OPPO A93s 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 29 Jun 2021 07:14:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 9 জুলাই লঞ্চ হবে OPPO A93s 5G ফোন, বাজারে আসার আগেই লিক হল দাম এবং স্পেসিফিকেশন্স https://www.91mobiles.com/bengali/oppo-a93s-5g-price-specs-leaked-before-9-july-launch/ https://www.91mobiles.com/bengali/oppo-a93s-5g-price-specs-leaked-before-9-july-launch/#respond Sat, 26 Jun 2021 06:11:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16626 Oppo এর নতুন ফোন OPPO A93s 5G

The post 9 জুলাই লঞ্চ হবে OPPO A93s 5G ফোন, বাজারে আসার আগেই লিক হল দাম এবং স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO কোম্পানি আগামী 9 জুলাই নিজের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন আনতে চলেছে যা OPPO A93s 5G নামের সাথে মার্কেটে প্রবেশ করবে। এই দিনে এই মোবাইল ফোনটি ওপ্পোর হোম মার্কেট চিনে লঞ্চ করা হবে যা আগামী দিনে অন‍্যান‍্য বাজারেও আসবে। ওপ্পো এ93এস 5জি ফোনের লঞ্চের আগেই এই ফোনের ডিটেইলস ইন্টারনেটে লিক হয়ে গেছে যার মধ্যে OPPO A93s 5G ফোনের দাম থেকে শুরু করে এর স্পেসিফিকেশন্স পর্যন্ত জানা গেছে।

OPPO A93s 5G ফোনের দাম

সবার আগে ওপ্পো ফোনের দামের কথা বললে সামনে আসা লিক অনুযায়ী এই স্মার্টফোন‌টি চাইনা বাছারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনের বেস ভেরিয়েন্ট 8জিবি র‍্যাম মেমরির সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে যার দাম 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 22,900 টাকা। এইভাবেই OPPO A93s 5G ফোনের বড়ো ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সাথে 256 জিবির স্টোরেজ দেওয়া হতে পারে যার দাম 2199 ইউয়ান (প্রায় 25,000 টাকা) বলা হয়েছে।

OPPO A93s 5G ফোনের স্পেসিফিকেশন্স

লিক অনুযায়ী ওপ্পো এ93এস 5জি ফোনকে পাঞ্চহোল ডিসপ্লে ডিজাইনে লঞ্চ করা হবে এবং এই ফোনে 1080×2400 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির ফুল‌এইচডি+ এলসিডি ডিসপ্লে দেখা যাবে। লিকে বলা হয়েছে যে ফোনের ডাইমেনশন 162.9×74.7×8.42 মিমি এবং ওজন 189 গ্রাম। আবার এই ওপ্পো ফোনকে White Peach Soda, Early Summer Light Sea আর Summer Night Star River কালারে বাজারে আনা হবে এই কথা লিকে সামনে এসেছে।

OPPO A93s 5G ফোনকে অ্যান্ড্রয়েড 11 আধারিত কালার ওএস 11 এ লঞ্চ করা যেতে পারে যার মধ্যে প্রসেসিং এর জন্য MediaTek Dimensity 700 চিপসেট দেওয়ার কথা বলা হয়েছে। লিক অনুযায়ী ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48MP প্রাইমারি রিয়ার ক‍্যামেরার সাথে দুটি 2MP সেন্সর দেওয়া হবে এবং 8MP সেল্ফি ক‍্যামেরা দেখা যাবে। আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং টেকনিকের সাথে 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া যেতে পারে। এই ওপ্পো ফোনে 3.5মিমি জ‍্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 9 জুলাই লঞ্চ হবে OPPO A93s 5G ফোন, বাজারে আসার আগেই লিক হল দাম এবং স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a93s-5g-price-specs-leaked-before-9-july-launch/feed/ 0