OPPO A76 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 19 Feb 2022 11:17:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল 11GB RAM এর শক্তিসম্পন্ন OPPO A76 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/33w-supervooc-snapdragon-680-phone-oppo-a76-4g-launch-price-specs-sale/ https://www.91mobiles.com/bengali/33w-supervooc-snapdragon-680-phone-oppo-a76-4g-launch-price-specs-sale/#respond Sat, 19 Feb 2022 02:14:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22364 লঞ্চ হল OPPO A76 4G

The post লঞ্চ হল 11GB RAM এর শক্তিসম্পন্ন OPPO A76 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
বেশ কিছুদিন আগেই OPPO সম্পর্কে খবর ছিল যে কোম্পানি তাদের ‘A’ সিরিজের একটি নতুন মোবাইল ফোন শীঘ্রই লঞ্চ করবে, যা OPPO A76 4G নামে টেক প্ল্যাটফর্মে পেশ করা হবে। আজ Oppo এই নতুন 4G ফোনটি মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে। এই নতুন OPPO A76 স্মার্টফোনটি 33W SuperVOOC, 5000mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 680 চিপসেট এবং 11GB RAM এর শক্তি সম্পন্ন, যা শীঘ্রই ভারতে সেল এর জন্য পাওয়া যাবে ৷

OPPO A76 এর স্পেসিফিকেশন

Oppo A76 স্মার্টফোনটি কোম্পানি 720 x 1612 পিক্সেল রেজলিউশন সহ 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লেতে লঞ্চ করেছে। ফোনের স্ক্রিনে একটি পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে এবং এটি একটি আইপিএস এলসিডি প্যানেলে নির্মিত। OPPO A76 এর ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই Oppo ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 89.9 শতাংশ, মাত্রা 164.4×75.7×8.39mm এবং ওজন 189 গ্রাম।

OPPO A76 4G অ্যান্ড্রয়েড 11 OS-এ চালু করা হয়েছে যা ColorOS 11.1 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হয়েছে যা অক্টা-কোর প্রসেসর এবং 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। Oppo এই নতুন ফোনটি 6 GB RAM মেমরিতে লঞ্চ করেছে, যা 5 GB ভার্চুয়াল RAMও সাপোর্ট করে। অর্থাৎ, প্রয়োজনে এই ফোনটি 11 জিবি র‌্যামে পারফর্ম করতে পারে।

এই Oppo মোবাইলটিতে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। OPPO A76 4G এর ব্যাক প্যানেলে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। একইভাবে, এই Oppo ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, পাওয়ার ব্যাকআপের জন্য, এই Oppo মোবাইলটি 33W SuperVOOC সহ 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে।

OPPO A76 এর দাম

Oppo A76 4G ফোন শুধুমাত্র একটিমাত্র ভেরিয়েন্টে মালয়েশিয়ায় লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনটি 6 GB RAM মেমরি সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। OPPO A76 4G ফোনটি মালয়েশিয়ায় RM 899-এ লঞ্চ করা হয়েছে, ভারতীয় মূল্যে এর দাম 16,000 টাকার কাছাকাছি। Oppo A76 4G মালয়েশিয়ায় Glowing Bluw এবং Glowing Black রঙে পেশ করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এই Oppo মোবাইলটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল 11GB RAM এর শক্তিসম্পন্ন OPPO A76 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/33w-supervooc-snapdragon-680-phone-oppo-a76-4g-launch-price-specs-sale/feed/ 0