OPPO F29 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 11 Aug 2025 14:58:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2000 টাকা সস্তা হয়ে গেল OPPO F29 সিরিজ, জেনে নিন নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস https://www.91mobiles.com/bengali/2000-price-cut-on-oppo-f29-series-check-new-price-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/2000-price-cut-on-oppo-f29-series-check-new-price-details-in-bengali/#respond Mon, 11 Aug 2025 15:28:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66569 চিরতরে কমে গেল OPPO F29 এবং OPPO F29 Pro ফোনের দাম

The post 2000 টাকা সস্তা হয়ে গেল OPPO F29 সিরিজ, জেনে নিন নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা OPPO ব্র্যান্ডের F29 সিরিজের স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের Oppo F29 5G এবং Oppo F29 Pro 5G ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি সিরিজের ফোনগুলির দামে 2000 টাকা পার্মানেন্ট প্রাইস কাট ঘোষণা করেছে। এই দুটি ফোনে 120Hz AMOLED ডিসপ্লে এবং 50MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর মধ্যে ভ্যানিলা F29 ফোনে Snapdragon 6 Gen 1 প্রসেসর এবং Pro মডেলে Dimensity 7300 Energy চিপসেট দেওয়া হয়েছে। F29 Pro 5G ফোনে OIS সাপোর্টও রয়েছে। এছাড়াও উভয় ফোনে IP66, IP68 ও IP69 রেটিঙের পাশাপাশি MIL-STD-810H-2022 সার্টিফিকেশন দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক প্রাইস কাটের পর কোন ফোনটি কত টাকা দামে সেল করা হচ্ছে।

OPPO F29

Oppo F29 5G ফোনটি 8GB+128GB এবং 8GB+256GB ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। ফোনটি Glacier Blue এবং Solid Purple কালার অপশনে সেল করা হয়।

ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস বর্তমান দাম
8GB RAM +128GB স্টোরেজ 23,999 টাকা 21,999 টাকা
8GB RAM +256GB স্টোরেজ 25,999 টাকা  23,999 টাকা

 

গত 9 আগস্ট, 2025 থেকে Oppo F29 5G ফোনের দামে প্রাইস কাট জারি করা হয়েছে। এছাড়া SBI এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কেনাকাটা করলে ইউজারদের 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা কার্ডে ছয় মাসের নো কস্ট ইএমআই এবং ফেডেরাল ব্যাঙ্ক কার্ডে জিরো ডাউন পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।

OPPO F29 ফোনটিতে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং গোরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে 8GB RAM ও এক্সপ্যান্ডেবল 128GB/256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনো সেন্সর রয়েছে। এই সেটআপ 4K @30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo F29 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে 5G কানেক্টিভিটি, IP69 রেটিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

এই ফোনটির বড় ব্যাটারি, 120Hz AMOLED ডিসপ্লে এবং AI ফিচার এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। তবে এই ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই এবং গেমারদের জন্য এতে আরও শক্তিশালী প্রসেসর প্রয়োজন ছিল। তবু এই প্রাইস রেঞ্জে যারা বড় ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা ফিচারের খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন।

OPPO F29 Pro

Oppo F29 Pro 5G ফোনটি ভারতে 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB মডেলে পেশ করা হয়েছে। এই ফোনটি Granite Black এবং Marble White কালার অপশনে সেল করা হয়। এই ফোনটির পুরনো দাম এবং নতুন দাম নিচে জানানো হল।

ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস বর্তমান দাম
8GB RAM + 128GB স্টোরেজ 27,999 টাকা 25,999 টাকা
8GB RAM + 256GB স্টোরেজ 29,999 টাকা 27,999 টাকা
12GB RAM + 256GB স্টোরেজ 31,999 টাকা 29,999 টাকা

 

