OPPO A77S - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 12 Jun 2023 16:41:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 1,500 টাকা কমে গেল 8GB RAM এবং 50MP ক্যামেরাসহ OPPO A77s স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/oppo-a77s-price-cut-in-india-check-new-rate-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a77s-price-cut-in-india-check-new-rate-and-specifications-in-bengali/#respond Mon, 12 Jun 2023 02:00:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41080 Oppo A77S ফোনটি বর্তমানে 16,499 টাকায় পাওয়া যাচ্ছে

The post 1,500 টাকা কমে গেল 8GB RAM এবং 50MP ক্যামেরাসহ OPPO A77s স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO তাদের ‘A’ সিরিজের অধীনে গত বছর OPPO A77s স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করেছিল। সেইসময় এই মোবাইল ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ হয়েছিল, যেখানে 8GB RAM, Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং 50MP ক্যামেরা ইত্যাদি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। সম্প্রতি কোম্পানি তাদের Oppo A77S ফোনের দাম আরও কমিয়ে দিয়েছে। আরও পড়ুন: জেনে নিন iOS 17-এর সেরা 5 শক্তিশালী ফিচার, iPhone ইউজাররা আগের থেকে আরও ভালো এক্সপেরিয়েন্স পাবেন

ভারতে OPPO A77s ফোনের দাম

  • নতুন দাম : 16,499 টাকা
  • পুরনো দাম: 17,999 টাকা

Oppo A77S ফোনের দাম 1,500 টাকা কমানো হয়েছে। এই মোবাইল ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন 16,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এটি এই ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। Oppo A77S ফোনটি Sunset Orange এবং Starry Black কালার অপশনে কেনা যাবে।

OPPO A77s ফোনের স্পেসিফিকেশন

  • Qualcomm Snapdragon 680
  • 8GB RAM + 128GB স্টোরেজ
  • 6.56″ HD+ ডিসপ্লে
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 33W 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: Oppo A77s স্মার্টফোনটিতে একটি 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেট এবং 600নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। আরও পড়ুন: আয়ুষ্মান কার্ড বানাতে চান? জেনে নিন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার ডিটেইলস

প্রসেসর: OPPO A77s ফোনটি অ্যান্ড্রয়েড বেসড কালার OS 12.1 এ লঞ্চ করা হয়েছে যা 2.4GHz ক্লক স্পিডসহ Qualcomm Snapdragon 680 octa-core প্রসেসরে রান করে। এই ফোনে 5GB ভার্চুয়াল র‍্যামও রয়েছে যা ফোনটিকে 13GB র‍্যাম পাওয়ার প্রদান করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার 2-মেগাপিক্সেল মনো লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: এবার Google Pay তে আধারের মাধ্যমেই UPI এক্টিভেট করা যাবে, জেনে নিন সহজ পদ্ধতি

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Oppo ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

অন্যান্য ফিচার: OPPO A77s একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE-তে কাজ করে। এই ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 mm জ্যাক রয়েছে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে Canara Bank এর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার সহজ পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 1,500 টাকা কমে গেল 8GB RAM এবং 50MP ক্যামেরাসহ OPPO A77s স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a77s-price-cut-in-india-check-new-rate-and-specifications-in-bengali/feed/ 0
50MP Camera সহ লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, পাওয়া যাবে 13GB RAM-এর ক্ষমতা https://www.91mobiles.com/bengali/50-mp-camera-phone-oppo-a77s-launched-check-price-sale-features-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50-mp-camera-phone-oppo-a77s-launched-check-price-sale-features-specifications-details-in-bengali/#respond Thu, 06 Oct 2022 04:06:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32657 ভারতে লঞ্চ হল OPPO A77s

The post 50MP Camera সহ লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, পাওয়া যাবে 13GB RAM-এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ টেক কোম্পানি ওপ্পো ভারতের মার্কেটে OPPO A77s নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির ‘এ’ সিরিজের আই নতুন ফোনে 50MP Camera, 8GB RAM, Qualcomm Snapdragon 680 চিপসেট এবং 33W 5000mAh battery এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে যার দাম 17,999 টাকা। চলুন জেনে নেওয়া যাক OPPO A77s ফোনটির দাম, সেল, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: জেনে নিন PUBG মোবাইল 2.2 আপডেটে Gliding Doll Skill এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য

