OPPO F17 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Jul 2023 09:12:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমে গেছে 8GB RAM ও 6টি ক‍্যামেরাওয়ালা OPPO F17 Pro এর দাম, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/oppo-f17-pro-price-drop-in-india-know-new-selling-price-amazon/ https://www.91mobiles.com/bengali/oppo-f17-pro-price-drop-in-india-know-new-selling-price-amazon/#respond Mon, 07 Dec 2020 07:19:49 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13445 প্রাইস কাট হল OPPO F17 Pro এর

The post দাম কমে গেছে 8GB RAM ও 6টি ক‍্যামেরাওয়ালা OPPO F17 Pro এর দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন কোম্পানি ওপ্পো গত সেপ্টেম্বর মাসে ভারতে তাদের ‘এফ’ সিরিজে OPPO F17 Pro লঞ্চ করেছিল। লঞ্চের মাত্র তিন মাসের মধ্যে কোম্পানি এই আকর্ষণীয় লুক ও অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত ফোনটির দাম কমিয়ে দিয়েছে। যদি আপনি কখনও এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন তবে এখন অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্ম থেকে ফোনটি কম দামে কিনতে পারবেন। আমরা আমাদের এক্সক্লুসিভ অফলাইন সোর্স থেকে এই প্রাইস কাটের কথা জানতে পেরেছি। এক নজরে এই অসাধারণ ফোনের নতুন দাম সম্পর্কে জেনে নিন।

আরও পড়ুন: এই মাসেই ভারতে লঞ্চ হতে পারে সস্তা Nokia 3.4 স্মার্টফোন, পারবে কি চীনা কোম্পানিকে টেক্কা দিতে?

নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে OPPO F17 Pro এর দাম 1,500 টাকা কমানো হয়েছে। প্রাইস কাটের আগে ফোনটি 22,990 টাকা দামে সেল করা হত। কিন্তু এখন মাত্র 21,490 টাকার বিনিময়ে এই ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্ম থেকে কেনা যাচ্ছে। নতুন দামেই ফোনটি আমাজন ইন্ডিয়াতে সেল করা হচ্ছে। OPPO F17 Pro এর এই প্রাইস কাট পাকাপাকিভাবে করা হয়েছে।

OPPO F17 Pro এর স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি95 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে।

আরও পড়ুন: 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Vivo Y51 (2020)

ফোটোগ্রাফির জন্য OPPO F17 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও এক‌ই অ্যাপার্চারযুক্ত 2এম মোনো লেন্স আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোলের মধ্যে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

OPPO F17 Pro তে 30W VOOC Flash Charge 4.0 Fast Changing টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 53 মিনিটে ফুল চার্জ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post দাম কমে গেছে 8GB RAM ও 6টি ক‍্যামেরাওয়ালা OPPO F17 Pro এর দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f17-pro-price-drop-in-india-know-new-selling-price-amazon/feed/ 0
মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/oppo-announces-special-cashback-offers-on-reno3-pro-reno4-pro-and-f17-series-phones-know-full-offer/ https://www.91mobiles.com/bengali/oppo-announces-special-cashback-offers-on-reno3-pro-reno4-pro-and-f17-series-phones-know-full-offer/#respond Mon, 28 Sep 2020 17:30:06 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12622 মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন

The post মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনা মহামারির প্রভাবে দীর্ঘদিন থমকে থাকার পর ধীরে ধীরে স্মার্টফোন মার্কেট আবার স্বাভাবিক হয়ে উঠছে। আগামী উৎসবের মরশুম আরও আনন্দে ভরিয়ে তুলতে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ডিভাইসে অসাধারণ অফার দিচ্ছে। এই লিস্টের অন‍্যতম এক কোম্পানি Oppo। কোম্পানির পক্ষ থেকে তাদের Reno3 Pro, Reno4 Pro ও F17 সিরিজে বিশেষ অফার দেওয়া হচ্ছে। আপনিও যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে এটি আপনার জন্য বেস্ট ডীল হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনে কি অফার চলছে।

আরও পড়ুন: Realme আনছে ‘Q’ সিরিজের নতুন স্মার্টফোন, 13 অক্টোবর হতে পারে লঞ্চ

777 টাকার ডাউন পেমেন্ট

কোম্পানি তাদের রেনো সিরিজ এবং কিছু দিন আগে লঞ্চ করা এফ17 সিরিজের জন্য স্পেশাল অফারের ঘোষণা করেছে। কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। যেমন উল্লেখযোগ্য হল হোম ক্রেডিটের পক্ষ থেকে 777 টাকার ডাউন পেমেন্ট করে ওপ্পো রেনো3 প্রো, রেনো4 প্রো এবং কিছু দিন আগে লঞ্চ করা এফ17 ও এফ17 প্রো ফোনগুলি কেনার অপশন পাওয়া যাচ্ছে।