গত 25 জুলাই, 2025 থেকে Oppo F29 5G ফোনের দামে প্রাইস কাট জারি হয়ে গেছে। SBI এবং IDFC ফার্স্ট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সঙ্গে ব্যাঙ্ক অফ বরোদা কার্ডে ছয় মাসের নো কস্ট ইএমআই এবং ফেডেরাল ব্যাঙ্ক কার্ডে জিরো ডাউন পেমেন্টের সুবিধাও রয়েছে।

OPPO F29 Pro ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 7300 Energy অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটিতে 8GB/12GB RAM এর সঙ্গে 128GB/256GB নন-এক্সপ্যান্ডেবল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO F29 Pro ফোনে 4K @30fps ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 50MP ওয়াইড এবং 2MP মোনো লেন্স যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 5G, IP69 রেটিং ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

120Hz AMOLED ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং ফিচার, ক্যামেরা এবং AI ফিচার পছন্দকারী ইউজারদের জন্য এই ফোনটি একটি অসাধারণ অপশন। তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই এবং সীমিত সফটওয়্যার সাপোর্ট অনেকের কাছে আপত্তিকর হতে পারে।

The post 2000 টাকা সস্তা হয়ে গেল OPPO F29 সিরিজ, জেনে নিন নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/2000-price-cut-on-oppo-f29-series-check-new-price-details-in-bengali/feed/ 0
2399 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে 6,500mAh ব্যাটারি এবং 8GB RAM সহ 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/6500mah-battery-and-8gb-ram-5g-phone-oppo-f29-purchase-with-2399-discount-know-offers-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/6500mah-battery-and-8gb-ram-5g-phone-oppo-f29-purchase-with-2399-discount-know-offers-details-in-bengali/#respond Thu, 26 Jun 2025 13:42:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65313 দুর্দান্ত ডিসকাউন্ট সহ সেল হচ্ছে OPPO F29 5G

The post 2399 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে 6,500mAh ব্যাটারি এবং 8GB RAM সহ 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
মার্চ মাসে ওপ্পো তাদের ‘এফ’ সিরিজের OPPO F29 5G ফোনটি ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি 8GB RAM এবং Snapdragon 6 Gen 1 প্রসেসর ও 6,500mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। এই ফোনটি 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটি 2399 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। ফোনটি কম দামে কোথা থেকে কিনবেন, সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO F29 5G ফোনের অফার

  • শপিং সাইট আমাজনের মাধ্যমে OPPO F29 5G ফোনটিতে 2,399 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • এই ব্যাঙ্ক অফার হিসাবে সিলেক্টেড ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • এই ব্যাঙ্ক কার্ডের লিস্টে AXIS, SBI, HDFC, ICICI, BOB, DSB এবং Federal Bank রয়েছে।
  • ইউজাররা এইসব ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে OPPO F29 5G ফোনটি কিনলে ইনস্ট্যান্ট 2,399 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • ইউজাররা এই 8GB RAM সহ 5G ফোনটি কেনার সময় একেবারে সম্পূর্ণ পেমেন্ট করলে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
  • EMI সহ ফোনটি কিনলে কোনো ধরনের অফার প্রযোজ্য হবে না এবং 23,999 টাকা দামেই ফোনটি কিনতে হবে।
  • উপরোক্ত ব্যাক ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পেমেন্ট করলে OPPO F29 5G ফোনটি 21,600 টাকা দামে পাওয়া যাবে।

শপিং সাইট আমাজনের মাধ্যমে OPPO F29 5G ফোনটি কেনার জন্য বা এই ফোনের সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

OPPO F29 5G এর স্পেসিফিকেশন

  • 6.7″ Quad-Curved AMOLED Display
  • Qualcomm Snapdragon 6 Gen 1
  • 50MP Rear Camera
  • 16MP Front Camera
  • 6,500mAh Battery
  • 45W SUPERVOOC

ডিসপ্লে

OPPO F29 5G ফোনটি 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্টাইলে কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সহ 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 394 PPI এবং 1200 nits ব্রাইটনেস সাপোর্ট করে। OPPO F29 5G ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

