OPPO F15 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 05:55:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমল 48 MP ক‍্যামেরা ও 8 GB র‍্যামযুক্ত OPPO F15 এর, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/oppo-f15-8gb-ram-48mp-camera-128gb-rom-smartphone-price-cut-india-new-price-specification-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-f15-8gb-ram-48mp-camera-128gb-rom-smartphone-price-cut-india-new-price-specification-in-bengali/#respond Mon, 09 Mar 2020 06:47:51 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10814 প্রাইস কাট হল OPPO F15 এর

The post দাম কমল 48 MP ক‍্যামেরা ও 8 GB র‍্যামযুক্ত OPPO F15 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OPPO এই বছরের শুরুতে তাদের ‘এফ’ সিরিজে OPPO F15 লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটি লঞ্চের মাত্র দুই মাসের মধ্যেই ফোনটির দাম কমিয়ে দিয়েছে। আসলে কোম্পানি দোল পূর্ণিমার অবসরে গ্ৰাহকদের খুশি করার উদ্দেশ্যে এই ফোনটির দাম 1,000 টাকা কমিয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।

আরও পড়ুন: লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা পপ-আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, মাত্র 9999 টাকার বিনিময়ে পাওয়া যাবে 4000 mAh ব‍্যাটারী, 4 GB RAM ও 48 MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা

নতুন দাম

কোম্পানি তাদের OPPO F15 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত একটি ভেরিয়েন্ট 19,990 টাকার বিনিময়ে লঞ্চ করেছিল। কিন্তু এবার আমাদের অফলাইন রিটেইল সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F15 এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। এই প্রাইস কাটের পর ফোনটির দাম 18,990 টাকা হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত ফোনটি আমাজন ও ফ্লিপকার্টে ফোনটি 19,990 টাকা দামেই সেল করা হচ্ছে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে OPPO F15 ফোনটি ওয়াটারড্রপ নচসহ 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2400 × 1800 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করেছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3.0 সেন্সর যোগ করা হয়েছে। এর সাহায্যে ফোনটি মাত্র 0.32 সেকেন্ডের মধ্যে খনলক করা যাবে। OPPO F15 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।

আরও পড়ুন: 6.4 ইঞ্চির ডিসপ্লে ও 4000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Moto G8, জেনে নিন দাম

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। 4 ইন ওয়ান পিক্সেল কম্বিনেশন টেকনোলজির সাহায্যে এই 48 মেগাপিক্সেলের সেন্সরটি ইমেজকে শার্প বানায়। এছাড়া এই ফোনে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম‍্যাক্রো সেন্সর আছে।

এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মুন লেন্স আছে। এই ফোনের চতুর্থ সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারের‌ই ‍ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO F15 এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 5TB পোর্টেবল হার্ড ড্রাইভ, পকেটেও ভরে রাখা যাবে এত‌ই ছোট এই হার্ড ড্রাইভ

কোম্পানির বক্তব্য অনুযায়ী OPPO F15 ফোনটি মাত্র 5 মিনিট চার্জ করলে 2 ঘন্টা টক টাইম দিতে সক্ষম। এই ফোনে VOOC Flash Charge 3.0 সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমল 48 MP ক‍্যামেরা ও 8 GB র‍্যামযুক্ত OPPO F15 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f15-8gb-ram-48mp-camera-128gb-rom-smartphone-price-cut-india-new-price-specification-in-bengali/feed/ 0
8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO F15 https://www.91mobiles.com/bengali/oppo-f15-8gb-ram-48mp-quad-rear-camera-to-launch-in-india-16-january-specs-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-f15-8gb-ram-48mp-quad-rear-camera-to-launch-in-india-16-january-specs-price-in-bengali/#respond Fri, 03 Jan 2020 21:59:46 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9973 ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F15