ENCO W11 জেতার সুযোগ

রেনো4 প্রো কেনার সময় গ্ৰাহকরা ব‍্যাঙ্ক অফ বরোদা এবং ফেডারাল ব‍্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে 7 মাসের অ্যাক্সিডেন্ট ওয়ারেন্টির সঙ্গে সঙ্গে 6 মাস পর্যন্ত নো কস্ট ইএম‌আই উপভোগ করতে পারবেন। কয়েক দিন আগে লঞ্চ হ‌ওয়া রেনো 4 প্রো ম‍্যালেস্টিক ব্লু এডিশন ফোনটি হোম ক্রেডিট থেকে মাত্র 777 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে কেনা যাচ্ছে। এছাড়াও গ্ৰাহকরা প্রতিটি ওপ্পো স্মার্টফোন কেনাকাটার সময় লাকী ড্রয়ের মাধ্যমে কোম্পানির ENCO W11 জেতার সুযোগ পাবেন।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারী ও 48MP কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত Huawei P Smart 2021

পাওয়া যাবে 1,111 টাকার ক‍্যাশব‍্যাক

বাজাজ ফিনসার্ভ থেকে ওপ্পো রেনো 3 প্রো কিনলে 1,333 টাকার ইএম‌আই ট্রানজংকশনের সঙ্গে 1,111 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে। এছাড়া ফোনটি কিনলে 7 মাসের জন্য ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার‌ও দেওয়া হচ্ছে। গ্ৰাহকরা রেনো3 প্রো ফোনটি 0 ডাউন পেমেন্ট এবং 8টি সহজ কিস্তির মাধ্যমে কিনতে পারবেন।

এক্সচেঞ্জ বোনাস

গ্ৰাহকদের এক্সচেঞ্জ বোনাস উপভোগ করার জন্য ওপ্পো আপগ্ৰেড ব‍্যবহার করতে হবে। এই অফারে ওপ্পো রেনো4 প্রো (সবকটি ভেরিয়েন্ট), ওপ্পো এফ17 সিরিজ (এফ17 ও এফ17 প্রো) ও ওপ্প রেনো3 প্রোয়ের কেনাকাটায় সুনিশ্চিত বাইব‍্যাক পাওয়ার অপশন দেওয়া হবে। গ্ৰাহকরা ওপ্পোয় আপগ্ৰেড করতে পারেন এবং 7,000 টাকার বেশি দামী পুরোনো ফোনে 7% অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসসহ এক্সচেঞ্জ অফার জিততে পারবেন। এছাড়াও ফোনে 70% পর্যন্ত অ্যাশিওরড ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

NOTE: মনে রাখবেন এই অফারগুলি সীমিত সময়ের জন্য কার্যকর এবং কিছু অফারের লাস্ট ডেট 30 সেপ্টেম্বর

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-announces-special-cashback-offers-on-reno3-pro-reno4-pro-and-f17-series-phones-know-full-offer/feed/ 0
দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে OPPO F21 Pro, ফোনটি হবে OPPO F17 Pro এর চেয়েও পাতলা https://www.91mobiles.com/bengali/oppo-f21-pro-to-launch-in-india-before-diwali/ https://www.91mobiles.com/bengali/oppo-f21-pro-to-launch-in-india-before-diwali/#respond Wed, 16 Sep 2020 11:07:24 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12354 দীপাবলির আগে আসছে OPPO F17 সিরিজ 

The post দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে OPPO F21 Pro, ফোনটি হবে OPPO F17 Pro এর চেয়েও পাতলা first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো কিছু দিন আগে ভারতে তাদের ‘এফ’ সিরিজে Oppo F17 ও Oppo F17 Pro নামে দুটি ফোন পেশ করেছে। এবার একটি রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের এফ সিরিজেই OPPO F21 Pro লঞ্চ করার পরিকল্পনা করছে। টেক ওয়েবসাইট MySmartPrice থেকে এই রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট থেকে জানা গেছে দীপাবলির আগেই ভারতে OPPO F21 Pro লঞ্চ করবে এবং এই ফোনটি OPPO F17 Pro এর থেকেও পাতলা হবে। এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। সবচেয়ে বড় কথা কোম্পানি F19 এর পর সরাসরি F21 সিরিজ পেশ করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: ভারতে 22 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে POCO X3, জেনে নিন দাম

