুলনায় অনেক পার্থক্য লক্ষণীয়। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি অতিরিক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে এবং এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে রয়েছে। OPPO A74 5G তে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যোগ করা হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনটি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজসহ Qualcomm Snapdragon 480 5G SoC তে রান করে। OPPO A74 4G এর মতোই OPPO A74 5G ফোনটিও আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য OPPO A74 5G এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। OPPO A74 5G ফোনটি Fluid Black ও Space Silver কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

OPPO A74 4G ও 5G এর দাম

বর্তমানে ফিলিপিন্সের স্টোরে OPPO A74 4G সেল করা হচ্ছে। এছাড়া ফোনটি OPPO Cambodia এর অফিসিয়াল সাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। OPPO A74 5G ফোনটি PHP 12,000 (প্রায় 18,174 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে OPPO A74 5G ফোনটির দাম প্রায় 21,000 টাকা রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 48MP।রেয়ার ক‍্যামেরা ও 5G কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ হল OPPO A74 স্মার্টফোন, দেখে নিন ফিচার ও।স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a74-4g-5g-launch-price-specification/feed/ 0
লিক হল OPPO A74 4G এর স্পেসিফিকেশন, সঙ্গে আসছে 5G মডেল https://www.91mobiles.com/bengali/oppo-a74-4g-google-play-listing-snapdragon-660-soc-6gb-ram-specs-leaked/ https://www.91mobiles.com/bengali/oppo-a74-4g-google-play-listing-snapdragon-660-soc-6gb-ram-specs-leaked/#respond Sat, 27 Mar 2021 09:00:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15144 লিক হল OPPO A74 4G

The post লিক হল OPPO A74 4G এর স্পেসিফিকেশন, সঙ্গে আসছে 5G মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
কয়েক দিন আগে ওপ্পোর একটি নতুন ফোন OPPO A54 সম্পর্কে জানা গিয়েছিল। ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হতে দেখা যায় এবং এখান থেকে জানা যায় ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটি দেশের মার্কেটে কবে পেশ করা হবে সেবিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে এর মধ্যেই গুগলে কোম্পানির ‘এ’ সিরিজের আরেকটি নতুন ফোন OPPO A74 4G দেখা গেছে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই ফোনটি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা অ।

গুগল প্লে কনসোলে OPPO A74 4G ফোনটি দেখা গেছে এবং এম‌এসপি ওয়েবসাইট প্রথম এটি স্পট করে। তবে এর আগে গীকবেঞ্চে ফোনটির 5জি মডেল লিস্টেড হয়েছিল। সেখান থেকে ফোনটির কিছু ডিটেইলস পর্যন্ত পাওয়া গিয়েছিল। এবার ফোনটির 4জি মডেল সামনে আসায় বোঝা যাচ্ছে কোম্পানি তাদের OPPO A74 ফোনটির দুটি ভার্সন মার্কেটে সেল করা হবে। গুগল প্লে কনসোলে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে।

OPPO A74 4G

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী OPPO A74 4G মডেলে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। লিস্টিঙে ডিসপ্লের সাইজ সম্পর্কে কিছু বলা হয়নি, তবে জানা গেছে এই ফোনের পিক্সেল ডেনসিটি হবে 480 পিপিআই। OPPO A74 4G ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত কালার ওএস 11.1 দেওয়া হবে।

গুগল প্লে কনসোলের লিস্টিং থেকে জানা গেছে OPPO A74 4G ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করবে। আরও জানা গেছে উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হবে। গুগল প্লে কনসোলের লিস্টিঙে এই ফোনে 6 জিবি র‍্যাম দেওয়ার কথা বলা হয়েছে। তবে আশা করা হচ্ছে কোম্পানি ফোনটির একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করবে। এই মুহুর্তে আপাতত OPPO A74 ফোনটির লঞ্চ ডিটেইলস জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

OPPO A74 5G

কয়েক দিন আগে এই আগামী ফোনটির 5জি মডেল গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 523 পয়েন্ট এবং মাল্টি কোরে 1758 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চে OPPO A74 5G ফোনটিতেও 6 জিবি র‍্যাম যোগ করার কথা জানানো হয়েছে তবে প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 চিপসেটে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল OPPO A74 4G এর স্পেসিফিকেশন, সঙ্গে আসছে 5G মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a74-4g-google-play-listing-snapdragon-660-soc-6gb-ram-specs-leaked/feed/ 0