OPPO F27 Pro+ 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 14 Jun 2024 12:13:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল ভারতের প্রথম IP69 রেটেড ফোন OPPO F27 Pro+ 5G, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/indias-first-ip69-rated-phone-oppo-f27-pro-5g-launched-price-specs-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/indias-first-ip69-rated-phone-oppo-f27-pro-5g-launched-price-specs-details-in-bengali/#respond Fri, 14 Jun 2024 12:13:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51403 ভারতে লঞ্চ হল Oppo F27 Pro+ 5G

The post লঞ্চ হল ভারতের প্রথম IP69 রেটেড ফোন OPPO F27 Pro+ 5G, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ভারতীয় মার্কেটে F সিরিজের স্মার্টফোন OPPO F27 Pro+ 5G লঞ্চ করেছে। এটি ভারতের প্রথম এমন ফোন যা IP69 রেটিং সাপোর্ট করে । অর্থাৎ ফোনটি ধুলো বা জলে ডুবে গেলেও খারাপ হবে না। এছাড়াও এই ফোনে AMOLED ডিসপ্লে, 8GB র‌্যাম, MediaTek Dimensity 7050 চিপসেট, 5000mAh ব্যাটারি রয়েছে।

OPPO F27 Pro+ 5G ফোনের দাম

  • Oppo ভারতীয় মার্কেটে F27 Pro+ 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছে।
  • এই ডিভাইসটির 8GB RAM + 128GB মডেলটি 27,999 টাকা দামে লঞ্চ হয়েছে এবং 8GB RAM 256 GB মডেলটি 29,999 টাকা দামে লঞ্চ হয়েছে।
  • লঞ্চ অফারের অধীনে HDFC, ICICI এবং SBI ব্যাঙ্কগুলিতে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 9 মাসের No Cost EMI সুবিধা দেওয়া হচ্ছে।
  • Oppo F27 Pro+ 5G স্মার্টফোনটি Midnight Navy এবং Dusk Pink এর মতো দুটি কালার অপশনে লঞ্চ হয়েছে।
  • ইতিমধ্যেই Flipkart এবং কোম্পানির ওয়েবসাইটে মোবাইলটির প্রি-অর্ডার শুরু হয়েছে। কোম্পানিটি শীঘ্রই সেলের তারিখ শেয়ার করবে।

OPPO F27 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7 ইঞ্চি 3D কার্ভ AMOLED ডিসপ্লে
  • Dimensity 7050 চিপসেট
  • 8GB RAM + 256GB স্টোরেজ
  • 64 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি
  • 67W SuperVOOC চার্জিং
  • IP69 রেটিং
  • Android 14

ডিসপ্লে: OPPO F27 Pro Plus 5G স্মার্টফোনে ইউজারদের একটি বড় 6.7-ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে রয়েছে 93% স্ক্রিন টু বডি রেশিও, 2412 x 1080 পিক্সেল রেজলিউশন, 394PPI পিক্সেল ডেপথ এবং 120Hz রিফ্রেশরেট।

চিপসেট: ইউজারদের একটি পাওয়ারফুল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য কোম্পানিটি এই ডিভাইসে MediaTek Dimension 7050 চিপসেট ইনস্টল করেছে। গেমিং এর জন্য এই চিপসেটটি ভীষণ সুবিধাজনক।

স্টোরেজ: OPPO F27 Pro+ 5G ফোনটি দুটি স্টোরেজে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে রয়েছে 8GB RAM + 128 GB স্টোরেজ এবং 8GB RAM + 256 GB স্টোরেজ। এর সঙ্গে 8GB এক্সটেন্ডেড র‍্যামের সুবিধাও রয়েছে।

ক্যামেরা: কোম্পানি এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। এতে একটি 64-মেগাপিক্সেল OV64B প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: OPPO F27 Pro Plus ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: OPPO F27 Pro+ 5G ফোনে IP68, 69 ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। এছাড়াও ডুয়াল সিম 5G, 4G, Wi-Fi, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অপশনগুলিও রয়েছে।