এখনও পর্যন্ত OPPO F21 Pro এর নাম ছাড়া অন্য কোনো তথ্য জানা যায়নি। MySmartPrice এই তথ্য পেয়েছে ইন্ডাস্ট্রি সোর্স থেকে। অন‍্যদিকে কোম্পানির বিগত OPPO F17 Pro ফোনটি 2020 সালের সবচেয়ে স্লিক স্মার্টফোন যা মাত্র 7.8 এম‌এম পাতলা এবং এর ওজন মাত্র 164 গ্ৰাম। এছাড়া রিপোর্টে বলা হয়েছে OPPO F21 Pro এর ব‍্যাক প‍্যানেলে গ্লাস ফিনিশ থাকবে।

OPPO F17 Pro এর স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি95 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে।

আরও পড়ুন: আরও সস্তা হল 20MP সেলফি ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A31, জেনে নিন নতুন দাম

ফোটোগ্রাফির জন্য OPPO F17 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও এক‌ই অ্যাপার্চারযুক্ত 2এম মোনো লেন্স আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোলের মধ্যে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

OPPO F17 Pro তে 30W VOOC Flash Charge 4.0 Fast Changing টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 53 মিনিটে ফুল চার্জ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে OPPO F21 Pro, ফোনটি হবে OPPO F17 Pro এর চেয়েও পাতলা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f21-pro-to-launch-in-india-before-diwali/feed/ 0
17990 টাকা দামে লঞ্চ হল OPPO F17, এতে আছে 8 জিবি র‍্যাম, কোয়াড ক‍্যামেরা ও 30 ওয়াটের বড় ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/oppo-f17-launch-in-two-variants-6gb-price-17990-8gb-ram-price-rs-19990-specs-sale/ https://www.91mobiles.com/bengali/oppo-f17-launch-in-two-variants-6gb-price-17990-8gb-ram-price-rs-19990-specs-sale/#respond Thu, 10 Sep 2020 07:22:52 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12251 জানা গেল OPPO F17

The post 17990 টাকা দামে লঞ্চ হল OPPO F17, এতে আছে 8 জিবি র‍্যাম, কোয়াড ক‍্যামেরা ও 30 ওয়াটের বড় ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO এই মাসের শুরুতে ভারতীয় বাজারে তাদের ‘এফ’ সিরিজের নেক্সট জেনারেশন পেশ করে একসঙ্গে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনদুটি OPPO F17 এবং OPPO F17 Pro নামে পেশ করা হয়েছে। এর মধ্যে OPPO F17 Pro ফোনটিকে এই বছরের সবচেয়ে স্লিম ফোন বলা হয়েছে এবং OPPO F17 ফোনটিও যথেষ্ট সুন্দর এবং আকর্ষণীয় লুকের সঙ্গে লঞ্চ করা হয়েছে। OPPO F17 Pro ফোনটি গত 7 সেপ্টেম্বর থেকে 22,900 টাকা দামে সেল করা শুরু হয়ে গেছে। অন‍্যদিকে OPPO F17 ফোনটির আজ থেকে প্রিঅর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 21 সেপ্টেম্বর থেকে সেল করা হবে।

আরও পড়ুন: Jio Vs Airtel: 2GB ডেইলি ডেটা ও ফ্রি ভয়েস কলিংসহ কোন প্ল‍্যানটি বেস্ট?

OPPO F17 ফোনটি লঞ্চের সময় কোম্পানি ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিলেও ফোনটির দাম সম্পর্কে কিছু ঘোষণা করেনি। কিন্তু আজ ফোনটির দাম ও ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। OPPO F17 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হবে যার মধ্যে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 17,990 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,990 টাকা রাখা হয়েছে। আজ থেকে ফোনটি প্রিঅর্ডার বুক করা যাচ্ছে এবং আগামী 21 সেপ্টেম্বর থেকে দেশের অনলাইন প্ল‍্যাটফর্মের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরেও ফোনটি সেল করা হবে।

OPPO F17 

কোম্পানির পক্ষ থেকে OPPO F17 ফোনটি 2.5ডি কার্ভড ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটি 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার টেকনিক যোগ করা হয়েছে। ফোনটির দুটি ভেরিয়েন্ট‌ই Navy Blue, Classic Silver ও Dynamic Orange কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে Airtel নিয়ে এল সস্তায় আনলিমিটেড ডেটা ও ভয়েস কলিং, দেখে নিন কোন প্ল‍্যানটি বেস্ট