OPPO F29 5G এবং ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য OPPO F29 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে এআই পাওয়ারের জন্য OPPO F29 5G ফোনে NPU 770 Hexagon প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO F29 সিরিজে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মোনোক্রোম ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO F29 ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 ফোনে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের PC Mark Battery টেস্টে বেঞ্চমার্ক স্কোর 16 ঘন্টা, 5 মিনিট পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভ্যানিলা মডেলে 4 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ভ্যানিলা মডেলে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

OPPO F29 5G এর ফিচার

  • OPPO F29 5G ফোনটিতে 2 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপডেট রয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
  • OPPO F29 ফোনটিতে Reverse Charging ফিচার যোগ করা হয়েছে।
  • OPPO F29 ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে।
  • এই ফোনটির মজবুতির জন্য 360° Armour Body দেওয়া হয়েছে।
  • ফোনটির স্ক্রিনের প্রোটেকশনের জন্য Corning Gorilla Glass 7i ব্যাবহার করা হয়েছে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে উপস্থিত Hunter Antenna আর্কিটেকচারের জন্য 300% মজবুত সিগনাল পাওয়া যায়।

The post 2399 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে 6,500mAh ব্যাটারি এবং 8GB RAM সহ 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/6500mah-battery-and-8gb-ram-5g-phone-oppo-f29-purchase-with-2399-discount-know-offers-details-in-bengali/feed/ 0
ভারতীয় বাজারে লঞ্চ হল OPPO F29 এবং OPPO F29 Pro স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি, 80W চার্জিং এবং কোয়াড কার্ভ স্ক্রিন https://www.91mobiles.com/bengali/oppo-f29-and-oppo-f29-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-f29-and-oppo-f29-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 20 Mar 2025 13:25:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62480 ভারতে পেশ হল OPPO F29 এবং OPPO F29 Pro

The post ভারতীয় বাজারে লঞ্চ হল OPPO F29 এবং OPPO F29 Pro স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি, 80W চার্জিং এবং কোয়াড কার্ভ স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ ভারতীয় বাজারে ওপ্পো তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে ‘এফ29’ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OPPO F29 এবং F29 Pro স্মার্টফোনদুটি ভারতে পেশ করা হয়েছে। এই সিরিজে 12GB RAM, শক্তিশালী 6500এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO F29 এবং F29 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO F29 সিরিজের স্পেসিফিকেশন

প্রসেসর

প্রসেসিঙের জন্য OPPO F29 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে OPPO F29 Pro ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি অক্টা-কোর প্রসেসর রয়েছে।

ফোনটিতে এআই পাওয়ারের জন্য OPPO F29 5G ফোনে NPU 770 Hexagon প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে OPPO F29 Pro ফোনে NPU 655 AI প্রসেসর রয়েছে।

অপারেটিং সিস্টেম

OPPO F29 5G এবং OPPO F29 Pro ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটিতে 2 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপডেট দিয়েছে, ফলে এটি অ্যান্ড্রয়েড 17 জন্য তৈরি। একইসঙ্গে ফোনদুটিতে 3 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে, ফলে ফোনগুলি বাগ থেকে সুরক্ষিত থাকবে।

ডিসপ্লে

OPPO F29 5G এবং OPPO F29 Pro ফোনটি 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্টাইলে কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সহ 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 394 PPI এবং 1200 nits ব্রাইটনেস সাপোর্ট করে। OPPO F29 5G এবং OPPO F29 Pro ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO F29 সিরিজে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনদুটিতে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। OPPO F29 5G ফোনে S5KJNS 5P লেন্স এবং OPPO F29 Pro ফোনে OV50D40 OIS সেন্সর যোগ করা হয়েছে। সিরিজের Pro মডেলে 10x zoom সাপোর্ট করে।

ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 2 মেগাপিক্সেল মোনোক্রোম ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO F29 এবং F29 Pro 5G ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 16 মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

