OPPO Find X5 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 06 Feb 2022 15:31:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লিক হল OPPO Find X5 Pro 5G স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-find-x5-pro-5g-smartphone-design-and-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/oppo-find-x5-pro-5g-smartphone-design-and-specifications-leaked/#respond Sun, 06 Feb 2022 01:23:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21901 লিক হল OPPO Find X5 Pro 5G স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

The post লিক হল OPPO Find X5 Pro 5G স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ ‘Oppo Find X5’ সিরিজ লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় Oppo-এর ফ্ল্যাগশিপ সিরিজের সাথে সম্পর্কিত বেশ কিছু লিক সামনে এসেছে। লিক হওয়া রিপোর্ট থেকে আসন্ন স্মার্টফোন সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এর আগেই Oppo এর আসন্ন স্মার্টফোনের লাইভ ছবি এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। এবার জার্মান পাবলিকেশন WinFuture Oppo Find X5 Pro স্মার্টফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন শেয়ার করেছে।

OPPO Find X5 Pro এর সম্ভাব্য ডিজাইন

OPPO Find X5 Pro এর লিক হওয়া রেন্ডার থেকে এই স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে। ফোনটিতে পাঞ্চ হোল কাটআউট সহ একটি ডিসপ্লে থাকবে , যা বেজেল লেস এবং কার্ভড এজ ডিজাইনে পেশ করা হবে। এর সাথে ফোনের ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ফোনের ক্যামেরা সেন্সরে MariSilicon থাকবে। এর সাথে ফোনের বা দিকে ভলিউম রকার এবং ডান পাশে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফোনের নীচে , USBa Type-C, স্পিকার গ্রিল এবং SIM স্লট দেওয়া হয়েছে।

OPPO Find X5 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

OPPO Find X5 Pro স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি LTPO 2.0 AMOLED 2K ডিসপ্লে দেওয়া হতে পারে, যার রিফ্রেশ রেট 120Hz, রেজোলিউশন 3216 x 1440 পিক্সেল। এর সাথে এই ডিসপ্লেতে 10-bit HDR + সাপোর্ট এবং Corning Gorilla Glass দেওয়া হবে। লিক হওয়া রিপোর্ট সত্যি হলে Oppo-এর এই স্মার্টফোনে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হতে পারে। Oppo-এর এই ফোনটি 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হতে পারে। Oppo-এর এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে Color OS 12.1-এ চলবে।

ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, Find X5 Pro-তে একটি Hasselblad ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা MariSilicon NPU-এর সাথে সজ্জিত হবে। ফোনের প্রাইমারি ক্যামেরাটি 50MP Sony IMX766 f/1.7 এবং সেকেন্ডারি ক্যামেরাটি 50MP Sony IMX766 f/2.2 আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল যুক্ত থাকবে। এর সাথে ফোনে 13MP Samsung S5K3M5 f/2.4 টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে, এটি 32MP Sony IMX709 f/2.4 সেন্সর হবে।

OPPO Find X5 Pro স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ দেওয়া হতে পারে। এই Oppo ফোনটি Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার, IP68 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5G সমর্থন, WiFi 6E, Bluetooth 5.2 এবং NFC সহ দেওয়া যেতে পারে।

OPPO Find X5 Pro এর দাম

OPPO সম্পর্কে বলা হচ্ছে যে OPPO Find X5 Pro 28 ফেব্রুয়ারি MWC 2022-এ লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটি, ক্রাইম ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল এই তিনটি রঙে সেল হবে। Oppo-এর এই ফোনটি 1,200 ইউরো (প্রায় 1.25 লক্ষ টাকা) দামে পেশ করা হতে পারে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল OPPO Find X5 Pro 5G স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-find-x5-pro-5g-smartphone-design-and-specifications-leaked/feed/ 0