OPPO A77s এর দাম

ভারতে OPPO A77s ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Sunset Orange এবং Starry Black কালার ভেরিয়েন্টে পেশ করা OPPO A77s ফোনটি 17,999 টাকা দামে সেল করা হবে। ব্যাঙ্ক অফারের দৌলতে এই ফোনে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে এবং 6 মাসের নো কস্ট ইএমআই এর সঙ্গে এই ফোনটি কেনা যাবে।

OPPO A77s এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের OPPO A77s ফোনটি 1612 x 720 ​পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটির স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। OPPO A77s ফোনটির স্ক্রিন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এর তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। আরও পড়ুন: 100KM রেঞ্জের সঙ্গে লঞ্চ হল সস্তা ব্যাটারিচালিত স্কুটি, আগুন ধরার ভয়ও নেই

OPPO A77s ফোনটি কালার ওএস 12.1 বেসড Android অপারেটিং সিস্টেম সহ 2.4 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেটে রান করে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 5GB Virtual RAM সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনে মোট 13GB RAM উপভোগ করা যায়। এছাড়া ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য OPPO A77s ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ লঞ্চ হল Infinix এর এই দুর্দান্ত স্মার্টফোন, মাত্র 12 মিনিটেই হবে ফুল চার্জ!

OPPO A77s ফোনটি 4G LTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম জ্যাক এবং বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 33W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP Camera সহ লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, পাওয়া যাবে 13GB RAM-এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50-mp-camera-phone-oppo-a77s-launched-check-price-sale-features-specifications-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হবে OPPO এর তিনটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-a17-a71k-and-oppo-a77s-india-retail-price-and-details-exclusive-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a17-a71k-and-oppo-a77s-india-retail-price-and-details-exclusive-in-bengali/#respond Wed, 28 Sep 2022 19:40:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32532 10,499 টাকায় লঞ্চ হবে OPPO A17K স্মার্টফোন।

The post শীঘ্রই লঞ্চ হবে OPPO এর তিনটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
মনে হচ্ছে OPPO তাদের বাজেট সেগমেন্ট স্মার্টফোনের রেঞ্জকে শক্তিশালী করার প্ল্যান করছে। কারণ গতকালই আমরা OPPO A17 সম্পর্কে তথ্য পেয়েছি। আজকের এই পোস্টে আমি আপনাদের Oppo এর নতুন ফোন A17K সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করবো, যেখানে এর স্পেসিফিকেশন থেকে ডিজাইন পর্যন্ত সবকিছুই প্রকাশ করা হয়েছে। কোম্পানি দশেরা উপলক্ষে তিনটি নতুন ফোন OPPO A17, OPPO A17K এবং OPPO A77S লঞ্চ করতে চলেছে। আমরা অফলাইন রিটেলের মাধ্যমে এই তথ্য পেয়েছি যেখানে এই ফোনগুলি 10 হাজার থেকে 18 হাজার টাকার বাজেটে পেশ করা হবে।

OPPO A17, OPPO A17K এবং OPPO A77S এর দাম

এই তিনটি ‘A’ সিরিজের স্মার্টফোনের মাধ্যমে Oppo ভারতে তাদের এন্ট্রি লেভেল, লো বাজেট এবং মিড বাজেট কভার করার চেষ্টা করেছে। OPPO A17K হবে এর মধ্যে সবচেয়ে লো বাজেট স্মার্টফোন যা 10,499 টাকায় লঞ্চ করা হবে। এর পরে OPPO A17 আসবে যার দাম 12,499 টাকা। OPPO A77S এর দাম এগুলোর মধ্যে সবচেয়ে বেশি হবে এবং এই স্মার্টফোনটি 17,999 টাকায় মার্কেটে লঞ্চ করা হবে।

  • OPPO A17k – 3GB RAM + 64GB Storage = 10,499
  • OPPO A17 – 4GB RAM + 64GB Storage = 12,499
  • OPPO A77s – 8GB RAM + 128GB Storage = 17,999