OPPO F29 সিরিজ বাজারে লঞ্চের আগেই বড় ব্যাটারির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 ফোনে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 Pro ফোনে দুর্দান্ত 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভ্যানিলা মডেলে 4 বছর পর্যন্ত এবং প্রো মডেলে 5 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ভ্যানিলা মডেলে 45 ওয়াট ফাস্ট চার্জিং এবং প্রো মডেলে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী F29 ফোনের ব্যাটারি 84 মিনিটে এবং F29 Pro 5G ফোনটি মাত্র 54 মিনিটে 100% ফুল চার্জ হয়ে যাবে। ওপ্পো দুটি ফোনে Reverse Charging ফিচার যোগ করা হয়েছে।

OPPO F29 সিরিজের দাম

OPPO F29

  • 8GB RAM + 128GB Storage – 23,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 25,999 টাকা

OPPO F29 ফোনটি ভারতে 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের 128GB স্টোরেজ অপশনের দাম 23,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম 25,999 টাকা রাখা হয়েছে। এই ওপ্পো ফোনটি Solid Purple (সলিড পার্পল) এবং Glacier Blue (গ্লেশিয়ার ব্লু) কালার অপশনে সেল করা হবে।

OPPO F29 Pro

  • 8GB RAM + 128GB Storage – 27,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 29,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 31,999 টাকা

OPPO F29 Pro ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 29,999 টাকা এবং টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা রাখা হয়েছে। এই ওপ্পো 5জি ফোনটি Marble White (মার্বাল হোয়াইট) এবং Granite Black (গ্রেনাইট ব্ল্যাক) কালার অপশনে সেল করা হবে।

The post ভারতীয় বাজারে লঞ্চ হল OPPO F29 এবং OPPO F29 Pro স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি, 80W চার্জিং এবং কোয়াড কার্ভ স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f29-and-oppo-f29-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই ভারতে কনফার্ম হল OPPO F29 Pro এবং OPPO F29 স্মার্টফোনের স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-f29-pro-specifications-confirmed-ahead-of-india-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-f29-pro-specifications-confirmed-ahead-of-india-launch-know-details-in-bengali/#respond Wed, 19 Mar 2025 07:10:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62394 ভারতে আসতে চলেছে OPPO F29 Pro এবং OPPO F29

The post লঞ্চের আগেই ভারতে কনফার্ম হল OPPO F29 Pro এবং OPPO F29 স্মার্টফোনের স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
লঞ্চের আগেই OPPO তাদের OPPO F29 5G সিরিজের স্মার্টফোনের প্রসেসর এবং গুরুত্বপূর্ণ AI-নেটওয়ার্ক সম্পর্কে জানিয়ে দিয়েছে। 20 মার্চ OPPO F29 5G এবং OPPO F29 Pro 5G ফোনদুটি ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগেই এই ফোনের স্টোরেজ অপশন এবং কালার অপশন সম্পর্কে জানিয়েছিল।

OPPO F29 5G সিরিজের স্পেসিফিকেশন (কনফার্ম)

  • OPPO F29 5G ফোনটিতে Qualcomm Snapdragon SM6450 চিপসেট থাকবে। এই চিপসেট AnTuTu V10 টেস্টে 6,50,000 স্কোর পেয়েছে। Qualcomm Snapdragon 6 Gen 1 SoC চিপসেটের কোডনেম SM6450 রয়েছে।
  • OPPO F29 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 Energy SoC থাকবে। এই চিপসেট AnTuTu V10 টেস্টে 7,40,000+ স্কোর পেয়েছে।
  • জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আপকামিং মডেল দুটিতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হবে। এই ফোনগুলিতে 360-ডিগ্রী ড্যামেজ প্রুফ আর্মার বডি থাকবে।
  • F29 5G সিরিজে নতুন হান্টার অ্যান্টেনা আর্কিটেকচার দেওয়া হবে, এটি সিগন্যালের শক্তি 300 শতাংশ বাড়িয়ে দেবে। এই ফোনটিতে ভার্টিকালি সেন্টার্ড এবং হরাইজন্টালি সিমেট্রিক্যাল লো-ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা লেআউট থাকবে।
  • F29 5G এবং F29 Pro 5G ফোনটিতে 200mm ফুলি র‍্যাপড অ্যান্টেনা লেআউট দেওয়া হবে, ফলে 84.5 শতাংশ বর্ডার কভারেজ পাওয়া যাবে।
  • এটি সিরিজের প্রথম স্মার্টফোন, যার মধ্যে B40, B3 এবং B39 ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য 4X4 MIMO সাপোর্ট করবে।

