OPPO K11x 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 18 Jul 2023 16:08:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 25 জুলাই আসতে চলেছে OPPO K11 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-k11-5g-launch-date-25-july-china-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k11-5g-launch-date-25-july-china-specifications-details-in-bengali/#respond Tue, 18 Jul 2023 05:00:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42409 25 জুলাই চিনে লঞ্চ হবে OPPO K11 5G

The post 25 জুলাই আসতে চলেছে OPPO K11 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • সবার আগে এই ফোনটি চিনে লঞ্চ করা হবে।
  • এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
  • এই ফোনটি Snapdragon 782G প্রসেসরে রান করতে পারে।

চাইনিজ মোবাইল কোম্পানি ওপ্পো তাদের কে’ সিরিজের আপকামিং 5G ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। আগামী 25 জুলাই এই ফোনটি OPPO K11 5G নামে লঞ্চ করা হবে। প্রথমে চিনে লঞ্চের পর ধীরে ধীরে অন্যান্য মার্কেটেও ফোনটি সেল করা হবে। নিচে এই পোস্টের লঞ্চ ডিটেইলসের সঙ্গে সঙ্গে লিক থেকে পাওয়া স্পেসিফিকেশন জানানো হল। আরও পড়ুন: Jio AirFiber কে টক্কর দিতে মার্কেটে আসছে Xstream AirFiber 5G ডিভাইস, জেনে নিন ডিটেইলস

কবে লঞ্চ হবে OPPO K11 5G?

ওপ্পোর এই 5G ফোনটি 25 জুলাই লঞ্চ হতে চলেছে। চীনের সময় অনুযায়ী দুপুর 2টো বেজে 30 মিনিটে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনটি এন্ট্রি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে। লঞ্চ টিজারে দেখা যাচ্ছে এই ফোনে প্রিমিয়াম লুক পাওয়া যাবে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সুন্দর ডুয়েল টোন ডিজাইন দেখা গেছে। ফোনটির পাওয়ার এবং ভলিউম রকার বাটন ডানদিকের প্যানেলে থাকবে। ফোনটি ব্লু কালারে পেশ করা হবে। ফোনের ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল দেওয়া হবে। ের মধ্যে দুটি বড় গোল সার্কুলার কাটআউটের মধ্যে ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।

OPPO K11 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: ওপ্পো কে11 ফোনে 6.7 ইঞ্চির OLED ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে পারে। এছাড়া এই স্ক্রিনের মধ্যে পাঞ্চ হোল কাটআউট দেখা যাবে।
  • প্রসেসর: K11 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 782জি অক্টাকোর প্রসেসরে কাজ করতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB LPDDR4x RAM + 256GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। কইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
  • OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13.1 এ রান করতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
  • অন্যান্য: এছাড়াও এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই এবং কুলিঙের জন্য এক্স অ্যাক্সিস হ্যাপ্টিক মোটরের মতো বেসিক ফিচারগুলি পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 25 জুলাই আসতে চলেছে OPPO K11 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k11-5g-launch-date-25-july-china-specifications-details-in-bengali/feed/ 0
108MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO K11x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-oppo-k11x-5g-launched-in-china-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-oppo-k11x-5g-launched-in-china-price-specifications-in-bengali/#respond Wed, 24 May 2023 12:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40470 OPPO K11x 5G ফোনটি চীনে প্রায় 17,500 টাকা দামে লঞ্চ হয়েছে

The post 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO K11x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনে 108MP ক্যামেরা দেওয়া হয়েছে।
  • এই ফোনটি আপাতত চীনে সেলের জন্য পাওয়া যাবে।

Oppo আজ তাদের হোম মার্কেট চীনে একটি নতুন স্মার্টফোন OPPO K11x লঞ্চ করেছে। এটি একটি মিডবাজেট 5G ফোন যা Qualcomm Snapdragon 695 প্রসেসরে কাজ করে। এই পোস্টে আপনাদের Oppo K11X ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+

OPPO K11x ফোনের দাম

Oppo K11X ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করা হয়েছে।এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম CNY 1499 (প্রায় 17,500 টাকা)। 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1699 (প্রায় 19,900 টাকা) এবং 12GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম CNY 1899 (প্রায় 22,000 টাকা)। এই ফোনটি Jade black এবং Pearl কালার অপশনে লঞ্চ হয়েছে।

OPPO K11x ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Oppo K11X স্মার্টফোনটিতে 2400×1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.72-ইঞ্চি FullHD+ স্ক্রিন রয়েছে। এই ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে।
  • প্রসেসর: OPPO K11x ফোনটি Android 13 বেসড ColorOS 13.1 এ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে একটি Qualcomm Snapdragon 695 octa-core প্রসেসর রয়েছে যা 2.2GHz ক্লক স্পিডে রান করে।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যে F/1.7 অ্যাপারচার যুক্ত একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এছাড়াও এই Oppo মোবাইলটি F/2.4 অ্যাপারচার যুক্ত 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর সাপোর্ট করে।
  • ব্যাটারি: Oppo K11X ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W সুপারফ্ল্যাশ চার্জ টেকনোলজি সাপোর্ট করে।
  • সিকিউরিটি: Oppo তার এই নতুন ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট দিয়েছে। এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে।

OPPO K11x ফোনটির ভারত লঞ্চ ডিটেইলস

এখনও পর্যন্ত ভারতের মার্কেটে OPPO ‘K’ সিরিজের অধীনে মাত্র দুটি স্মার্টফোন OPPO K10 4G এবং OPPO K10 5G লঞ্চ করা হয়েছে। কোম্পানি চীনে লঞ্চ হওয়া OPPO K11x 5G ফোনটি ভারতে আনবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্টসহ চীনে লঞ্চ হল iQOO Neo 8 সিরিজ, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO K11x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-oppo-k11x-5g-launched-in-china-price-specifications-in-bengali/feed/ 0