ফোটোগ্রাফির জন্য OPPO F17 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলের‌ই রেট্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালার‌ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য OPPO F17 এ অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO F17 ফোনটিতে 30 ওয়াট VOOC ফ্ল‍্যাশ চার্জ 4.0 টেকনোলজিযুক্ত ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post 17990 টাকা দামে লঞ্চ হল OPPO F17, এতে আছে 8 জিবি র‍্যাম, কোয়াড ক‍্যামেরা ও 30 ওয়াটের বড় ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f17-launch-in-two-variants-6gb-price-17990-8gb-ram-price-rs-19990-specs-sale/feed/ 0
লঞ্চ হতে চলেছে OPPO A93, জেনে নিন এই ফোনটির বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/oppo-a93-rebranded-oppo-f17-pro-launch-soon/ https://www.91mobiles.com/bengali/oppo-a93-rebranded-oppo-f17-pro-launch-soon/#respond Mon, 07 Sep 2020 04:58:23 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12198 আসতে চলেছে OPPO A93

The post লঞ্চ হতে চলেছে OPPO A93, জেনে নিন এই ফোনটির বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের টেক কোম্পানি OPPO গত 2 সেপ্টেম্বর ভারতে তাদের ‘এফ’ সিরিজের প্রসার ঘটিয়ে এক সঙ্গে OPPO F17 ও OPPO F17 Pro নামে দুটি নতুন ফোন লঞ্চ করেছে। এর মধ্যে একদিকে যেমন OPPO F17 ফোনটির দাম কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি তেমনই OPPO F17 Pro ফোনটি আজ অর্থাৎ 7 সেপ্টেম্বর থেকে 22,990 টাকা দামে সেল করা হবে। কোম্পানির ‘এফ’ সিরিজের পর এবার শোনা যাচ্ছে কোম্পানি তাদের ‘এ’ সিরিজে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই ফোনটি OPPO A93 নামে লঞ্চ করবে।

আরও পড়ুন: জানা গেল Nokia 9.3 PureView এর ডিজাইন, এই ফোনে থাকবে 108MP + 64MP এর কোয়াড ক‍্যামেরা সেট‌আপ

বিখ্যাত টিপস্টার ইভান ব্লাস OPPO A93 সম্পর্কে তথ্য দিয়েছেন। ইভান তাঁর টুইটার হ‍্যান্ডেলে OPPO A93 এর কিছু ফোটো শেয়ার করেছেন যার থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। ফোটো দেখে ফোনটিকে ভারতে লঞ্চ হ‌ওয়া OPPO F17 Pro এর মতোই মনে হয়েছে। এই ফোনে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের তিনদিক বেজল লেস করা হয়েছে এবং নিচের দিকে অপেক্ষাকৃত চ‌‌ওড়া বডি পার্ট আছে। স্ক্রিনের ওপরের বাঁদিকে ‘পিল’ শেপের হোল দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

OPPO A93 ফোনটির লিক হ‌ওয়া ফোটো দেখে মনে করা হচ্ছে ওপ্পো তাদের ভারতে লঞ্চ করা OPPO F17 Pro বোনটিই গ্লোবাল মার্কেটে OPPO A93 নামে লঞ্চ করবে। ইভানের শেয়ার করা ফোটোয় ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে দেখানো হয়েছে এবং ভারতে ওপ্পো এফ17 প্রো ফোনটিও Magic Blue, Mate Black ও Metallic White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি ভারতে ওপ্পো এফ17 প্রো ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ পেশ করা হয়েছে।

আরও পড়ুন: চীনা গেম PUBG এর জায়গা নেবে ‘Made in India’ FAU:G, হার মানবে অন্য সব গেম

OPPO F17 Pro

কোম্পানির পক্ষ থেকে OPPO F17 Pro ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডুয়েল পাঞ্চ হোলযুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে 180 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট ও 60 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালার ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি95 চিপসেটে রান করে।

OPPO F17 Pro তে ডুয়েল সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও এক‌ই অ্যাপার্চার ও মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট VOOC Flash Charge 4.0 টেকনিকযুক্ত 4,015 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post লঞ্চ হতে চলেছে OPPO A93, জেনে নিন এই ফোনটির বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a93-rebranded-oppo-f17-pro-launch-soon/feed/ 0