OPPO এর বক্তব্য অনুযায়ী F29 5G এবং F29 Pro 5G ফোনটিতে AI LinkBoost থাকবে, ফলে রিয়াল টাইমে নেটওয়ার্ক পারফরমেন্সের ডায়নেমিক হিসেবে অ্যাডজাস্ট করবে। এই সিস্টেম সিগন্যাল ড্রপের খেয়াল রাখবে এবং কানেক্টিভিটি অপ্টামাইজ করবে। এর ফলে ল্যাগ ও ইন্টারর‍্যাপশনের মতো সমস্যাগুলি সেই মুহূর্তেই ঠিক হয়ে যাবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনে কোনো সিগন্যাল ড্রপ ছাড়াও স্মুথ গেমপ্লে দিতে সক্ষম।

OPPO F29 5G সিরিজের স্পেসিফিকেশন (কনফার্ম)

  • কালার: OPPO F29 5G ফোনটি সলিড পার্পল এবং গ্লেসিয়ার ব্লু কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে F29 Pro 5G ফোনটি গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট কালার অপশনে পেশ করা হবে।
  • স্টোরেজ: F29 5G সিরিজে 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। একইভাবে প্রো ভেরিয়েন্টে অতিরিক্ত 12GB + 256GB স্টোরেজ অপশন থাকবে।
  • ব্যাটারি: ভ্যানিলা মডেলে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে প্রো ভেরিয়েন্টে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকবে।
  • অন্যান্য ফিচার: আপকামিং ফোন দুটিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট করবে।

The post লঞ্চের আগেই ভারতে কনফার্ম হল OPPO F29 Pro এবং OPPO F29 স্মার্টফোনের স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f29-pro-specifications-confirmed-ahead-of-india-launch-know-details-in-bengali/feed/ 0
20 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/20-march-oppo-f29-5g-and-oppo-f29-pro-5g-launch-date-in-india-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/20-march-oppo-f29-5g-and-oppo-f29-pro-5g-launch-date-in-india-confirmed-know-details-in-bengali/#respond Fri, 14 Mar 2025 10:45:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62280 20 মার্চ আসতে চলেছে OPPO F29 সিরিজ

The post 20 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো ভারতে তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে 20 মার্চ ভারতে OPPO F29 সিরিজ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। অফিসিয়ালি এখনও পর্যন্ত এই সিরিজের স্মার্টফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে এই সিরিজের অধীনে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO F29 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

OPPO F29 series এর লঞ্চ ডিটেইলস

ওপ্পো 20 মার্চ ভারতে তাদের একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO F29 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোনগুলি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে আপকামিং OPPO F29 ফোনটি Solid Purple, Glacier Blue এবং icy blue কালার অপশনে এবং OPPO F29 Pro 5G ফোনটি Marble White এবং Granite Black কালার অপশনে পেশ করা হবে।

OPPO F29 এবং F29 Pro ফোনে থাকবে মজবুত বডি

আপকামিং OPPO F29 এবং OPPO F29 Pro 5G ফোনটি মিলিটারি গ্রেড বডি সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনদুটিতে MIL-STD-810H-2022 সার্টিফিকেশন থাকবে এবং ফোনদুটি 14 মিলিটারি স্ট্যান্ডার্ড পাশ করবে। এর মধ্যে বরফ জল, সোলার রেডিয়েশন, আদ্রতা, শক এবং তীব্র তাপমাত্রার মতো টেস্টগুলি ছিল। কোম্পানির আপকামিং ফোনটি 360° Armour Body সহ পেশ করা হবে বলে জানিয়েছে।

জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য OPPO F29 এবং OPPO F29 Pro 5G ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ পেশ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.5 মিটার জলের নীচে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে। এই ওপ্পো 5জি ফোনটি 80° তীব্র গরম সহ্য করতে পারবে। OPPO F29 সিরিজের ওজন 180 গ্রাম এবং থিকনেস মাত্র 7.55mm হবে।

 

OPPO F29 series এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.7″ quad curved AMOLED Display
  • MediaTek Dimensity 7300 (এফ 29 প্রো)
  • Qualcomm Snapdragon 6 Gen 3 (এফ 29)
  • 12GB RAM + 256GB Storage
  • 16MP Selfie Camera
  • 50MP OIS Camera
  • 6,000mAh Battery (এফ 29 প্রো)
  • 6,500mAh Battery (এফ 29)

ডিসপ্লে: OPPO F29 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী ফোনটিতে কোয়াড কার্ভ এমোলেড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।

প্রসেসর: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 Pro 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। অন্যদিকে OPPO F29 ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হবে।

স্টোরেজ: OPPO F29 Pro ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী OPPO ফোনটিতে 8GB RAM এবং 12GB RAM দেওয়া হবে। ভারতীয় বাজারে এই 5জি ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। অন্যদিকে OPPO F29 ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে OPPO F29 ফোনটি 6,500এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

The post 20 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/20-march-oppo-f29-5g-and-oppo-f29-pro-5g-launch-date-in-india-confirmed-know-details-in-bengali/feed/ 0
ভারতে আসতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro! লিক হল দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-f29-5g-and-oppo-f29-pro-5g-phone-launch-in-india-soon-price-range-and-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-f29-5g-and-oppo-f29-pro-5g-phone-launch-in-india-soon-price-range-and-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 12 Mar 2025 14:42:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62197 ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro

The post ভারতে আসতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro! লিক হল দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো ভারতীয় বাজারে তাদের ‘এফ’ সিরিজের নতুন জেনারেশন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই মাসে অর্থাৎ মার্চ মাসে F29 সিরিজ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 5G এবং F29 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আপকামিং ওপ্পোর দুটি 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম লিকের মাধ্যমে জানা গেছে।

OPPO F29 এবং F29 Pro এর দাম (লিক)

লিক অনুযায়ী OPPO F29 Pro ফোনের দাম 25 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে। এটি ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM ভেরিয়েন্টের দাম হবে। অন্যদিকে OPPO F29 ফোনের দাম 20 হাজার থেকে 25 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। অফার সহ এই ফোনের দাম 19,999 টাকা হতে পারে।

OPPO F29 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.7″ quad curved Display
  • MediaTek Dimensity 7300
  • 12GB RAM + 256GB Storage
  • 16MP Selfie Camera
  • 50MP OIS Camera
  • 6,000mAh Battery
  • 80W Fast Charging

ডিসপ্লে: OPPO F29 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে থাকবে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।

প্রসেসর: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 Pro 5G ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসর 2GHz এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চার-চার কোর থাকবে।

স্টোরেজ: OPPO F29 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ওপ্পো ফোনটি 8GB RAM এবং 12GB RAM দেওয়া হবে। ভারতীয় বাজারে এই ফোনটি 128GB স্টোরেজ ও 256GB স্টোরেজ সহ সেল করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী OPPO 5G ফোনটিতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

OPPO F29 5G এর স্পেসিফিকেশন (লিক)

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 5G ফোনটি কোয়ালকমের Snapdragon 6 Gen সিরিজের অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 8GB RAM + 256GB Storage থাকতে পারে। OPPO F29 5G ফোনটি 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী ফোনটি IP66+IP68+IP69 রেটিং সহ পেশ করা হবে।

The post ভারতে আসতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro! লিক হল দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-f29-5g-and-oppo-f29-pro-5g-phone-launch-in-india-soon-price-range-and-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0