OS: এই OPPO F27 Pro Plus ফোনটি Android 14 সহ ColorOs 14 এর উপর বেস করে তৈরি।

The post লঞ্চ হল ভারতের প্রথম IP69 রেটেড ফোন OPPO F27 Pro+ 5G, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indias-first-ip69-rated-phone-oppo-f27-pro-5g-launched-price-specs-details-in-bengali/feed/ 0
ঘোষণা হল ভারতের প্রথম IP69 ওয়াটারপ্রুফ ফোনের লঞ্চ ডেট, এই দিন আসতে চলেছে OPPO F27 Pro+ 5G https://www.91mobiles.com/bengali/13-june-oppo-f27-pro-plus-launch-date-in-india-india-first-ip69-super-rugged-smartphone-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/13-june-oppo-f27-pro-plus-launch-date-in-india-india-first-ip69-super-rugged-smartphone-details-in-bengali/#respond Fri, 07 Jun 2024 11:58:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51002 আগামী 13 জুন লঞ্চ হবে OPPO F27 Pro+ 5G

The post ঘোষণা হল ভারতের প্রথম IP69 ওয়াটারপ্রুফ ফোনের লঞ্চ ডেট, এই দিন আসতে চলেছে OPPO F27 Pro+ 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো মিড বাজেট রেঞ্জে আবারও তাদের ‘এফ’ সিরিজের নেক্সট জেনারেশন স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে নতুন ‘F27 সিরিজ’ লঞ্চের ঘোষণা করা হয়েছে। আগামী 13 জুন এই সিরিজের অধীনে OPPO F27 Pro+ 5G স্মার্টফোন পেশ করা হবে। এই আপকামিং ফোনটি IP69 রেটিং সহ ভারতে প্রথম স্মার্টফোন হতে চলেছে। তাই এই আপকামিং ফোনটিকে Monsoon-Ready Smartphone নাম দেওয়া হয়েছে।

ভারতে OPPO F27 Pro+ 5G এর লঞ্চ ডেট

আগামী 13 জুন OPPO F27 Pro সিরিজ বাজারে লঞ্চ করা হবে। প্রথমে এই সিরিজের অধীনে OPPO F27 Pro+ স্মার্টফোন ভারতে পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ফোনটির লাইভ দেখান হবে। জানিয়ে রাখি এই আপকামিং ওপ্পো ফোনটি Midnight Navy এবং Dusk Pink কালার অপশনে সেল করা হবে।

পাওয়া যাবে দুর্দান্ত ওয়াটারপ্রুফিং এবং শক্ত বডি

ভারতের প্রথম OPPO F27 Pro+ স্মার্টফোন যা IP69, IP68 এবং IP66 রেটিং সহ লঞ্চ করা হবে। এই আপকামিং ফোনটি 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত ডুবে থাকলেও পরবর্তীতে ঠিকভাবে কাজ করার ক্ষমতা রাখে। দুর্দান্ত ওয়াটারপ্রুফিং এবং ডাস্টপ্রুফিঙের পাশাপাশি হঠাৎ এই ফোনটি পড়ে যাওয়ার পর সুরক্ষার জন্য MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে। OPPO F27 Pro+ স্মার্টফোনে ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হবে।

OPPO F27 Pro+ 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO F27 Pro+ 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে 3D Curved AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনের প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই আপকামিং ফোনে MediaTek Dimensity 7050 অক্টা-কোর প্রসেসর সহ 2.6GHz ক্লক স্পীডে কাজ করবে।
  • ক্যামেরা: লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই OPPO F27 Pro+ 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে 64MP ক্যামেরা সেন্সর সহ 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: প্রকাশ্যে আসা লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য এই আপকামিং ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post ঘোষণা হল ভারতের প্রথম IP69 ওয়াটারপ্রুফ ফোনের লঞ্চ ডেট, এই দিন আসতে চলেছে OPPO F27 Pro+ 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/13-june-oppo-f27-pro-plus-launch-date-in-india-india-first-ip69-super-rugged-smartphone-details-in-bengali/feed/ 0