The post 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO F15 first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা এই সপ্তাহের শুরুতেই আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম OPPO ভারতে তাদের “এফ” সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে এবং এই সিরিজের আগামী স্মার্টফোন OPPO F15 নামে লঞ্চ করা হবে। আমাদের রিপোর্টে আমরা OPPO F15 এর ডিজাইন সম্পর্কেও জানিয়েছিলাম। এবার আমাদের রিপোর্টের সত‍্যতা প্রমাণ করার সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OPPO F15  এর ঘোষণা করা হয়েছে। OPPO জানিয়ে দিয়েছে এই ফোনটি 16 জানুয়ারি ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট টিজার ইমেজের সঙ্গে এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন : শুরু হল Realme 2020 সেল, মাত্র 5,999 টাকা দামে পাওয়া যাবে Realme স্মার্টফোন

OPPO প্রেস ইনভিটিশন পাঠিয়ে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন  OPPO F15 লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে এবং এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের হবে। কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে OPPO F15 এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3.0 সেন্সর দেওয়া হবে যার ফলে এই ফোনটি মাত্র 0 32 সেকেন্ডের মধ্যে আনলক করা যাবে।

OPPO আরও জানিয়েছে কোম্পানি এই ফোনটি VOOC Flash Charge 3.0 টেকনিকের সঙ্গে পেশ করবে। এই ফোনটিতে কত বড় ব‍্যাটারী দেওয়া হবে তা জানা গেলেও কোম্পানি জানিয়েছে এই ফোনটি মাত্র 5 মিনিট চার্জ করলে এটি 2 ঘন্টা পর্যন্ত টকটাইম দিতে পারবে। এই ফোনটির ওজন বলা হয়েছে 172 গ্ৰাম এবং এই ফোনটি মাত্র 7.9 এম‌এম চ‌ওড়া হবে। জানিয়ে রাখি OPPO F15 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন : দেখে নিন 2019 সালে ভারতীয়রা কোন ফিল্ম, গান, পার্সোনালিটি এবং নিউজ Google এ সবচেয়ে বেশি সার্চ করেছে?

OPPO F15

OPPO F15 ফোনটিকে কিছু দিন আগে চীনে লঞ্চ করা OPPO A91 এর রিব্র‍্যান্ডেড ভার্সন মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে OPPO A91 ফোনটি ওয়াটারড্রপ নচসহ 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2400 × 1800 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। OPPO A91 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 সহ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।

চীনের মার্কেটে OPPO A91 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Exclusive : জানুয়ারিতে ভারতে অন‍্যরকম লুকের সঙ্গে লঞ্চ হবে পপ-আপ ক‍্যামেরাওয়ালা OPPO F15

OPPO A91 এর ফ্রন্ট প‍্যানেলে অবস্থিত ওয়াটারড্রপ নচের মধ্যেই 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে OPPO A91 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 30 ওয়াট VOOC 4.0 র‍্যাপিড চার্জিং টেকনিকযুক্ত 4,025 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে OPPO A91 ফোনটি 1,999 ইউয়ান (প্রায় 20,300 টাকা) দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO F15 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f15-8gb-ram-48mp-quad-rear-camera-to-launch-in-india-16-january-specs-price-in-bengali/feed/ 0
Exclusive : জানুয়ারিতে ভারতে অন‍্যরকম লুকের সঙ্গে লঞ্চ হবে পপ-আপ ক‍্যামেরাওয়ালা OPPO F15 https://www.91mobiles.com/bengali/exclusive-tech-news-oppo-f15-coming-to-india-in-january-look-design-like-reno-series-in-bengali/ https://www.91mobiles.com/bengali/exclusive-tech-news-oppo-f15-coming-to-india-in-january-look-design-like-reno-series-in-bengali/#respond Tue, 31 Dec 2019 11:20:08 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9944 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OPPO F15