OPPO A17K এর স্পেসিফিকেশন

OPPO A17K-এর স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে আপনারা 6.56 ইঞ্চি HD+ স্ক্রিন দেখতে পাবেন। এই ফোনটি বেশ পাতলা হবে। এর পুরুত্ব হবে মাত্র 8.29mm এবং ওজন মাত্র 189 গ্রাম। সূত্র অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 12-এ লঞ্চ হবে যা কালার OS 12.1-এর উপর ভিত্তি করে রান করবে।

এই বাজেট সেগমেন্ট ফোনে, আপনারা MediaTek Helio G35 প্রসেসর দেখতে পাবেন, যার সর্বোচ্চ ক্লক স্পিড হবে 2.3 GHz। র‍্যাম এবং রম সম্পর্কে কথা বললে, কোম্পানি এই ফোনে 3 GB র‍্যামের সাথে 64 GB স্টোরেজ দিয়েছে। এর আরেকটি মডেলে 4GB র‌্যামে থাকবে। এই ফোনে আপনি RAM Plus এর সাপোর্টও দেখতে পাবেন যেখানে আপনি 7GB পর্যন্ত RAM ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা এবং ব্যাটারি সম্পর্কে কথা বললে, কোম্পানি এতে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সহ পাওয়া যাবে।

OPPO A17 এর স্পেসিফিকেশন

OPPO A17-এর স্পেসিফিকেশন সম্পর্কে বললে এই ফোনটি A17K-এর মতোই হবে, শুধুমাত্র ক্যামেরা আলাদা হবে। এই ফোনে কোম্পানি একটি ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং প্রাইমারি ক্যামেরাটি F/1.8 অ্যাপারচারের সাথে আসে যা 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এই ফোনে একটি সেকেন্ডারি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই মোবাইল ফোনে F/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ডিসপ্লে সম্পর্কে কথা বলতে গেলে, Oppo A17 স্মার্টফোনে,আপনারা 720 x 1600 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.56-ইঞ্চি স্ক্রিন দেখতে পাবেন। এই ফোনটি MediaTek Helio G35 চিপসেটেও কাজ করে এবং 4GB RAM এর সাথে 4GB এক্সটেন্ডেড RAM এর সাপোর্ট এর কারণে, আপনারা মোট 8GB পর্যন্ত RAM ব্যবহার করতে পারবেন।পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W চার্জিং সহ আসে।

OPPO A77S এর স্পেসিফিকেশন

OPPO A77S সম্পর্কে কথা বললে, এই ফোনটি একটু ব্যয়বহুল কিন্তু স্পেসিফিকেশন অনুযায়ী বেশ ভালো। এ ফোনটিতে একটি 6.6-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে যা 90hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। প্রধান ক্যামেরাটি 50MP এর এবং সেকেন্ডারি ক্যামেরাটি 2MP এর ডেপথ সেন্সর সাপোর্ট করে । সেলফি সম্পর্কে কথা বললে, এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা HDR সাপোর্ট করে।

A17 এবং A17K ফোনটিতে Qualcomm প্রসেসর এবং MediaTek চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 680 প্রসেসরে কাজ করে যা 6nm ফ্যাব্রিকেশনের উপর ভিত্তি করে তৈরি। এই ফোনে 8GB RAM মেমরি দেওয়া হয়েছে। এই ফোনে RAM প্লাস সাপোর্ট রয়েছে যেখানে আপনি ভার্চুয়াল র‌্যামও ব্যবহার করতে পারবেন। এর সাথে এতে 128GB মেমরি পাওয়া যাবে।

Oppo A77s-এর জন্য, কোম্পানি Oppo Glow ডিজাইন টেকনোলজি ব্যবহার করেছে। এই ফোনটি অনেক স্লিমও এবং এর পুরুত্ব মাত্র 7.99 mm। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এই ফোনের একটি বিষয়ই খারাপ যে এই ফোনে 5G সাপোর্ট নেই এটি একটি 4G ফোন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হবে OPPO এর তিনটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a17-a71k-and-oppo-a77s-india-retail-price-and-details-exclusive-in-bengali/feed/ 0