OPPO Find X10 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 22 Oct 2026 09:37:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 200MP ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন OPPO Find X10 https://www.91mobiles.com/bengali/oppo-find-x10-launched-in-india-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-find-x10-launched-in-india-check-features-and-specifications-details-in-bengali/#respond Thu, 22 Oct 2026 10:05:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84547 ভারতে লঞ্চ হল OPPO Find X10 5G

The post 200MP ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন OPPO Find X10 first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘ প্রতীক্ষার পর ভারত সহ গ্লোবাল মার্কেটে OPPO Find X10 সিরিজ লঞ্চ হয়ে গেছে। এই সিরিজের অধীনে OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। সিরিজের OPPO Find X10 Pro Max ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OPPO Find X10 ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।

OPPO Find X10 ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X10 5G ফোনে 2768 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই ফোনের ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 3840HZ PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এতে TUV লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।

এই ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO Find X10 5G ফোনে MediaTek Dimensity 9600M চিপসেট দেওয়া হয়েছে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.70GHz থেকে 4.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR5X RAM যোগ করা হয়েছে।

OPPO Find X10 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি OIS সেন্সর, 200MP টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের তিনটি সেন্সরেই Samsung ISOCELL লেন্স ব্যাবহার করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Find X10 5G ফোনে 8000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 20 ঘন্টা পর্যন্ত ইন্সটাগ্রাম রীল দেখা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

সিরিজের প্রো মডেলের মতোই OPPO Find X10 5G ফোনেও ডিউরেবল বডি যোগ করা হয়েছে। এই ফোনে SGS 5 স্টার ড্রপ রেজিস্টেন্স ডিজাইনের পাশাপাশি IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে। এর ফলে ফোনটি জল ও ধূলোর পাশাপাশি আঘাত থেকেও সুরক্ষিত থাকবে। এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.2, NFC এবং ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

The post 200MP ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন OPPO Find X10 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-find-x10-launched-in-india-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0