OPPO Find X5 Lite - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 26 Feb 2022 19:56:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Dimensity 900 5G চিপসেট, 64MP ক্যামেরা এবং 4,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO Find X5 Lite, জেনে নিন দাম এবং ফিচার https://www.91mobiles.com/bengali/64mp-camera-dimensity-900-5g-chipset-and-4500mah-battery-oppo-find-x5-lite-launch/ https://www.91mobiles.com/bengali/64mp-camera-dimensity-900-5g-chipset-and-4500mah-battery-oppo-find-x5-lite-launch/#respond Fri, 25 Feb 2022 05:51:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22799 OPPO Find X5 Lite এ আছে 64MP ক্যামেরা এবং 8GB RAM

The post Dimensity 900 5G চিপসেট, 64MP ক্যামেরা এবং 4,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO Find X5 Lite, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo তাদের ফ্ল্যাগশিপ Oppo Find X5 সিরিজ লঞ্চ করে ফেলেছে। কোম্পানি OPPO Find X5 Liteও লঞ্চ করেছে, যা Oppo-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের একটি সাশ্রয়ী মডেল। OPPO Find X5 Lite স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন অনেকটা OPPO Reno 7 5G-এর মতো। OPPO Find X5 Lite স্মার্টফোনটি দুটি কালার অপশনে পেশ করা হয়েছে – Starry Black এবং Startels Blue। এই পোস্টে আপনাদের OPPO Find X5 Lite স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচারগুলো সম্পর্কে সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো।

OPPO Find X5 Lite এর স্পেসিফিকেশন

OPPO Find X5 Lite স্মার্টফোনটিতে একটি 6.43-ইঞ্চি Full-HD + AMOLED প্যানেল রয়েছে। যার ডিসপ্লে রেজলিউশন হল 1080 x 2400 পিক্সেল, এবং এটি HDR10+ সাপোর্ট করে। ফোনটির রিফ্রেশ রেট 90Hz। Oppo-এর এই স্মার্টফোনটি MediaTek Dimensity 900 5G চিপসেটের সাথে আসে।

এই Oppo ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে। OPPO Find X5 Lite স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Oppo দাবি করেছে যে এই ফোনটি 31 মিনিটের চার্জে 100 চার্জ হয়ে যায়।

OPPO Find X5 Lite স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হল 64MP। প্রাইমারি ক্যামেরার সাথে একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা শ্যুটার দেওয়া হয়েছে। এই Oppo ফোনে একটি 32MP পাঞ্চ হোল সেলফি ক্যামেরা রয়েছে।

OPPO Find X5 Lite স্মার্টফোনটি Android 11-এর উপর ভিত্তি করে ColorOS 12-এ চলে। এই ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

OPPO Find X5 Lite এর দাম

OPPO Find X5 Lite স্মার্টফোনটি একটি একক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই Oppo স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ 480 ইউরো (প্রায় 40,600 টাকা) দামে পেশ করা হয়েছে। Oppo-এর এই স্মার্টফোনটি দুটি কালার অপশনে পেশ করা হয়েছে – Starry Black এবং StarTrails Blue Color।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Dimensity 900 5G চিপসেট, 64MP ক্যামেরা এবং 4,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO Find X5 Lite, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/64mp-camera-dimensity-900-5g-chipset-and-4500mah-battery-oppo-find-x5-lite-launch/feed/ 0