The post Exclusive : জানুয়ারিতে ভারতে অন‍্যরকম লুকের সঙ্গে লঞ্চ হবে পপ-আপ ক‍্যামেরাওয়ালা OPPO F15 first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO ভারতে তাদের “এফ” সিরিজের দৌলতে অনেক বড় সংখ্যক ফ‍্যান ফলোয়িং বানিয়ে ফেলেছে। মিড রেঞ্জের অন্তর্গত এই স্মার্টফোন সিরিজের স্মার্টফোন শুধুমাত্র যে লুক ও ডিজাইনের দিক থেকে অনবদ্য তা কিন্তু নয়। স্পেসিফিকেশনের দিক থেকেও এই সিরিজের ফোনগুলি অতুলনীয়। এই সিরিজে এর আগে OPPO F11 ও OPPO F11 Pro লঞ্চ করা হয়েছিল। এই দুটি স্মার্টফোন‌ই যথেষ্ট সফলতা লাভ করে। কিন্তু এরপর খবর আসতে থাকে কোম্পানি তাদের “এফ” সিরিজ বন্ধ করে দেবে। কিন্তু আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি কোম্পানি তাদের “এফ” সিরিজের নতুন ডিভাইসে কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এই সিরিজের আগামী স্মার্টফোন OPPO F15 নামে লঞ্চ হতে চলেছে।

আরও পড়ুন : Exclusive: Jio আনতে পারে Jio Phone Lite, দাম হবে 400 টাকারও কম – সোর্স

আমরা OPPO এর একটি টিজার ইমেজ পেয়েছি যার থেকে কোম্পানির আগামী স্মার্টফোন সম্পর্কে জানা গেছে। আবার এক সোর্স থেকে আমরা জানতে পেরেছি কোম্পানি তাদের “এফ” সিরিজের আগামী স্মার্টফোন পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে এবং এই ফোনটি OPPO F15 নামে লঞ্চ করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে OPPO F15 আগামী জানুয়ারি মাসে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আমাদের পাওয়া ফোটোয় স্পষ্ট বলা হয়েছে, The Next OPPO F Series Is Coming.

OPPO F15

OPPO F15 এর ফোটো থেকে ফোনটির ডিজাইন সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। একদিকে যেমন OPPO F15 এ “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। তেমনই আবার OPPO F15 Pro এর ক্ষেত্রে পপ আপ ক‍্যামেরা দেখা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি কোম্পানির এফ সিরিজের বিগত শেষ স্মার্টফোনেও পপ আপ ক‍্যামেরা দেখা গিয়েছিল। OPPO F15 এর ফোটোয় ফোনটির বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ডানদিকের প‍্যানেলে সিম স্লটের সঙ্গে পাওয়ার বাটন দেখা গেছে। আশা করা হচ্ছে এই ফোনে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা OPPO F15 ফোনটি কোম্পানির পক্ষ থেকে Reno সিরিজের ডিজাইনের মতো করে পেশ করা হতে পারে। অর্থাৎ ফোনটির ব‍্যাক প‍্যানেল OPPO Reno ফোনের মতো হবে। OPPO F15 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যা ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে অবস্থিত হবে।

আরও পড়ুন : ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8

OPPO F11

কোম্পানি তাদের OPPO F11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি72 এমপি3 জিপিইউ দেওয়া হয়েছে।

OPPO F11 এবং OPPO F11 Pro দুটি মডেলেই ডুয়েল লেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল 6পি লেন্স প্রাইমারি ক‍্যামেরা সেন্সর হিসেবে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। OPPO F11 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ লো লাইট ফোটোগ্ৰাফির ক্ষেত্রেও অসাধারণ রেজাল্ট দিতে সক্ষম। এক‌ইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : Exclusive : বন্ধ হচ্ছে না JioPhone এর প্রস্তুতি, আরও 15 লক্ষ অর্ডার দিল কোম্পানি

ভারতে OPPO F11 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। OPPO F11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন যা সব ধরনের বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO F11 এ VOOC Flash Charge 3.0 টেকনিকযুক্ত 4,020 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : জানুয়ারিতে ভারতে অন‍্যরকম লুকের সঙ্গে লঞ্চ হবে পপ-আপ ক‍্যামেরাওয়ালা OPPO F15 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/exclusive-tech-news-oppo-f15-coming-to-india-in-january-look-design-like-reno-series-in-bengali/feed/ 0